বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 427

খালি কলসি বেশি বাজার মত অবস্থা বিএনপির – হাসানুল হক ইনু

0

কুষ্টিয়া প্রতিনিধি

জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভোট নিয়ে সংবিধানের বাইরে কোন আলোচনা হবে না। এই সরকারের অধীনে ভোট করবে না, মরণ কামড় দেবে এসব হলো বিএনপির ফাঁকা আওয়াজ। খালি কলসি বেশি বাজার মত অবস্থা বিএনপির।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, অভিভাবক সমাবেশ, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ্য করে ইনু বলেন, জনগণ ও তরুণ সমাজের প্রতি যদি এতো আস্থা থাকে তবে ভোটে এসে আমাদের হারিয়ে দিন। ভোট থেকে দূরে থেকে ফাঁকা আওয়াজ দেবেন না।

এসময় ইনু আরো বলেন, নিত্য পন্যের দাম বৃদ্ধির সাথে বাজার সিন্ডিকেটের কারসাজি আছে। তবে সেটা শক্ত হাতে দমন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে ইনু বলেন, বাজার সিন্ডিকেট দমন করার কোন বিকল্প নেই, আমরা চাই ভোটের আগে মানুষ যেন হাসিমুখে ভোট দিতে আসে। পরে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুরের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দার।

খোকসায় প্রবাসীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি

0
ডাকাতরা যে গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে সেই যায়গা দেখাচ্ছেন গৃহকত্রী মাজেদা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রবাসীর বাড়ির লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতরা প্রায় ৮ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে।

বুধবার দিনগত রাত ২ টার দিকে উপজেলা সদরের পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া গ্রামে প্রবাসী বাচ্চু শেখের বাড়ির ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ডাকাত দলের ৪ সদস্য গৃহকত্রী মাজেদার ঘরে প্রবেশ করে। এ সময় গৃহকত্রী ঘুম ভেঙ্গে যায়। অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। এক পর্যায়ে বাড়ির অন্য ঘরে ঘুমিয়ে থাকা প্রবাসীর বৃদ্ধ বাবা, মা ও মেয়েকে ডেকে তুলে এক কক্ষে আটকে রাখে। ডাকাতরা প্রায় ১ ঘন্টা ধরে বাড়ির প্রতিটি ঘরের আলমারীসহ অন্যান স্থান গুলোতে তান্ডব চালায়। তারা (ডাকাত) প্রায় ৭ ভরি সোনার গহনা, নগদ ১ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে। অস্ত্রধারী ডাকাতরা যাবার সময় এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভীতি সৃষ্টি করে।
প্রবাসী বাচ্চু শেখ প্রায় ১৫ বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন।

প্রবাসীর স্ত্রী মাজেদা জানান, ডাকাতরা তার বাড়ির পেছনের দেয়াল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে। এর পর বারান্দার লোহার গ্রীলের তালা ভেঙ্গে ঘরে ঢোকে। গভীর রাতে ঘরে অপরিচিত লোকের উপস্থিতি টের পেয়ে তার ঘুম ভেঙ্গে যায়। এ সময় অস্ত্রধারীরা নিজেদের পুলিশের লোক পরিচয় দেয়। তাকে দিয়ে সবাইকে ঘুম থেকে ডেকে তোলায়। তাদের সবাইকে এক ঘরে আটকানোর পর তিনি বুঝতে পারেন অত্রধারীরা পুলিশ নয়। এ সময় করিডোরে গিয়ে তিনি চিৎকার করতে থাকেন। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এক রাইন্ড গুলি করে। তিনি রাতেই থানায় গিয়েছিলেন। পুলিশ এসেছিল কিন্তু পুলিশ তো কাউকে আটক করতে পারেনি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনাটিকে ডাকাতি বলতে রাজীনন। তিনি বলছেন, অস্ত্রধারীরা ৪ জন ছিল। পাঁচের অধিক হলে ডাকাতি বলা যেতো। ঘটনাটিকে তিনি দস্যুতা বলে দাবি করেন। ভুক্তভোগীরা এখনো অভিযোগ করেনি। তবে প্রযুক্ত ব্যবহার করে অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে।

জাতীয় মেধাক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে: শিক্ষা মন্ত্রী

0

কুষ্টিয়া প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন-আগামী বছর থেকে একটি মাত্র পরীক্ষা নিয়ে জাতীয় মেধাক্রম তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে। এবার গুচ্ছ পদ্ধতিতে কিছু সমস্যা ও সীমাবদ্ধতা ছিল স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন আগামীতে এসব সমস্যা কাটিয়ে ওঠা হবে।

বুধবার দুপুর কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন- র‌্যাগিং সামাজিক সমস্যা। সমন্বিত উদ্যোগে এর বিরুদ্ধে একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। এজন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান বক্তব্য দেন। বিজ্ঞান মেলায় ১৮টি কলেজ অংশ নিচ্ছে।

খোকসার গড়াই নদীর চর থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

মহাজনের লেলিয়ে দেওয়া সন্ত্রসীরা ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে এসে শরীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীকে নির্যাতনের সময় এক সন্ত্রাসী ও মহাজনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের কমোরভোগ খাল পাড়ার গড়াই নদীর চর থেকে বুধবার বেলা ১১ টার দিকে অপহৃত ক্ষুদ্র ব্যবসায়ী রবিউল (৩৭) কে উদ্ধার করা হয়েছে। অপহৃত ব্যবসায়ী শৈলকুপা উপজেলার অচিন্তপুরের লালঝুপা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বিভিন্ন ছোট দোকানে ইলেকট্রিক পন্য বিক্রি করেন। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। ঘটনা স্থাল থেকে অপহরক সন্ত্রাসী শাহীন ও অপহরণ কারীদের ইন্ধোন দাতা মহাজন আয়ুব আলীকে আটক করে থানায় নিয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকরা থানায় ছিল।

চিকিৎসাধীন ব্যবসায়ী রবিউল জানান, বুধবার সকালে মোবাইল ফোনে শাহীন নামের এক ব্যক্তি ইলেকট্রিক মালামাল পাইকারী বিক্রি করার কথা বলে কাতলাগাড়ী বাজারে তাকে ডেকে আনে। এক পর্যায়ে তার নিজের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় সন্ত্রাসীরা। এর পর প্রকাশ্য বাজার থেকে তাকে অপহরন করে এখানে নিয়ে আসে। এর পর তার উপর শারীরিক নির্যাত চালানো হয়। এক পর্যায়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে।
সন্ত্রাসীরা তার কাছে মহাজন আয়ুব আলীর পাওনা টাকা ফেরতের বিষয়ে কথা কলেছিল। মহাজন আয়ুব আলীর টাকা ফেরত দিলেও তাকে হত্যা করা হবে বলে সন্ত্রাসীরা তাকে জানিয়েছিল।

অপহৃত ব্যবসায়ীর বোন শিল্পী জানান, খোকসা বাজারের খেয়াঘাট এলাকার ব্যবসায়ী আয়ুব আলীর কাছে তার ভাই কিছু টাকা দেনা আছেন। এ টাকা আদায়ের জন্য ব্যবসায়ী আযুব আলী সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তার ভাইকে হত্যার চেষ্টা করে। তিনি এ ঘটনার জড়িতদের বিচারের দাবি করেন।
ওসমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর সোবাহান জানান, সন্ত্রাসীরা রবিউল নামের ছেলেটিকে অপহরণ করে নিয়ে এসে গড়াই নদীর চরের নির্জন স্থানে নির্যাতন করছিল। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ছেলেটিকে উদ্ধার করে। এসময় তিন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। তবে এক জনকে পুলিশ আটক করেছে।

আটক মহাজন আয়ুব আলীর ভাই রাজ্জাক জানান, ভাইকে পুলিশ আটক করেছে এমন খবর পেয়ে তিনি বাড়ি থেকে এসেছেন। তবে কি কারনে আটক হয়েছে তা জানেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাতজাহান তনুজা বলেন, রোগীর শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

থানা পুলিশের এএসআই আজিজ জানান, স্থানীয়দের মুঠোফোনের খবরের ভিত্তিতে তারা অপহৃত ব্যবসায়ী রবিউলকে উদ্ধার করেছে। এ সময় শাহীন ও আয়ুব আলী নামের দুইজনকে থানায় আনা হয়েছে। অপহৃতকে চিকিৎসার পর থানায় অভিযোগ দেওয়ার পরামশ্যও দেওয়া হয়েছে। আটক দুইন থানায় আছেন।

কুমারখালীতে ৪ জুয়ারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জুয়ার আসর থেকে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এক ভাগিনাসহ তিন ভাতিজাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশে।

মঙ্গলবার দুপুরে প্রিজনভ্যানে করে আসামীদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন – উপজেলার চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের মৃত আনছার শেখের ছেলে আবু তালেব শেখ (৫০)। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যানের ভাগিনা। আর দুই ভাতিজা হলেন একই এলাকার মৃত কমির উদ্দিন খা’র ছেলে বাবলু খা (৫৫) ও মৃত কফিলের ছেলে খলিল খা ওরফে ভোমরা খা (৪৭)। এছাড়াও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেনের ভাতিজা ও মৃত মনে মন্ডলের ছেলে আব্দুল রশিদ (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে উপজেলা চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের কুদু খা’র চায়ের দোকান এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে দোকানের পিছন থেকে জুয়া খেলার সময় চারজনকে আটক করে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে এক জোড়া তাস, নগদ পাঁচ হাজার ৮৯০ টাকা ও বস্তা জব্দ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে মামলা করা হয়।

চেয়ারম্যানের ছেলে ফিরোজ হোসেন বলেন, ওই এলাকা (ঘোষপুর) তাঁর বাইরে। সেখান থেকে তাঁর ফুফাতো ভাই ( আবু তালেব) ধরা পড়েছে। তবে তিনি কোনো জুয়া টুয়া খেলেন না।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, জুয়া মামলায় চারজন আসামিকে গ্রেফতার করে আতালতে পাঠানো হয়েছে।

খোকসার এক ইউপি সদস্য ৭ কেজি স্বর্ণের বারসহ আটক

0
পাংশায় সোরার বারসহ আটক খোকসার ইউপি সদস্য জহুরুল। (গোল বৃত্তে )
পাংশায় সোরার বারসহ আটক খোকসার ইউপি সদস্য জহুরুল। (গোল বৃত্তে )

পাংশা প্রতিনিধি

খোকসার এক ইউপি সদস্য ও তার তিন সহযোগীকে ৭ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বারসহ পাংশা থানা পুলিশ আটক করেছে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম। তিনি ওসমানপুর ইউনিয়ন পরিষদের কলপাড়া ওয়ার্ডের নিবাচিত ইউপি সদস্য। এ ছাড়া তার অপর দুই সহযোগী পাংশার বনগ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে নাহিদুল ইসলাম, বাবুপাড়া ইউনিয়নের শুকুর আলী শেখের ছেলে সাত্তার শেখ রয়েছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাংশা থানার টহল পুলিশ নিয়মিত উিউটি পালন শেষে ফেরার সময় বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল আরোহীরা স্বীকার করে, তিনটি স্বর্ণের বার তারা ফেলে দিয়েছে। তাদের দেখানো মতে স্বর্ণের বার তিনটি উদ্ধার করা হয়। এরপর তাদের থানায় নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করার পর আটক নাহিদের জুতার নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো আরও সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে ভারত নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান পুলিশ সুপার। এ ব্যাপারে মামার হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, পাংশা থানার ওসি মাসুদুর রহমান প্রমুখ।

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল হালিম নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দন্ড প্রাপ্ত আব্দুল হালিম শৈলকুপার দেবীনগর গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে।

জানা গেছে, পারিবারিক ভাবে শৈলকুপার দেবীনগর গ্রামের আব্দুল হালিমের সাথে ববিতা খাতুনের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী ববিতার উপর নির্যাতন চালানো হতো। ২০১৩ সালের ১৯ ডিসেম্বর স্বামীর নির্যাতনে ববিতার মৃত্যু হয়। পরে বাড়ির পাশের একটি মেহগনি বাগান থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে আব্দুল হালিমকে আসামি করে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এই মামলায় ২০১৪ সালের ২৬ মে আাদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রায়ের আগে থেকেই আসামি পলাতক রয়েছে।
ববিতা খাতুনের মা ও মামলার বাদী ষাটোর্ধ্ব সালেহা বেগম বলেন, আমার একমাত্র মেয়েকে নির্মমভাবে যে মেরেছে তার বিচার আল্লাহ করেছে। আমি খুব খুশি।

বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বজলুর রশীদ বলেন, এ রায়ে আমরা খুশি। এ রায়ের মাধ্যমে সমাজে বার্তা পৌঁছাবে। এরকম কাজ করতে যে কেউ ভয় পাবে।

খোকসায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস । কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বেলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ।

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলা পাঁচজনের যাবজ্জীবন

0
ব্যবসায়ী হত্যা মামলায় সাজা প্রাপ্ত আসামীরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেনকে হত্যার ঘটনায় দায়েকৃত মামলার পাঁচ আসামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে আসামীদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলার অপর সাত আসামীতে ৫ বছর করে কারাদন্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন, আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেন। এদের মধ্যে আনিছুর রহমান, চান্দু ও আতিয়ার রহমান পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার সাতব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ৭ অক্টোবর দোকানের মালামাল কেনার জন্য ঝিনাইদহ শহরে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে তার পরিবারের সদস্যদের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ওই বছরের ৯ অক্টোবর নবী হোসেনের ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অপহরণ মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি নাসরিন ও আনিছুরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৩১ অক্টোবর যশোরের সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জামির আলীর বাড়ি থেকে নবী হোসেনের মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসিট দেয় পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

কুমারখালীতে বখাটের হামলায় কলেজছাত্রী আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কোচিং সেন্টাওে যাবার পথে মাদকাসক্ত বখাটের হামলায় দুই কলেজছাত্রী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বখাটের অতর্কিত হামলার আহত এক ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
রবিবার উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোরালপুর এলাকায় ওই দুই কলেজ ছাত্রীর উপর হামলা চালায় আশিক শেখ (২৫) নামের এক বখাটে।

হাসপাতালে ভর্তি ওই ছাত্রীর বয়স ১৮ বছর। তিনি ওই এলাকার এক কৃষকের মেয়ে। অপর ছাত্রী (১৮) একই এলাকার মেয়ে। তাঁরা শিলাদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। ছাত্রীদেও উপর হামলাকারী বখাটে আশিক শেখ একই এলাকার সলেমান শেখ ওরফে সলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে ওই দুই কলেজ ছাত্রী সহ ৮ -১০ জন ছাত্রী স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিলেন। এ সময় বখাটে আশিক একটি দেশীয় অস্ত্র হাতে নিয়ে ছাত্রীদের পিছন থেকে তাড়া করে। ছাত্রীরা দৌড়ে পালানোর সময় ওই বখাটে দুই কলেজর মাথা লক্ষ্য করে আঘাত করে। তখন ওই ছাত্রী হাত দিয়ে ঠেকাতে গেলে তাঁর ডান হাতের কয়েকটি আঙ্গুল কেটে যায়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর ডান হাতের আঙ্গুলে সাতটি সেলাই দিয়ে ভর্তি রেখেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ওই ছাত্রী বলেন, ৮ – ১০ জন বান্ধবী একসাথে কোচিং সেন্টারে যাচ্ছিলেন। সেসময় আশিক ধারালো অস্ত্র (সোল) নিয়ে পিছন থেকে হামলা করে। তাড়া খেয়ে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরর মাথায় দেশীয় অস্ত্র (সোল) দিয়ে কোপ মারলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে তাঁর হাতের আঙ্গুল কেটে যায়।

আহত ওই ছাত্রীর পিতা বলেন, তাঁর মেয়েকে হত্যার উদ্দেশ্যে বখাটে আশিক হামলা করেছে। তিনি থানায় মামলা করবেন বলে জানায়।
জানা গেছে, ঘটনার পর থেকেই ওই বখাটে পালিয়েছে। তবে তাঁর বাবা সলেমান বলেন, তাঁর ছেলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। দুর্ঘটনাবশত ঘটে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন বলেন, আহত ছাত্রীর হাতের আঙ্গুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে। তাকে পরীক্ষা – নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি বিপদমুক্ত বলে জানান এই চিকিৎসক।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...