বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 389

সব বন্ধ করে বসে থাকার হুশিয়ারী দিলেন প্রধানমন্ত্রী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বেশি কথা বললে, সব বন্ধ করে বসে থাকবো বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে গণভবনে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানান দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বেশি কথা বললে, সব বন্ধ করে বসে থাকবো। ভোটে আসলে আবার করবো। দেখি কে দায়িত্ব নিতে রাজি হয়! সব রেডি করে দিয়েছি, এখন বসে বসে বড় বড় কথা বলবেন।

রিজার্ভ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব আঁতেল, জ্ঞানীগুণি কথা বলেন। তারা কী জানেন, আমরা যখন মতায় এসেছি, তখন রিজার্ভ কত ছিল? বাংলাদেশ কোথায় ছিল, কোথায় এনে দাঁড় করিয়েছি? যতটুকু রিজার্ভ প্রয়োজন, আমাদের আছে। আমাদের ভালো থাকা জরুরি, নাকি রিজার্ভটা দরকার বেশি? যদি বলে, তাহলে রিজার্ভ আগের জায়গায় এনে দেই? বিদ্যুতকেন্দ্র-টেন্দ্র বন্ধ করে দেই।

সাংবাদিক ফারজানা রুপা জানতে চান, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তত্ত¡াবধায়ক নিয়ে কোনো কথা বলেছেন কিনা। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে তত্ত¡াবধায়ক সরকার নিয়ে কারও সঙ্গে কথা হয়নি। আমার মনে পড়ে না, এ ধরনের কোনো কথা হয়েছে। কেউ জিজ্ঞেসও করেনি। ২০০৭ এ তত্ত¡াবধায়ক সরকার নিয়ে যে অভিজ্ঞতা, এরপর এটা কেউ চায়?

বিএনপির আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা তো বারবার তারিখ দিয়েই যাচ্ছে। এই তারিখে ফেলে দেবে, ওই তারিখে ফেলে দেবে। তারা আন্দোলন করুক। জনগণের জানমালের কোনো তি যদি করা হয়, সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আমরা তাদের আন্দোলনে বাধা দিচ্ছি না। তারা আন্দোলন লোকসমাগম করছে। খুব ভালো কথা। এতকাল চুরি করে যা টাকা বানিয়ে ছিল আর যে টাকা মানি লন্ডারিং করে ছিল, সেগুলো ব্যবহার হচ্ছে। অন্তত মানুষের প্যাকেটে কিছু টাকা তো যাচ্ছে।

তিনি বলেন, আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলেছি, প্রতিদিন একটু করে লোডশেডিং দিতে। যাতে বিদ্যুৎ থাকার গুরুত্বটা বোঝে। আর বিদ্যুৎ ব্যবহার করছে সবাই। সুবিধাটা নিচ্ছে অর্থশালীরা। এজন্য নির্দেশনা দিয়েছি, যারা বেশি ব্যবহার করবে, তারা বেশি টাকা দেবে। সেভাবে মূল্য নির্ধারণ করতে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

কোনো অপরাধ করিনি, শঙ্কিত হব কেন : ড. ইউনূস

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি কোনো অপরাধ করিনি। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

দুদকের তলবে সাড়া দিয়ে অর্থ পাচারের মামলায় বক্তব্য জানাতে বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে গিয়েছিলেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের আরও দুই কর্মকর্তা।

ওই দুই কর্মকর্তা হলেনÑ গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম।

সেখান থেকে বের হওয়ার পর গণমাধ্যম কর্মীরা ঘিরে ধরেন প্রফেসর ইউনূসকে। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন শঙ্কিত হব? আমি অপরাধ করিনি, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাকে ডেকেছে, সে জন্য আমি এসেছি।

তিনি আরও বলেন, যেহেতু এটা আইনি বিষয়। আমার আইনজীবী বুঝিয়ে বলবেন।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, দুদকের উনার বিরুদ্ধে অভিযোগটি হচ্ছে, গ্রামীণ টেলিকমের ১০৬ জন কর্মচারী শ্রম আদালতে মামলা করেছিলেন কেন তাদের নিট মুনাফার পাঁচ শতাংশ দেওয়া হবে না? ট্রেড ইউনিয়নও মামলা করেছিল। ট্রেড ইউনিয়ন শ্রম আদালতের মামলাটি গোপন করে উচ্চ আদালতে এসে একটি মামলা করে।

প্রফেসর ইউনূসের আইনজীবী বলেন, আমাদের বক্তব্য ছিল, গ্রামীণ টেলিকম সামাজিক ব্যবসার একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে শিল্প কলকারখানা গড়ে তুলে বেকারত্ব দূর করা এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করাই মূল ল্য। তাতে বলা আছে, কেউ কোনো মুনাফা নেবে না। এই মুনাফায় সমাজের উন্নয়নের জন্য একটার পর একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং বেকারত্ব দূর হবে।

আবদুল্লাহ আল মামুন আরও বলেন, কোম্পানি আইনের ২৮ ধারায় বলা আছে, সমাজের জন্য যে সংগঠন কাজ করবে, তার মুনাফা দেওয়া নিষিদ্ধ। গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারায় সৃষ্ট একটি প্রতিষ্ঠান; মুনাফা দেওয়া নিষিদ্ধ। শ্রম আইনে কোম্পানি প্রতিষ্ঠিত না। শ্রম আদালতের দায়িত্ব এই কোম্পানিতে যে শ্রমিকরা কাজ করবে তাদের অধিকার ও সুযোগ-সুবিধা দেখভাল করা।

গত ২৭ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান চিঠি দিয়ে ড. ইউনূসসহ তিন জনকে ৫ অক্টোবর হাজির হতে বলেন।

গত ২৭ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান চিঠি দিয়ে ড. ইউনূসসহ তিন জনকে ৫ অক্টোবর হাজির হতে বলেন।

গত ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ড. ইউনূস। এ কারণেই যথা সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৮ মিনিটে দুদকে হাজির হন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও অ্যাডভোকেট মিজানূর রহমান।

খোকসায় ক্ষুরা রোগে ২ শতাধিক গরুর মৃত্যু

0

খামারী ও কৃষকের ক্ষতি দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে

স্টাফ রিপোর্টার

ক্ষুরা রোগে ৪টি গরু মারা গেছে আশা রানী বিশ্বাসের। গরুর দুধ বিক্রি করে দুই ছেলের কলেজে পড়ার খরচসহ ৫ জনের সংসার চালাতেন। গত এক মাসে খোকসা উপজেলার তিন ইউনিয়নের খামারীদের প্রায় ২ শতাধিক গরু মারা গেছে। যার ক্ষতির পরিমান দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে খামারী-কৃষক ও পল্লী পশু চিকিৎসকরা দাবি করছেন। অথচ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার এ দাবি নাকোচ করে বললেন, একটি গরুও মারা যায়নি। আক্রান্তের সংখ্যাও সামান্য।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, খোকসা উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রায় ১ হাজার ৬৬টি গাভী গরু ও ষাঁড় মোটাতাজা করার খামার রয়েছে। এসব খামারে প্রায় ৩২ হাজার ৯০ টি দুধ দেওয়ার উপযোগী গাভী ও ১২ হাজার ৯৪৬টি মোটা তাজা করনের ষাঁড় গরু পালন করা হচ্ছে।

সরেজমিন গিয়ে ভুক্তভোগী খামারী-কৃষক ও পল্লী পশু চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, মাস দু’য়েক আগে উপজেলার পদ্মা নদী তীরবর্তী আমবাড়িয়া, জয়ন্তী হাজারা ও গোপগ্রাম ইউনিয়নের গরুর খামার গুলোতে গবাদি পশুর ক্ষুরা রোগ (মুখ ও পায়ে ঘা) দেখা দেয়। আক্রান্ত গরু গুলো খাওয়া বন্ধ করে দেয়। রোগটি দ্রæত ছড়িয়ে পড়ায় চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত উপজেলার ৭০ শতাংশ গরু ক্ষুরা রোগে অক্রান্ত হয়েছে। গরুর খামার গুলোতে নতুন করে লাম্পি স্কীন ডিজিজ (এলএসডি) নামের রোগের আক্রমন যোগ হয়েছে। এসব রোগে শুধুমাত্র জয়ন্তী হাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর, ঝালুকাদহ, ধুসুন্ডা, ফুলবাড়ি গ্রামে শতাধিক গরু মারা গেছে। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় ক্ষুরা রোগে আক্রান্ত গরু মরা যাওয়া খবর পাওয়া যাচ্ছে।

উত্তর শ্যামপুর গ্রামের আশা রাণী বিশ্বাসের গোয়ালে দুটি গাভী গরুসহ ৫ টি গরু ছিল। এক মাসে তার খামারে ক্ষুরা রোগে দুটি গাভীসহ ৪টি গরু মারা গেছে। এ গৃহীনির স্বামী নিশীকান্ত বিশ্বাস মাত্র দুই বিঘা কৃষি জমির মালিক। বড় ছেলে সাগর বিশ্বাস খোকসা সরকারী ডিগ্রী কলেজের বিএ (সম্মান) ও ছোট ছেলে সৈকত বিশ্বাস শোমসপুুর আবু তালেব ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়েন। দুই সহদরের কলেজে পড়ার খরচসহ ৫ জনের সংসার চলত দুধ বিক্রির টাকা দিয়ে।

গ্রামের পাকা রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার কাদার মাটির এক পায়া পথ পাড়ি দিয়ে সরেজমিন গিয়ে উত্তর পাড়ার আশা রাণীর সাথে কথা বলা হয়। নিজে কাঁচা ঘরে বাস করেন। কিন্তু খামারের গরুর জন্য তুলেছিলেন ইটের আধাপাকা ঘর। এখানেই পালতেন দুটি গাভীসহ ৫টি গরু। সেই ঘরে অবশিষ্ট একটি মাত্র গরুর পরিচর্যা ব্যস্ত ছিলেন। একমাস আগে তার একটি বাছুর গরু খাওয়া বন্ধ করে দেয়। স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করান। ওষুধ কাজে আসেনি। বাছুর গরুটি মারা যায়। কয়েক দিনের ব্যবধানে নিজের চোখের সামনে ৪টি গরু মরতে দেখেছেন। তার গরু গুলো বাজার মূল্য ৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে। গরু মারা যাওয়ার পর আশা রাণীর জীবন সংসার থমকে গেছে।

ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের গরুর খামারী আনোয়ার হোসেন। ১৫ দিনের ব্যবধানে তার খামারের ফিজিয়ান জাতের ৭টি গরু মারা গেছে। তার ক্ষতির পরিমান ১০ লাখ টাকার ছাড়িয়ে যাবে। একই মহল্লার পল্লী পশু চিকিৎসক নিজাম উদ্দিনের ১টি গরু, সাইদুল মন্ডলের ১টি, লথিপ মন্ডলের ১ টি, জব্বার প্রামানিকের ১টি, মিজান মন্ডলের ১টিসহ একই মহল্লায় ১২টি গরু মারা গেছে। এ ছাড়া ঝালুকাদহ গ্রামের আকামদ্দিনের ৩টি গাভী গরু, আছামদ্দিন ওরফে আছাই মিস্ত্রীর ৩টি, লথিপ প্রামানিকের ২টি, ধুসুন্ডা গ্রামের কামাল বিশ্বাসের ১টি, হেলালের ২টি, আতিয়ারের ১টি, রাজু’র ১টিসহ প্রায় শতাধিক গরুর মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

গত সপ্তাহে খোকসা পৌর এলাকার পাতিলডাঙ্গী গ্রামে রাজু আহম্মেদের ১টি, কোরবান আলীর ১টি ও নায়েব আলীর ১টি গরু মারা গেছে।

পল্লী পশু চিকিৎসক নিজাম উদ্দিন দাবি করেন, পদ্মা নদীর পানি বৃদ্ধির পর পদ্মাচরের বাথানের গরু খামারে ফিরিয়ে আনা হয়। আর এখান থেকে ক্ষুরা রোগের সৃষ্টি ও বিস্তার ঘটেছে। তার দাবি ৭০ থেকে ৮০ শতাংশ গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। ইতোমধ্যেই এ উপজেলায় প্রায় ২ শাতাধিক গরুর মৃত্যু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। উপজেলা ব্যাপী ক্ষুরা ও লাম্পি স্কিন রোগের ব্যপক পদুভাব ঘটেছে।

তিনি আরও জানান, গরুর মরক মহামারী আকার ধারণ করায় প্রতিটি কৃষক পরিবারের হাহাকার শুরু হয়েছে। ক্ষুরা রোগের কোন প্রতিশেধক নাই। এ সুযোগে প্রতারক শ্রেণীর কবিরাজরা গরু চিকিৎসার নামে চুটিয়ে ব্যবসা করে নিচ্ছে।

ধুষুন্ডা গ্রামের পাতা মন্ডল নিজে একজন খামারী। তার খামারের ৪টি গরুর মধ্যে ১টি ষাঁড় গরু তিন দিন খাওয়া বন্ধ করে দিয়েছে। গরুটির চিকিৎসায় ইতোমধ্যে ১৬শ টাকা ব্যয় করেছেন। তিনি অবশ্য হোমিওপ্যাথ ও এ্যালোপ্যাথি মিলিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তার ভাষ্যমতে যে বাড়িতে গরু আছে সেই বাড়িতে ক্ষুরা রোগ আছে। তিনি অভিযোগ করে বলেন, পশু হাসপাতালের ডাক্তাররা বছরে একবারও ফিরে ফুচকি দেয় না।

খামারী আনোয়ার হোসেন অভিযোগ করেন, পাঁচ বছরের একবারও তিনি সরকারী পশু হাসপাতালের ডাক্তারের দেখা পান নি। প্রতিবছর এসব খামারিরা কোটি কোটি টাকার দুধ বাজার জাত করে নিজেদের জীবিকা নির্বাহ করে। তিনি দাবি করেন, গরু রোগাক্রান্ত হওয়া ও মারা যাওয়ার ফলে এলাকায় দুধের আকাল হতে পারে। এই মহামারীর সময়ে পশু হাসপাতালের সরকারী ডাক্তারদের ডেকেও পাননি।

জয়ন্তী হাজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর মাহাতাব উদ্দিন মন্ডলের নির্বাচনী এলাকায় একমাসে ১২ থেকে ১৫টি গরু মারা গেছে। এর মধ্যে ১২-১৩ মন ওজনের গরুও ছিল। এ ওয়ার্ডে মারা যাওয়া গরুর মধ্যে গাভী ও বাছুর গরু বেশী ছিল। মহামারীর মধ্যেও সরকারী পশু হাসপাতালের ডাক্তাররা একবারও আসে। তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছেন।

আমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের এলাকায় ব্যপক হারে ক্ষুরা ও লাম্পি স্কিন রোগের প্রাদুভাব ঘটেছে। তার ইউনিয়নে আক্রান্ত ও মারা যাওয়া গরুর সংখ্যা প্রচুর। তবে মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান তার কাছে নেই।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহানা বেগমের সাথে কথা বলা হয়। কৃষকের এতো গরু মরা গেছে বলে তিনি মানতে নারাজ। কোথাও কোন গরু মারা গেছে এমন খবর তিনি শোনেনি। তবে কিছু কিছু এলাকায় বিশেষ করে দুধের পকেট খ্যাত আমবাড়িয়া ইউনিয়নে এক/দুটি গরু জ্বরা (ক্ষুরা) রোগে আক্রান্ত হয়েছে বলে শুনেছেন। এ রোগের কোন প্রতিশেধক নেই বলেও তিনি জানান। তিনি বলেন, পাশের উপজেলা গুলোর তুলনায় তার উপজেলাতে জ্বরা (ক্ষুরা) রোগে আক্রান্ত পশুর নেই বললেই চলে। জ্বরা (ক্ষুরা) রোগটিকে আমদানী কৃত বলেও তিনি দাবি করেন।

উপজেলা নিবাহী কর্মকর্তা রিপন বিশ্বাস এ বিষয়ে অবগত আছেন। এ নিয়ে উপজেলা পরিষদের সাধারণ সভায় আলোচনা হয়েছে। প্রণি সম্পদ কর্মকর্তা জানিয়ে ছিলেন ভ্যাকসিন শেষ হয়ে গেছে। নতুন করে ভ্যাকসিনের চাহিদা দেওয়া হয়েছে।

খোকসায় শিক্ষক দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালিত হয়।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালী বেড় করা হয়। পরে দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক তোয়াক্কেল আলী, সুলতার হোসেন, মনোয়ার হোসেন, মাহবুবুর রহমান, রমেন বিশ্বাস প্রমুখ।

বাস ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর উপজেলা কেয়ারপুর গ্রামের সিরাজুল হক খানের ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ফুলঝুরি সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর যাচ্ছিলো। বাসটি আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী সেখান থেকে নিহতের মৃতদেহ উদ্ধারেন।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

ঝিনাইদহে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইন্টার্ন ভাতা প্রাপ্তির দাবিতে ৩য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে সদর হাসপাতালের সামনে এই কর্মবিরতি পালন করছেন তারা। এসময় তারা প্লাকার্ড হাতে নিয়ে নিজেদের দাবি আদায়ের বিভিন্ন শ্লোগান দেন। এতে অংশ নেয় শতাধিক ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা।

আন্দোলন কারী শিার্থীরা জানান, এমবিবিএস, বিএসসি নার্সসহ সব ইন্টার্নি শিার্থীদের ইন্টার্নশিপ চলাকালে ভাতার ব্যবস্থা রয়েছে। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফদের ইন্টার্নশিপ চালুকালে ভাতার কথাও বলা হয়। কিন্তু গত দুই বছর ধরে আমরা দিনভর অকান্ত শ্রম দিয়ে নিয়মিত কাজ করেও কোনো বেতন ভাতা পাচ্ছি না। তাই বেতন ভাতার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এদিকে টানা ৩য় দিনের মত কর্মবিরতি পালন করায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ইবিতে র‌্যাগিং-ভাঙচুরের ঘটনায় ৬ শিার্থী বহিষ্কার

0
প্রতিকী ছবি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিং ও চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় ৬ শিক্ষার্থীকে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকায় ৩ শিার্থীকে স্থায়ী বহিষ্কার। অপর তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে ছাত্র শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অ্যান্টি র‌্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থায়ী বহিষ্কৃত শিার্থীরা হলেন- আইন বিভাগের শিার্থী রেজওয়ান সিদ্দিক কাব্য, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মিজানুর রহমান ইমন ও হিশাম নাজির শুভ। এছাড়া এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শাহরিয়ার পুলক, সাদমান আকিব ও শেখ সালাউদ্দীন সাকিব।

ছাত্র শৃঙ্খলা কমিটির সভার পরে ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলীনা নাসরীন বলেন, দুইটি ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করেছি। আর জড়িত তিনজন যেহেতু সমর্থন জানিয়েছে তাই তাদেরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট-১৯৮৭ এর অধ্যায়-২ এর ২ এবং ৪ ধারা অনুযায়ী এই বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, নবীন শিার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও জিমনেসিয়ামের বিভিন্ন স্থানে র‌্যাগিং করে ৫ অভিযুক্ত শিার্থী। পরে ভুক্তভোগী বিচার দাবি করে ছাত্র উপদেষ্টা, প্রক্টর, রেজিস্ট্রার ও বিভাগীয় সভাপতিকে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেেিত পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে এর পরিপ্রেেিত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ভাঙচুর এবং কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে আইন বিভাগের শিার্থী সালমান আজিজ, আতিক আরমান ও বহিষ্কৃত কাব্যের বিরুদ্ধে। এতে প্রধান চিকিৎসকের লিখিত অভিযোগের প্রেেিত তিন শিার্থীকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপ। পরে তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত কাব্যকে মঙ্গলবার স্থায়ী বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে ক্যাম্পাসে র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের ঘোষণা দিয়েছে কর্তৃপ।

ঝিনাইদহে দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের কালীতলা সার্বজনিন দূর্গাপূজা মন্দিরের নির্মানাধিন কয়েকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সোমবার দিনগত রাত ১২ টার দিকে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের কালীতলা সার্বজনিন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। কারা এ ঘটনার সাথে জড়িত তা কেউ বলতে পারছে না।

গ্রামবাসি বলছেন, মন্দিরে দূর্গা মূর্তি ব্যাতীত কার্তিক, গনেশ, স্বরসতী ও লী প্রতিমার মাথার অংশ ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

কালীতলা সার্বজনিন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস জানান, প্রতিমার তৈরীর প্রথম থেকেই গ্রামবাসীর পে কিছু সেচ্ছাসেবক মধ্যরাত পর্যন্ত মন্দির পাহারা দিয়ে রাখতো। সোমবার রাত সাড়ে ১১ টার পরে তারা রাতের খাবার খেতে বাড়ি যায়। ফিরে এসে দেখে মন্দিরে বেশির ভাগ প্রতিমার মাথার অংশসহ শরীরের বিভিন্ন অংশ ভাংচুর করা হয়েছে।

জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, রাতের আধারে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। দ্রæতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ভিসানীতি নিয়ে চিন্তিত নয় পুলিশ : ডিএমপি কমিশনার

0
ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান -ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের প্রশ্নর জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে পুলিশ কোনো চিন্তা করে না।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান তিনি।

এসময় সাংবাদিকরা ডিএমপি কমিশনারকে বলেন, একটি রাষ্ট্র থেকে ভিসানীতির ঘোষণা এসেছে। পুলিশ নির্বাচনী দায়িত্ব পালনে যদি পপাতিত্বমূলক আচরণ করে তাহলে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এটা নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে কোনো ধরনের প্রভাব বা আতঙ্ক রয়েছে কি না। থাকলে আপনারা মনোবল চাঙ্গার জন্য কি ধরনের পদপে নেবেন?

উত্তরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, আমি নির্বিঘেœ বলতে চাই। একটি দেশের ভিসানীতি কি হবে এটি তাদের বিষয়। এটা নিয়ে বাংলাদেশ পুলিশের চিন্তার কিছু আছে বলে আমার মনে হয় না।

আমাদের সদ্যবিদায়ী প্রধান বিচারপতি বলেছেন, আমি কোনো দিন… একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন, আমি কোনো দিন ওই দেশে যাই নাই, আমার যাওয়ার ইচ্ছাও নেই। উনি প্রধান বিচারপতি ছিলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, আমি যোগদান করে আমার পুলিশের ভেতরে এরকম কোনো চিন্তার বিষয় দেখি নাই। এটি একটি পর্যায়ের ব্যবস্থা। সংগঠন পর্যায়ের কোনো ব্যবস্থা নয়। সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময়ই ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য, নিরাপদ ঢাকার জন্য কাজ করে যাচ্ছে। তারা (পুলিশ) এগুলো নিয়ে কোনো চিন্তা করে না।

ঢাকাসহ সারাদেশ ভূমিকম্পের ঝাকুনি খেলো

0

দ্রোহ অনরাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশ ফের ভূমিকম্পে কেঁপে উঠলো। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পণ অনুভুত হয়।

ভূমিকম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

দেশের রংপুর, দিনাজপুর ও লালমনিরহাটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেণ ও গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেণ ও গবেষণা কেন্দ্র থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে।

তিনি আরও জানান, ‘বেশ ঝাঁকুনি হয়েছে। ভূমিকম্পে মোটামুটি সারাদেশই কেঁপেছে।’

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।

গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...