বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 391

খোকসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বিভিন্ন মসজিদে ঈদে মিলাদুনবী (সঃ) পালিতে হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মালিগ্রাম উত্তরপাড়া জামে মসজিদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম। বয়ান করেন হাফেজ জেহাদুল ইসলাম।

এ ছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ ও ব্যক্তি উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে।

খোকসায় পাখি ভ্যানের ধাক্কায় পথচারী আহত

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দ্রæাতগতি সম্পন্ন পাখি ভ্যানের ধাক্কায় এক পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধায় এ সড়কের খোকসার মোড়াগাছা বাজারের পাশে ঘটে যাওযা দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম শাখাইন (৫৫)। সে মোড়াগাছা গ্রামের কেসমত শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কারীরা জানান, মাগরিবের আজানের সময় শাখাইন স্থানীয় মসজিদে নামাজে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারী চালিত পাখি ভ্যান তাকে পেছর থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শাখাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন।

উপজেলা স্বা¯ধ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা বলেন, আহত শাখাইনের অবস্থা মোটামুটি আছে। তবে তাকে ভর্তি রাখা হবে।

খোকসায় মোবাইল ফোন কিনে না দেওয়া শিশুর বিষপান

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

নানী মোবাইল ফোন কিনে না দেওয়া সপ্তম শ্রেণির এক ছাত্র ঘাস মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ওই শিশু ছাত্র তার নানা বাড়িতে নানীর সামনে ঘাস মারা বিষ পান করে। এ সময় বৃদ্ধা নানীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশু ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিক্ষার্থীকে শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

বিষপানে আত্মহত্যার চালানো ছাত্র শান্ত প্রন্তিক কৃষক দেলোয়ার হোসেনের ছেলে। সে ফুলবাড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বয়স ১২ বছর। শিশুটিকে চার বছেরের রেখে তার মা আলেয়া সাপের কামড়ে মারা যায়।

ছাত্রের বাবা দেলোয়ার হোসেন জানান, কয়েকদিন আগে শান্ত তার নানীর কাছে একটি মোবাইল ফোনের দাবি করে। এ কথা জানতে পেরে তিনি নিজে মোবাইল ফোন কিনে দেওয়ায় বাধাদেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার নানীর কাছে মোবাইল চেয়ে জীদ ধরে। এক পর্যায়ের বাড়ির লোকদের সামনে সে বিষ পান করে। এ সময় তিনি বাড়ির পাশের একটি চায়ের দোকানে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, শিশুটি ঘাসমারা বিষ খেয়েছে। এ বিষের বিরুদ্ধে তেমন কার্যকরী ওষুধ খুব সীমিত। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শিশুটি শরীর থেকে যদি রক্তক্ষরণ শুরু হয় তখন উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের হাসপাতালে পাঠানো লাগতে পারে।

আট মাসে ৪৯৩ কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষন চেষ্টার শিকার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ৮ মাসে প্রায় পাঁচ শতাধিক কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে।

এ সব শিশুকন্যার মধ্যে ১০১ জন ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। একক ধর্ষণের শিকার ৩২২ জন, গণধর্ষণের শিকার হয় ৭২ জন্য কন্যাশিশু, প্রতিবন্ধী কন্যাশিশু রয়েছে ৩৯ জন।

প্রেমের অভিনব ফাঁদে ফেলে ৭০ জন কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে এ ছাড়াও চলতি বছরের গত ৮ মাসে মোট ৩২৯ জন কন্যাশিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। এই সময়কালে পর্নোগ্রাফির শিকার হয়েছে ৩০ জন কন্যাশিশু।

বুধবার জাতীয় প্রেসকাবে বেসরকারি সংস্থা জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ‘কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেণ প্রতিবেদন উপস্থাপন এবং প্রকাশনা গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এই সময়ে অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে ২ জন, অপহরণ ও পাচারের শিকার হয়েছে ১০৪ জন কন্যাশিশু। এর মধ্যে বাল্যবিয়ের শিকার হয়েছে ২৬০ জন আর বাল্যবিয়ে বন্ধ হয়েছে ২১টি। এ ছাড়া বাল্যবিয়ে হয়েছে কিন্তু অভিভাবকরা স্বীকারোক্তি দেয়নি এমন কন্যাশিশুর সংখ্যা ১ হাজার ৫২৫ জন।

তবে সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের তুলনায় ২৩ সালে বাল্যবিয়ের সংখ্যা কমেছে ২৬ শতাংশ।
গত ৮ মাসে শিাপ্রতিষ্ঠান কেন্দ্রীক শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয় ৩৬ জন কন্যাশিশু। এ ছাড়া নানামুখী চাপে এই সময়ে আত্মহত্যা করে আরও ১৮১ জন। গত ৮ মাসে ১৩৬ জন কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এর অন্যতম কারণ ছিল পারিবারিক দ্ব›দ্ব, আগে থেকে পারিবারিক শত্রæতার জের, ধর্ষণ বা যৌন নির্যাতন ইত্যাদি।

দেশের ৭০টি দৈনিক পত্রিকা এবং মাঠ পর্যায় থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। মোট ১৭টি ক্যাটাগরির আওতায় ৭০টি সাব-ক্যাটাগরিতে এসব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।

অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন বন্ধে ৯টি সুপারিশও করেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার, আয়োজন সহযোগী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মাঈনুদ্দিন মাইনুল, সেভ দ্যা চিল্ড্রেন ইন বাংলাদেশ-এর হেলথ অ্যান্ড নিউট্রেশন সেক্টরের কর্মকর্তা ড. লিমা রহমান, চাইল্ড রাইটস স্পেশালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট টনি মাইকেল গোমেজ, এডুকো বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি প্রমুখ।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি খুশির নয়, লজ্জার: ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসানীতি খুশির খবর নয় বরং দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার জাতীয় প্রেসকাবে বিএনপির সাবেক মন্ত্রী ব্রি.জে. (অব.) আ.স.ম. হান্নাস শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ফখরুল বলেন, এসবের জন্য শেখ হাসিনা দায়ী, এই কর্তৃত্ববাদী সরকার যারা দেশকে জিম্মি করে রেখেছে তাদের কথাবার্তা শোনে মনে হয় এই দেশে শুধু তারাই থাকতে পারবে।

সরকারের লোকজন বলছে, ভিসানীতির ফলে বিএনপি বিপদে আছে। আসলে বিএনপি কোনো বিপদে নেই বরং বিএনপি আন্দোলন করতে গিয়ে আরও শক্তিশালী হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, এই সরকারকে সরকার বলা যায় না। আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিলাম শুধু ভুখÐ বা ম্যাপ পাওয়ার জন্য নয়, আমরা চেয়েছিলাম একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে আমার কথা বলার অধিকার, বিভিন্ন সংগঠন করার অধিকার থাকবে।

তিনি আরও বলেন, গতকাল এক ছেলের সাথে কথা হলো, সে বিসিএসে লিখিত পরীায় পাস করেছে কিন্তু পরিবার বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে চাকরি হয়নি। বিএনপির পরিবারের সাথে নূন্যতম সম্পর্ক থাকলে তার চাকরি-প্রমোশন হয় না। প্রত্যেক মানুষ আজ অসহ্য হয়ে পড়ছে মিথ্যা মামলার জন্য। সরকারের মধ্যে দেশপ্রেম থাকলে তো দেশকে জিম্মি করতে পারে না। এটা দেশের জন্য সুখকর নয়।

বিএনপির সাবেক মন্ত্রী ব্রি.জে. (অব.) আ.স.ম. হান্নান শাহর স্মরণে মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনী থেকে যে নেতা বের হয়ে আসেন তিনি যোগ্যতা দতা নিয়ে বের হয়ে আসেন। বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের রাজনীতীকে ভালোবেসে বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সবসময় তার মতো নেতা পাওয়া যায় না।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বৃহস্পতিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর শুভ আবির্ভাব ঘটে।

দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।

মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ।

তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।

মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত লাভ বা মহান রাব্বুর আলামিনের নৈকট্য লাভ করেন।

পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম স¤প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহŸান জানান।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।
এ উপলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামিক ফাউন্ডেশনের এই অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। এর আগে বাদ আসর তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দণি চত্ত¡রে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন করবেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনেরও ব্যবস্থা নেয়া হয়েছে।

ভিডিও বার্তায় যা বললেন তামিম

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ দলে না থাকার বিষয়ে ভিডিও বার্তায় তামিম ইকবাল দাবি করেছেন তার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

বুধবার এক ফেসবুক ভিডিও বার্তায় তামিম তার বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পেছনে অনেক কিছুই তুলে ধরেছেন। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল, তিনি নিজেকে নোংরামির মধ্যে রাখতে চাননি বলেই সরে গেছেন।

তামিম তার ফেসবুক বার্তায় বলেছেন, আসসালামু আলাইকুম। আপনার স্ট্যাটাস দেখে বুঝতেই পারছেন, গত দুই তিনদিনে যা হচ্ছে, যা মিডিয়াতে লেখা হয়েছে; পুরোপুরি ভিন্ন। যে জিনিসটা ঘটেছে, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ জানাই। আমার মনে হয় সবার এটা জানা উচিত।

আপনারা সবাই জানেন, আমি অবসর নিয়েছিলাম। সেটারও একটা কারণ ছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ফেরত আসি।

তারপর আমি দুই মাস অসম্ভব পরিশ্রম করি। ফিজিও যারা আছেন, তারাও জানেন আমি কতটা পরিশ্রম করেছি মাঠে ফেরার জন্য।

আমি হয়তো মাত্র ৪৪ রান করেছি। তবে ওই মুহূর্তে আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল ব্যাটিংটা কেমন করি সেটা দেখা। আমার মনে হয় আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম। আমি বড় করতে চেয়েছিলাম ইনিংসটা, সেটা হয়তো হয়নি।

ওই ম্যাচের পর আমি মানসিকভাবে খুব খুশি ছিলাম। গত চার-পাঁচ মাস যা হয়েছে, আমার মাথায় ওতটা ছিল না। আমি আবার খেলার দিকে তাকিয়ে ছিলাম, বিশ্বকাপের দিকে তাকিয়ে ছিলাম।

ইনজুরি থেকে ফেরার পর ব্যথা থাকবেই। আমিও প্রথম ম্যাচে একটু ব্যথা ফিল করেছি। তবে যখন খেলা শেষ হলো, আমি আমার অবস্থাটা বললাম ফিজিওকে। ঠিক ওই মুহূর্তে তিনজন সিলেক্টর ড্রেসিংরুমে আসেন।

একটা জিনিস কিয়ার করতে চাই, আমি কখনো বলিনি পাঁচটার বেশি ম্যাচ খেলতে পারবো না। এই কথাটা আমি কখনো বলিনি। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এই কথাটা কীভাবে মিডিয়ায় এসেছে, কে ছড়িয়েছে। এটা পুরোপুরি ভুয়া কথা।

আমি নির্বাচকদের বলেছিলাম, দেখেন আমার বডিটা এরকমই থাকবে এখন যে অবস্থা। একটু ব্যথা থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এটা মাথায় রেখেই দল নির্বাচন কইরেন।

এটা বলারও একটা কারণ আছে। কিছুদিন আগে আমি যখন অধিনায়ক ছিলাম, আমি যে ম্যাচ খেলার পর অবসর নেই। ওখানে আমার ইনজুরি নিয়ে একটা কনসার্ন ছিল। যখন আমি নিজের ইনজুরি নিয়ে বলি, সেখানে তিনজন সম্মত ছিল যে ম্যাচটা আমি খেলতে পারি।

তারপর আপনারা জানেন যে কেমন কেমন ধরনের কথা মিডিয়ায় বলা হয়েছে যে, ফিট না থাকলে খেলার দরকার কী। আমার কাছে খুব অবাক লাগছে তখন কারণ ওই সময় রুমে সবাই আমার সম্মতি দিয়েছিল।

এজন্য আমি আবার বিতর্ক তৈরি করতে চাইনি। আমার প থেকে আমি পরিপূর্ণ সততার সঙ্গে একটা কিয়ার করেছি। কারণ আমি যদি বিশ্বকাপে যাই, এমনও হতে পারে আমি ৯ ম্যাচ খেললাম কোনো সমস্যা ছাড়া। বিশ্বকাপের ফিকশ্চারটাই এমন ছিল যে, প্রতিটা ম্যাচের পর গ্যাপ আছে প্রথম দুই ম্যাচ ছাড়া।

আবার এমনও হতে পারে, এটা ফিট মানুষের সঙ্গেও হতে পারে, দুটো ম্যাচ খেলার পর ইনজুরি হয়ে গেলো। তাকে দেশে পাঠিয়ে দিলো, তার রিপ্লেসমেন্ট গেলো। এজন্য আমি নির্বাচকদের এটা কিয়ারলি বলি।

ফিজিওর রিপোর্টে পরিষ্কার যে কথাটা ছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে আমি রাজি আছি। সেখানে বলা হয়েছে, প্রথম ম্যাচের পর এমন পেইন হয়েছে, পরের ম্যাচের পর এমন পেইন হয়েছে।

মেডিক্যাল ডিপার্টমেন্ট মনে করে। ১-২ তারিখে প্রস্তুতি ম্যাচ। আমি যদি এখন রেস্ট নেই, পরে যদি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা খেলি। তাহলে আমি একটু সময় পাবো। দুই সপ্তাহের পুনর্বাসন হয়ে যাবে। তাহলে আমি প্রথম ম্যাচটা খেলতে পারবো। কোনো জায়গায় বলা হয়নি, পাঁচ ম্যাচ বা দুই ম্যাচ খেলবো বা খেলতে পারবো না। তবে আমার বডিতে পেইন ছিল, এটা সত্য কথা।

মিডিয়াতে যে কথা হচ্ছে, পাঁচ ম্যাচ বা বেশি কম। আমার মনে হয় না, আমি বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার বড় অবদান ছিল। আমার ব্যথা থাকতে পারে, আমি তো ইনজুরড হইনি এখনো।

এক-দুদিন পর বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, তিনি আমাদের ক্রিকেটের সঙ্গে বেশ ইনভলবড। তিনি আমাকে ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। তাহলে তুমি আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ খেইলো না।

আমি বললাম- এটা তো ১২-১৩ দিন পরের কথা। আমি ১২-১৩ দিন পর ভালো কন্ডিশনে থাকবো, তবে কী কারণে খেলবো না। পরে আমাকে বললো, যদি তুমি খেলো তাহলে আমাদের প্ল্যান হলো নিচের দিকে ব্যাটিং করতে হবে।

একটা জিনিস মনে রাখতে হবে, আমি কোন মাইন্ডসেট থেকে আসছিলাম। হঠাৎ করে একটা ভালো ইনিংস খেললাম। আমি হ্যাপি ছিলাম। এর মধ্যে আবার এসব কথা, আমার পে নেওয়া আসলে সম্ভব না। আমি ১৭ বছর পর এক পজিশনে ব্যাটিং করছি, আমি কোনোদিন ৩-৪ নম্বরে ব্যাটিংই করিনি। এমন যদি হতো, আগেও করেছি, তাহলে একটা কথা ছিল।

স্বাভাবিকভাবেই আমি কথাটা ভালোভাবে নেইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ এই বিষয়টি আমি পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে, আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ইচ্ছে করে করে। এটা ঠিক হলো, আরেকটা নতুন জিনিস দেওয়া হলো। আমার তাই মনে হয়েছে।

তখন আমি বললাম, যদি আপনাদের এমন চিন্তাধারা থাকে, তবে আমাকে পাঠায়েন না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। প্রতিদিন এক একটা নতুন জিনিস আমাকে ফেস করাবেন, আমি এসবে থাকতে চাই না। তারপর ওই ব্যক্তির সঙ্গে আমার আরও কথা হয়। মনে হয় আমার এটা এই প্ল্যাটফর্মে বলা উচিত না। আমি স্ট্রংলি বলছি, তাহলে আমাকে রাইখেন না।

আমাদের একটা অভ্যাস আছে, একটা বড় জিনিস ঢাকার জন্য আরেকটা সামনে নিয়ে আসা যে, সে পাঁচ ম্যাচ খেলবে। আমার মনে হয়, যদি আপনি আমাকে চান, তবে আমাকে মেন্টালি ফ্রি এবং হ্যাপি রাখা উচিত। আমার জন্য গত তিন-চার মাস অনেক কঠিন ছিল। এর মধ্যে এসব নতুন নতুন জিনিস বলা।

আমি এটাও বলি, এই কথাটাই যদি আমাকে অন্যভাবে বলা হতো, হয়তো আমি মেনে নিতাম। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়া ফোন করে যদি বলে আপনি খেইলেন না, অথবা যদি খেলেনও, আমাদের এমন আলোচনা হচ্ছে আপনি নিচে ব্যাট করবেন। আসলে এটাই হয়েছে।

আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বলার নেই। আমি মনে করি, আমার সঙ্গে যা ঘটেছে, আমি শেয়ার করলাম। তবে দিনশেষে যারা বাংলাদেশের হয়ে যে ১৫ জন খেলতে গেছে, তাদের জন্য শুভকামনা। আশা করি তারা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে।

সাথে আরও অনেক কিছুই ঘটেছে। আমি নিশ্চিত আপনারা দেখছেন। একটা ঘটনা ইনসিডেন্ট হতে পারে, দুইটা কাহিনী মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু একজনের সঙ্গে গত তিন-চার মাসে যদি সাত-আটটা কাহিনী হয়, তবে সেটা ইচ্ছাকৃত। আমার জন্য দোয়া করবেন আর সবার কাছে অনুরোধ আমাকে মনে রাখবেন। ভুলে যাইয়েন না।

প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান শপথ নিলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে গত ১২ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত মতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।’এতে আরও বলা হয়, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে।’

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার ১১ থেকে ১৮ সেপ্টেম্বর দেশের বাইরে থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময়কালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে গেছেন ২৫ সেপ্টেম্বর। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায়, গত ৩১ আগস্ট ছিল তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।

হাসান ফয়েজ সিদ্দিকী ২০২১ সালের ৩১ ডিসেম্বর শপথগ্রহণের মাধ্যমে প্রধান বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করেন। টানা ২০ মাস বিচারিক দায়িত্ব পালন করেন তিনি। তার ৬৭ বছর পূর্ণ হয় ২৫ সেপ্টেম্বর। তাই সংবিধান অনুসারে এদিন তিনি অবসরে গেছেন।

বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোনা জেলার মোহনগঞ্জের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ড. মো. আখলাকুল হোসাইন আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে জেলা বারের সনদপ্রাপ্ত হন। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৯ সালের ৩০ জুন যোগদান করেন। এরপর ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর একজন সদস্য হিসেবে ২০১২ সালের ২৫ মার্চ যোগদান করেন। এরপর ওই বছরের ১৩ ডিসেম্বর এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কর্মরত থাকাকালীন ১১টি মামলার রায় দেওয়া হয়। তিনি ২০২০ সালের ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

বিচারপতি ওবায়দুল হাসান ১৯৯১ সালে হংকংয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। ২০১৫ সালের আগস্ট মাসে সিঙ্গাপুরে আইন সম্মেলনে যোগদান করেন এবং আর্জেন্টিনায় আন্তর্জাতিক অপরাধবিষয়ক একটি কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়াও ২০১৫ সালের আগস্ট মাসের শেষদিকে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তৎকালীন যুগো¯েøাভিয়ার বিচারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগদান করেন।

অবর্ণনীয় নির্মমতার চিত্র: একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাÐ ও অন্যান্য’ এবং ‘বঙ্গবন্ধু বাংলাদেশ: একজন যুদ্ধশিশুর গল্প ও অন্যান্য’ নামক দুটি গ্রন্থ রচনা করেছেন তিনি।

নির্বাচনের তফশিল নভেম্বরে, ভোট জানুয়ারির শুরুতে

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বররে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। এছাড়া জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার গাজীপুরে এই তথ্য জানান ইসি আনিছুর।

গত বছরের ফেব্রæয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন হয়। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট হবে না দাবি করে সব নির্বাচন বর্জন করে বিএনপি।

২০১৯ সালের ৩০ জানুয়রি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে েেত্র ২০২৩ সালের নভেম্বর থেকে পরের বছর জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

কিন্তু বিএনপি ও তাদের সমমনা দলগুলো সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার দাবিতে অনড় অবস্থানে আছেন। অন্যদিকে সংবিধান অনুযায়ী নির্বাচনে আয়োজনে অনড় অবস্থানে আওয়ামী লীগও। ফলে সঠিক সময়ে নির্বাচন হবে কি না, তা শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থার মধ্যে তফসিল ও নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানান ইসি আনিছুর রহমান।

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন ওবায়দুল কাদের

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপিকে সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি পরিহার করার জন্য ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৩৬ দিনের আল্টিমেটামে বিএনপি যদি সংশোধন না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙে দেওয়া হবে।

সোমবার বিকালে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগুন নিয়ে এলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে, অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে, যেমন কুকুর তেমন মুগুর। বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় কোন মুখে? তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি। বিএনপির কোমর, হাঁটু সব ভেঙে গেছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ওপর ভর করলেও বিএনপি ভর করেছে ভিসা নীতির ওপর। বিএনপি নির্বাচন ছাড়া নাশকতা করে জনগণের অশান্তি করে মতায় যাওয়ার সুযোগ আর পাবে না। নির্বাচনে না এলে বিএনপি খেলার আগেই হেরে যাবে।

বিএনপির নেতাই তো নিষেধাজ্ঞায় পড়ে লন্ডনে পড়ে আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ। বাংলাদেশ স্বাধীন করা হয়েছে কারো নিষেধাজ্ঞাকে ভয় করার জন্য নয়। কারো নিষেধাজ্ঞাকে নয়, আওয়ামী লীগ পরোয়া করে জনগণকে। কারো খবরদারিতে এদেশের গণতন্ত্র চলবে না।

তিনি বলেন, দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম। বিএনপির সব আন্দোলন সমাবেশ বৃথা হয়ে গেছে। নির্বাচন সঠিক সময়ে সংবিধান অনুযায়ী হবে, এদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না। দেশের সব দৃশ্যমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়।

দেশের মানুষকে সংকটে হতাশ না হওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, শিগগিরই সব সংকট কেটে যাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...