মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 350

ডিসি-ইউএনও অফিসের ১৮৪ জন প্রশাসনিক কর্মকর্তা হলেন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ১৮৪ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা (এও) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ মোতাবেক এ ১৮৪ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর দশম গ্রেডে (১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা) ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতির পর তাদের পদায়নও করা হয়েছে। আগের হিসাবানুযায়ী প্রশাসনিক কর্মকর্তা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ। বর্তমানে সরকারি চাকরিতে কোনো শ্রেণি ব্যবস্থা নেই।

রুদ্ধশ্বাসে ছুট

0

দিন শেষে বাবার আয়ের সিংহ ভাগ টাকা দিয়ে চাল আলু কিনে রুদ্ধশ্বাসে বাড়িতে ছুটেছে শিশুটি। এই চাউলেই আজ রাতে ও আগামী সকাল দুপুর চলবে। ছবিটি কুষ্টিয়ার খোকসা থেকে সোমবার বিকালে তোলা।

শিশু ডায়রিয়ার

0

শীত জনিত ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সাংখ্যা হুহু করে বাড়ছে। গ্রাম পর্যায়ে এ চিত্র আরও ভয়াবহ আক্রার ধারণ করেছে। এ রোগে আত্রান্ত সাত মাস বয়সী জিহাদকে পরিবারের লোকেরা হাসপাতারের জরুরী বিভাগে নিয়ে এসেছিল। কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে ছবিটি তোলা। শিশুটি উপজেলার শোমসপুর গ্রামের জিল্লুর শেখের ছেলে।

রাস্তার খাবার খেয়ে হাসপাতালে পরীমনি

0

দ্রোহ বিনোদন ডেস্ক

পারিবারিক আয়োজনে অংশ নিয়ে ফেরার পথে রাস্তার খাবার খেয়ে অসুস্থ হয়ে পরীমনি, তাঁর সন্তানসহ পাঁচজন হাসপাতালে ভর্তি হন।

এর পর কয়েক দিনে সবাই সুস্থ হলেও পরীমনির দেড় বছর বয়সী ছেলে এখনো হাসপাতালে ভর্তি। ফেসবুকে পোস্ট দিয়ে অসুস্থতার খবরটি জানিয়েছেন অভিনেত্রী।

পরীমনি অভিনীত ‘কাগজের বউ’ ছবিটি ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে। এদিকে হাসপাতালে ভর্তির কারণে নিজের মুক্তি প্রতীতি ছবির প্রিমিয়ারে পর্যন্ত উপস্থিত থাকতে পারেননি তিনি। অসুস্থতার বিষয়ে বর্ণনা দিয়ে পরীমনি বলেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে নিরাপদ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম।

বাসায় ফল খাওয়ার আগে নিয়মিত যেভাবে পরিষ্কার করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু (পরীমনির সন্তান) খুবই অল্প পরিমাণ মানে দুই–এক কামড় খেয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়ির চালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি সেরে উঠলেও পুণ্য এখনো হসপিটালাইজড!’

পরীমনি তাঁর ফেসবুক পেজে আরও লিখেছেন, ‘নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল আমার ওয়েবফিল্ম “কাগজের বউ”এর প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিকভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই, বন্ধু মেসেজে, ফোনে “কাগজের বউ”এর প্রশংসা করলেন! আমার, তায়েব ভাইয়ে, ইমনের নতুন রসায়ন আর অভিনয় দেখে ভালো লাগার কথা প্রকাশ করলেন। আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন, “কী যে সুন্দর ছবি বানিয়েছি, নিজেরই তো বিশ্বাস হচ্ছে না!”’

পরীমনি এরই মধ্যে শুটিং করছেন ‘ডোডোর গল্প’ নামে আরেকটি ছবির। শিগগিরই নতুন ছবির কাজও শুরু করবেন, এমনটাই জানালেন।

উল্লেখ্য, ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। পারিবারিক আয়োজন আয়োজন শেষে সময়বসী কাজিনদের নিয়ে ঘোরাঘুরি করেছেন। ১১ জানুয়ারি ঢাকায় ফিরে অসুস্থ হয়ে পরেন।

ঝিনাইদহে বরুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে তার সহপাঠিরা।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

নিহতের সহপাঠিদের সংগঠন ঝিনাইদহ এসএসসি ৯৪’ ব্যচের শিার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। তারা বরুন ঘোষ হত্যার মুল কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পেশ করেন।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় বরুন ঘোষ শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে চায়ের দোকান মাঝি পাড়ায় যায়। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃত্তর্ তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শীতের প্রকপ

0

পৌষে শেষে সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা কমেছে। বাড়ছে শীতের প্রকপ। শ্রমজীবি ও নিন্ম আয়ের মানুষের ভোগান্তী বেড়েছে। অনেকে আগুন জ্বেলে শীত নিবারণের করার চেষ্টা করছেন। একটি কারখানার শ্রমিকরা রাতে বাড়ি ফেরার সময় আগুন জ্বেলে উষ্ণতা নেবার চেষ্টা করছে। শনিবার রাত ১০টায় খোকসা বাজারের কালীবাড়ি সড়ক থেকে ছবিটি তোলা।

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যবস্থা নিন – শেখ হাসিনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নবনিযুক্ত মন্ত্রীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পবিত্র রমজান ঘনিয়ে আসছে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কারণ এ মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো উচিত নয়।

শনিবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আসা নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রীদের শেখ হাসিনার বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, একটি অনানুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে প্রধানমন্ত্রী রমজানের সময় বিশেষ করে বড় মজুতদাররা যাতে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য জরুরি পণ্য মজুত করতে না পারেন সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর সচিব বলেন, প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নবনিযুক্ত মন্ত্রীদের প্রথমে তাদের মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে তথ্য জানার জন্য নির্দেশ দেন।

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা ব্যাংক কর্মকর্তা ফিরেছেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

পারিবারিক অশান্তির কারণে স্বেচ্ছায় ২২ দিন আত্মগোপন থাকা ব্যাংক কর্মকর্তা রাজিব আহমেদে(৪০) অবশেষে ফিরে এসেছেন।

টানা ২ দিন পর শুক্রবার রাত ৮টার দিকে খুলনার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম। তবে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর দাবি তার স্বামী নিজে থেকেই বাড়িতে ফিরেছেন। বরং পরিবারের লোকজন তাকে থানায় নিয়ে যায়।

গত ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে পরিবারের প থেকে দাবি করা হয়েছিল। সেদিন রাতেই কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন ব্যাংক কর্মকর্তার স্ত্রী রায়হানা পারভীন। এছাড়াও তার উদ্ধারের দাবিতে মানববন্ধনও করেন পরিবারের লোকজন।
রাজিব আহমেদ পূবালী ব্যাংকের কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি জেলার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্মতা আকিবুল ইসলাম জানান, পারিবারিক অশান্তির কারণে রাজিব আহমেদ স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তিনি মানসিকভাবেও কিছুটা বির্পযস্ত। সিডিআর বিশ্লেষণ করে দেখা গেছে নিখোঁজের পর থেকে তিনি একাধিক সিমও ব্যবহার করেছেন। প্রযুক্তি ব্যবহার করে তাকে শুক্রবার রাত ৮টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্যংক কর্মকর্তার স্ত্রী রায়হানা মুঠোফোনে জানান, স্বামী নিখোঁজের পর থেকে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়ি খোকসাতে আছি। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আমার স্বামী আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি। আমি তাকে বলি খোকসাতে। তিনি বলেন আমি আসতেছি। এর ঘন্টা খানেক পর তিনি বাড়িতে এসে বলেন আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। আমি প্রচন্ড অসুস্থ ও কান্ত, আমি এখন ঘুমাব।

ব্যাংক কর্মকর্তার বড় ভাই সাইদুল ইসলাম সান্টু জানান, স্ত্রীর সাথে তাঁর ভাইয়ের পারিবারিক কলহ ছিল। তাই মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মগোপনপ চলে যায়। শুক্রবার রাতে ভাইয়ের শশুর বাড়ি থেকে জানতে পারি সে ফিরে এসেছে। পরে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি।

খোকসায় নৌকার সমর্থক কলেজ ছাত্রে উপর হামলার অভিযোগ

0
আহত কলেজ ছাত্র অনিক

স্টাফ রিপোর্টার

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট করায় কলেজ ছাত্রকে পিটিয়ে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বতন্ত্র ট্রাক প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।

শনিবার দুপুরে কুষ্টিয়া – ৪ আসনের খোকসা উপজেলা সদরের মাইক্রো ষ্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রের অনিক (১৯)। সে বি-মির্জাপুর গ্রামের প্রবাসী তোফাজ্জেল শেখে ছেলে। আহত ছাত্র খোকসা সরকারী কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। ওই ছাত্র ও তার বন্ধুরা সুবর্ণা সিনেমা হল মার্কেটের একটি গ্যারেজে মোরসাইকেল মেরামতের কাজ করাতে এসেছিল। এ সময় তাদের উপর হামলা হয়।

হাসপাতালে চিকিৎসাধিন আহত ছাত্র ও নৌকার সমর্থক অনিক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নিজ এলাকা বি মিজ্জাপুরে নির্বাচন করেছেন। প্রথম থেকে পৌর এলাকার ট্রাক প্রতীকের কয়েকজন নেতা তাকে ট্রাক প্রতীকের হয়ে কাজ করার জন্য বলেন। কিন্তু কলেজ ছাত্র সে আদেশ উপেক্ষা করে নৌকা প্রতীকের কর্মী হয়ে কাজ করেন। এ ঘটনার সূত্র ধরে তার উপর হামলা করা হয়েছে বলে সে দাবি করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলা কারীরা তার আরওয়ান ফাইভ ও তার বন্ধু রিয়ানের এ্যাপাসি কম্পানীর ফোর বি ব্যান্ডের দুিট মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি করেন।

মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রী রমজান আলী জানান, যাদের উপর হামলা হয়েছে তারা তিনটি মোটরসাইকেল নিয়ে গ্যারেজে আসেন। হামলা কারীরা একটি মোটর সাইকেলের মালিকের উপর হামলা করে। এক পর্যায়ে লোকজন জড়ো হলে হামলাকারীরা দুটি মোটর সাইকেল নিয়ে যায়।

আহত কলেজ ছাত্র অনিকের মা লিপি খাতুন জানান, তার ছেলের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করবেন। তিনি হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ জানান, ইতোমধ্যেই মোটর সাইকেল উদ্ধার হয়েছে। ওরা অভিযোগই দেয় নি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

পাহাড়ার কুড়ে ঘড়

0
শীত বৃষ্টি থেকে নিজেদের রক্ষায় তৈরী করা পাহাড়া চৌকির কুড়ে ঘর।

রেল লাইন পাহাড়ায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদের রক্ষায় তাদের জন্য পাহাড়া চৌকি বা ছাউনি নেই। দৈনিক অল্প (৪৭৫-৫২৫ টাকা) পারিশ্রমিকে টানা ১২ ঘন্টা দাঁড়িয়ে বা হেটে দায়িত্ব পালন করেন। সম্প্রতি শীত ও কুয়ানার প্রকপ বেড়ে যাওয়ায় বিভিন্ন অরক্ষিত লেভেল ক্রসিং এর পাশে নিজের উদ্যোগে বাশের চটা, সিমেন্টের পরিতক্ত বস্তা আর ধারে খড় দিয়ে পাহাড়া চৌকি বানিয়ে নিয়েছেন। কোন কোন দল বিশ্রাম নেয় রেল লাইনের পাশের দোকান বা পরিতক্ত ঘরের বারান্দায়। পশ্চিম রেলের কুষ্টিয়া- গোয়ালোন্দ ঘাট রুটের খোকসার ধুষুন্ডু অরক্ষিত লেভেল ক্রসিং থেকে বৃহস্পতিবার দুপুরে ছবিটি তোলা। এ উপজেলার সাড়ে ৮ কিলোমিটার রেল পথ পহাড়ায় ৫টি গ্রæপে ৪০ জন আনসার ভিডিপি সদস্য রয়েছেন।

শীত বৃষ্টি থেকে নিজেদের রক্ষায় তৈরী করা পাহাড়া চৌকির কুড়ে ঘর।
খোকসার ধুষুন্ডু অরক্ষিত লেভেল ক্রসিং এসবুজ পতাকা দেখিয়ে ফরিদপুর গামী একটি ইঞ্জিন পার করছে আনসার সদস্যরা।
খোকসার ধুষুন্ডু অরক্ষিত লেভেল ক্রসিং এসবুজ পতাকা দেখিয়ে ফরিদপুর গামী একটি ইঞ্জিন পার করছে আনসার সদস্যরা।
রেল রক্ষায় নিয়মিত টহলের অংশ। খোকসার নকসা পাড়ার রেল ব্রিজ এলাকা থেকে ছবিটি তোলা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...