কুষ্টিয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

0
192

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে জালয়াতি করে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবককে সবুজ কে পুলিশ সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে পৌনে দুইটার দিকে সবুজকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আটককৃত রোহিঙ্গা যুবকের বাবর নাম খেদের আলী ও মাতা মরিয়ম বেগম।

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, নিজ নামে জাল ভোটার আইডি কার্ড তৈরি করেন ওই যুবক। এর পর কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের ১৭ ঝালুপাড়া এলাকার ঠিকানা ব্যবহার করে ওই রোহিঙ্গা যুবক পাসপোর্ট করানোর জন্য কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। সেখানে আবেদন জমাসহ সব কার্যক্রম করান। তার আবেদনের সাথে জমা দেওয়া ভোটার আইডির ফিঙ্গারপ্রিন্টের গড়মিল হয়। সন্দেহ বসত সবুজকে আটক করে পাসপোর্ট অফিস কর্তৃপ। এরপর জিজ্ঞাসাবাদে সবুজ স্বীকার করেন তিনি একজন রোহিঙ্গা যুবক। ভোটার আইডি ও জন্ম সনদ জালিয়াতি করে তিনি পাসপোর্ট করতে আসেন। পরে তাকে মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, বুধবার সোয়া ১টার দিকে সবুজ আবেদন পত্র জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে ফিঙ্গারপ্রিন্ট করার সময় আবেদনকারীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে তিনি একজন রোহিঙ্গা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Share this news as a Photo Card