বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 442

খোকসায় প্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) শিশু শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার, চশমা ও হেয়ার রিং বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষক সমিতির হলরুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুসাইন মহম্মদ বেলাল, নাহিদ আকবর, খায়রুল ইসলাম প্রমুখ।

আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া বাবা মাহিম শেখ জানান, তার মেয়ে মারিয়াকে আর সহপাঠি চাচাতো ভাই এর কাঁধে ভর করে স্কুলে যেতে হবে না। মারিয়া জন্মগত ভাবেই শারীরিক প্রতিবন্ধি। একা হাটতে পারেনা। তাই চাচাত ভাই তানজিদের সহয়তায় খুবই কষ্ট করে স্কুলে যাওয়া আসা করতো। চেয়ার কেনার সামর্থও তার নেই। সরকারী ভাবে পাওয়া চেয়ারে তার মেয়ের কষ্ট লাঘব হবে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা ১৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) শিশু শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার, চশমা ও হেয়ার রিং বিতরণ করা হয়।

বিদেশে মুক্তিপণ আদায় চক্রের দুই সদস্য আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিদেশে লোক পাঠিয়ে সেখানে আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ মানব পাচার চক্রের দুই সদস্যকে পুলিশ আটক করেছে।

আটকদের মধ্যে রয়েছেন, দৌলতপুর উপজেলার দৌলতখালী সরদারপাড়া গ্রামের রেজাউল করিম হিমেল (৪০) ও একই উপজেলার মাদিয়া ত্রিমোহনী পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পারভেজ রানা (২৭)।

শনিবার কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, দৌলতপুর উপজেলার দৌলতখালী সরদারপাড়া গ্রামের রেজাউল করিম হিমেল (৪০), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ইদ্রিস আলীর ছেলে বর্তমানে কম্বোডিয়া প্রবাসী শোভন হোসেন ও একই উপজেলার চৌধর মন্ডলের ছেলে ইদ্রিস মোন্ডল (৪৭)সহ ৪-৫ জন দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামের আব্দুস সামাদের বড় ছেলে ইশরাক শাহরিয়ার জয়কে কম্বোডিয়ায় মাসিক এক লক্ষ টাকা বেতনে কম্পিউটারের কাজের চাকুরি দেয়ার প্রলোভন দেখায় এবং প্ররোচিত করে। আব্দুস সামাদ সরল বিশ^াসে রেজাউল করিম হিমেলকে তার ছেলেকে কম্বোডিয়ায় পাঠানোর জন্য গত ২৩ মে নগদ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করেন। গত ২৪ জুন আব্দুস সামাদের বড় ছেলে ইশরাক শাহরিয়ার জয় কম্বোডিয়া চলে যান। সেখানে দুই মাস চাকুরি করার পর কম্বোডিয়া প্রবাসী শোভন হোসেন জয়কে জিম্মি করে ফেলে এবং তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করার জন্য চাপ সৃষ্টি করে এবং জয়ের পরিবারের কাছে ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। জিম্মি অবস্থায় জয়কে ২-৩ দিন না খাইয়ে রাখা হয় এবং ইলেকট্রিক শকসহ নানাভাবে শারীরিক নির্যাতন করা হয়। ছেলের প্রাণ রক্ষার্থে আব্দুস সামাদ আত্মীয়-স্বজনের কাছে ধার দেনা করে বিকাশের মাধ্যমে প্রথমে ৪ লক্ষ টাকা পরবর্তীতে আরো ৬০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে মুক্তিপণ বাবদ আরো তিন লক্ষ টাকা দাবি করা হয়। দাবিকৃত ৩ লক্ষ টাকা দিতে ব্যর্থ হলে জয়ের কাছে থাকা ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের একটি আই ফোন-১৩ ও ৩৫ হাজার টাকার মূল্যের ওয়ান প্লাস ফোন, নগদ ৯০ হাজার টাকা লুটে নিয়ে পাসপোর্ট কেড়ে রেখে জিম্মি দশা থেকে মুক্ত করে দেয়া হয়। জিম্মি দশা থেকে মুক্ত হয়ে জয় বাংলাদেশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ান দূতাবাসের সহযোগিতায় দুই দেশের ইমিগ্রেশন ও টিকিটসহ প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা খরচ করে গত ২৬ সেপ্টেম্বর দেশে ফেরৎ আসতে সক্ষম হন। এ ঘটনায় ইশরাক শাহারিয়ার জয়ের পিতা আব্দুস সামাদ বাদী হয়ে দৌলতপুর থানায় গত ১৯ অক্টোবর ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ দমন আইনের ৭/৮/৯/১০ ধারায় আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে ও দৌলতপুর থানা পুলিশের সহায়তায় তথ্য প্রযুক্তির সাহায্যে এজাহারভুক্ত দুই আসামি দৌলতপুর উপজেলার দৌলতখালী সরদারপাড়া গ্রামের রেজাউল করিম হিমেল (৪০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মাদিয়া ত্রিমোহনী পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পারভেজ রানাকে (২৭) রাজধানী ঢাকা থেকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। ইতোমধ্যে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম জানান, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। প্রতিনিয়ত আমাদের দেশে এ ধরণের প্রতারণা চলছে। দেশে ও প্রবাসে এ ধরণের মানব পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। গ্রেফতারকৃত দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পচারের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘ দিন ধরে মানব পাচারের সাথে জড়িত। তাদের মধ্যে আসামি রেজাউল করিম হিমেল ১০ বছর সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে দেশে ফিরে আসার পর সে মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করে। এজাহারভুক্ত অন্য আসামিদেরকেও গ্রেফতারের জন্য পুলিশী প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন – কুমারখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল আবু রাসেলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কুমারখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অস্বচ্ছল পরিবারের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পর্যায়ে অধ্যায়নরত ৩০ জন শিক্ষার্থীদের মাঝে চার বছর মেয়াদী ও বিভিন্ন শ্রেণীর ৩৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শনিবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের জি ডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে বে-সরকারি সংস্থা দরবেশপুর শামসুদ্দিন আহমেদ (শাম) ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা’র সভাপতি আব্দুস সালাম। এসময় তিনি শিার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাল ছাত্র হলে পয়সার অভাব হয় না। পড়াশোনা থেমে থাকেনা। আমি ভাল ছাত্র খুঁজি। কিন্তু ভাল ছাত্র পাইনা।

জি ডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা’র সাবেক মহাসচিব ও দিশা এনজিওর পরিচালক রবিউল ইসলাম।

আরো পড়ুন – কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তি মারা গেছে

শাম ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম মাসুম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তি মারা গেছে

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গরু জবায়ের রক্ত অপসারণ কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত সেলিম (৩৫) নামের একজন জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সেলিম উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর মধ্যপাড়ার মুসার ছেলে। তিনি পেশায় ভাংরি মালের ব্যবসায়ী।

চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছের আলী খাঁ জানান, গরু জবায়ের রক্ত অপসারণকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধায় ঠেলাঠেলির বাজারে দুই পরে বাগবিতন্ডা হয়। এসময় কাঠের বাটামের আঘাতে সেলিম গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, আহতের স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে সেলিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।

সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক বদরুদ্দোজা বলেন, নিহত সেলিম আমার সমর্থক। পূর্ব শক্রুতা করে প্রতিপরে রবিউল প্রামাণিক, আমির হামজা, শহিদুল, শাহাজালাল তার উপর হামালা করে।

আরো পড়ুন – ছেঁউড়িয়ার লালন উৎসব শেষ হল

কুমারখালী থানার ওসি মহসিন হোসাইন কে মুঠোফোনে কল দেওয়া হয়। তিনি ফোন রিসিভ না করেন নি।

ছেঁউড়িয়ার লালন উৎসব শেষ হল

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

ছেঁউড়িয়ার লালনের আখড়া বাড়িতে ভক্তদের পুণ্য সেবার মধ্য দিয়ে লালন সাঁইজির ১৩২ তম তিরোধান দিবসের অনুষ্ঠান শেষ হলো। সোমবার শুরু হওয়া এ উৎসব শেষে বুধবার সকাল থেকে সাধু ভক্তরা লালন একাডেমি চত্বর ছেড়ে নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছেন।

বুধবার সন্ধ্যায় ১৩২তম তিরোধান দিবসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার খাইরুল আলম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফ-উজ-জামান, কুষ্টিয়া জজ কোর্টের জিপি আখতারুজ্জামান মাসুম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার সেলিম তোহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল আলম টুকু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন – কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন সদর উদ্দিন খান

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে লালন দর্শনের আলোকে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের আলোচনা শেষে লালন একাডেমি ও বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীদের পরিবেশনায় রাতভর লালন সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে শেষরাত পর্যন্ত।

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন সদর উদ্দিন খান

0

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উদ্দিন খান বিপুল ভোটের ব্যবধানে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস মার্কা প্রতিকে তিনি ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদ্য নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগেরও সভাপতি।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা সভাপতি গোলাম মহসিন মটরসাইকেল মার্কা প্রতিক নিয়ে ২০০ ভোট পেয়েছেন।

জেলা পরিষদের সাধারণ সদস্য পদে উপজেলা ওয়ারী নির্বাচিত হয়েছেন সদরে জহরুল, মিরপুরে মোহম্মদ আলী, কুমারখালীতে সেলিম হক, দৌলতপুরে হুমায়ন কবির ও খোকসায় রকিবুল ইসলাম।

কুষ্টিয়া সদর উপজেলায় সদস্য পদে জহুরুল ইসলাম তালা মার্কা প্রতিক নিয়ে ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মামুন অর রশীদ ঢোল প্রতিক নিয়ে পেয়েছেন ৬৫ ভোট। সদর উপজেলার দুই প্রার্থী সেলিম বিশ^াস টিউবওয়েল প্রতিক এবং শফিকুল ইসলাম উটপাখি প্রতিকে কোন ভোট পায়নি। দৌলতপুর উপজেলায় হাজী হুমায়ন কবির ক্রিকেট ব্যাট প্রতিক নিয়ে ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল কাদের তালা প্রতিক নিয়ে পেয়েছেন ৩৭ ভোট। কুমারখালী উপজেলায় সেলিম হক অটোরিকসা প্রতিক নিয়ে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আতিয়ার রহমান টুকু বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে পেয়েছেন ৪১ ভোট। খোকসা উপজেলায় রাকিবুল ইসলাম রকি অটোরিকসা প্রতিক নিয়ে ৫১ পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মুজাহিদুল ইসলাম বাবলু টিউবয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৯ ভোট। মিরপুর উপজেলায় বর্তমান সদস্য মোহম্মদ আলী জোয়ার্দ্দার তালা প্রতিক নিয়ে ১১৫ ভোট পেয়ে পূর্ণরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল মতিন লোটাস উট পাখি প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট। অপর দুই প্রার্থী ইব্রাহিম খলিল টিউবয়েল প্রতিকে পেয়েছেন ১৯ ভোট এবং আলমগীর হোসেন ঘুড়ি প্রতিকে পেয়েছেন ৬ ভোট।

অপ্রীতিকর ঘটনা ছাড়াই সোমবার শান্তিপূর্ণ ভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ছয়টি কেন্দ্রে মোট ৯৪০ জন ভোটারের মধ্যে ৯৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের রিটানিং অফিস সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – ঝিনাইদহে জেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী

জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, জেলার ৬টি উপজেলায় ৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার জিলা স্কুল কেন্দ্রে ১৮৪ জন, খোকসা উপজেলার সরকারী ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৩১, মিরপুর উপজেলায় পাইলট হাইস্কুল কেন্দ্রে ১৮২, দৌলতপুর উপজেলার মানিকদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৫ জন, ভেড়ামারা উপজেলার সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৪ এবং কুমারখালী উপজেলায় আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৫৬ জন ভোট দেন।

ঝিনাইদহে জেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরকারী দলীয় প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার অনুষ্ঠিত ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ। তিনি ১৫ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী কনক কান্তি দাসকে পরাজিত করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারী ফলাফলে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ পেয়েছেন ৪৭৮ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস চশমা প্রতিকে পেয়েছেন ৪৬৩ ভোট।

এছাড়া ছয়টি সাধারণ সদস্য পদের মধ্যে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মোরিদ মোস্তাকিম মুনীর, হরিণাকুন্ডুতে আলাউদ্দীন, শৈলকুপায় মুক্তার মৃধা, কোটচাঁদপুরে রাজিবুল কবীর ও মহেশপুরে লিটন মিয়া নির্বাচিত হন।

কালীগঞ্জ উপজেলায় সাধারণ সদস্য পদে দুই প্রার্থী জাহাঙ্গীর হোসেন সোহেল ও সেলিম মিয়া সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল অমিমাসিত রয়েছে।

সংরতি দুইটি সদস্য পদের বিপরীতে ১৩ জন ও সাধারণ ৬টি সদস্য পদের বিপরীতে ২২ জন প্রতিদ্ব›দ্বীতা করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় বাস উল্টে দুই তরুণী নিহত

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, জেলার ৬ উপজেলা ১২টি ভোট ক স্থাপন করা হয়। জেলায় মোট ভোটারের সংখ্যা ৯৫৪ জন।

কুষ্টিয়ায় বাস উল্টে দুই তরুণী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক কলেজ ছাত্রীসহ দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ৭ যাত্রী আহত হয়েছেন ।

সোমবার দুপুরে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। ঘটনা স্থলে নিহত তরুণীর নাম রুসনা খাতুন। তিনি কুষ্টিয়া সিটি কলেজের একাদশ শ্রেনির মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। তবে অপর জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খাঁন জানান, কুষ্টিয়া থেকে দৌলতপুর উপজেলার প্রাগপুর যাওয়ার পথে শহরতলীর মঙ্গলবাড়ীয়া এলাকায় পৌচ্ছে ঢাকা মেট্রো জ-১১-১৫০৩ যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরো পড়ুন – লালনের আখড়া বাড়িতে 

নিহতদের একজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে দ্রæত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতলে চিকিৎসাধীন তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

লালনের আখড়া বাড়িতে সোমবার শুরু হচ্ছে তিন দিনের উৎসব

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাউল সম্রাট লালন ফকিরের ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে কুমারখালীর ছেঁউড়িয়ার লালনের আখড়া বাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন।

লালন একাডেমি আয়োজিত তিন দিনের অনুষ্ঠানমালার লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান থাকছে। লালন একাডেমির শিল্পীবৃন্দ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও অনুষ্ঠানকে ঘিরে তিন দিনের গ্রামীন মেলা চলবে। তবে এরই মধ্যে এ আয়োজনকে ঘিরে দেশের দুর-দুরান্ত থেকে বাউল ভক্ত ও সাধুরা এসে ভিড় জমিয়েছেন লালনের আখড়া বাড়িতে।

লালন একাডেমির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও বহু লালন ভক্ত ও সাধু এসে জড় হয়েছেন সাঁইজীর আখড়ায়। অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য সব রকম প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে।

লালন একাডেমির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, ফকির লালন সাঁইজী তাঁর জীবদ্দশায় প্রতি বছরই দোল পূর্ণিমা তিথিতে গুরু-শিষ্যের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য সাধু-বাউল ফকিরদের সাথে নিয়ে উৎসবের আয়োজন করতেন। সেই থেকে প্রায় ২শ বছর ধরে এই রেওয়াজ চালু রয়েছে। একইভাবে ১৩২ বছর ধরে তিরোধান দিবসের অনুষ্ঠান পালন করা হচ্ছে।

কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু জানান, এবারের তিরোধান দিবস উপলে রেকর্ড সংখ্যক দর্শনার্থী ও লালন ভক্ত বাউলদের আগমন ঘটবে আখড়া বাড়িতে। এরই মধ্যে মূল মাজার প্রাঙ্গন ও সামনের মরা কালী নদী যেখানে মঞ্চ রয়েছে সেই স্থানে অসংখ্য বাউল ভক্তরা আসন পেতেছেন।

আরো পড়ুন – শৈলকুপায় কালীমূর্তি ভাংচুরের ঘটনায় আটত ৩

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে মোড়া থাকবে লালনের আখড়া বাড়ি ও এর আশে-পাশের স্থান। দর্শনার্থীসহ অনুষ্ঠানে আগত বাউল ভক্ত সাধুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

শৈলকুপায় কালীমূর্তি ভাংচুরের ঘটনায় আটত ৩

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় কালীমূর্তি ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার ৩ আসামীকে পুলিশ আটক করেছে। পুলিশকে শায়েস্তা করতে কালীমুর্তি ভাংচুর করে এক ছাত্রলীগ নেতা।

অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা সম্পর্কে চাচাতো ভাই। তবে প্রধান পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস পালাতক রয়েছেন। তার ইন্ধনে কালীমূর্তি ভাংচুর করা হয় বলে পুলিশী তদন্তে উঠে এসেছে।

রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান গনমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। তিনি বলেন, গত ৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলার ডাউটিয়া গ্রামে শতবছরের পুরোনো কালী মূর্তি ভাংচুর করা হয়। এ ঘটনায় পরদিন মন্দির কমিটির সভাপতি সুকুমার মন্ডল বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট গত ১২ অক্টোবর শৈলকুপার উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশাবাড়ীয়া গ্রাম থেকে এস এম আরব আলীর ছেলে সাবেক ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান হিরোকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক চাচাতো ভাই একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ ও পাঞ্জাব আলী খানের ছেলে তুষারকে আটক করে পুলিশ।

আরো পড়ুন – লাঠির জবাব লাঠি দিয়ে দেওয়া হবে -নিতাই রায় চৌধুরী

জেলা পুলিশেরে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৬ অক্টোবর শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস ও জিনারুল গড়াই নদীতে নৌকায় ১৫/১৬ জন যুবতী মেয়ে নিয়ে অশ্লীল নাচ ও জুয়া খেলার আয়োজন করে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, সাউন্ডবক্সসহ ২ টি ট্রলার জব্দ করে। এ ঘটনায় ুদ্ধ হয় শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস। পুলিশকে বিতর্কিত ও শায়েস্তা করতে কালীমূর্তি ভাংচুরের পরিকল্পনা করে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...