সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 297

জীবিত রাসেলস ভাইপার নিয়ে প্রেসক্লাবে কৃষক

0

ফরিদপুর সংবাদদাতা

জীবিত রাসেলস ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলে পুরস্কার পাবেন, এই আশায় একটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামে এক যুবক। শুধু ধরেনই নাই, সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেসক্লাবে।

শনিবার (২২ জুন) রাতে রেজাউল সাপটি নিয়ে প্রেসক্লাবে আসেন। রেজাউলের বাড়ি শহরতলীর আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায়। রেজাউল পেশায় কৃষক হলেও বর্ষা মৌসুমে মাছ ধরার কাজও করেন।

রেজাউল জানান, দুই দিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। শনিবার বিকালে মাছ ধরতে গিয়ে এই সাপটি দেখতে পান। পরে তোয়ালে দিয়ে পেচিয়ে সাপটিকে ধরে ফেলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল জানান, স্থানীয় মুরব্বীদের কাছে জেনেছেন, জীবিত রাসেলস ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দিবেন। সে জন্যই মূলত জীবিত ধরেছেন। সাপ বাচ্চা হোক আর বয়স্ক হোক বিষ কিন্তু একই থাকে, সেটা জানেন কি না এমন প্রশ্ন করলে রেজাউল বলেন, তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম তো।

জানা গেছে, গত ২০ জুন জেলা আওয়ামী লীগের কমিটি মিটিং এ রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনা হলে, জেলা আওয়ামী লীগের সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ রাসেলস ভাইপার সাপ মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার একদিন পরেই সেই অবস্থান থেকে সরে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরদিন ২১ জুন এক সংশোধনী বিজ্ঞপ্তি দেন, সেখানে তিনি উল্লেখ করেন, রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেউ যদি রাসেলস ভাইপার সাপ জীবিত ধরতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আগের বক্তব্যটি ভুল বুঝাবুঝি কারণে বিকৃত করে প্রকাশ হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন বলেন, সাপ ধরার বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাপটি বন বিভাগে জমা দিয়ে প্রাপ্তিস্বীকারপত্র নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যেতে বলেছেন।

ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, সরীসৃপজাতীয় প্রাণী ধরার কোনো বিধান নেই। ধরাটাই অপরাধ। কারও জালে আটকে গেলে সে অন্য কথা। আমি প্রাপ্তিস্বীকারপত্র দিতে পারি না। সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত তিনজন পুরস্কারের আশায় বন বিভাগে এক হাত লম্বা বাচ্চা রাসেলস ভাইপার জমা দেওয়া চেষ্টা করছে। এ নিয়ে আমরা বিপদে পড়েছি।

ঝিনাইদহের সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার দিনব্যাপী ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত এ ভ্রাম্যমাণ আদালতে ওই সড়কে চলাচল কারী যানবাহণে অভিযান চালানো হয়।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা, বিআরটিএ’র ইন্সপেক্টর প্রকৌশলী এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। নানা অনিয়মের প্রমান মেলায় ১২ টি যানবাহনে মামলা দিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও চালকদের নানা বিষয়ে সতর্ক করা হয়।

খোকসায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

খোকসায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন মাহমুদ বাটু, হাবিবুর রহমান হবি, আনিসুর রহমান, ওহেদুল ইসলাম, কৃষক লীগ নেতা হামিদ প্রমুখ

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সোহেল রানা নামে আরেক লাইনম্যান।

রবিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাইনম্যান আব্দুল খালেক কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। নিহত খারেক পল্লী বিদ্যুতের লাইনম্যান। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি।

শৈলকুপা পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান বলেন, শৈলকুপার সাধুখালী গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমার লাগানোর কাজ করছিলেন শেখপাড়া বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান সোহেল রানা ও আব্দুল খালেক। বিদ্যুতের কন্ট্রোলরুমে ফোন দিয়ে উপরে ওঠেন লাইনম্যান সোহেল রানা। কিন্তু বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুস্পৃষ্ট হন সোহেল। নিচে দাড়িয়ে থাকা লাইনম্যান আব্দুল খালেক কন্ট্রোলরুমে ফোন করে আবারো বিদ্যুৎ বন্ধ করতে বলে উপরে উঠে যান আহত সোহেলকে উদ্ধার করতে। কিন্তি কন্ট্রোলরুম বিদ্যুৎ বন্ধ না করায় আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলেও তার শারিরীক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

পল্লী বিদ্যুতের জিএম ওমর আলী জানান, লাইন বন্ধ করে কাজ চলছিলো। কিন্তু কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

কন্ট্রোলরুমে ফোন করে লাইন বন্ধ রাখার জন্য বলা হলেও তারা কেন বন্ধ করেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান মারা গেছে। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।

শেখ হাসিনা ও মোদির যৌথ বিবৃতি

0

সম্পর্ক, বাণিজ্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক করেছেন । বৈঠকে তারা প্রতিরক্ষা সম্পর্ক, প্রতিরক্ষা উৎপাদন, সন্ত্রাস দমনে সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ এক বিবৃতিতে মোদি বলেন, বাংলাদেশ নয়াদিল্লির প্রতিবেশী প্রথম নীতি, অ্যাক্ট ইস্ট পলিসি, ভিশন সাগর ও ইন্দো-প্যাসিফিক ভিশনের সঙ্গমে অবস্থিত।

তিনি বলেন, প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করতে আমরা প্রতিরক্ষা উৎপাদন থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আমরা সন্ত্রাস দমন, মৌলবাদ ও সীমান্তের শান্তিপূর্ণ ব্যবস্থাপনায় আমাদের সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি। ভারত মহাসাগর অঞ্চলের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি একই। ইন্দো-প্যাসিফিক ওশানস ইনিশিয়েটিভে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা বিমসটেক এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ একসঙ্গে জনকল্যাণে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পন্ন করেছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে ভারতীয় রুপির বাণিজ্য শুরু হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীতে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত মৈত্রী পাইপলাইন সম্পন্ন হয়েছে। ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি জ্বালানি খাতে উপ-আঞ্চলিক সহযোগিতার প্রথম উদাহরণ হয়ে উঠেছে। মাত্র এক বছরে এতগুলো ক্ষেত্রে এত বড় উদ্যোগ বাস্তবায়ন আমাদের সম্পর্কের গতি ও মাত্রাকে প্রতিফলিত করে।

মোদি আরও বলেন, দুই দেশ যোগাযোগ, বাণিজ্য এবং সহযোগিতার ওপর জোর দিচ্ছে। দুই দেশ তাদের অর্থনীতিকে চাঙা করতে ডিজিটাল ও জ্বালানি সংযোগের ওপর গুরুত্ব বাড়াবে।

তিনি আরও বলেন, উভয় পক্ষই অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সিইপিএ নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত। ৫৪টি নদী ভারত ও বাংলাদেশকে সংযুক্ত করেছে- বন্যা ব্যবস্থাপনা, আগাম সতর্কীকরণ ও সুপেয় পানির প্রকল্পে আমরা সহযোগিতা করেছি। আমরা ১৯৯৬ সালের গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণের বিষয়ে প্রযুক্তিগত পর্যায়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে।

মোদি বলেন, ভারত ও বাংলাদেশ একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি প্রস্তুত করেছে, যার মধ্যে সবুজ অংশীদারিত্ব, ডিজিটাল অংশীদারিত্ব, নীল অর্থনীতি এবং মহাকাশ অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, গত এক বছরে আমরা ১০ বার মুখোমুখি হয়েছি। তবে এই বৈঠকটি বিশেষ কারণ আমাদের সরকারের তৃতীয় মেয়াদের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম রাষ্ট্রীয় অতিথি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের প্রধান প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে ব্যাপকভাবে মূল্যায়ন করে। শেখ হাসিনা মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভেড়ামারায় – প্রাগপুর সড়কের ভাঙ্গাপুল এলাকায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টা পর ভেড়ামারা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সাইকেল আরোহীর নাম আব্দুস সামাদ (৬০)। তিনি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর গ্রামের মৃত হারান আলী খার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ দৌলতপুর থেকে সাইকেলে চড়ে ভেড়ামারার উদ্দেশ্যে আসছিলেন। পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা ট্রাক আটকে রেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত আব্দুস সামাদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার পর পরই তিনি মৃত্যুবরণ করেন।

ভেড়ামারা থানার ওসি তদন্ত লুৎফুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী মারা গেছেন। ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়ার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বললেন মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শনিবার দুপুর দেড়টায় এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) খালেদা জিয়ার সঙ্গে দেখা করে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলার পর গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমি তাঁর চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে, তাঁর অবস্থা বেশ ক্রিটিক্যাল। তাঁরা রাতে সম্ভবত আবার বোর্ড মিটিং করবেন এবং এই বোর্ড মিটিং করে তাঁরা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন তিনি সিসিইউতে আছেন। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের কাছে আহ্বান জানাতে চাই, তাঁরা যেন ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম সিসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, চিকিৎসা চলছে। নতুন করে কিছু বলার মতো নেই।’

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে তাঁকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার অবস্থা পর্যালোচনা করছেন।

এ ছাড়াও মেডিকেল বোর্ডের সভায় লন্ডন থেকে ডা. জোবায়েদা রহমানসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত থাকেন বলে জানিয়েছেন অধ্যাপক জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকেরা ম্যাডামের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন।’

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকেরা তাঁকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থরাইটিস ছাড়াও হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

জনবল সংকট : ৪০ মিনিট বিলম্বে চলে এক জোড়া ট্রেন

0

স্টাফ রিপোর্টার

স্টেশনের সিগনাল ঘরে আর বাতি জ্বলে না। রেল লাইনের সিগনাল পাখায় পাখায় লাল সবুজ বাতির আলোও ওঠে না। জনবল সংকটে পোড়াদাহ-রাজবাড়ী রুটের মধ্যবর্তী খোকসা স্টেশনটি ক্লোজিং ডাউন ঘোষনা দেওয়ায় এখন ট্রেনের ক্রসিং বন্ধ রয়েছে। ফলে ঢাকা গামী তিন জোড়া আন্ত নগর ও মেলই ট্রেনসহ আভ্যন্তরীর রুটের যাত্রীবাহী অধিকাংশ ট্রেন এই স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখা হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা।

পশ্চিম রেলওয়ের শত কিলোমিটার দীর্ঘ পোড়াদাহ-রাজবাড়ী রুটের মধ্যবর্তী খোকসা স্টেশন। একজন স্টেশন মাস্টার, দুইজন বুকিং সহকারী, চারজন পয়েন্টম্যান, চারজন পোটার, ক্লিনার ও মালিসহ ১৫জন কর্মকর্তা-কর্মচারী অনুমোদন রয়েছে। বছর দু’য়েক আগে হঠাৎ করে স্টেশন মাষ্টার তৈফিক আহম্মেদকে ঈশ্বরদী বাইপাসে পেশনে (ডেপুটেশন) সরিয়ে নেওয়া হয়। একজন বুকিং সহকারী আর একজন পরিচ্ছন্নকর্মীসহ চার কর্মচারী দিয়ে স্টেশনটি সচল রাখা হয়েছে। প্রতিদিন এই স্টেশন থেকে হাজারো যাত্রী ওঠা নামা করেন। সকাল ৯টা ৫০ মিনিটে রাজশাহী গামী টুঙ্গীপাড়া ও ঢাকা গামী মধুমতি এক্সেপ্রেস ট্রেন দুটির নিয়মিত ক্রসিং রয়েছে এখানে। কিন্তু স্টেশনটি ক্লোজ ডাউন ঘোষনা করায় এখানে ট্রেনের ক্রসিং ব্যবস্থা বন্ধ রয়েছে। ফলে পাংশা অথবা কুমারখালীতে ক্রসিং করা হয়। আর এ কারণেই ট্রেন জোড়া প্রতিদিনই ৪০ মিনিট বিলম্বে চলাচল করে। প্রতিদিনই এই স্টেশন দিয়ে ঢাকা গামী মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, নকশিকাথা এক্সপ্রেস, টুঙ্গীপাড়া-রাজশাহী চলাচল কারা টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেন ছাড়াও দুই জোড়া সাটেলসহ একাধিক যাত্রীবাহী ট্রেন এই স্টেশনে এসে পরবতী গন্তব্যের লাইন ক্লিয়ার পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে।

পশ্চিম রেলের একটি সূত্র জানান, খোকসা স্টেশনে যাত্রীদের টিকিট বুকিং ও পন্য পরিবহন থেকে প্রতিমাসে ১৫ লাখ টাকার বেশী রাজস্ব আয় হয়। এর মধ্যে বেসরকারী খাতে চলাচলকারী ট্রেন গুলো থেকে বেশী আয় হচ্ছে। স্টেশনে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী থাকলে সরকারের আয় আরো বৃদ্ধি পেত।

তখন দুপুর একটা বাজতে কয়েক মিনিট বাঁকী। রাজবাড়ী গামী ফিরতি সাটেল ট্রেন পার হবে। শতাধিক যাত্রী স্টেশনে অপেক্ষা করছেন। বেসরকারী সংস্থার কর্মচারীরা ট্রেনের টিকেট বিক্রিতে ব্যস্ত। ষ্টেশন মাষ্টারের কক্ষের দরজা বন্ধ। তবে টেলিফোন বেজে উঠলেই একজন সেই রুমে যাচ্ছেন আবার বেড় হয়ে আসছেন। তার সাথে কথা বলে জানা গেলো তিনি ক্লিনার পদের কর্মচারী। তার নাম মিরাজুল ইসলাম। পাশের ষ্টেশন থেকে লাইন ক্লিয়ার চেয়ে টেলিফোন বার্তা পাঠালে তার উত্তর দেওয়া, ঘন্টা বাজানো, লাইন ক্লিয়ার দেওয়া সবই করেন তিনি।

একজন মাত্র বুকিং সহকারী তিনি সকাল থেকে ডিউটি করে বাড়ি গেছেন। অন্য একজন পয়েন্টম্যান প্রধান রেল ক্রসিং এর গেট ম্যানেজ করছেন। অপরজন পোটার ব্যস্ত আছেন ষ্টেশনে।

রেল নিয়ে বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব থাকা সংগীত শিল্পী খন্দকার সেলিম রেজা জানান, এই রেল রুটে ঢাকা, খুলনা, রাজশাহী, গোপালগঞ্জ, বেনাপোলসহ বিভিন্ন রুটের আন্তনগর ট্রেল চলাল করে। এ ছাড়া দুই জোড়া সাটেল ট্রেনে যাত্রী ও মালামাল পরিবহন করা হয়। এখান থেকে সরকারী বেসরকারী ব্যাংক বীমার কর্মকর্তা কর্মচারী ও শিক্ষাথীরা যাতায়াত করে। কিন্তু এই স্টেশনে জনবল সংকটের কারণে প্রতিদিনই অধিকাংশ ট্রেন এখানে এলে লাইন ক্লিয়ার পাবার অপেক্ষায় ঘন্টার পর দাঁড় করিয়ে রাখা হয়। যাত্রীরা ভোগান্তিতে বিরক্ত হয়ে ট্রেনের টিকিট করা বন্ধ করে দিচ্ছেন। একদিকে যাত্রীরা সময় মত অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে পৌছাতে পারছেন না।

স্টেশনের সাথে ৩০ বছর ধরে পান ও প্রসাধনীর ব্যবসা করেন ইসলাম আলী। তিনি শুনেছেন অবিভক্ত বাংলায় এই স্টেশন থেকে ট্রেনে কলকাতায় যাতায়াত ও পন্য পরিবহন করা হত। পদ্মা-গড়াই নদীর ভাটি অঞ্চলের মানুষ নৌকায় এসে এখান থেকে ট্রেনে যাতায়াত করত। এখন গাড়ী আছে অনেক কিন্তু নানা সংকটে যাত্রীরা ট্রেনে আসা যাওয়া কষ্টের মনে করেন। যাত্রী কমছেই।

পেশনে থাকা স্টেশন মাষ্টার তৈফিক আহম্মেদ বলেন, পাংশ ও কুমারখালীতে সার্কিট ব্রেকিং হওয়ায় প্রতিদিন সকাল হলেই মধুমতি অথবা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিকে বিলম্বে ছাড়া হচ্ছে। ফলে দিনের প্রথম ট্রেনটি পৌনে ঘন্টা বিলম্বে যাত্রা করছে। এখন সব থেকে দ্রæত স্টেশনটি ক্লোজিং ডাউন থেকে অবমুক্ত করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী পোষ্টিং করলে যাত্রী ভোগান্তি ও ট্রেনের বিলম্ব দূর করা সম্ভব।

পশ্চিম রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে কথা বলার জন্য তার অফিশিয়াল মোবাইল ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন ধরেনি।

বিপদজনক নৌকা ভ্রমন

0

শুষ্ক গড়াই নদীতে আসা নতুন পানি ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। উঠতি ও তরুন বয়সীরা দলবেঁধে দিনব্যাপী নৌকা ভ্রমন করেছে। সাথে থাকছে বড়বড় সাউন্ড বস্ক। উচ্ছসিত যুবকদের বাদ্যের তালে তালে নাচ করতেই দেখা যায়। সামান্য ভুলে ঘটনতেপারে প্রাণহানী। গড়াই নদীর খোকসা খেয়া ঘাটের ভাটি থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।

পদ্মা নদীতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীর শিলাইদহে পদ্মা নদীতে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণের নাম মো. রাফি মল্লিল (১৭)। সে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মিয়াপাড়া এলাকার আবু দাউদ মল্লিকের ছেলে। এরআগে বেলা ১২ টার দিকে শিলাইদহ খেয়াঘাটের নৌকায় উঠতে গিয়ে সে নদীতে পড়ে ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও স্বজনরা জানান, চাকুরির সুবাদে রাব্বির বাবা পরিবার নিয়ে পাবনা শহরে ভাড়া বাসায় বসবাস করেন। সেখানে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাফি ট্রেন যোগে কুমারখালী রেলস্টেশনে নামেন। এরপর শিলাইদহ খেয়াঘাট এসে নৌকায় উঠার সময় পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাস্থল থেকে আনুমানিক ২০ হাত পূবে রাব্বির লাশ উদ্ধার করে।

নিহত যুবকের মা সুবর্ণা বেগম জানান, ছেলেকে নিয়ে তিনি পাবনায় চাকুরিজীবী স্বামীর কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে শিলাইদহঘটে এসে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশরুম থেকে এসে তিনি দেখেন তার ছেলে নেই।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহির উদ্দিন জানান, নৌকায় উঠতে গিয়ে নদীতে পড়ে গিয়ে ডুবে যায় রাব্বি। খবর পেয়ে তাঁরা উদ্ধার অভিযান চালান এবং সন্ধা ৭ টার দিকে লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...