বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 394

কানের স্বর্ণের রিংয়ের জন্যই শিশু জান্নাতিকে হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

শিশু জান্নাতি খাতুনের কানের সোনার রিং তার জীবনের কাল হয়েছে। একই গ্রামে অভাবি সেলিনা খাতুন নিজের সমিতির কিস্তির টাকা পরিশোষ করতে ব্যর্থ হয়ে শিশুটির কানের সোনার রিংয়ের উপর তার চোখ পরে। সে প্রথমে শিশুটির শ্বাষরোধ করে চিৎকার বন্ধ করার চেষ্টা করে। শিশুটি মারা গেলে প্রথমে খড়িরর ভিতর লুকিয়ে রাখে। পরে মৃতদেহটি পুকুরে ফেলেদেয়।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাগুটিয়া গ্রামে শিশু জান্নাতি খাতুন নিখোজ হয় গত সোমবার (১১ সেপ্টেম্বর)। সেদিন রাতেই শিশুর মৃতদেহ ভেসে ওঠে খুনি ওই নারীর বাড়ি পেছনের পুকুরে।

হত্যার সাথে জড়িত আটক সেলিনা খাতুন বাগুটিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। আর নিহত জান্নাতি একই এলাকার খোকন ভুঁইয়ার মেয়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী র‌্যাবকে জানান, সমিতির কিস্তির টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে শিশু জান্নাতির কানের স্বর্ণের রিংয়ের দিকে নজর পড়ে তার। আর সেই রিংয়ের জন্যই হত্যা করা হয় শিশুকে।

আটককৃত সেলিনা খাতুনের স্বামী রবিউল ইসলাম জানান, তার স্ত্রী বিভিন্ন সমিতি থেকে প্রায় ১ লাখ টাকা মতো ঋণ তুলেছে। কিন্তু কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করতে না পারার কারণে জান্নাতির কানের স্বর্ণের রিংয়ের জন্য এমন কাজ করেছে।

র‌্যাব জানায়, রবিবার দুপুরে শৈলকূপার হাটফাজিলপুর বাজারের একটি সোনার দোকান থেকে এই কানের দুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব গ্রেপ্তারকৃত সেলিনা খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। কানের দুলের জন্যই শিশু জান্নাতিকে হত্যা করা হয়েছে বলে জানান সেলিনা।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমন্ডার স্কোয়াড্রন লিডার ইসতিয়াক হোসেন জানান, হত্যার মূল পরিকল্পনাকারী আসামি সেলিনা বেগম বাগুটিয়া গ্রামে নিজ এলাকায় নিজেকে আত্মগোপন করে অবস্থান করছিল। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, আসামি গত ১১ সেপ্টেম্বর নিজ বসতবাড়ির পেছনের রাস্তায় শিশু জান্নাতিকে একা পেয়ে জোরপূর্বক তার কানে পরিহিত স্বর্ণের রিং নেওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ ও গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে নিথর দেহ কাঠের লাকড়ির ভেতর রেখে ভিকটিমের কান থেকে রিং খুলে নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে। পরে লাশ গুম করার জন্য নিকটস্থ পুকুরে ফেলে রেখে চলে যায়।

পদ্মা সেতু হয়ে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলবে সেপ্টেম্বরেই

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মা সেতু হয়ে পাবনা থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চলবে চলতি সেপ্টেম্বর মাসেই। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো দিন পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন করা হবে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কার্যালয় সূত্র জানায়, পাবনা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে এ ট্রেন চলাচল করবে। পাবনা স্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে কমালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। চাহিদা অনুযায়ী এ ট্রেনে ১২ থেকে ১৪টি যাত্রীবাহী কোচ সংযুক্ত করা হবে। অন্য আন্তঃনগর ট্রেনের মতো থাকবে শোভন চেয়ার, এসি চেয়ার ও কেবিন।

তবে কোন কোন স্টেশনে ট্রেন স্টপেজ হবে এবং টিকিটের মূল্য কত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। আশা করা হচ্ছে দু-একদিনের মধ্যেই পশ্চিমাঞ্চল রেলওয়ে দপ্তর থেকে এসব বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এখন পর্যন্ত ট্রেনের নাম নির্ধারণ করা হয়নি। ট্রেনটি কোন কোন স্টেশনে স্টপেজ থাকবে সেটাও এখনো ঠিক করা হয়নি।

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডল বলেন, ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালানোর সব প্রস্তুতি শুরু হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন ট্রেন চলাচল শুরু হবে। পাবনা-ঢাকা ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন করতে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মচারী ও কর্মকর্তারা এখন ব্যস্ত সময় পার করছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন হবে। মহামান্য রাষ্ট্রপতি পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দেওয়ার পর থেকেই রেল বিভাগ বিষয়টি নিয়ে কাজ শুরু করে। ট্রেন চলাচলের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত পর্যায়ে। ট্রেনের নাম ও উদ্বোধনের দিন এখনো নির্ধারণ হয়নি।

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা ভূমিকম্পে কেঁপে উঠলো। রবিবার তখন দুপুর ১২টা ৫০ মিনিট। এ কম্পন অনুভূত হয়।

সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়তির খবর পাওয়া যায়নি।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের সুপারভাইজার রবিউল আলম বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৫৩ কিলোমিটার দূরে গাজীপুরের কাপাসিয়ায়।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

নির্বাচনে অংশ না নিলে বিএনপি গভীর সংকটে পড়বে- হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের এক দফা আন্দোলন করে আসছেন। তারা প্রতি মাসেই বলে আর একমাস পরেই সরকারের পতন হয়ে যাবে। কিন্তু সরকার বহাল তবিয়তে আছে, বহাল তবিয়তেই থাকবে।

তিনি আরো বলেন, বিএনপির সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করে নির্বাচন কিভাবে করা যায় সেদিকে মনোনিবেশ করার আহবান জানান।

হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে এবং নিয়ম অনুযায়ীই হবে। বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেই তাহলে আবারো তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তে পরিণত হবে। তারা এতে করে দলকে গভীর সংকটে ফেলে দেবে।

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি একটা নির্লজ্জ মিথ্যাচারের দল। মির্জা ফখরুলরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চাই। বিএনপির জন্মটায় অবৈধ পন্থায় মিথ্যার উপরেই হয়েছে। ক্যান্টনমেন্টে বসে সামরিক উর্দি পরে একটা রাজনৈতিক দল গঠন করার নমুনা পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে বলে মনে হয়না। যেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিল।

তিনি আরো বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপে হবে। যদি আমাদের বিদেশি বন্ধুরা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপে হচ্ছে কিনা সেটা দেখতে চান তাহলে তারা ইচ্ছে মতো পর্যবেক পাঠাতে পারেন আমাদের সরকারের প থেকে স্বাগত জানাবে।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

ছোট ছোট পাঁচটি কাপড়ের ব্যাগ। তার ভেতর কিছু কাপড় ও সবজি তরকারি। তারই ভাজে ভাজে লুকিয়ে রাখা ছিল ২৫৬ বোতল ফেনসিডিল। চুয়াডাঙ্গা থেকে ট্রেনযোগে মাদকের এ চালান হচ্ছিল রাজবাড়ির গোয়ালন্দে। রেল পুলিশ চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে আলমডাঙ্গার উথুলী এলাকায় এ চালানটি আটক করেন।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়ার পোড়াদহ জিআরপি থানা পুলিশ একজন নারী মাদক ব্যবসায়ীসহ ২৫৬ বোতল ভারতীয় এই ফেনসিডিল আটক করে। এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃত আসামীর নাম আসমা খাতুন (৪৬)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের মৃত হানিফ ফরাজীর স্ত্রী। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

পোড়াদহ জিআরপি থানা পুলিশ সূত্র জানায়, সকালে খুলনা থেকে নকশীকাথা ট্রেন মাদক নিয়ে রাজবাড়ির গোয়ালন্দে যাচ্ছিল ওই নারী। এসময় একটি বগিতে বেশ কয়েকটি ছোট ছোট কাপড়ের ব্যাগ দেখে তল্লাশী চালানো হয়। কাপড় ও সবজি তরকারির ভেতরে লুকিয়ে রাখা ছিল ফেনসিডিলের বোতল। এসময় ব্যাগগুলো হেফাজতে রাখা আসমা খাতুনকে আটক করে।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ওই নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাঝে মাঝে ট্রেনযোগে মাদক পাচার করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কুষ্টিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0

বিএনপি’র আইনের শাসনের প্রতি আস্থা নেই – হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন বিএনপি আইনের শাসনের প্রতি আস্থা বা বিশ্বাস নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান হত্যাকান্ডে শিকার হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা হত্যার বিচার বিএনপি করে নি। সে কারণে যেকোন অন্যায় অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয় নি। স্বাধীনতা বিরোধীদের বিচার হলে বিএনপির আঁতে ঘা লাগে।

শনিবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডমিতে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া জেলার কৃতি শিার্থীদের সাথে মতবিনিময় ও তাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৩ সালে ৫ মে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য হেফাজত ও বিএনপির কর্মীরা ঢাকা শহর শাপলা চত্বরে যে আগুনের তান্ডব চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে একশন নিলে ১০ মিনিটের ভিতর হেফাজত কর্মীরা পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৬১ জন ব্যক্তি নিহতের তালিকা দিয়েছিলেন মানবাধিকার কর্মী আদিউর রহমান। সেটা বিদেশী ও বাংলাদেশের কিছু মিডিয়াতে প্রকাশ করা হয়। পরবর্তীতে দেখা যায় ৬১ জন হেফাজত কর্মীরা বেঁচে আছেন।

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেছেন মহামারী করোনা ও রাশিয়া যুদ্ধের কারণে তিন বছর দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে। এ যুদ্ধের কারণে শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। সরকারের প থেকে ওএমএস প্রাইজ কার্ডের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে টিসিবি মাধ্যমে সহযোগিতাসহ ৪ কোটি মানুষকে বিভিন্ন ধরনের পদপে গ্রহণ করা হয়েছে। যা অচিরেই দ্রব্য মূল্য সাধারণ জনগণের নিয়ন্ত্রণে চলে আসবে।

এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহান কোচিংয়ের প্রতিষ্ঠাতা নাহিদুল ইসলাম সোহান।

হরিণাকুন্ডুতে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঝিনাইদহ-২ আসনের হরিণাকুন্ডু উপজেলার জাতীয় পাটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

শনিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবঃ মাহফুজুর রহমান।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মফিজুর রহমান, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী শিরিনা আক্তার, জাপা নেতা শাহাবুদ্দিন, সোহেল আহমেদ প্রমুখ।

কুমারখালীতে মহিলা আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এ সভা শনিবার সকালে কুমারখালী পৌর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া ০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বর্তমান সরকার আপনাদের জন্য বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, বয়স্ক ভাতাসহ নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সেগুলো প্রতিটি ঘরেঘরে গিয়ে মানুষের কাছে বলতে হবে। আগামী দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনাকে মতায় আনতে নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
‘
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা পারভীন রোজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শারমিন রিমার সঞ্চালনায় সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ ও সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার সামস তানিম মুক্তি, কুমারখালী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

অজ্ঞান পাটির খপ্পরে চার পরীক্ষার্থী

0
সজ্ঞা হারিয়ে ফেলা পরীক্ষার্থী ইউনুস।

স্টাফ রিপোর্টার

বাসের মধ্যে পেয়ারা খেয়ে ব্যাচেলর অব এগ্রীকালচার এডুকেশন (বিএজেড) শাখার চার পরীক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন উপসহকারী কৃষি অফিসার রয়েছেন।

শনিবার দুপুরে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে পদ্মা গড়াই নামের একটি যাত্রীবাহী বাসে পরীক্ষার্থীরা অজ্ঞান পাটির খপ্পরে পরেন। অসুস্থ্য শিক্ষার্থীরা সবাই ফরিদপুর এটিআই থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। বেলা দেড়টার দিকে তাদের বহনকারী বাসটি কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাংশায় পৌছালে পরীক্ষার্থীরা ফেরি ওয়ালার কাছ থেকে পেয়ারা কিনে খায়। এর কিছু সময় পর বাসের মধ্যে তারা সজ্ঞা হারিয়ে অসুস্থ্য হয়ে পরেন। অসুস্থ্যরা হলেন, খোকসা উপজেলার বনগ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইউনুস আলী, চর দশকাহুনিয়া গ্রামের পঞ্চানন বিশ্বাসের মেয়ে পলি রানী বিশ্বাস, মানিকাট গ্রামের আব্দুল মমিন এর ছেলে মারুফ হোসেন। মারুফ উপসহকারী কৃষি অফিসার পদে যশোরে চাকুরি রত আছেন। এ ছাড়া শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের শাহাবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে নয়ন। তারা সবাই একই ব্যাচের শিক্ষার্থী। বাসে থাকা অন্য সহপাঠিরা বিষয়টি বুঝতে পেরে শিক্ষাথীদের বাস থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাসে থাকা ও উদ্ধার কাজে অংশ নেওয়া বিএজেড শাখার অপর পরীক্ষার্থী সুদ্বিপ্ত বিশ্বাস জানান, অসুস্থ্য হয়ে পরা পরক্ষিার্থীরা সবাই বাসের পেছনে ছিল। তারা পেয়ারা খাওয়ার পরপর অসুস্থ্যতা বোধ করে। এ সময় বাসে থাকা অন্য পরীক্ষঅর্থীদেরর জানান। কিন্তু মুহুত্যের মধ্যে ওই চার পরীক্ষার্থী অজ্ঞান হয়ে পরে। অসুস্থ্যদের বাস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ধারনা অজ্ঞান পাটি পেয়ারার মধ্যে চেতনা নাশক কিছু দিয়েছিল। আর সেই পেয়ারা খেয়েই বিত্তি ঘটেছে।

সন্ধ্যায় এরিপোট লেখার সময় হাসপাতালে অসুস্থ্য নয়নন জানান একই বাসে তার ৭ জন ছিল। তার চারজন ছিল পেছনে। পেয়ারা শুধু তারাই খেয়েছে। এর বেশী আর জানা নেই। এখন বুঝছেন তিনি হাসপাতালে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, অসুস্থ্যদের মধ্যে ইউনুস আলী সম্পন্ন অচেত অবস্থায় আছে। বাঁকী তিনজন মোটামুটি আছে। অসুস্থ্যদের ভর্তি রাখা হয়েছে। চিকিৎসা চলছে। শিক্ষার্থীদের চেতনা নাশক কিছু খাওয়ানো হতে পারে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ঢাকার প্রধান কার্যালয়, সব বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।

অবশেষে কমিটি সিদ্ধান্তু নেয়, বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।

ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ১২ রবিউল আউয়ালকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকে বাদ মাগরিব অনুষ্ঠিত এই সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার সভাপতিত্ব করেন।

সভায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা আবদুল জলিল, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মহাম্মদ আসাদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদ উদ্দিন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের সহকারী প্রশাসক শাহরিয়ার হক, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক জুলফিকার রহমান কোরাইশী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহি জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল-কোরআন বিভাগের প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...