দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত

0
179

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় মাহফুজুল হক ওরফে ইরিন সর্দার (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার উপজেলা আড়িয়া ইউনিয়নের পাককোলা গ্রামে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরধরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইরিন সর্দারের সঙ্গে ভাতিজা মামুন ও সুমনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজারা চাচা ইরিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card