বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 498

খোকসায় রহস্যজনক আগুনে কৃষকের ৫ গরু দগ্ধ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক কৃষকের গোয়াল ঘরে রহস্যজনক আগুনে পুরে একটি গরুর মৃত্যু হয়েছে। দগ্ধ বাঁকী চারটি গরু মৃত্যুর প্রহর গুনছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের কমলাপুর জদ্দার পাড়ার কৃষক বাদশা শেখের গোয়াল ঘওে (গরু রাখার ঘর) রহস্যজনক আগুনের সৃষ্টি হয়। গৃহকর্তা বুঝে ওঠার আগেই ঘরটিতে আগুন ছড়িয়ে পরে। প্রতিবেশীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মধ্যে কৃষক একটি গরু অগ্নি দগ্ধ হয়ে পুড়ে মারা যায়। বাঁকী চারটি গরুর শরীরের ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে দগ্ধ হয়েছে।

কৃষকের ছেলে সুমন হোসেন জানান, তারা গোয়াল ঘরে মশার কয়েল বা বিদ্যুত ব্যবহার করেনা। কিন্তু আগুনের সূত্রপাত কি কওে হলো তা বুছে উঠছে না। তার গোয়ালের সাথে এক প্রতিবেশীর রানা ঘর ছিল। ঘরটি পুড়ে গেছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তাদেও কমপক্ষে ৫ লঅখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

খোকসা ফায়ার ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা যাত্রা করেছিল কিন্তু আগুন নিভে গেছে খবর পেয়ে তারা ফিরে এসেছিল।

আন্দোলন করে লাভ নেই, অসাংবিধানিক সরকার আসবে না : হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন দল বলার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন- বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি। আওয়ামী লীগ নিয়ে তাদের না ভাবলেও চলবে।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, অসাংবিধানিক তত্ত¡াবধায়ক সরকার আর কোনদিন আসবে না। এ নিয়ে আন্দোলন করে কোন লাভ নেই। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

করোনার উচ্চ ঝুঁকিতে ঢাকা ও রাঙামাটি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তর করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঢাকা ও রাঙামাটিকে চিহ্নিত করেছে। এ ছাড়া কম ঝুঁকির তালিকায় রয়েছে দেশের ৫৪টি জেলা। স্বাস্থ্য অধিদপ্তর গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়, রাজধানী ঢাকায় করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০। রাঙামাটিতে করোনা সংক্রমণের হার ১০।

এ ছাড়া হলুদ জোন বা অপরিবর্তিত মধ্যম ঝুঁকি বা কম থেকে মধ্যম ঝুঁকিতে আছে দেশের সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর। আর সংক্রমণের গ্রিন জোন বা অপরিবর্তি কম ঝুঁকিতে আছে দেশের ৫৪ জেলা।

প্রতিদিন দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শনাক্তের হারও। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। এ সময় মৃত্যু হয়েছে দুজন। এক দিনের ব্যবধানে দেশে শনাক্ত করোনা রোগী বেড়েছে ২২৭ জন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৩১ জন।

কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও এর হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।

নতুন রোগী বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটছে ঢাকায়। সর্বশেষ ২৪ ঘণ্টায় যেসব রোগী শনাক্ত হয়েছেন, তাদের ৭৮ শতাংশের বেশি ঢাকা শহর ও জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার বিকালে করোনা সংক্রমণ পরিস্থিতির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, সেখানে এই চিত্র দেখা গেছে।

করোনা থেকে বাচঁতে বিধি-নিষেধ দিয়েছে সরকার : মাহবুব-উল আলম হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি কলেজের ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির সমাবেশ বন্ধ করতে নয়, করোনা থেকে বাচঁতে বিধি-নিষেধ দিয়েছে সরকার।

বিএনপি নেতারা মানষিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, করোনা প্রতিরোধের জন্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছেন। সেটি নিয়ে বিএনপি বলছে তাদের সমাবেশ বন্ধ করতে সরকারের এই বিধি-নিষেধ দিয়েছে। তিনি বলেন, বিএনপি এসব কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

বুধবার সকালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছে। এতেই বোঝা যাচ্ছে দেশে করোনার ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে করোনা শনাক্তের হার ১ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশে দাঁড়িয়েছে এই মহামারী থেকে জাতিকে রা করার জন্য বিধি-নিষেধ দেওয়া হয়েছে।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হানিফ বলেন, জনগণের আস্থার প্রতীক নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন। করোনার নতুন ধরণ ওমিক্রন দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরণের প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করে হানিফ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান।

অপর এক প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, এদেশে যেহেতু নির্বাচন কমিশন আইন নেই কিন্তু চলতি ২২ সালের ফেব্রæয়ারি মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এত দ্রæত সময়ে নির্বাচন কমিশন আইন তৈরি করা সম্ভব নয়। তাই বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সে অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। সেেেত্র সব রাজনীতি দলের নৈতিক দায়িত্ব হলোঃ মহামান্য রাষ্ট্রপতির আহবানে সারা দিয়ে কমিশন গঠনে সহায়তা করা। কোন রাজনৈতিক দল চাইলে রাষ্ট্রপতির আহবানে সাড়া নাই দিতে পারেন তাই বলে নির্বাচন কমিশন গঠন থেমে থাকতে পারে না। এ সময় কলেজের শিক কর্মকর্তা, শিার্থী ও আওয়ামীলীগ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিরপুরে ট্রাকচাপায় যুবক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাসেল (২৬)। সে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার আক্তার মল্লিকের ছেলে এবং বিআরবি গ্রæপের একজন কর্মী ছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল টিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক চালককে আটক করতে না পারলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

মিরপুরে যৌতুকের আগুনে পুডলো নববধূ

0

কুষ্টিয়া প্রতিনিধি

যৌতুক লোভী শ্বশুর বাড়ির লোকদের নির্যাতনে আগুনে ঝলসে গেলো নববধূ সুমাইয়া খাতুন (১৮)। স্বামীর পরিবারের দাবি গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহতের পিতার দাবী গায়ে আগুন ধরিয়ে নৃশংস ভাবে তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের পারমিটন এলাকার শশুর বাড়ী থেকে আগুনে ঝলসানো ওই নববধুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ই নববধূও মৃত্যু হয়।

নিহত সুমাইয়া খাতুন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া এলাকার আয়েম আলীর মেয়ে এবং মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, গত ১৬ ডিসেম্বর পারিবারিক ভাবেই মিরপুর উপজেলার পারমেটন এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাদিকুল ইসলামের সাথে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে সুমাইয়াকে অগ্নি দগ্ধ অবস্থায় স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

সুমাইয়ার পিতা আয়েম আলী অভিযোগ করেন, বিয়ের তিন দিন পরে জামাই জানায় টাকার খুব দরকার। ব্যবসা করার জন্য টাকা লাগবে। এজন্য টাকা নিয়ে যেতে সুমাইয়াকে চাপ দেয়। কিন্তু আমি গরীব মানুষ হওয়ায় এক লাখ টাকা সম্পূর্ণ একবারে দিতে অপরাগত প্রকাশ করি। এ নিয়ে জামাতা সুমাইয়ার ওপর নির্যাতন চালায়।

তিনি আরো জানান, কয়েকদিন আগে বাবার বাড়ি টাকা নিতে পাঠিয়েছিলো সুমাইয়াকে। চারদিন থেকে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে স্বামীর বাড়িতে আসে। স্বামীর বাড়িতে আসার পর সম্পন্ন টাকা না দেওয়ার কারণে স্বামী ও তার পরিবারের লোকজন তাকে মারধর করে। যৌতুকের এক লাখ টাকা না পেয়ে পরিকল্পিত ভাবে আগুন দিয়ে পুড়িয়ে সুরাইয়াকে হত্যা করেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, ঘটনার পরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। নিহত নববধুর শশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছেন।

কুমারখালীতে বন বিড়ালের পাঁচটি ছানা উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির বন বিড়ালের ৫টি ছানা উদ্ধার হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে স্থানীয় তিন ভাই তন্ময়, তানভির ও আনাস বন বিড়ালের ৫ টি ছানা উদ্ধার করে বন বিভাগ ও বিবিসিএফ’র প্রতিনিধি দলের হাতে তুলে দেন।

জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে কুমারখালী উপজেলার বাঁশগ্রাম এলাকার শালঘর মধুয়া গ্রামে লোকরা বন বিড়ালের ছানা গুলো আটক করে। পরে ওই এলাকার স্থানীয় তিন যুবক তন্ময়, তানভির ও আনাস বন বিড়ালের ছানাগুলোকে উদ্ধার করে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিমের সদস্যদের জানান। পরে রাতেই তারা বন বিড়ালের ছানা গুলোকে উদ্ধার করে নিয়ে যায়।

তত্বাবোধায়নকারী সংস্থ্যার সদস্যরা সুস্থ দু’টি ছানাকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা দেয়। আহত বন বিড়ালের তিনটি ছানাকে সুস্থ করার ল্েয বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন বিড়াল ছানা উদ্ধার প্রক্রিয়ায় অংশ নেন বন বিভাগ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিমের সদস্য শাহাবউদ্দিন মিলন, পরিবেশ কর্মী ও পাখি গবেষক এস আই সোহেল, নাব্বির আল নাফিজ প্রমুখ।

কুষ্টিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আনিচ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার শহরের হাউজিং এ বøক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে। আনিচ এ এলাকার অহেদের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আনিচ নেশায় জড়িয়ে পড়ার কারণে গত দশ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। গত কয়েকদিন ধরে তার লিভার ও কিডনী নষ্টের কথা বলে এলাকার মানুষের কাছে অর্থের জন্য সাহায্য চেয়ে আসছিলেন।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম জানান, নেশাগ্রস্থ ছিল আনিচ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে হাউজিং এ বøক এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খোকসায় ইয়াবাসহ উপজেলা চেয়ারম্যানের সিএ আটক

0
গোল বৃত্তে উপজেলা চেয়ারম্যানের সিএ ইমরান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা চেয়ারম্যানের সিএ ইমরান হোসেন ও অপর ৪ মাদক সেবিকে পুলিশ আটক করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার পরে থানা পুলিশের একটি দল উপজেলার শোমসপুর রেল গেটের পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যানের সিএ ইমরান হোসেন, আরজু মন্ডল, সুমন কাজী, আব্দুল জলিল ও সাবু শেখ কে আটক করে। আটকদের শরীর তল্লাসী চালিয়ে মোট ২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে শুধু আটক ইমরানের শরীর তল্লাসী করে ১০ পিস ইয়াবা ট্যাবটে পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে খোকসা থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

ইয়াবাসহ আটক উপজেলা চেয়ারম্যানের সিএ ইমরান হোসেন শোমসপুর ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিন খানের ছেলে।

মামলার বাদি এসআই নাজমুল হুসাইন বলেন, অভিযানে আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

খোকসায় নবনির্বাচিত মেম্বরের বাড়িতে হামলায় আহত ১০

0
খোকসার দুদরাজপুরে হামলায় আহত নবনিবাচিত মেম্বর সবার উপরে বামে। নিচের বামে প্রতিপক্ষের দলনেতা জামান। সাথে অন্যরা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার দুদরাজপুর গ্রামের মেম্বর প্রার্থীর পরাজয়ের বদলা নিতে বিজয়ী মেম্বরের বাড়িতে হামলা করেছে প্রতিপক্ষ। এ হামলায় মহিলাসহ দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।

সেমাবার সন্ধ্যা ৭টার পর খোকসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর আব্দুর ছাত্তারের বাড়িতে প্রতিপক্ষ পরাজিত মেম্বর প্রার্থী মাসুদের লোকেরা হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হামলায় নবনির্বাচিত মেম্বর আব্দুস ছাত্তার (৫৫) তার ছেলে আনারুল (২৯), ভাই হাফিজুল শেখ (৪০), মিনারা খাতুন (৩৫), মুক্তার আলী (৪৫), দশম শ্রেণির ছাত্রী শেফা খাতুন (১৭), সুমি খাতুন (১৯) সহ প্রতিপক্ষের দলনেতা জামান (৪৫), রনি (৩০), রকি (২৭) গুরুতর আহত হয়। আহরা খোকসা ও কুষ্টিয়ার বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর আব্দুর ছাত্তার অভিযোগ করেন, নির্বাচনের আগে থেকে স্থানীয় প্রভাবশালী জামান তার বিপক্ষে অবস্থান নেয়। ভোট যুদ্ধে প্রতিপক্ষের সমর্থিত মেম্বর প্রার্থী মাসুদ পরাজিত হয়। নির্বাচনে হারের বদলা নিতে সোমবার বিকালে তার (নবনির্বাচিত মেম্বরের) ভাই হাফিজুলের উপর প্রতিপক্ষ হামলা করে। পরে সন্ধায় দেশীয় অস্ত্র শ্বস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৫০ জন লোক তার বাড়িতে হামলা করে নারী পুরুষ নির্বিচারে বেধরক মারপিট শুরু করে। হামলাকারীরা ঘরবাড়ি ভাংচুর ও লুটতরাজ করেছে।

এ ব্যাপারে পরাজিত মেম্বর প্রার্থী মাসুদের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তাকে পায়া যায়নি। তার পক্ষ অবলম্বন করা প্রভাবশালী জামান আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...