বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 510

কুষ্টিয়ায় তিন দিনের ইজতেমা শেষ হবে শনিবার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তিন দিনের জেলা ইজতেমা শনিবার শেষ হচ্ছে। ইজতেমার উপর নিষেধাঞ্জা দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান এলাকায় এবছর জেলা ইজতেমা শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা। আয়োজকরা জানান ইতোমধ্যে দেশ-বিদেশের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লী সমবেত হয়েছেন। সৌদি আরব এবং ইংল্যান্ড থেকে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লী এবং আলেম এসেছেন এই ইজতেমায়। তাদেরকে তরজমা করে বয়ান শোনানো হচ্ছে।

আয়োজকরা জানান, তাঁরা প্রশাসনের কাছে অনুমোদনের জন্য লিখিত চিঠি দেন। কিন্তু অনুমোদন না দিয়ে বৃহস্পতিবার বিকালে থেকে সেখানে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে মিরপুর উপজেলা নির্বাহী (ইউএনও) আবদুল কাদের ইজতেমা মাঠে আসেন। আয়োজকদের ইজতেমা বন্ধ করে নিজ নিজ এলাকায় চলে যাওয়ার অনুরোধ করেন। তারপরও মুসল্লিরা সেখানে বয়ান করতে থাকেন। বৃহস্পতিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ও মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। পরে অবশ্য বিদ্যুৎ সংযোগ চালু হয়।

ইজতেমা সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ২০১৪ ও ২০১৬ সালে কুষ্টিয়া শহরের হাউজিং এর খোলা মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়। পরে ২০১৮ সালে শহরের অদুরে কুমারখালী ছেউড়িয়া মন্ডলপাড়া সংলগ্ন গড়াই নদীর তীরে ইজতেমা অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের বলেন, করোনাকালে কোথাও গণজমায়েতের অনুমতি নেই। জেলা প্রশাসন তাঁদের কোনো অনুমতি দেয়নি। তাই আয়োজকদের ইজতেমা বাতিল করতে বলা হয়েছে। কিন্তু তারা প্রশাসনের নিষেধাজ্ঞা উপো করেই ইজতেমা চালিয়ে যাচ্ছেন।

খোকসায় আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন অর্ধশত নেতা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ৯ ইউনিয়ন পরিষদের ভোটকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে এক প্রকার প্রাণ স্পন্দনের সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যে তেমন সাড়া না থাকলেও প্রার্থীর ছড়াছড়ি। চেয়ারম্যান পদে সরকার দলীয় মনোনয়ন পেতে প্রতিযোগীতায় নেমেছে প্রায় অর্ধশত নেতা কর্মী।

২৩ ডিসেম্বের চতুর্থ ধাপের এ উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোর নির্বাচন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই সরকারী দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। উপজেলার ৯ ইউনিয়নের ৯টি চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দ্বিধাবিভক্ত উপজেলা আওয়ামী লীগের দুই অংশ থেকে পৃথক পৃথক ভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছে খোকসা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আয়ূব আলী, সালাউদ্দিন মাহমুদ বাটু, আসাদুজ্জামান মকুল, আব্দুল মালেক, জাহিদুল ইসলাম দ্বিপু, আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, শিমুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ খান, রফিকুল ইসলাম শুটকা, আমিনুল ইসলাম, আব্দুল কুদ্দুস, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার, রেজাউল ইসলাম, জামি আহমেদ, জানিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাবিবর রহমান হবি, আব্দুল মজিদ, গোপগ্রাম ইউানয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন, ফারুক হোসেন, মিনা খাতুন, আবুল কালাম, নারায়ন চন্দ্র বিশ্বাস, ওসমানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু, হাসান বশির সিদ্দিকী, আনিসুর রহমান লিটন মোল্লা, শরিফ হোসাইন নয়ন, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাকিব খান টিপু, আরিফুল ইসলাম নয়ন, মাজেদুল ইসলাম, এ্যাডঃ আকরাম হোসেন দুলাল, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বিশু, মনির হোসেন, নাজমুর সালেহিন সুজন, আব্দুল আলীম, আকমল হোসেন, মতিউর রহমান মতিন, । শোমসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন খান, সিরাজুল ইসলাম মকুল।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপির নেতা আব্দুল মমিন (শিমুলিয়া) ও জাহাঙ্গীর হোসেন (জয়ন্তী হাজরা), জাসদের বদিউজ্জামান দূর্জয় (শিমুলিয়া) ও সামসুজ্জামান স¤্রাট (আমবাড়ীয়া) এর নাম প্রচার রয়েছে।

উপজেলার ৯ ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান, ৮১ জন সাধারন মেম্বর ও ২৭ জন সংরক্ষিত নারী মেম্বর পদের বিপরীতে প্রায় ২২৫ জন প্রার্থী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। নারী পুরুষ মিলিয়ে ৮৮ হাজার ৭৫৪ জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জাসদের দুই প্রার্থীসহ ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র খরিদ করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এ বছর শুধু মাত্র শিমুলিয়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএম মেশিনে ভোট গ্রহন হবে। বাঁকী ইউনিয়ন গুলোতে ব্যালোটে ভোট গ্রহন করা হবে।

উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দলের মধ্যে বিভক্তি থাকায় দলীয় মনোনয়ন ফরম খরিদে অনেকটা প্রতিযোগীতা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রæপ কোন ইউনিয়নে দুইটি দলীয় ফরম তুললে প্রতিপক্ষ সাধারন সম্পাদকের গ্রæপ থেকে ওই ইউনিয়নে দুইটি ফরম তোলা হয়েছে। দলীয় ফরম তোলার ক্ষেত্রে প্রতিযোগীতার ফলে দলীয় প্রার্থীর সংখ্যা বেড়ে গেছে। সূত্রটি বলছে, শুক্র অথবা শনিবারে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত হতে পারে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম মুঠোফোনে কথা বলার সময় জানান, যে দল করে সে একটা স্বপ্ন নিয়ে দল করে। কারো খায়েশ থাকতেই পারে। এ কারণে দলীয় মনোনয়ন ফরম কেনার ক্ষেত্রে আমরা কাউকে নিরুৎসাহিত করিনি। যারা ইচ্ছে করেছেন, তারা নিজ উদ্যোগেই দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। তিনি জানান, শনিবারে জাতীয় নির্বাহী কমিটির মিটিং হতে পারে। তার পর বিভাগ ওয়ারী দলীয় মনোনয়ন ঘোষনা করা হতে পারে।

কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদ্য ঘোষিত ৩১ সদস্যের মধ্যে ১১ জনই বিবাহিত এবং চাকুরিজীবী’ সংবাদ সম্মেলনে এমনই দাবি করলেন দলটির নেতা-কর্মীরা। তারা দাবি করেন অনেকেরই ছাত্রত্ব নেই। থাকেন রাজধানী ঢাকায়। আন্দোলন-সংগ্রামসহ দলের কোন কর্মকান্ডেই তাঁদের কখনও দেখা যায়নি। অর্থের বিনিময়ে এই পকেট কমিটি গঠন করা হয়েছে বলে বাদি বরে বক্তারা এই কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেন।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া প্রেসকাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা ছাত্র দলের একাংশের নেতা-কর্মীরা এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ছাত্র দল নেতা রাকিবুল ইসলাম রাব্বি জানান, গত বছরের ২৫ নভেম্বর কুষ্টিয়া জেলা ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়। দীর্ঘ প্রায় এক বছর পর কারো সাথে কোন প্রকার যোগাযোগ ছাড়াই বিএনপিকে দুর্বল ও ধ্বংস করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে সিনিয়র এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্র দলের আহবায়ক কমিটি অনুমোদন নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ কমিটির ১১ জনই বিবাহিত। এদের মধ্যে কেউ কেউ আবার চাকুরিজীবী। আবার অনেকেরই এখন আর ছাত্রত্ব নেই। দলটির কোন কমিটিতেই বিগত দিন এরা ছিলেন না। ছাত্র দলের গঠনতন্ত্র মোতাবেক জেলা কমিটিতে ২০০৩ সালে এসএসসি পাশ করা ছাত্রদের দিয়ে কমিটি গঠনের নির্দেশনা থাকলেও অদৃশ্য কারণে ২০১০ সালে এসএসসি পাশ জুনিয়র ছাত্রদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্র দলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে পকেট কমিটি ঘোষণা দিয়ে কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। একই সাথে কমিটি বাতিল এবং মামলা-হামলার শিকার দলটির ত্যাগী নেতাদের দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছাত্রদলের নাহিদুল ইসলাম রুপল, রোকনুজ্জামান রাসেল, আশরাফুল ইসলাম অনিক, সাগির কোরাইশি, আহমেদ হাসান আশরাফি অভিকসহ প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসন শ্যামল স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা ছাত্র দলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমান রাব্বিকে এবং সদস্য সচিব করা হয়েছে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে।

দৌলতপুরে আওয়ামী লীগ ও জাসদ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোষ্টার টাঙ্গানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদের কর্মীদের মাধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন। হামলাকারীরা জাসদ মনোনিত মশাল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর একটি নির্বাচনী অফিস ভাংচুর করেছে।

মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে উভয় পক্ষ পৃথক ভাবে থানায় অভিযোগ করার কথা বললেও দৌলতপুর থানার ওসি তা অস্বীকার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের পোষ্টার টানানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ মন্ডল ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মশাল প্রতীকের প্রার্থী আব্দুল আজিজের সমর্থকদের মাধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জের ধরে রাত ১১ টার দিকে ভাগজোত বাজারে উভয় গ্রæপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের আয়নাল আলী নামে মশালের প্রতীকের এককর্মী গুলিবিদ্ধ হয়। এ ছাড়া আহত হয় রাশেদ, হান্নান, আশিক, ইমদাদুল ও মন্টু নামে নৌকার দুই সমর্থক। আহত আয়নালকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ সময় ভাগজোত বাজারে মশালের একটি নির্বাচনী অফিস ভাংচুরের করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মশাল প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ বলেন, সোমবারও তার এক কর্মীকে মারধর করেছে নৌকা প্রর্তীকের কর্মীরা। মঙ্গলবার রাতে নৌকার সমর্থকরা তার মশাল প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ বিষয়ে বুধবার সকালে দৌলতপুর থানায় ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর পৃথক দুটি লিখিত দুটি অভিযোগ করা হয়েছে।

নৌকার প্রার্থী সিরাজ মন্ডল মশালের অফিস ভাঙচুরের কথা অস্বীকার করে বলেন. মশাল প্রার্থীর সমর্থকরা গুন্ডাপান্ডা নিয়ে নৌকার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। হামলার সময় দামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে নৌকার ৫ কর্মীকে আহত করেছে। এ সময় আতংক সৃষ্টি করতে মশালের লোকজন বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে তিনি অবগত নয়। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগও করেননি।

মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী।

১৯৭৬ সালের এদিনে তৎকালীন পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধিকারবঞ্চিত অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটের প্রতিটি ণে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে তিনি জনগণকে উদ্বুদ্ধ করেছেন।

মজলুম জননেতার মৃত্যুবার্ষিকী উপলে দেশের অধিকাংশ রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

টাঙ্গাইলের সন্তোষে তার কবর জিয়ারত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল এবং ঢাকাসহ বিভিন্ন এলাকায় আলোচনার সভার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

বুধবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্যাম্পাসে অবস্থিত শাহ্ নাসিরউদ্দিন বোগদাদী এতিমখানায় কোরআন খতম ও এতিমদের মধ্যে খাবার পরিবেশন করা হবে। এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, চিত্র-প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী পরিষদ, ভাসানী ফাউন্ডেশন, খোদা-ই-খেদমতগারসহ বিভিন্ন সংগঠন।

দৌলতপুরের ২৩ আওয়ামী লীগ নেতাকে বহিস্কারের সুপারিশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৩ জন নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাত পর্যন্ত ২৩ নেতাকর্মীর কাছে বহিষ্কারের সুপারিশের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলার ১৪টি ইউপির সব কটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছিল। তবে এসব ইউপিতে আওয়ামী লীগের ১৮ জন ও সহযোগী সংগঠন থেকে আরও ৫ জন নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালান। পরে ৮ নভেম্বর দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সোমবার সুপারিশের চিঠি জেলা কমিটি ও বিদ্রোহী প্রার্থীদের কাছে পাঠানো হয়।

বহিষ্কারের সুপারিশ করা হয়েছে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হালসানা, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মনোয়ার কবির, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ওরশ কবিরাজ ও নইমুদ্দিন সেন্টু, মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জোয়াদুর রহমান, জাহিদুল ইসলাম, মহিফুল ইসলাম, চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রায়হানুল হক, পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রেফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইয়াছিন আলী, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু আফফান ও আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন।

এ ছাড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল বাকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক জহুরুল আলম, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, খলিসাকুন্ডি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক এনামুল হক ও জুলমত আলীকে বহিষ্কার করার জন্য নিজ দলের জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

খোকসার সংগীত শিল্পী সুশান্ত মজুমদার মারা গেছেন

0

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট নজরুল গীতির শিল্পী সুশান্ত মজুমদার (৬০) সড়ক দুর্ঘটনায় মারা গেছে। রাতেই তার শেষকৃত্ব অনুষ্ঠিত হবে। তিনি বাংলাদেশ বেতার খুলনার নিয়মিত শিল্পী ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের সুশান্ত মজুমদার এক শিক্ষার্থীর তালিম দেবার জন্য খোকসার নিজের বাড়ি থেকে কুষ্টিয়ার যাচ্ছিলেন। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মন্ডল ফিলিং ষ্টেশনের সামনে বিপরিত দিক থেকে আসার একটি দ্রতগতীর মাইক্রোবাস তাদের বহন কারী সিএনজিকে চাপা দেয়। এ সময় শিক্ষক সংগীত শিল্পী সুশান্ত মজুমদারসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে (সুশান্ত) মৃতবলে ঘোষনা করেন।

এ দুর্ঘটনায় অপর আহত আসাদ (৩০)সহ ৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর আহত আসাদ খোকসা কোমরভোগ গ্রামের আকবর আলীর ছেলে।

সন্ধ্যায় তার মৃতদেহ খোকসা কালীবাড়িতে আনা হলে সাংস্কৃকিত কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আজ মঙ্গলবার রাতে খোকসা মহাশ্মশানে প্রয়াত এই সংগীত সাধকের শেষ কৃত্য অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। প্রয়াত এই শিক্ষক ও শিল্পীর মৃত্যু কুষ্টিয়া ও রাজবাড়ী সংগীত শিক্ষার্থীদের জন্য অপুরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করে খোকসা উপজেলা সাংস্কৃতি উসাসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। তিনি এই গুনী শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেণ। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কয়েক বছর আগে সংগীত শিল্পী সুশান্ত মজুমদার ট্রাকের চাপায় আহত হন। এবার দ্বিতীয় দফায় আবার তিনি সড়ক দুর্ঘটনায় পরেন। তার জীবন অবসান হয়।

সুশান্ত মজুনদারের কণ্ঠের গান দেখুন -https://www.youtube.com/watch?v=ti4Tt_YvXTE

বাংলাদেশের আগামী নির্বাচনে দৃষ্টি রাখছে ইইউ: রাষ্ট্রদূত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সোমবার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশসহ সব দেশেই মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে, নির্বাচন কোনো ইভেন্ট নয়, এটা একটি প্রক্রিয়া। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখছে ইউরোপীয় ইউনিয়ন।

অপর এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা মিয়ানমারের ওপর বেশ কয়েকটি ইস্যুতে অবরোধ আরোপ করেছি। রোহিঙ্গাদের যেন মিয়ানমার ফেরত নেয় এ ল্েয আমরা আন্তর্জাতিক চাপও অব্যাহত রেখেছি। ইইউ রাষ্ট্রদূত বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। স¤প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি।

ডিকাব সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অংকের মতই বিএনপির আন্দোলন : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে একযুগের বেশি সময় ধরে আন্দোলনের কথা শুনে আসছে দেশের মানুষ, কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে উঠার অংকের মতই।

সোমবার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্রপ্রার্থী হলে আপত্তি নেই। তাদের এ দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। সরকার এবং দেশের যেকোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ।

বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলেও দাবি করে ওবায়দুল কাদের, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত দোষ।

বিএনপি নেতাদের উদ্দেশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে। আগুন-সন্ত্রাসের মতো কর্মসূচির জনক বিএনপিই। দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি।

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে সা¤প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে। সাধারণ মানুষ আতঙ্কে নেই বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ ও বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়- প্রশ্ন ওবায়দুল কাদেরের।

পরীমনিরসহ তিনজনের বিরুদ্ধে মাদক মামলার চার্জশিট গ্রহণ

0

দ্রোহ বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়েছে। পরবর্তী চার্জ গঠনের জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ চার্জশিট গ্রহণ করেন। মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
গত ২৬ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম চার্জশিট গ্রহণের জন্য এই দিন ধার্য করেন। এদিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। এদিন তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এদিন আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় চার্জশিট আমলে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত বিচারক ১৫ নভেম্বর দিন ধার্য করেন।

গত ১৩ অক্টোবর একই আদালতের বিচারক বিচারক কে এম ইমরুল কায়েশ চার্জশিট আমলে নেওয়ার জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন। গত ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

ওই দিন পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। এছাড়া মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনেরও জামিন মঞ্জুর করা হয়।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

তার আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেলে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় পরীমনিকে আদালতে হাজির করা হলে প্রথমে চারদিনের রিমান্ড ও পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...