মিরপুরে ট্রাকচাপায় যুবক নিহত

0
303

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাসেল (২৬)। সে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার আক্তার মল্লিকের ছেলে এবং বিআরবি গ্রæপের একজন কর্মী ছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল টিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক চালককে আটক করতে না পারলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card