বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 436

ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মচারীদের কর্ম বিরতি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির হাসপাতালে কর্মচারীরা বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে কর্ম বিরতি পালন করেছেন।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এ কর্ম বিরতি পালন করা হয়। এ সময় হাসাপাতালের ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার, ব্যনার, লিফলেট নিয়ে অবস্থান করে। এতে করে ভোগান্তিতে পড়ে চিকিৎসা নিতে আসা রোগীরা। কর্ম বিরতি চলা কালে বক্তব্য রাখেন চীফ মেডিকেল অফিসার ডাঃ বাহারুল ইসলাম, ডেপুটি চীফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও ল্যাব সহকারী আসমত আলী প্রমুখ।

বক্তারা বলেন, হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি মীর নাসির হোসেন ও কোষাধ্যক্ষ নারায়ন চন্দ্র বিশ^াসসহ কয়েকজন বিভিন্ন অযুহাতে তাদের বেতন ভাতা আটকে রেখেছেন বলে অভিযোগ করেন। দ্রæত এ সমস্যা সমাধান না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

খোকসায় পিঠা উৎসব অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ শিশু পার্ক চত্বরে অনুষ্ঠিত এ পিঠা উৎসবে ক্লাবের সদস্যরা গ্রাম বাংলার নানা পদের পিঠা পায়েস প্রদর্শনীতে অংশ নেন। পিঠা উৎসব উপলক্ষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে রং মিস্ত্রিরা মানববন্ধন করেছেন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে রং কোম্পানীর এক্সপ্রেস জোন কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রিরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন। এ সময় বক্তব্য রাখেন জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইউসুফ আলী কাজল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য বাবু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বার্জারসহ বিভিন্ন রং কোম্পানী এক্সপ্রেস জোন কার্যক্রম চালুকরায় রং মিস্ত্রীদের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই দ্রুত এক্সপ্রেস জোন বন্ধ করতে হবে।

কুমারখালীতে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শীতের নানা রকম পিঠা প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল পিঠা উৎসব।

কুমারখালী লেডিস ক্লাবের আয়োজনে সোমবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আকতার বানু, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন ।

কৃষকের ফাঁদে ধরা পড়লো মেছো বাঘ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এককৃষকের পাতা ফাঁদে বিপন্ন প্রজাতির মেছো বাঘ আটকা পরে।

জানা গেছে, রবিবার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের খালপাড়া এলাকার সলেমান মোল্লা নামে এক কৃষক তার বাড়ির হাঁস-মুরগি রক্ষায় বাড়ির পাশে ফাঁদ পাতেন। ফাঁদে মেছো বাঘটি আটকা পড়ে।

সোমবার সকালে বন বিভাগের কর্মকর্তারা কৃষকের কাছ থেকে বাঘটি উদ্ধার করেন। পরে সেটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করেন।

রিপন নামে এক গ্রামবাসি জানান, বেশ কিছুদিন ধরে মেছো বাঘের দল লোকালয়ে হানা দিয়ে হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছিল। উপায়ন্ত না পেয়ে সলেমান মোল্লা তার বাড়ির পাশে বাঁশ দিয়ে ফাঁদ তৈরি করেন। রাতের কোন এক সময় বাঘটি আটকা পড়ে বলে ধারণা করা হচ্ছে। সকালে ওই কৃষক ফাঁদের মধ্যে বাঘটিকে দেখেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন জানান, সকালে খবর পেয়ে তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। পরে তারা এসে বাঘটিকে নিয়ে যান।

খুলনা বন বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় ওই মেছো বাঘটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, পরে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি মারা গেছে

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাটের দোস্তপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কবুরহাট দোস্তপাড়া এলাকায় প্রবেশের সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের এসআই নার্গিস জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

অভুক্ত খুদে খেলোয়াড়ের বাড়িতে ছুটে গেলেন ইউএনও

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খুদে খেলোয়াড়ের মোছা. রাবেয়া খাতুনের (১৪) অভুক্ত পরিবারের জন্য খাবার পৌচ্ছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার।

রবিবার দুপুরে জেলার শেখ কামাল আধুনিক স্টেডিয়ামের ইনডোরে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এ খেলায় সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমারখালীর মেয়ে রাবেয়া। এ সময় রাবেয়ার গোটা পরিবার ছিল অভুক্ত।

খেলায় চ্যাম্পিয়ন রাবেয়ার বাবা জীবনযুদ্ধে পরাজিত। অসুস্থতার কারণে সপ্তাহখানেক ধরে তিনি ভ্যান গাড়িটি চালাতে পারেন না। জমানো টাকা ও খাবার দুই শেষ। রবিবার রাতে রান্নার জন্য বাড়িতে কোনো খাবার নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কানে পৌঁছালে তাৎক্ষণিক তিনি রাবেয়াকে সঙ্গে নিয়ে চাল-ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাদের বাড়ি ছুটে যান।

রাবেয়া কুমারখালী পৌরসভার খয়েরচারা গ্রামের ভ্যানচালক মামুন হোসেনের মেয়ে। সে তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সে।

স্থানীয়রা জানান, রাবেয়া ছোটবেলা থেকে ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাডমিন্টন, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় পারদর্শী। আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ইতোমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে।

রাবেয়া খাতুন জানায়, বিকেএসপিতে ভর্তি হয়ে দেশসেরা খেলোয়ার হতে চাই। কিন্তু বাবার সে সামর্থ্য নেই। আমি ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে ২৭টি পুরস্কার ও সনদ পেয়েছি। সেগুলো ভাঙা ঘরের বেড়ায় রেখে দিয়েছি। সুযোগ ও সহযোগিতা পেলে আমিও একদিন সেরা হতে পারি।

মামুন হোসেন বলেন, অন্যের ভ্যান ভাড়ায় চালাই। মা-বাবা, স্ত্রী ও তিন সন্তানসহ সাতজনের সংসার। সপ্তাহখানেক ধরে অসুস্থতার কারণে উপার্জন বন্ধ হয়ে গেছে। গুছানো টাকা ও খাবার শেষ হয়ে গেছে। ইউএনও স্যার চাল-ডালসহ মেলা খাবার দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, রাবেয়া দারিদ্র্যতা জয় করে খেলাধুলায় এগিয়ে চলেছে। তাকে মানসম্মত খেলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। একটি মাধ্যমে তাদের খাবার নাই জানতে পেরে খাদ্যসামগ্রী তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

খোকসায় মুক্তিযুদ্ধা মেমোরিয়াল যাদুঘরের নির্মান কাজের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ঐতিহাসিক মুক্তিযুদ্ধা মেমোরিয়াল যাদুঘরের নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সরকারী জমিতে মুক্তিযুদ্ধা মেমোরিয়াল যাদুঘর নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস, দৈনিক কুষ্টিয়ার সম্পাদক আমানুর আমান, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিরা মুক্তিযুদ্ধা মেমোরিয়াল যাদুঘরের জন্য নির্ধারিত স্থানে মাটি কেটে নির্মান কাজের উদ্বোধন করেন।

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ইলজিইডি’র বাস্তবায়নাধীন প্রকল্পটির নির্মান ব্যয় ধরা হয়েছে ১কোটি ৫৩ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মাঙ্গন কনষ্টস্ট্রাসন ফার্ম নির্মান কাজ করছে।

শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম

0

ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা

বিদ্যুতের মূল্য বৃদ্ধির সপ্তাহ না ঘুরতেই এবার বাড়ল গ্যাসের দাম। শিল্প-বাণিজ্য ও সারসহ সব খাতে গ্যাসের দাম বেড়েছে। ১ ফেব্রæয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। সরকারের নির্বাহী আদেশে এই দাম বাড়ানো হলো।

গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি বিতরণ খরচে সমন্বয় চেয়ে স¤প্রতি তিতাসসহ বিতরণ সংস্থাগুলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেয়। নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে বড় ধরনের ধাক্কা আসবে শিল্প খাত, বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রগুলোতে। মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা দেখা দিতে পারে ভোক্তা পর্যায়ে। এতে করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হবে সরকারকে। ফলে বেড়ে যাবে জীবনযাত্রার ব্যয়। এর চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।

জানা গেছে, বিদ্যুৎ খাতে সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। শিল্প খাতে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার ৩০ টাকা, যা আগে ছিল ১৬ টাকা। তবে আবাসিক, চা শিল্প ও সিএনজি খাতে গ্যাসের দাম আগের মতোই থাকছে। বর্তমানে আবাসিক গ্রাহকদের এক চুলার দাম ৯৯০ টাকা এবং দুই চুলার দাম ১ হাজার ৮০ টাকা। অন্যদিকে সিএনজিতে প্রতি ঘনমিটারে ৪৩ টাকা এবং চা শিল্পের গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১১ টাকা ৯৩ পয়সাই রয়েছে। সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার আগের দাম ১৬ টাকাই বহাল রাখা হয়েছে। বর্তমান বৈশ্বিক বিশেষ জ্বালানি পরিস্থিতিতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সব ধরনের জ্বালানির মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। জ্বালানি সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় যেমন- বিমা খরচ, ঝুঁকি ব্যয়, ব্যাংক সুদ, মার্কিন ডলারের বিপরীতে টাকা দুর্বল হওয়ায় সামগ্রিকভাবে জ্বালানি খাতে ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববাজারে এলএনজির আমদানি মূল্য অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাওয়ায় এ খাতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছিল। সে কারণে গত বছরের জুলাই থেকে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ রয়েছে।

এ প্রেক্ষাপটে বিদ্যমান উৎপাদন বা সরবরাহ সক্ষমতা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ, ক্যাপটিভ বিদ্যুৎ, শিল্পসহ সব খাতে গ্যাস রেশনিং করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়ে আমদানিকৃত জ্বালানির ঘাটতি পূরণের চেষ্টা করছে সরকার। গ্যাসের অপচয় বন্ধ করা, সুপরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার কোনো উদ্যোগ না নিয়ে স্রেফ দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক চিন্তা নয়। ব্যবস্থাপনার উন্নয়ন না ঘটিয়ে শুধু দাম বাড়িয়ে লাভ-লোকসানের হিসাব মেলানোর প্রবণতা থেকে সরে আসা উচিত সংশ্লিষ্ট কোম্পানিগুলোর। সরকারকে জনসাধারণের সার্বিক দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করি।

খোকসার কালীপূজা শনিবার রাতে

0

স্টাফ রিপোর্টার

শনিবার মধ্যরাতে খোকসার কালীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হবে। এ পূজা উপলক্ষে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে সনাতন ধর্মালম্বী ভক্ত ও পূনার্থীরা আসতে শুরু করেছেন। উপমহাদেশের প্রাচীনতম এ কালীপূজা প্রায় ৬শ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে নিরাপত্তা রক্ষায় ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজা-জমিদারী আমলের আদলে শরিবার (২১ জানুয়ারি) মধ্যরাতে মাঘি অমাবস্যার তিথিতে খোকসার কালীর বার্ষিক পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজা অর্চনা ও মানষার সামগ্রী উৎসর্গ সাথে অঞ্জলি চলবে সারা রাত ধরে। পর দিন রবিবার গধূলী লগ্নে গড়াই নদীতে প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে বার্ষীক পূজার প্রথম পর্বের শেষ হবে। পূজার আনুষ্ঠানিকতা চলবে মাঘি সপ্তমীর পূজা পর্যন্ত। এ উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলা চলবে পক্ষকাল ব্যাপী।

উপজেলা সদরের পৌর এলাকার গড়াই নদীর তীরে কালী মন্দিরে খোকসার কালীর বার্ষিক পূজা উপলক্ষে ১১ হাত লম্বা প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। প্রায় এক মাস আগে স্থানীয় শিল্পীরা কালী প্রতিমাটি তৈরী শুরু করেন। কদম গাছের কাঠের কাঠামের উপর খড় ও মাটির তৈরীর বিশালদেহী কালী প্রতিমাটির রং ও অলংকরণের কাজ চলছে। এ বছর পূজা দিতে আসা ভক্ত ও পূনার্থীদের নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যদের পাশা-পাশি সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনী মাঠে থাকবে বলে জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

কালীবাড়ির বিশাল মাঠ জুড়ে শাঁখা সিদুর ও পূজার সামগ্রীরসহ ঘর গৃহস্থালীর কাজে ব্যবহৃত বাঁশ বেত লোহা এবং কাঠের তৈরীর আসবাব পত্রের ৫ শতাধিক দোকানীরা স্টল সাজিয়ে বসেছেন। এ গ্রামীন মেলা পক্ষকাল ব্যাপী চলবে বলে আশা করছে পূজা কমিটির।

কালীর বার্ষিক পূজায় মানষা দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসেছেন বিমল শর্মা। উপমহাদেশের প্রাচীনতম এ কালী পূজা সম্পর্কে মা-বাবার মুখে শুনেছেন। তাই মধ্যবয়সে মানসা নিয়ে এসেছেন। এদেশের মানুষের আথিতিয়তায় তিনি মুগ্ধ হয়েছেন।


খোকসা কালীপূজা মন্দির কমিটির সাধারন সম্পাদক সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, প্রায় ৬শ বছর ধরে বিশাল দেহী প্রতিমা তৈরী করে মাঘি অমাবস্যার তিথিতে কালীর বার্ষিক পূজা হয়ে আসছে। এ কালীর পূজা উপমহাদেশের মধ্যে শুধু খোকসাতে হয়। পূজা ও গ্রামীন মেলায় জাতীধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ নারী পুরুষ জমায়েত হয়। কখনো কোন বিশৃঙ্খলা ঘটেনি। পূজার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আনুষ্ঠানিকতা মাত্র। এ বছরও শান্তি পূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে এমন প্রশত্যাশার কথাই জানান তিনি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, পুলিশ ইতোমধ্যে নিরাপত্তা রক্ষায় কাজ শুরু করেছে। পূজা শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোন আশঙ্কা দেখছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, ঐতিহ্যবাহী কালীপূজা উৎসব মুখর করতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে প্রস্তুতি পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার কর্মীরা মাঠে থাকবে বলেও জানান।

উল্লেখ্য, প্রায় সাড়ে ৬শ বছর আগে গড়াই নদীর তীরে এক তান্ত্রিক সাধু এ পূজা প্রচলন করেন। নলডাঙ্গার রাজা ও শিলাইদহের জমিদারদের আমলে এ কালীপূজা ও গ্রামীন মেলা প্রসার ঘটে। এই দুই পরিবারের সন্মানে এখানে জোড়া পাঠা বলীর প্রচলন করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...