মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 302

অধ্যক্ষের শাস্তির দাবিতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

0

দৌলতপুর প্রতিনিধি

ছাত্রদের হত্যার হুমকীর প্রতিবাদে দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানউল্লাহ আমান তার লিখিত বক্তব্যে বলেন, গত মঙ্গলবার দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এবং অনার্স কোর্সের ফরম পূরণের অতিরিক্ত খরচ কমানো, কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণ এবং আগামী ৭ জুন শুক্রবার ছয় দফা দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করার অনুমতিসহ বেশ কয়েকটি দাবি উপস্থাপনের জন্য কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের অপমান করে বলেন, কলেজ ক্যাম্পাসে কোন ছাত্রলীগের রাজনীতি চলবে না।

আমানউল্লাহ আমান বলেন, পরদিন বুধবার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নেতারা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাবিগুলো আবারও পুনরায় বিবেচনা করার জন্য অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অনুরোধ করেন। এ সময় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন ক্ষিপ্ত হয়ে তার লাইসেন্সকৃত আগ্নেয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে যায়। তবে অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমনের গুলি করতে যাওয়ার কাহিনী নতুন কিছু নয় এর আগেও তিনি এই অস্ত্র দিয়ে ওই কলেজের ভূগোল বিভাগের প্রদর্শক জহুরুল আলমকে গুলি করতে গিয়েছিল। জহুর আলম বাদী হয়ে দৌলতপুর থানায় ওই সময় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমান আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষের অনুগত রাজু, বিদ্যুৎ, ছোটন খা, মমিনুর রহমান মোহন তাদের কোমরে থাকা অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা সহ ছাত্রলীগের নেতাকর্মীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা মাহবুল-উল-আলম হানিফসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি, এই অধ্যক্ষের অস্ত্রের লাইসেন্স বাতিলসহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করা হোক।

সরকারি অফিস চলবে আগের নিয়মে, ৯টা-৫টা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। ঈদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবস থেকে আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর বৃহস্পতিবার (৬ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করলো।’

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে জানানো হয়, জরুরি পরিসেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য অর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

এর আগে গত সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

অফিসের সময়সূচিতে কেন পরিবর্তন আনা হয়েছে- জানতে চাইলে তখন মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এটাই তো স্বাভাবিক। ৯টা থেকে ৫টা আট ঘণ্টা কাজ করবো আমরা। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করবো আমরা, আগে আমরা ৩৫ ঘণ্টা কাজ করতাম। সেটা একটা বিশেষ ব্যবস্থা ছিলো। আমরা আবার মূল অবস্থানে চলে আসলাম। এটি কার্যকর হবে ঈদুল আজহার ছুটি শেষে যেদিন প্রথম কর্মদিবস সেদিন থেকে।’

আগে সরকারি কর্মীরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করতেন। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে ২০২২ সালের ২৪ আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার। সে অনুযায়ী দুই মাসের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে।

দুই মাসেরও বেশি সময় সকাল ৮টা-বিকাল ৩টা সূচিতে অফিস চলার পর ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে।

সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ১৬ জুন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে। এবার পবিত্র হজ পালন করা হবে ১৫ জুন।

চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় (সৌদি সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) দেশটির রয়েল কোর্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

কালোটাকা সাদা করার সুযোগ দুর্নীতিতে সহায়ক হবে: টিআইবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ আবারও ফিরিয়ে আনায় বিস্ময় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মাত্র ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার এমন সুবিধা সৎ ও বৈধ আয়ের ব্যক্তি করদাতাকে নিরুৎসাহিত করার সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি এবং এর আওতায় ঘোষিত অর্থ ও সম্পদের ব্যাপারে কোনো কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রাখা দেশে দুর্নীতি সহায়ক একটি উদার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলেই শঙ্কা।

বৃহস্পতিবার (৬ জুন) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এ সুযোগ রাষ্ট্র ক্ষমতায় আসীন দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার অঙ্গীকার, যা প্রায়শই সরকারপ্রধানসহ দলের শীর্ষ নেতৃত্ব পুনরাবৃত্তি করে থাকেন, সেই অঙ্গীকারকে প্রহসনে পরিণত করেছে। এমন বাস্তবতায় কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে টিআইবি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ডেটা ভেরিফিকেশন সিস্টেম বা ডিভিএস’ চালু করার ফলে অপ্রদর্শিত অর্থ ঘোষণায় আইনি জটিলতা এবং করদাতাদের অজ্ঞতার দোহাই দিয়ে যেভাবে ‘অপ্রদর্শিত অর্থে’ ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা জমি কেনা বৈধ করার ঢালাও সুযোগ দেওয়া হলো- তা সত্যিই হতাশার।

তিনি বলেন, কালো টাকাকে সাদা করার এমন সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন করতে যেন সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে। সহজ করে বললে, সরকার দায়মুক্তির নিশ্চয়তা দিয়ে প্রকারন্তরে নাগরিককে দুর্নীতিগ্রস্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। রাজস্ব বাড়ানোর খোঁড়া যুক্তিতে দুর্নীতি ও অনৈতিকতার গভীরতার ও ব্যাপকতার বিকাশকে স্বাভাবিকতায় পরিণত করা হচ্ছে। দুর্নীতিকে লাইসেন্স দেওয়ার এ প্রক্রিয়া চিরতরে বন্ধ হবে, এটাই প্রত্যাশিত।’

মাত্র ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ ৩০ শতাংশ কর দেওয়ার বিধান বৈষম্যমূলক এবং অসাংবিধানিক আখ্যা দিয়ে ড. জামান বলেন, ‘বিষয়টি একজন সুনাগরিকের প্রতি বৈষম্যমূলক, একই সঙ্গে তা সংবিধানের ২০ (২) অনুচ্ছেদকে বৃদ্ধাঙ্গালি দেখানোর শামিল। এ প্রক্রিয়ায় নৈতিক আপস করে প্রত্যাশিত রাজস্ব আদায়ের স্বপ্ন স্বল্প কিংবা দীর্ঘমেয়াদে কখনই বাস্তবায়িত হবে না। যার বড় উদহারণ হলো দুই বছর আগে মাত্র ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেমন সাড়া পাওয়া যায়নি। আবার দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও, কেউ সে সুযোগ নেননি। তাই বাজেটে এমন সুযোগ এলে কাদের স্বার্থে রাখা হচ্ছে-সে বিষয়ে প্রশ্ন তোলা মোটেই অমূলক নয়।’

কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার দীর্ঘদিনের অসাংবিধানিক চর্চা বন্ধ করার এখনই উপযুক্ত সময় মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘শুভবুদ্ধি, দূরদৃষ্টি, সংবিধান ও আইনের শাসনের প্রতি সরকার আনুগত্য দেখিয়ে শেষপর্যন্ত কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করে নেবে-এমনটাই আশা। একই সঙ্গে, কালো টাকার মালিকদের সম্পদের উৎস অনুসন্ধানের মাধ্যমে কার্যকর জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে দুর্নীতির মহোৎসবের লাগাম টেনে ধরা যায়।’

সংকট কালে গণমুখী বাজেট হয়েছে: কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটে কালের বাস্তবসম্মত গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংকটে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে এ বাজেট।

বাজেট প্রণয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয় নি। শেখ হাসিনা সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না।

এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বলেন, তিনি শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন।

মানুষের ওপর নতুন বোঝা চাপানোর বাজেট: ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাবে বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতেগিয়ে এমন মন্তব্য করেন।

বাজেটকে ‘লুটের’ বাজেট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বাজেট লুট করার জন্য। তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। সাধারণ মানুষের ওপর সমস্ত বোঝা চাপাবে। ব্যাংক ও বিদেশিদের ওপর ঋণ আরও বাড়বে।

তিনি বলেন, বাজেটের সঙ্গে সবকিছুর দাম আবার বাড়বে। বিদ্যুৎ খাতে চুরির বিষয়টি সবাই জানে।

বিএনপি মহাসচিব বলেন, মানুষ তো আর পারছে না। নতুন করে কর্মসংস্থানের সুযোগ নেই। পুরো বাজেট বাংলাদেশ বিরোধী বাজেট। জনগণের জন্য কিছু নেই। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য এই বাজেট।

কুমারখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ‘দেশপ্রেম এবং মুল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক প্রতিপাদ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক ও ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দুর্নীতি প্রধান অন্তরায়’ প্রতিপাদ্যে রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া ও কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুইদিনব্যপী এই প্রতিযোগিতার আয়োজন করে।

বুধবার সকালে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৮টি বিদ্যালয়ের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে এই বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই দলই প্রতিপাদ্য বিষয়ের আলোকে তথ্য-প্রমাণ ও যুক্তি উপস্থাপন করে।

নির্দিষ্ট সময় শেষে বিচারক মন্ডলির বিশ্লষণে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা আবু মুসা।

বিতর্ক প্রতিযোগিতা শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, কবি ও নাট্যকার লিটন আব্বাস, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুর রহমান এবং মডারেটরের দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার শাহীন উদ্দীন।

বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহান।

এমপি আনার হত্যার বিষয়টির সুরাহার দাবিতে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার হত্যার বিষয়টির সুরাহা দাবিতে কালীগঞ্জে মানববন্ধন করেছে একটি একাডেমির শিশুরা।

মানববন্ধনে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, আমাদের কাছে অনেক তথ্য আছে। আমরা এর শেষটা দেখতে চাই। যদি এমপি আনার জীবিত থাকে তাহলে তার সন্ধান দিন। আর যদি তাকে হত্যা করা হয় তাহলে যে আসামিরা গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

বুধবার (৫ জুন) সকালে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে কালীগঞ্জ শিশু একাডেমীর আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আধাঘণ্টা চলা এ মানববন্ধনে কালীগঞ্জ শিশু একাডেমীর শিক্ষক, কর্মচারী ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে। এতে পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, বিদ্যালয়টি পরিচালনা পর্ষদের সভাপতি জান্নাতুল ফেরদৌস রুপালী, প্রধান শিক্ষক শাহী আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বিজয় উল্লাস

0

বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের ইউনিয়ন পর্যায়ের চাম্পিয়ন বরই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়ারেরা নিজের স্কুল এলাকায় বিজয় উল্লাসে মেতেছিল। গোপগ্রাম ইউনিয়নের বড়ইচারা গ্রাম থেকে বুধবার দুপুর ১টায় তোলা ছবি।

বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টের ইউনিয়ন পর্যায়ের চাম্পিয়ন চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়ারেরা বিজয় উল্লাস করে নিজের স্কুলে ফিরছে। শোমসপুর-ভবানীগঞ্জ সড়ক থেকে বুধবার দুপুর ১টার পর তোলা ছবি।

 

মাকে হত্যার দায়ে ছেলে দেবরসহ তিনজনের মৃত্যুদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মায়ের গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে তারই ছেলে মুন্না বাবুসহ তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

বুধবার (৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রুহুল আমিন আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন মিরপুর থানার কাঠদহ’র চর গ্রামের মৃত ফজল বিশ্বাসের ছেলে মুন্না বাবু, ইয়াছিন আলীর ছেলে রাব্বী আলামিন ও ইনছার বিশ্বাসের ছেলে আব্দুর কাদের। এর মধ্যে আব্দুর কাদের মুন্না বাবুর আপন চাচা।

কুষ্টিয়া জজ আদালতের সরকারী কৌসুলী (পিপি) এ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ জানুয়ারী বিকালে মিরপুর উপজেলার কাঠদহ’র চর এলাকার নিজ বাড়ী থেকে নিখোঁজ হন মমতাজ বেগম নামের এক গৃহবধূ। এ ঘটনায় মমতাজের ভাই অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা পুলিশ সন্দেহমূলক ভাবে মমতাজের ছেলে মুন্না বাবুকে আটক করেন। পুলিশী জিজ্ঞাসাবাদে মুন্না জানায়, মাদক সেবনে বাঁধা দেওয়ায় চাচা আব্দুল কাদেরের পরামর্শ এবং সহযোগিতায় সে মাকে হত্যা করে একটি বস্তায় ভরে বাড়ির পাশের পুকুরের কাঁদার মধ্যে পুতে রাখে। মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেই পুকুর থেকে মমতাজের লাশ উদ্ধার করে। এই হত্যাকান্ডে তাদের দায় স্বীকার করে দন্ডপ্রাপ্ত মুন্না এবং রাব্বী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।

কুষ্টিয়া জজ আদালতের সরকারী কৌসুলী (পিপি) এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, দীর্ঘ শুনানী এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত বুধবার এই রায় ঘোষণা করেছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...