মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 368

এবারও ফখরুলের জামিন মেলেনি

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশর আগে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

গত ২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল। মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য আবেদন করে রাষ্ট্রপ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে বুধবার দিন ধার্য করেন।

গত ২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেদিন রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার জামিন আবেদন করা হয়। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ জামিন আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক ও গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।

ফখরুল ছাড়াও এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দণি বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।

কুষ্টিয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে জালয়াতি করে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবককে সবুজ কে পুলিশ সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে পৌনে দুইটার দিকে সবুজকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আটককৃত রোহিঙ্গা যুবকের বাবর নাম খেদের আলী ও মাতা মরিয়ম বেগম।

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, নিজ নামে জাল ভোটার আইডি কার্ড তৈরি করেন ওই যুবক। এর পর কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের ১৭ ঝালুপাড়া এলাকার ঠিকানা ব্যবহার করে ওই রোহিঙ্গা যুবক পাসপোর্ট করানোর জন্য কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। সেখানে আবেদন জমাসহ সব কার্যক্রম করান। তার আবেদনের সাথে জমা দেওয়া ভোটার আইডির ফিঙ্গারপ্রিন্টের গড়মিল হয়। সন্দেহ বসত সবুজকে আটক করে পাসপোর্ট অফিস কর্তৃপ। এরপর জিজ্ঞাসাবাদে সবুজ স্বীকার করেন তিনি একজন রোহিঙ্গা যুবক। ভোটার আইডি ও জন্ম সনদ জালিয়াতি করে তিনি পাসপোর্ট করতে আসেন। পরে তাকে মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, বুধবার সোয়া ১টার দিকে সবুজ আবেদন পত্র জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে ফিঙ্গারপ্রিন্ট করার সময় আবেদনকারীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে তিনি একজন রোহিঙ্গা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঝিনাইদহে আ’লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৪৫ জন

0

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন দলটির প্রায় অর্ধশত নেতা-কর্মী। জনপ্রিয়তার বিবেচনা নায়। দলীয় প্রভাবে এমপি হতে চান সবাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে সরগরম হয়ে উঠেছে ঝিনাইদহ জেলার নির্বাচনী মাঠ। ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন প্রায় ৪৫জন নেতা-কর্মী।

জেলার ৪টি আসনে যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছে তাদের মধ্যে ঝিনাইদহ-১ আসন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮ জন। তারা হলেন, বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্য কামরুজ্জামানের কন্যা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, অধ্য কামরুজ্জামানের ছেলে পারভেজ জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ^াস, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার, চিত্র নায়িকা সিমলা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপি, বর্তমান উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিমের নাম শোনা যাচ্ছে। এই আসনটি শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত।

ঝিনাইদহ ২ আসনে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন ৮ জন। এদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ-মাগুরা সংরতি আসনের সাংসদ খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল, হরিণাকুÐু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও মোয়াজ্জেম হোসেন স্বপন। সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা, হরিণাকুÐুর ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই আসনটি।

ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন ১৪ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড: আজিজুর রহমান, সাবেক এমপি যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের গবেষণা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, টিএম আজিবর রহমান, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এম জামান মিল্লাত, কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ও মোহাম্মদ আলী। আসনটি কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা, মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত।

ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ১৫ জন। তাদের মধ্যে নাম শোনা যাচ্ছে বর্তমান এমপি আনোয়ারুল আজিম আনার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, রাশেদ শমসের, আনোয়ার পারভেজ সাগর, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক কাজী নাসিম আল মমিন রুপক,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, আলী হাসান গোলাম কিবরিয়া, আব্দুর রশিদ খোকন, মীর আমিনুল ইসলাম ও শাতিল ইসলামের। জেলা সদরের ৪টি ইউনিয়ন, কালীগঞ্জের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই আসন।
জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বৃহষ্পতিবার ২৩ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে জানা যাবে কে কোন আসনে নৌকার মাঝি হচ্ছেন।

সূত্রগুলো বলছে, অনেকেই রাজধানীতে থাকেন তারাও দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। অনেক মনোনয়ন প্রত্যাশীর সাথে দলীয় নেতাকর্মীদের জীবনে দেখা হয়নি। চনেও না। আসলে জনপ্রিয়তার বিবেচনা নায়। দলীয় প্রভাবে এমপি হতে চান সবাই।

আ’ লীগের মনোনয়ন ফরম তুললেন ব্যারিস্টার আমীর-উল

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের আসনে (কুষ্টিয়া সদর-৩) দলীয় মনোনয়ন ফরম তুলেছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। এ ছাড়া সেলিম আলতাফ জর্জের আসন (কুষ্টিয়া -৪) থেকে ফরম তুলেছেন তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর।

গত রবিবার ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীরের পে একজন প্রতিনিধি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বুথের দায়িত্বে থাকা অ্যাডভোকেট শেখ হাসান মেহেদী।

সদর আসনে মাহাবুবউল আলম হানিফের আসনে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ছাড়াও মনোনয়ন কিনেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ডা. এ এফ এম আমিনুল হক রতন, সহ-সভাপতি লাইলা আরজুমান বানু ও খন্দকার মাহাতাবুল হক জয়।

তানিয়া আমীর মনোনয়ন তুলেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে। এ আসনের এমপি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ। এ আসনে দলীয় মনোনয়ন পাবার জন্য আবেদন তুলেছেন বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, সাবেক এমপি সুলতানা তরুন, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটুসহ প্রায় এক ডজন নেতা।

সূত্র জানায়, ২০০৬ সালে দলের চরম দুর্দিনে কুষ্টিয়া আওয়ামী লীগের হাল ধরেছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া সদর আসনের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন তিনি। সেই উঠান বৈঠক আজও সারাদেশের রোল মডেল হয়ে রয়েছে। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন।

ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও তানিয়া আমীরের মনোনয়ন সংগ্রহের পর জেলার রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন তৈরি হয়েছে। ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের ঘনিষ্ঠ একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কেন্দ্রের গ্রিন সিগন্যাল পেয়েই তারা মনোনয়ন সংগ্রহ করেছেন।

তবে এ আসনের সংসদ সদস্য ও হেভিওয়েট নেতার বিপে দেশবরেণ্য আইনজীবীর মনোনয়ন নেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না হানিফপন্থিরা। তারা বলছেন, কুষ্টিয়া-৩ সদর আসনে মাহবুবউল আলম হানিফের কোনো বিকল্প নেই। এ কারণে তার দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি এক প্রকার নিশ্চিত বলে দাবি করছেন তারা। তবে দলের কিছু নেতা বলছেন দলের মধ্যে প্রতিযোগিতা থাকা ভালো। নেত্রী যাকে নৌকা দেবেন তার পইে থাকবে সব পর্যায়ের নেতাকর্মীরা।

মুক্তি মিলল জবি শিক্ষার্থী খাদিজার

0
খাদিজাতুল কুবরার ছবি ষংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ১৫ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার।

সোমবার সকাল ৯টার দিকে তিনি কারামুক্ত হন বলে ভারপ্রাপ্ত কারাধ্য শাহজাহান আহমেদ জানান। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন। সেখানে ‘সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুর্ণ করার অভিযোগে ২০২০ সালে খাদিজা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয় কলাবাগান ও নিউ মার্কেট থানায়।

এক সপ্তাহের ব্যবধানে করা ওই দুই মামলার এজাহারের অভিযোগ এবং বর্ণনা প্রায় একই রকম। মামলার দুই বছর পর ২০২২ সালের ২৭ আগস্ট খাদিজাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ। তখন থেকে কারাগারে ছিলেন এই শিার্থী।

গ্রেপ্তার হওয়ার পর অধস্তন আদালতে খাদিজার জামিন আবেদন কয়েক দফায় নাকচ হয়েছে। গত ১৬ ফেবব্রুয়ারি হাই কোর্ট তাকে জামিন দিলেও তা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ওই আবেদনের পরিপ্রেেিত গত ১০ জুলাই বিষয়টি আপিল বিভাগে ওঠে। পরে আদালত বিষয়টি চার মাসের জন্য মুলতবি করে। সবশেষ গত বৃহস্পতিবার রাষ্ট্রপরে আবেদন খারিজ হয়ে যাওয়ায় হাই কোর্টের জামিন আদেশই বহাল থাকে।

এদিকে, সোমবার সকালে মুক্তি পেয়ে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে খাদিজাতুল কুবরা বলেন, আমার সাথে যেটা হয়েছে পুরোটাই অন্যায়। এর চেয়ে বেশি কিছু আর এখন বলতে চাই না। বিনা দোষে আমি প্রায় ১৫ মাস জেল খাটলাম। এই মুহূর্তে বলার মত মন-মানসিকতা আমার নেই।

তিনি আরও বলেন, কারাগারে ভেতরে খুব বেশি ভালো ছিলাম না। নামাজ পড়ে, রোজা রেখে আর লেখাপড়া করে সময় কাটিয়েছি। আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। তাই এখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয় গিয়ে পরীায় অংশগ্রহণ করব।

আইন মেনে বিএনপির জন্য সুযোগ সৃষ্টি করা হবে: ইসি রাশেদা

0
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মত বদলে নির্বাচনে আসতে চেয়ে কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানালে আইন মেনে সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

সোমবার নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, যারা তপশিল বর্জন করে আন্দোলনরত করছেন। নির্বাচনে আসতে চাচ্ছেন না, তারা আসতে চাইলে নিশ্চয়ই আমরা স্বাগত জানাব। ওনারা আসতে চেয়েছেন, আমরা ফিরিয়ে দেব- এটা কখনও হবে না। ওনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসব, আইন-কানুন দেখব, তারপর যেটা সিদ্ধান্ত হয়- সেটাই হবে। আমরা চাই, সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক।

এক প্রশ্নের জবাবে ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে ওনারা এসেছিলেন, ওই নির্বাচনে ওনাদের জন্য একটু ‘স্পেস’ তৈরি করা হয়েছিল। যেভাবে আইনে হবে, আমরা সেভাবেই করব। এ নিয়ে এখন বিস্তারিত কিছু বলব না।

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিনে মনোনয়ন দাখিলের শেষ দিন থাকায় পুনঃতপশিলের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। এ প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, এ বিষয়টায় আমরা কিছু বলব না। অগ্রিম বলার সময় এখনও আসেনি। যখন আসবে, যেটা হবে, সেটাই বলব। পরিস্থিতি যখন আসবে, পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব। এ বিষয়ে অগ্রিম কোনো কথাই বলব না, বলা উচিত না।

তিনি বলেন, যদি সময় বাড়ানোর প্রয়োজন হয়, বাড়ানো হবে। যদি এমনিই হয় যায়, তাহলে হবে। কোনো অসুবিধা নেই। যদি এই তপশিলের মধ্যেই আসেন, তাহলে তো তপশিলে হাত দেওয়ার দরকার নেই।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, নিশ্চয়ই অংশগ্রহণমূলক নির্বাচনের স্পেস এখনও আছে। মাঠের রাজনীতিতে যখন বিভাজন তৈরি হয়েছে, তখন তা শান্ত নাকি অশান্ত তা আমার বলতে হবে না। আপনারাই দেখতে পাচ্ছেন। জনগণও দেখতে পাচ্ছে। কিন্তু অশান্ত আছে, তাই বলে শান্ত হবে না এমন কোনো কথা নেই। যে কোনো মুহূর্তে শান্ত হতে পারে।

কমিশন আর সংলাপের উদ্যোগ নেবে কি-না জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে সেটা মীমাংসার উদ্যোগ আমাদের আর নেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ তপশিল ঘোষণা হয়ে গেছে। এ সুযোগটা কমিশনের কখনও ছিল না। যদি থাকত, আমরা নিশ্চয়ই সেই স্পেসগুলো নিতাম।

জাসদের মনোনয়ন ফরম কিনলেন ৩০৪ জন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনয়ন ফরম কিনেছেন প্রায় ৩০০ জনের বেশী নেতাকর্মী।

গত শনিবার থেকে জাসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু জাতীয় সমাজতান্ত্রিক দল। এ নিয়ে গত তিন দিনে ৩০৪ জন মনোনয়ন ফরম কিনেছেন। আগামীকাল মঙ্গলবার দলটির মনোনয়ন ফরম বিক্রি শেষ হচ্ছে।

জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাাৎকার। ওই দিন বেলা তিনটায় জাসদের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

সোমবার জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সোমবার জাসদের মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ঢাকা-৫ আসনে শহীদুল ইসলাম, মানিকগঞ্জ-১ আসনে আফজাল হোসেন খান, মৌলভীবাজার-২ আসনে বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আসনে আবদুল মোসাব্বির, মানিকগঞ্জ-২ আসনে রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-৩ আসনে সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী, নাটোর-১ আসনে মোয়াজ্জেম হোসেন, মৌলভীবাজার-৩ আসনে নুরে আলম, মানিকগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম, পাবনা-৪ আসনে খালেক, হবিগঞ্জ-১ আসনে দেওয়ান শাহেদ, সিলেট-৩ আসনে মনসুর আহমেদ চৌধুরী, রংপুর-৫ আসনে আহসানুল কবির, দিনাজপুর-৬ আসনে আফজাল হোসেন, গাইবান্ধা-৫ আসনে একরাম হোসেন, নেত্রকোনা-২ আসনে মোখলেছুর রহমান মুক্তাদির ও পিরোজপুর-৩ আসনে রণজিৎ কুমার হাওলাদার।

একদিনে বিএনপির প্রথমসারির ৫ নেতাসহ ১৩৬ জনের সাজা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় একদিনে বিএনপির প্রথমসারির ৫ নেতাসহ ১৩৬ জনের সাজা দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত প্রথমসারির পাঁচজন নেতার মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে দুই মামলায় কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ ১৩২ জনকে বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৫ জনের দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।

এ মামলায় দন্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আকরামুল হাসান মিন্টু, হাবিবুর রশিদ হাবিব ও যুবদল দেিণর সভাপতি এনামুল হক এনাম। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ১২ জনকে খালাস দিয়েছেন আদালত। আসামিরা ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের কাজে বাধা দেন ও ইট-পাটকেল নিপে করেন। এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নিউমার্কেট ও নীলতে এলাকায় পুলিশকে ল্য করে ইটপাটকেল নিপে করার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ ১৪ জনকে দেড় বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। এরমধ্যে দন্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। আসামিরা পলাতক।

২০১৩ সালে রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির সাত কর্মীকে আড়াই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এ রায় ঘোষণা করেন। কারাদন্ডের পাশাপাশি তাদের দুই হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও সাত মাসের কারাদন্ড দেওয়া হয়।

কারাদন্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সাজেদুল ইসলাম সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক। আসামিদের মধ্যে নীরব কারাগারে, বাকিরা পলাতক।

জানা গেছে, ২০১৩ সালের মে মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। মামলার পর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

রাজধানীর বংশালে পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬২ নেতাকর্মীকে সাড়ে ৩ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলার অন্যতম আসামি বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আখতার হামিদ খান পবন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক রয়েছেন।

চকবাজার থানার মামলায় বিএনপির ১৫ জন নেতাকর্মীকে ২ বছর ৩ মাসের কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিএনপিকর্মী রফিকুল ইসলাম রাসেল, ইমরান আহমেদ রনি, ইরফান, ফরহাদ উল্লাহ বান্টি, হাজী আব্দুল রাজ্জাক, রুবেল, আনোয়ার হোসেন রনি, জিয়াউল হক জনি, হাজী কামাল ওরফে কামাল উদ্দিন ঝন্টু, জাহিদ, আবদুর রহিম উদ্দিন, রাজিব আহম্মেদ, হাজী আবদুর হামিদ, ইমরান ও আজিজুল্লাহ। আসামিরা পলাতক আছেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে চকবাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

শাহজাহানপুর থানার নাশকতার মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীর ২ বছর ৩ মাসের কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের কারাদন্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো- হাসানুল হক মাহমুদ ওরফে কাকন, দুলাল বেপারী, ফরহাদুল ইসলাম, আজিজ, শহিদুল্লাহ টিপু, শাহজালাল, সাইদুর রহমান রিপন, হুমায়ুন কবীর নাহিদ, স্বপন ভুঁইয়া, জাহাঙ্গীর, শরিফুল ইসলাম, মনসুর, কসাই হোসেন, হাবু, আব্দুল্লাহ জামান ও সোহাগ ভূঁইয়া। আসামিরা সবাই পলাতক আছেন।

২০১৩ সালের এপ্রিলে পল্টন থানার মামলায় মেহেদী হাসান এক বিএনপি কর্মীকে দ্রæত বিচার আইনের ৪/৫ ধারায় ২ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব এ রায় ঘোষণা করেন। পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

খোকসায় আমন ধান কাটার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

খোকসায় সদ্য শেষ হওয়া নবান্ন উৎসব উপলক্ষে রোপা আমন ধান কাটার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার শোমসপুর মাঠে নবান্ন উৎসব উপলক্ষে ধান কাটার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এ কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক আজিজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা প্রমুখ।

উপজেলায় প্রায় ৬ হাজার ৯শ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। যা লক্ষমাত্রার চেয়া প্রায় হাজার বিঘা হেক্টর বেশী বকওে বৃষি বিভাগ দাবি করে। তবে শেষ সময়ে পোকার আক্রমনে ধানের ফলনের তারতম্য হয়েছে বলে কৃষক সূত্রে জানা গেছে।

তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহন প্রক্রিয়াধীন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় উপদেষ্টার তিনজন ও সরকারের মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ পদত্যাগপত্র গুলো গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পদত্যাগ করা মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন। আর পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করে যেতে পারবেন।

পদত্যাগ করা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী রবিবার পদত্যাগপত্র জমা দেন।

সরকারের মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট (যাঁরা সংসদ সদস্য নন) মন্ত্রী ও প্রতিমন্ত্রীও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

এই বিষয়ে সোমবার বিকালে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেেিত টেকনোক্র্যাট দুইজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, পদত্যাগপত্র কার্যকর করার পদ্ধতি আছে, সেই প্রক্রিয়াটা তাঁরা শুরু করেছেন। প্রক্রিয়াটি সম্পন্ন হলে সেটি (পদত্যাগপত্র) কার্যকর হবে।

১৫ নভেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর ৪ দিনের মাথায় ১৯ নভেম্বর টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৮। ৩ জনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে ৪৫-এ দাঁড়াল।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...