সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 290

কোটা বাতিল বা বহাল নয়, সংস্কার চায় জাসদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল বা বহাল নয়, বরং সংস্কার করা জরুরি।

মঙ্গলবার এক বিবৃতিতে জাসদ নেতারা এই কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে একদল ছাত্র-ছাত্রী কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয়। এটি আবেগপ্রসূত এবং ভুল সিদ্ধান্ত ছিল। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায়ের পর, কিছু ছাত্র-ছাত্রী মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে তথাকথিত ‘বাংলা বøকেড’ আন্দোলন শুরু করে, যা নিছক কোটা বাতিলের নিষ্পাপ আন্দোলন ছিল না। তাদের কথাবার্তায় মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশিত হয়েছে। আন্দোলনকারীদের পেছনে স্বাধীনতা বিরোধী শক্তির রাজনৈতিক ইন্ধনও প্রকাশিত হয়েছে।

জাসদের নেতারা বলেন, মুক্তিযোদ্ধারা শুধু জাতির শ্রেষ্ঠ সন্তানই নন, তাদের পরিবারও মুক্তিযুদ্ধে ও পরবর্তীকালে মুক্তিযুদ্ধ বিরোধী সরকারগুলির দ্বারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাধীনতার পর সকল সরকার যৌক্তিক কারণে কোটা পদ্ধতি বহাল রেখেছে। সমাজে বৈষম্য কমানোর জন্যই এটি করা হয়েছে। কিন্তু একসময় কোটা পদ্ধতি অপ্রয়োজনীয় হয়ে উঠবে এবং তুলে দিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান বা পরিবারে কত প্রজন্ম পর্যন্ত এ সুবিধা পাবে, তারও পদ্ধতি ও সময় কাঠামো নির্ধারণ করা জরুরি।

জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ ২৯(৩)(ক) তে বলা হয়েছে, ‘নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে, সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করতে রাষ্ট্রকে নিবৃত্ত করবে না।’ সংবিধানের আলোকে কোটা ব্যবস্থা পর্যালোচনা করে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলি এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যৌক্তিক পরিমাণ কোটা সংরক্ষণ করে কোটা ব্যবস্থা যৌক্তিক করতে হবে। জাসদ নেতৃবৃন্দ, কোটা সংস্কারের লক্ষ্যে একটি ‘কোটা সংস্কার কমিশন’ গঠনের জন্য সরকারের কাছে দাবি জানান। কোটা সংস্কার কমিশন সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে দ্রæততার সাথে একটি প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে এবং তার ভিত্তিতে কোটা সংস্কারের কার্যকর পদক্ষেপ নেবে। ততক্ষণ পর্যন্ত আন্দোলনরত ছাত্র-ছাত্রীসহ সকল পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তারা।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার অপর এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক পেনশন ব্যবস্থার পরিবর্তে সার্বজনীন পেনশন চালুর দাবি জানিয়েছেন। তারা বলেন, জনপ্রশাসনের জন্য এক রকম পেনশন ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সেক্টর কর্পোরেশনসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আরেক রকম পেনশন স্কিমের বিধান বৈষম্যমূলক। এই বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিল করে একটি সার্বজনীন পেনশন স্কিম চালুর প্রস্তাব দিয়েছেন।

কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকালে সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে ‘বাংলা ব্লকেডের’ অংশ হিসেবে সারা দেশে এ কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, সারাদেশের সব মহাসড়ক ও রেলপথ এ ব্লকেডের আওতাভুক্ত থাকবে।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সে সময় কোটা পদ্ধতি বাতিল করে সরকার। পরে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা ব্যবস্থা।

সেই ধারাবাহিকতায় গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে গত শনিবার রাজধানীর শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সে অন্যুায়ী গত দুদিন রবিবার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ এলাকা থেকে এ কর্মসূচি পালন করে।

প্রশ্নফাঁসে অভিযুক্ত পাঁচজনকে বরখাস্ত করল পিএসসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার পাঁচজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্রে রয়েছেন, উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম রয়েছেন।

পিএসসির চেয়ারম্যান স্বাক্ষরিত বরখাস্ত আদেশে দেখা গেছে, ওই পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাতজনকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে নেওয়া হয়েছে। এ ছাড়া সৈয়দ আবেদ আলীর ছেলেসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এই আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য সৈয়দ আবেদ আলী, পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান সোহেল, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী সাইম হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকারকে আদালতে তোলা হয়েছে।

আর কারাগারে পাঠানো ১০ আসামি হলেন, আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান, পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও অডিটর প্রিয়নাথ রায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তাপ্রহরী শাহাদত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুল হাসান ও জাহিদুল ইসলাম।

এদিকে মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রশ্নফাঁসে অভিযুক্ত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলীসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে।

বেইজিং সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হঠাৎ বেইজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বনির্ধারিত সুচি অনুযায়ী সফর শেষে আগামী বৃহস্পতিবার ফেরার কথা ছিল সরকারপ্রধানের।

কূটনৈতিক সুত্র প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কি করণে এমন সিদ্ধান্ত তা খোলাসা করেনি।

শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে যাওয়া একজন কর্মকর্তা জানান, ৮ জুলাই বেইজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। রাষ্ট্রাচার বিভাগ তৎক্ষণাৎ সেই নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগী হয়, সে অনুযায়ী বেইজিংয়ের স্থানীয় সময় রাত ১০টায় বিমান উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরিবর্তিত সূচি মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রওনা করে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বিকালে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর। দুই বৈঠকের মাঝে ২০ থেকে ২২টি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

বালু মহলে দুর্বৃত্তদের হানাঃ ৫ ককটেল উদ্ধার করলো পুলিশ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ইজারাকৃত বালু মহলে থেকে ৫ টি ককটেল বোমা ও পেট্রোল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত ২ টা ৫ মিনিটের সময় উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদীর ঘোড়াই ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

বালুরঘাটের ইজারাদারের দাবি, চাঁদা না পেয়ে স্থানীয় প্রভাবশালীরা তাকে বালু তোলায় বাঁধা সৃষ্টি করছে। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা বালু কাটার যন্ত্র ভ্যেকুর উপর একটি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আরো ৫ টি ককটেল ও ৪ লিটার পেট্রোল তেল উদ্ধার করে।

কুমারখালী থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, খবর পেয়ে রাত ২ টা ৫ মিনিটের সময় তিনি ৫ টি পরিত্যাক্ত ককটেল ও কিছুটা পেট্রোল উদ্ধার করেছেন।

জানা গেছে, উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা মৌজায় গড়াই নদী থেকে ড্রেজিংকৃত বালুর স্তুপ অপসারণের জন্য সরকারিভাবে ইজারা দিয়েছে। ২০ শতাংশ ভ্যাট ও আয়কর বাদে প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকায় বালু অপসারণের ইজারাদার কুষ্টিয়ার পিয়াংকা ব্রিকস। আগামী তিন বছরের মধ্যে ইজারাদার বালু অপসারণ করবেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা নিয়মিত ইজারাদারের নিকট চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না পেয়ে তাঁরা বালু উত্তোলনে নানা ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এরমধ্যে সোমবার রাতে বালুরঘাটে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি ককটেল ও চার লিটার পেট্রোল উদ্ধার করেছে।

কয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ প্রদীপ জানান, তিনি রাতে বোমা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে আসেন। আর পাঁচটি বোমা দেখে তিনি পুলিশকে খবর দেন।

ইজারাদার জাহিদুল হোসেন লিটু জানান, ২০ শতাংশ ভ্যাট ও আয়কর বাদে পাঁচ কোটি ১৭ লাখ টাকা দিয়ে তিনি পাউবোর কাছ থেকে বালুর স্তুপ ইজারা নিয়েছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা চাঁদা না পেয়ে তাকে বালু অপসারণে নানা প্রতিবন্ধকরা সৃষ্টি করছে। গতরাতে তাঁর ভ্যেকুর ওপরে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্ততারা। তিনি থানায় মামলা করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান, তিনি সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন, মঙ্গলবার গণসংযোগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করে চার ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন। মঙ্গলবার করবে গণসংযোগ।

সোমবার রাত সাড়ে ৮টায় নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৯ জুলাই) দেশব্যাপী বৃহত্তর ও সর্বাত্মক বøকেডের জন্য অনলাইন ও অফলাইনে গণসংযোগ করবেন তারা।

কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা জুন মাস থেকেই আন্দোলন করছি। আপনাদের সময় দিচ্ছি আপনারা ভাবুন। সরকার ভেবেছিল আমরা দুর্বল হয়ে যাবো, আমাদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমরা গত দুদিন বøকেড করে দেখিয়ে দিয়েছি আমরা কী করতে পারি। আমাদের দাবি না মানা হলে সর্বাত্মক বøকেডে যাবো। সর্বাত্মক বøকেডের জন্য মঙ্গলবার অনলাইন-অফলাইনে গণসংযোগ করবো। তারপর বিকেলে অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে বুধবারের কর্মসূচি জানিয়ে দেবো। এর মধ্যে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি চলমান থাকবে।

বক্তব্য দেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, যারা আমাদের দুর্বল ভাবতে চায় তাদের মনে করিয়ে দিতে চাই। ছাত্রসমাজ ঘুমিয়ে পড়েনি। যখনই প্রয়োজন হবে ছাত্রসমাজ আঠারোর মতো জেগে উঠবে। বিশ্বাস করি, একাত্তরের পরে আজকের এ ২০২৪ সালে এসে বাংলাদেশ রাষ্ট্রের আরেকটি পুনর্জন্ম প্রয়োজন।

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বারবার স্পষ্ট করেছি, হাইকোর্টের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। আঠারোর পরিপত্র পুনর্বহাল দীর্ঘমেয়াদি। আমরা এক দফা স্পষ্ট করেছি। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। ছাত্রসমাজ এর উপযুক্ত জবাব দেবে।

এদিকে সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর থেকেই সাইন্সল্যাব, বাংলামোটর, ফার্মগেট, চাঁনখারপুল, মৎস্যভবন, মিন্টুরোড, বঙ্গবাজার, পল্টন, কারওয়ান বাজারসহ অন্যান্য জায়গার অবরোধ তুলে নিয়ে শাহবাগে আসতে থাকেন আন্দোলনকারীরা। সবাই শাহবাগে জমায়েত হলে নতুন কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়কারীরা।

কোটা আন্দোলনকারীদের সমন্বয় কমিটি ঘোষণা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে কোটা আন্দোলন বাস্তবায়নে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার ২৩ সমন্বয়ক ও ৪২ সহ-সমন্বয়কের এ কমিটি ঘোষণা করা হয়।

সমন্বয়করা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, মাহিন সরকার, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, মোহাম্মদ সোহাগ মিয়া, নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা হৃদি, মুমতাহীনা মাহজাবিন মোহনা, আনিকা তাহসিনা, উমামা ফাতেমা, আলিফ হোসাইন ও কাউসার মিয়া।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাসেল আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসাদুল্লাহ আল গালিব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের, তৌহিদ আহমেদ আশিক, ইডেন মহিলা কলেজের সাবিনা ইয়াসমিন।

সহ-সমন্বয়ক হিসেবে আছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, আব্দুল্লাহ সালেহীন অয়ন, নিশিতা জামান নিহা, রেজোয়ান রিফাত, মেহেদী হাসান, আবু সাঈদ, নুমান আহমাদ চৌধুরী, রিজভি আলম, সানজানা আফিফা অদিতি, ফাহিম শাহরিয়ার, গোলাম রাব্বি, কুররাতুল আন কানিজ, মিনহাজ ফাহিম, মহিউদ্দিন, মেহেদী হাসান মুন্না, সরদার নাদিম সরকার শুভ, রিদুয়ান আহমেদ, নূরুল ইসলাম নাহিদ, রাইয়ান ফেরদৌস, সাব্বির উদ্দিন রিয়ন, হামজা মাহবুব, এবি যুবায়ের, তানজিলা তামিম হাপসা, বায়েজিদ হাসান, শাহেদ, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, দিলরুবা আক্তার পলি, ঈশী সরকার, ফাতিহা শারমিন এনি, সামিয়া আক্তার, মাইশা মালিহা, সাদিয়া হাসান লিজা, তারেক আদনান।

ঢাকা কলেজের আফজালুল হক রাকিব, কবি নজরুল সরকারি কলেজের মেহেদী হাসান, সরকারি তিতুমীর কলেজের সুজন মিয়া, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজের ইব্রাহীম নিরব, নর্দার্ন ইউনিভার্সিটির আতিক মুন্সি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এস এম সুইট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খান তালাত মাহমুদ রাফি, খুলনার বি এল কলেজের সাজিদুল ইসলাম বাপ্পি।

পিএসসির প্রশ্নফাঁসে জড়িত বাবা-ছেরলসহ ১৭ জন গ্রেফতার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার কৃতরা হলেন পিএসসির উপপরিচালক আবু জাফর, জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, নোমান সিদ্দিকী, সৈয়দ আবেদ আলী, খলিলুর রহমান, সাজেদুল ইসলাম, আবু সোলায়মান সোহেল, জাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মামুনুর রশীদ, নিয়ামুন হাসান, সাখাওয়াত হোসেন, সায়েম হোসেন, লিটন সরকার ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম।

সোমবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির একজন কর্মকর্তা।

সিআইডি সূত্রটি জানায়, গ্রেফতারদের মধ্য পিএসসির দুই উপপরিচালক, এক সহকারী পরিচালক, একজন অফিস সহকারী রয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও রয়েছেন।

একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা হলেন- উপপরিচালক আবু জাফর, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান।

প্রশ্নফাঁসকারী চক্রটি গত ৫ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাকে বেছে নেয়। এ পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির তথ্য ফাঁস করতে ছদ্মবেশ ধারণ করে অনুসন্ধানী সাংবাদিক টিম।

ছদ্মবেশী এক নিয়োগপ্রত্যাশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে। এরপর ৫ জুলাই সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটা কপি পাঠানো হয় পরীক্ষার অন্তত এক ঘণ্টা আগে। আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই।

চক্রটির প্রধান বিপিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম বলেন, উপ-পরিচালক আবু জাফরের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময়ে শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করা হয়। তিনি বড় কর্মকর্তাদের ট্রাঙ্ক থেকে পরীক্ষার আগের দিন আমাকে প্রশ্ন সরবরাহ করেন। আমি এটাও জানি ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও ফাঁস করা হয়।

গ্রেফতারদের বিষয়ে সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাঁড়াশি অভিযান চলছে। যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার রয়েছে তার। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন তিনি।

কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

সোমবার (৮ জুলাই) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। এতে আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রী থাকায় চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।

ধানমন্ডি কার্যালয় সূত্রে জানা গেছে, দপ্তর সম্পাদকের কক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে সেখানে যান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বৈঠকে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চলমান ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। আর কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

রবিবার একই বিষয়ে তিনি বলেন, কোটার প্রশ্নে যে কথা বলা হচ্ছে, মেধাবী এবং কম মেধাবী নাকি জেলাভিত্তিক সেটা তো খুবই সাবজেক্টিভ বিষয়। একটা নির্দিষ্ট মানের মেধা ধারণ না করে কোনো শিক্ষার্থীর পক্ষে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব না, সেটা তো আমরা সবাই জানি। সে ক্ষেত্রে তার পরবর্তী ধাপ কীভাবে নির্ধারিত হবে, সেটা যেহেতু আদালতে পেন্ডিং আছে, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না।

তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য করতে পারেন। কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে আদালতের জন্য অবমাননাকর কোনো বক্তব্য দেয়া আমার পক্ষে অবশ্যই সম্ভব নয়। কেননা, কোটার বিষয়টি উচ্চ আদালতে এখনও বিচারাধীন। এটি নিয়ে রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আমার পক্ষে আদালত অবমাননার শামিল।

গরু পুষে লাভ হচ্ছে না প্রান্তিক খামারি ও কৃষকের

0

স্টাফ রিপোর্টার

কোরবানি ঈদের পরবর্তীতে পোষার উপযোগী ছোট বাছুর গরুর চাহিদা বেছে। এ সুযোগে গরুর ব্যবসায়ীরা চড়া দাম হাকিয়ে নিচ্ছেন কৃষক ও প্রান্তিক খামারিদের কাছ থেকে। গৌ খাদ্যে ও চিকিৎসা ব্যায়ও বেড়েছে। ফলে আগামী মৌসুমে লোকসানের সম্ভাবনার কথা ভাবছেন কৃষকরা। তবুও একবারে কিছু টাকা পাওয়ার স্বপ্ন দেখছে প্রান্তি খামারি বাছিরন নেছা।

খোকসা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার দপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, উপজেলার ৯৯টি গ্রামের ছোট বড় প্রায় দুই হাজার খামারী রয়েছেন। প্রতিটি খামারের ৩টি থেকে শতাধিক গরু পালন করা হয়। সর্বশেষ কোরবানী ঈদে উপজেলা থেকে ফ্রিজিয়ান ক্রস ও দেশী ষাড় জাতের ৫৭৮০ গরু, প্রায় ১৬৬৭২টি ছাগল বাজার জাত করা হয়। যার ৯৫ শতাংশ পশু বিক্রি হয়েছে। এ সব খামারিরা এখন আবার নতুন করে বাছুর গরু কিনছে।

খামারীরা বলছেন, স্থানীয় হাটবাজার গুলোতে সরকারী মনিটরিং ব্যবস্থা না থাকায় অনেক সময় বাছুর গরু কিনে প্রতারিত হয়। এসব প্রান্তিক কৃষকরা গরুর জাত ও রোগবালাই সম্পর্কে বোঝেন না। ফলে ব্যপক হারে ব্যয় করার পরেও তারা ভালো ফল পান না। বাছুরের জাত খারাপ হওয়ায় ওসমানপুর ইউনিয়নের হিজলাবটের খামারী আবু রাশেদ কিরন মেম্বরের ঈদের চালানের ১৬ গরুতে প্রায় লাখ টাকা লোকশান গুনেছেন। তবে শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়ার বাছিরন নেছার তিন গরুতে আসল থেকে কিছু লাভ পেয়েছেন।

বাছিরন নেছার সাথে কথা হয় উপজেলার গোপগ্রামের শাহজাহান মোড়ের পাশের এক গরুর ব্যাপারীর বাড়িতে। ছেলে সাথে করে বাছুর গরু কিনতে এসেছিলেন। ১৫ বছর ধরে কোরবানির মৌসুমে বিক্রির জন্য গরু পালন করেন। তিনি জানান, গত বছর তিনটি দেশী জাতের বাছুর কিনেছিলেন দেড় লাখ টাকায়। কিন্তু এবছর দুটি বাছুর চাচ্ছে ১ লাখ ৩০ হাজার।

তিনি মনে করেন, যে টাকার বছুর কেনা, সেই পরিমান টাকায় খায় এক বছরে। লাভ হয় না। বাড়িতে বসে থাকার সময়ে গরুর পালন হচ্ছে। সব থেকে বড় হচ্ছে এক কলিন কিছু টাকা এক সাথে আসে। ছেলে মেয়ে বিয়ে ঘর তোলা, জমি কট রাখা হয়। এ যা লাভ।

উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আখতারুজ্জামান বলেন, কৃষকদের ফ্রিজিয়ান ক্রস জাতের গরু লালনের পরামশ্য দেওয়া হয়। অনেক সময় দেশী জাতের গরুর ভালো ফল পাওয়া যায়। তবে রোগাক্রান্ত ও ভালো জাতের গরু চিনতে ভুল করে অনেক কৃষক বা খামারিরা ক্ষতিগ্রস্থ হয়।

এ ছাড়া বাজার মনিটরিং এর বিষয়ে বলেন, লোকবল সংকটে বাজার মনিটরিং কম হয়। গরুর খাবার চিকিৎসা থেকে শুরু করে সব ধরণের ব্যয় বেড়েছে। এ জন্য লাভটা কম হচ্ছে বলেও স্বীকার করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...