খোকসায় নৌকার সমর্থক কলেজ ছাত্রে উপর হামলার অভিযোগ

0
245
আহত কলেজ ছাত্র অনিক

স্টাফ রিপোর্টার

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট করায় কলেজ ছাত্রকে পিটিয়ে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বতন্ত্র ট্রাক প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।

শনিবার দুপুরে কুষ্টিয়া – ৪ আসনের খোকসা উপজেলা সদরের মাইক্রো ষ্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রের অনিক (১৯)। সে বি-মির্জাপুর গ্রামের প্রবাসী তোফাজ্জেল শেখে ছেলে। আহত ছাত্র খোকসা সরকারী কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। ওই ছাত্র ও তার বন্ধুরা সুবর্ণা সিনেমা হল মার্কেটের একটি গ্যারেজে মোরসাইকেল মেরামতের কাজ করাতে এসেছিল। এ সময় তাদের উপর হামলা হয়।

হাসপাতালে চিকিৎসাধিন আহত ছাত্র ও নৌকার সমর্থক অনিক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নিজ এলাকা বি মিজ্জাপুরে নির্বাচন করেছেন। প্রথম থেকে পৌর এলাকার ট্রাক প্রতীকের কয়েকজন নেতা তাকে ট্রাক প্রতীকের হয়ে কাজ করার জন্য বলেন। কিন্তু কলেজ ছাত্র সে আদেশ উপেক্ষা করে নৌকা প্রতীকের কর্মী হয়ে কাজ করেন। এ ঘটনার সূত্র ধরে তার উপর হামলা করা হয়েছে বলে সে দাবি করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলা কারীরা তার আরওয়ান ফাইভ ও তার বন্ধু রিয়ানের এ্যাপাসি কম্পানীর ফোর বি ব্যান্ডের দুিট মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি করেন।

মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রী রমজান আলী জানান, যাদের উপর হামলা হয়েছে তারা তিনটি মোটরসাইকেল নিয়ে গ্যারেজে আসেন। হামলা কারীরা একটি মোটর সাইকেলের মালিকের উপর হামলা করে। এক পর্যায়ে লোকজন জড়ো হলে হামলাকারীরা দুটি মোটর সাইকেল নিয়ে যায়।

আহত কলেজ ছাত্র অনিকের মা লিপি খাতুন জানান, তার ছেলের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করবেন। তিনি হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ জানান, ইতোমধ্যেই মোটর সাইকেল উদ্ধার হয়েছে। ওরা অভিযোগই দেয় নি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

Share this news as a Photo Card