বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 419

দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় মাহফুজুল হক ওরফে ইরিন সর্দার (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার উপজেলা আড়িয়া ইউনিয়নের পাককোলা গ্রামে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরধরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইরিন সর্দারের সঙ্গে ভাতিজা মামুন ও সুমনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজারা চাচা ইরিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় শিশু উদ্ধার

0
বাবার কোলে উদ্ধার হওয়া শিশু।

কুষ্টিয়া প্রতিনিধি

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া কন্যা শিশুটিকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৮টায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর চাষী কাব এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় মুল অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ।

এ খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নাটোর সদর হাসপাতালে একদিন আগে ভূমিষ্ঠ শিশুটি তার দাদি খাইরুন নাহারের কোলে ছিল। পরে বেলা ১২টার দিকে নার্সের পোশাক পরিহিত এক নারী এসে ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে তার দাদির কোল থেকে নিয়ে যায়। পরে দীর্ঘসময় ওই নার্স ফিরে না আসায় স্বজনরা শিশুটির খোঁজ করতে থাকেন। পরবর্তীতে পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশের একাধিক টিম মাঠে নামে। টানা অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধারসহ মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে জানা গেছে। অন্য অভিযুক্তদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শিশুটির পিতা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান। সদ্য ভূমিষ্ঠ কন্যাকে হারিয়ে পরিবারের সবাই পাগল হয়ে গিয়েছিলেন। সবার দোয়ায় ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তার হারানো মানিককে ফিরে পাওয়ায় খুশি তিনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল বলেন, মূলত এ অভিযানে নাটোর জেলা পুলিশের টিম কাজ করেছে। এই অভিযানে সহযোগিতা করেছে কুষ্টিয়া পুলিশ।

খোকসায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটরল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) বালক দলের উদ্বোধনী খেলায় ১-০ গোলের ব্যবধানে খোকসা পৌরসভা একাদশ জিতেছে।

শুক্রবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করে খোকসা পৌরসভা একাদশ ও আমবাড়িয়া ইউনিয়ন একাদশ। নির্দ্ধারিত সময়ে পৌরসভা একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন আকাশ। খেলাটি পরিচালনা করেন চঞ্চল কুমার কর্মকার।

টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস।

খোকসায় কাভার্ড ভ্যান মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে মালবাহী কাভার্ড ভ্যানের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে স¤্রাট (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত দুই মোটর সাইকেলের অপর তিন আরহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে খোকসা বাস স্যান্ডের ১০০ গজ পূর্বদিকে রাজবাড়ী গামী মালবাহী একটি কাভার্ড ভ্যান দুইটি মোটর সাইকেলকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এ ঘটনায় স¤্রাট নামের এক যুবক নিহত হয়। নিহত স¤্রাট পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামের মনজু শেখের ছেলে। এ ঘটনায় অপর আহত রাফিন (২৩), পিতা- পোকন বিশ্বাস ও মাটি (২৫), পিতা-কাজেম শেখকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত রাফি (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোকসা কেন্দ্রিয় কবর স্থান সমজিদের মোয়াজ্জিম আব্দুর রাজ্জাক সহ প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশার নামাজের পর তিনি মসজিদ বন্ধ করে দাঁড়িয়ে ছিলেন। ইতোমধ্যে খোকসা বাস স্যান্ড থেকে রাজবাড়ীর উদ্যেশে ছেড়ে যাওয়া একটি বাসকে পেছন থেকে আসা অপর একটি মালবাহী কাভার্ড ভ্যান ওভারটেক করতে চেষ্টা করে। এ সময় বিপরিত দিক থেকে আসা দুটি মোটর সাইকে চাপা দিয়ে কাভার্ড ভ্যানটি দ্রæত পালিয়ে যায়। দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়েছিল। শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স¤্রাটকে মৃত বলে ঘোষনা করে।

নিহত যুবকের নিকট প্রতিবেশী মুন্নাফ আলী জানান, ঈশার আজানের সময় স¤্রাট, মাটি ও রাফি লাল রঙের একটি হিরো মোটর সাইকেন নিয়ে বাজারে ঘুরতে আসে। কিছু সময় পর তারা দুর্ঘটনার খবর পায়। হাসপাতালে ছুটে এসে স¤্রাটকে মৃত অবস্থায় পেয়েছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে মোটর সাইকেল চালকরা রাজবাড়ীরি দিকে যাচ্ছিল। এখানে ওভারটেকিং করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানের চালক দ্রæত পালিয়ে যায়।

খোকসায় দিনমুজুরের বাড়িতে ডাকাতি

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

দিনমুজুরকে স্বস্ত্রীক বেঁধে রেখে নগদ অর্থ ও অলংঙ্কারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে মুখোস পরা দুর্বৃত্ত¡রা।

বুধবার দিনগত রাতে উপজেলা খোকসা ইউনিয়নের হিলালপুর গ্রামের দিনমুজুর আমদ আলীর আড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। চার সদস্যে ডাকাত দল রাত দেড়টা থেকে প্রায় এক ঘন্টা ধরে বাড়ির প্রতিটি ঘর তল্লাসী করে।

গৃহকর্তা আমদ আলী জানান, নিজের শোবার ঘরের সাথে তার একটি ছোট বয়লার মুরগির খামার রয়েছে। আনুমানিক রাত দেড়টার দিকে মুরগির খাবার দিয়ে তিনি বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার স্ত্রী রাহেলা খাতুন তার সাথে ছিল। এমন সময় চার যুবক তার বাড়ির মধ্যে ঢুকে পরে। গৃহকর্তা আমদ আলীকে আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে। এবার দিনমুজুর দম্পতিকে গামছা দিয়ে বেধে ফেলে। এর পর শুরু করে ঘর তল্লাসী। নদগ অর্থ, স্বর্ণালঙ্কার, টেলিভিশন, মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়।

গৃহকর্তা আমদ আলী ও তার স্ত্রী রাহেলা খাতুন আরো জানান, আগামী আট দিনের মধ্যে আরো ৮০০০ টাকা চাঁদার দাবি করেছে সন্ত্রাসীরা। আর সে টাকা দিতে হবে ঘরের জানালা দিয়ে। চাঁদার টাকা না দিলে বৃদ্ধ গৃহকর্তাকে গুলি করে হত্যা করা হুমকীও দিয়েছে। দুর্বৃত্ত¡দের হুমকীতে দিনমুজুরের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, স্থানীয় ভাবে ঘটনাটি শোনার পর তিনি পুলিশ পাঠিয়ে ছিলেন। দুর্বৃত্ত¡দের নিয়ে যাওয়া মোবাইল ট্রাকিং করা হচ্ছে। অপরাধিদের ধরা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কাফনের কাপড় পাঠিয়ে তিন মেম্বর প্রার্থীকে হুমকি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপ- নির্বাচন আগামী ১২ জুন। সন্ত্রাসী হামলায় এ ওয়ার্ডের ইউপি সদস্য কাজল নিহত হওয়ায় এ উপ- নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৫ জন প্রার্থী। প্রতীক নিয়ে নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতিক নিয়ে বকুল আহমেদ বিপুল, মোরগ প্রতীক নিয়ে শামিম হোসেন, ফুটবল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান, তালা প্রতীক নিয়ে ছাপাতন নেছা প্রতিদ্ব›িদ্বতা করছেন।

নির্বাচনের ভোট গ্রহনের আগের মুহুত্যে প্রæতদ্ব›িদ্ব প্রার্থী, বিপুল, সিদ্দিকুর ও নিজাম উদ্দিনের বাড়িতে দাফন কাফনের সামগ্রী পাঠিয়েছে সন্দ্রাসীরা।

এ বিষয়ে প্রার্থী বিপুল বলেন, আমি নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিন থেকেই বিভিন্ন ভাবে বাঁধা গ্রস্থ হচ্ছি। বুধবার দিনগত মধ্যরাতের যে কোন সময় আমার বাড়ির ভিতরে কে বা কারা কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি রেখে গেছে। আমি নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফিরে এগুলো দেখতে পাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি।

এ বিষয়ে অপর দুই প্রার্থী সিদ্দিকুর ও নিজাম উদ্দিন বলেন, নির্বাচন প্রচার শেষে আমরা বাসায় ফিরে দেখি বাড়ির ভিতরে কারা যেন একটি পলিথিন ব্যাগে কি সব রেখে গেছে। সাথে সাথে থানায় ওসি সাহেব কে জানালে পুলিশ আসে। পুলিশ এসে পলিথিনের ভিতরে কাফন, গোলাপজল, সাবান, আগরবাতি পাই। আমরা নিরাপত্তার হীনতায় ভুগছি। আর মাত্র তিন দিন পরে ভোট এখন যদি দাফন কাফনের সামগ্রী রেখে যায় তাহলে সাধারণ মানুষ তো আর ভোট সেন্টারে যাবে না। তাই সুষ্ঠু নিরপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য ও আমাদের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই নির্বাচন নিরপে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, মেম্বার প্রার্থীরা মুঠো ফোনে আমাকে জানান আমাদের বাড়ির ভিতরে কারা যেন পলিথিন ব্যাগে কি ফেলে রেখে গেছে। আমি সাথে সাথে পুলিশ পাঠিয়ে পলিথিন ব্যাগে থাকা কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থার প্রস্ততি চলছে।

খোকসায় বজ্রপাতে শিশু শিক্ষার্থী মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কালবৈশাখী ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধায় কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া বিহারিয়া গ্রামে বজ্রপাতে শিশু শিক্ষার্থী শাকিলা (১২) নিহত হয়।
ওই শিক্ষার্থী এ গ্রামের আব্দুল মতিন শেখের কন্যা। সে পাংশা উপজেলার দক্ষিন খদ্দোবসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

নিহত শিশুর চাচা আইনাল শেখ জানান, সন্ধ্যায় হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। এ সময় শাকিলা নিজের বাড়িতে গাছের নিচে আম কুড়ানোর জন্য যায়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ওই শিশু শিক্ষার্থী আহত হয়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সাড়ে সাতটার দিকে শিশু শিক্ষার্থী শাকিলাকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। বজ্রপাতে আহত হয়ে শিশু শাকিলার মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকেরা চিকিৎসক ডাঃ তনুজাকে অবহিত করেন।

কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলররুম এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য” প্রতিপদ্যে প্রথম রাউন্ডে ৮টি দল ও “তথ্য প্রযুক্তির সর্বাতœক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে” প্রতিপাদ্যে সেমিফাইনাল রাউন্ডে ৪টি অংশগ্রহণ করে। কুমারখালী মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় দল ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিা অফিসার কাজী এজাজ কায়ছার, সহকারি মাধ্যমিক শিা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, সহ সভাপতি ইশরাত জাহান, সদস্য হাবীব চৌহান প্রমুখ।

মডারেটরের দায়িত্ব পালন করেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।

বিচারক ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক জি এম মাহবুব, সরকারি কলেজের প্রভাষক মালা পাল।

হরিণাকুন্ডুতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক কিশোরী প্রেমিকাকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রেমিকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০), একই গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও শহরতলির জোড়া পুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)।

শুক্রবার রাতে ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোন থানায় ধর্ষণ মামলা করেন।

হরিণাকুÐু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, ৩১ মে রাতে ওই কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়। আসামি শিলনের সাথে ওই কিশোরীর গ্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শিলন ফুঁসলিয়ে তাঁকে একটি মাঠের পাটেেত ডেকে নিয়ে যায়। সেখানে তিন বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ করে বলে পুলিশ জানতে পেরেছে।

ভুক্তভোগী কিশোরীর পিতা জানান, ঘটনার পর আসামিরা তাঁর মেয়েকে শহরতলির আমেরচারা নামে একটি এলাকায় ফেলে রেখে যায়। সে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তাঁর বড় বোনকে জানায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীা সম্পন্ন করা হয়।

কুমারখালীতে অবৈধ কারেন্ট জাল জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বুধবার বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শিলাইদহ ও কয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, মৎস্য সংরণ আইন বাস্তবায়নের ল্েয পুলিশের সহযোগীতায় পদ্মানদীতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ৫০ টি চায়না দুয়ারী ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...