মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 540

খোকসায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখল

0
দখলী সম্পত্তি থেকে ট্রাকে বালি নিয়ে যাচ্ছে দখলদারোর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিনের আলোয় এক হত দরিদ্র তাঁতীর বসত বাড়ী সংলগ্ন পৌত্রিক জমী দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত দরিদ্র ওই তাঁতীর লক্ষাধীক টাকার ইট ও বালি দখলদারেরা ট্রাকে করে নিয়ে গেছে।

শনিবার সকালে উপজেলা সদরের পৌর এলাকার কমলাপুর গ্রামে জমি দখলের ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, কমলাপুর শাহী সমজিদ সংলগ্ন পৌত্রিক সূত্রে পাওয়া জমিতে তাঁতী রেজাউল-রবিউলদের বসত বাড়ি। এলাকার তোফাজ্জেল হোসেন এ জমির মালিকানা দাবি করে দখল নেবার চেষ্টা করলে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে শনিবার সকালে ভারাটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই তাঁতীর বসত ঘরের পাশ থেকে প্রায় ২ শতাংশ জমি দখল করে নেয় তোফাজ্জেল। এ ঘটনায় ভুক্তভোগীরা খোকসা থানায় অভিযোগ করেছেন।

জমির একাংশের মালিক আলাউদ্দিন বিশ্বাস জানান, এই একচিলতে জমিতে ভাই ভাতিজাসহ তিনি বসবাস করে আসছেন। কিন্তু শনিবার সকালে লোকজনের শোর গোল শুনে তিনি বাড়ির বাইরে আসেন। এ সময় তোফাজ্জেল হোসেন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর ৪০/৫০ জন লোক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তার জমির উপর দাড়িয়ে ছিল। সন্ত্রাসীরা কয়েকটি ট্রাকে করে তার ভাতিজা রেজাউলের রাখা ৭ হাজার ইট ও কয়েক ট্রাক বালি নিয়ে যায়। একই সাথে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়ে নতুন করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে জমি দখল নেয়। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

তোফাজ্জেল হোসেন বলেন, বিবাদপুর্ণ জমি তার মায়ের নামীয়। প্রতিপক্ষ কয়েক বছর ধরে অবৈধ ভাবে তার জমি দখল করে রেখেছিল। শনিবার তারা সেই জমি দখল মুক্ত করেছেন।

এসআই রাজিব বলেন, ওসি তাকে বির্তকিত জমি থেকে রেজাউল রবিউলদের বালি সরাতে নিদেশ দেয়। তখন বালি সরালে দখল হত না। তারা কথা শোনেনি। এখন কি হয়েছে তা জানিনা। পাটিকে কোটে যাওয়ার পরামর্শ দেন। সাংবাদিকে ওসির সাথে কথা বলার পরামর্শও দেন।

স্ত্রীর মাথার চুল উপড়ে ফেললো স্বামী, দিল তিন তালাক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সন্তানের জননীর মাথার চুল উপড়ে ফেলাসহ তাকে তিন তালাক দিয়েছেন তার স্বামী।

নির্যাতনের শিকার ওই গৃহবধু মাহাফুজা খাতুন (৩০) কে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামে গৃহবধূকে শারীরিক নির্যতনের ঘটনা ঘটে। স্ত্রীর মাথার চুল উপরে ফেলার ঘটনাটি ঘটিয়েছেন মৃত ময়না শেখের ছেলে আলিম শেখ।

হাসপাতালে চিকিৎসাধীন দুই কন্যা সন্তানের জননী মাহাফুজা খাতুন জানান, টিউবওয়েল মেরামত করাকে কেন্দ্র করে তার স্বামী সাহেব আলী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় স্বামী তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে বেড়ায়। এক পর্যায়ে গৃহবধুর মাথার গোটা চুল উঠে যায়। নির্যাতনের এক পর্যায়ে স্বামী আলিম শেখ তাকে মুখে তিন তালাক দেন।

ওই গৃহবধু আরো জানান, স্বামী আলিম শেখ এক মাস কাইচি দিয়ে মাহাফুজার মাথার চুল কেটে দেয়। সে সময় নির্যাতন করে তাকে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য করে। পরবর্তীতে ব্র্যাক এনজিওর মধ্যস্থতায় তিনি স্বামীর ঘরে ফিরে যান।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি লোক মুখে শুনেছেন। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দখলদারের কবলে গঙ্গা-কপোতাক্ষ সেচ খাল

0

কুষ্টিয়া প্রতিনিধি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প দখলদারদের থাবায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রায় প্রতিদিনই একের পর এক দখল হয়ে যাচ্ছে গঙ্গা-কপোতাক্ষ সেচ খালের জায়গা। সরকারি হিসেব মতে, শুধু মাত্র কুষ্টিয়া জেলায় গঙ্গা-কপোতাক্ষ সেচ খালের দখলদারের সংখ্যা ১৬৬০ জন। আর চার জেলা মিলিয়ে এ দখলদারের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে দিন দিন দখলকারীর সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে দখলদারদের কারণে ভেস্তে যেতে বসেছে বৃহৎ এ সেচ প্রকল্প। দীর্ঘ দিন যাবৎ চার জেলার কয়েক হাজার কৃষক তাদের কাঙ্খিত সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

সূত্র জানায়, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সাথে সাথে জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বচ্ছলতা অনায়নের জন্য ১৯৫৪ সালে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প গৃহিত হয়। আধুনিক পদ্ধতিতে সেচের এটাই দেশের প্রথম ও সবচেয়ে বড় প্রকল্প। সেচ, নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ-এ ত্রিমুখী পরিকল্পনা নিয়েই এ প্রকল্পের যাত্রা শুরু হয়। ১৯৫৪ সালে প্রকল্পটি হাতে নেয়া হলেও প্রকল্পের মাধ্যমে সেচ সুবিধা প্রদান কার্যক্রম চালু হয় ১৯৬২ সালে। শুরুতে প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল বর্ষা মৌসুমে সম্পূরুক সেচ প্রদান করা। পরবর্তীতে এ প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমেও সেচ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১ লক্ষ ৯৭ হাজার ৫শ হেক্টর জমি এ প্রকল্পের আওতাধীন। তবে বর্তমানে ১ লক্ষ ১৬ হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতি বছরের ১৫ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুটি পাম্পের মাধ্যমে রাত দিন ২৪ ঘন্টা বছরে দশ মাস ফসলি জমিতে সেচ কার্যের জন্য পানি সরবরাহ করা হয়ে থাকে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন জানান, দখলদারদের কারণে এ প্রকল্পের আয়তন দিন দিন কমে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত শুধুমাত্র কুষ্টিয়া জেলায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জায়গা দখলকারীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬৬০ জনে। পরিসংখ্যান তুলে ধরে এই প্রকৌশলী বলেন, কুষ্টিয়া জেলায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে ৩৬ হাজার ৩৬৩ হেক্টর জমি সেচ সুবিধা পাওয়ার কথা। কিন্তু বর্তমানে ৩০ হাজার ৭৬৭ হাজার জমিতে সেচ সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে। একইভাবে চুয়াডাঙ্গা জেলায় ২১ হাজার ৩৬২ হেক্টর জমির মধ্যে ২০ হাজার ২৯৪ হেক্টর জমি, ঝিনাইদহ জেলায় ২৯ হাজার ২৭ হেক্টর জমির মধ্যে ২০ হাজার ৩১৮ হেক্টর জমি এবং মাগুরা জেলায় ৮ হাজার ৮৬৪ হেক্টর জমির মধ্যে মাত্র ৫৯৪০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে। চার জেলা মিলিয়ে দখলকারীর সংখ্যা প্রায় ৫ হাজারেরও বেশি হবে বলে তিনি মন্তব্য করেন। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, দখলের কারণে অনেক জায়গায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালের অস্তিত্ব সংকটে পড়েছে। খালের জায়গা দখল করে সেখানে অনেকেই ধান চাষ করছেন। কেউ কেউ বিল্ডিং বানিয়ে দখল করে নিয়েছেন। অনেকস্থানে সরকারি এই খালের জায়গা অন্যের নামে রেকর্ডভুক্তও হয়ে গেছে। ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম চন্ডিপুর ডি-৭ বিকে খালের প্রায় ৫০ মিটার জায়গা প্রভাবশালী একটি মহল দখল করে সেখানে ধান চাষ করছেন। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে বলে জানান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন।
দখলদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী আফছার উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলার ১৬৬০ জন দখলকারীর মধ্যে তাঁরা মাত্র ৮২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অর্থাৎ উচ্ছেদ করতে পেরেছেন। একবার দখল হয়ে গেলে নানা কারণে উচ্ছেদ করা কঠিন হয়ে দাঁড়ায় উল্লেখ করে এই প্রকৌশলী জানান, করোনা মহামারীর কারণে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু দিন যাবৎ উচ্ছেদ অভিযান বন্ধ আছে। নির্দেশনা পেলে আবারও তারা দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করবেন বলে জানান। এদিকে সেচ প্রকল্পের জায়গা দখল হয়ে যাওয়ায় এ অঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ধরে তাদের কাঙ্খিত সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকার কৃষক নওশের আলী জানান, বেশ কয়েক বছর ধরে তারা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। অধিকাংশ স্থানেই খালের জায়গা দখল করে মানুষ ধান চাষ করছেন। অনেক জায়গায় এখন আর খালের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। খালের ধারে বসবাসরত মানুষজন নিজেরাই জায়গায় জায়গায় খালের উপর বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে যাতায়াতের ব্যবস্থা করে নিয়েছেন। প্রকল্পের সেচ সুবিধা না পাওয়ার কারণে এসব অঞ্চলের কৃষকরা এখন মেশিন দিয়ে ভুগর্ভস্থ পানি তুলে জমিতে সেচ দিচ্ছেন।

আহত দিনমজুরের সহায়তায় এগিয়ে এলেন ইউএনও

0

কুষ্টিয়া প্রতিনিধি

দিনমুজুর হানিফ শেখ, ৩০ টাকা দরে ওএমএস’র পাঁচ কেজি চাল কিনে বাড়িতে ফিরছিলেন। পথমধ্যে তাকে বহনকারী ভ্যানটি দুর্ঘটনার কবলে পরে। রাস্তার ইট সুরকিতে মিশে যায় তার চাল। অবশেষে লকডাউনে কর্মহীন এই শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন ইউএনও।

রবিবার দুপুরে কুমারখালী পৌরসভার হল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনমজুর হানিফ শেখ পৌর এলাকার খয়ের চারা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, টানা লকডাউনে বেকার হয়ে পরা শ্রমিকদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। তাদেও মতই শ্রমিক হানিফ শেখ। রবিবার দুপুরে ধারের টাকা নিয়ে সে ওএমএস’র চাল কিনতে থানা সদরে যান। সেখান থেকে ৫ কেজি চাল কিনে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে তার বহনকারী ভ্যানটি দুর্ঘটনায় পতিত হয়। চালসহ দিনমুজুর ছিটকে রাস্তায় পরে আঘাত পান। তার কেনা চাল রাস্তার ধুলা কাকড়ের সাথে মিশে খাবর অনুপযোগী হয়ে যায়। বিষয়টি নজর কারে আসে কুমারখালীর উপজেলা নির্বাহী অফিসার বিতান মন্ডলের। তিনি আহত শ্রমিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা সহ প্রধানমন্ত্রীর উপহারের ১১ পদের খাবার সম্বলিত একটি বস্তা ওই দিন মজুরের হাতে তুলে দেন। এর পর একটি ভ্যান ঠিক করে ভাড়া দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

আহত দিনমজুর হানিফ শেখ জানান, শ্রমিকের কাজ করি। লকডাউনে কাজ নেই। ঘরে মজুদ টাকাও নেই। ধারের টাকায় পাঁচ কেজি ওএমএস চাল কিনে বাড়িতে ফিরছিলাম। এ সময় হল বাজার এলাকায় ভ্যানের ধাক্কায় চাল সহ তিনি পরে যান।

এমন সময় লাল খয়েরী একটি গাড়ি এসে থামল। সবাই বলছিল স্যার এসেছে স্যার এসেছে। প্রথমে ভয় পেয়েছিলাম। পরে দেখি সে খুব ভাল। আমার চিকিৎসা করল, খাবার দিল। আবার ভাড়া দিয়ে ভ্যানে তুলে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, মানুষ হিসেবে বিপদে পড়া একজন মানুষকে সহযোগিতা করা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। আমি আমার দায়িত্ব পালন করেছি।

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ সহ আহত ৮

0
গুলিবিদ্ধ আহত সালিম

গভীর রাতে পাঁচটি বাড়ি ভাংচুর ও লুট

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সৃষ্ট পূর্ব শক্রতার জের ধরে গভীর রাতে প্রতিপক্ষের লোকেরা ৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ ৮ নারী পুরুষ আহত হয়েছে।

শনিবার দিনগত রাত ১২ টার দিকে উপজলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর ব্রিক ফিল্ডে বসবাসকারী ভুমিহীনদের বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনাটি ঘটেছে ।

লুট ও ভাংচুরের শিকার ফারুকের একটি কক্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় পাশের গ্রাম দেবিনগড় পশ্চিম পাড়ার একটি চায়ের দোকানে সালিম সহ অন্যরা কথাবার্তা বলছিলেন। হঠাৎ ৪০/৪৫ জন অস্ত্রধারী তাদের উপর অতর্কিতে বন্দুকের গুলি ছুড়তে থাকে। এ হামলায় সালিম (৩৫) গুলিবিদ্ধ আহত হয়। এ সময় হামলাকারীরা ব্রিক ফিল্ডে বসবাস কারী ফারুক, হেলাল, মতিন, চায়না ও আতির বাড়িতে হামলা করে ভাংচুর ও লুট তরাজ চালায়। ঘুমন্ত শিশু ও নারীরা হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি। হামলায় ফারুক (৪৫), স্ত্রী রাহেলা (৩৬) ও তার শ্বাশুরী আলোয়া (৬০)সহ প্রায় ৮ নারী পুরুষ আহত হয়। তাদের মধ্যে গুলিবিদ্ধ ব্যক্তিসহ তিন জনকে উপজোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে।

আহত ফারুকে মা বৃদ্ধা আমেনা জানান, রাতে গুলির শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। এর কিছু সময় পর সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা করে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঘুমন্ত ছেলে বৌকে কুপায়। ছেলে ও ছেলের শ্বাশুরীর ঘর থেকে কয়েক হাজার নগদ টাকা ও সোনার অলংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীদের দুই জনের হাতে বন্দুক ছিল। বাঁকীদের হাতে বড়বড় ছোড়া ও লাঠি ছিল।

হামলায় গুলিবিদ্ধ সালিম দাবি করেন, রাতে যখন তারা দেবিনগড় পশ্চিম পাড়ায় ওমর আলীর চায়ের দোকানে বসে চা খাচ্ছিল এ সময় তার প্রতিপক্ষ সামিরুল ও তার লোকেরা অতর্কিতে গুলি চালায়। পরে সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডে বসবাসকারীদর বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করে। তার পক্ষ থেকে সন্ত্রীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম স্বীকার করেন গভীর রাতে সামিরুলের লোকজন সাধারণ গ্রামবসীদের উপর গুলি চালিয়েছে। তার মাধ্যমে সামিরুলের ফোন নম্বর জোগারের চেষ্টা করা হয়। কিন্তু তিনি সাফ জানিয়েদেন ওরা চরমপন্থী ওরা রাতে আসে রাতে যায়। ওদের ফোন নম্বর ঠিক নাই।

ওসমানপুর ইউনিয়নের চেয়ার‌্যান আনিসুর রহমান জানান, এসব সন্ত্রাসীরা এক গ্রæপে ছিল। নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা নিয়ে আবার বিরোধ লেগেছে। এইসব সন্ত্রাসীরা এক হয়ে তার বাড়িতেও হামলা করেছিল বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্র গুলো জানায়, সালিম-ফারুকদের সাথে সামিরুল এর ব্যক্তিগত বিরোধ বেশ কিছু দিনের। এ বিরোধের সূত্র ধরে গত এক বছরের ওসমানপুর হিজলাবট দেবিনগর গ্রামে কমপক্ষে ৫টি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আহত ও ভাংচুর লুট তরাজের তালিকাও দীর্ঘ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, মামলার ড্রাফট চলছে। গুলি চালানোর ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

খোকসায় ভেজার গুড় তৈরীর কারখানায় আবার অভিযান

0
আটক দুই কর্মচারী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালত আবার অভিযান চালিয়ে দুই কর্মচারীকে কারাদন্ড দিয়েছে।

শনিবার রাত সাড়ে ১০ টার পর উপজেলা সদরের ডাক বাংলো মোড়ে দিলীপ ট্রেডার্স নামের ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হোসেনের নেতৃত্বে কুষ্টিয়া র‌্যাব ১২ একটি দল অভিযান শুরু করে। তিন ঘন্টার বেশী সময় ধরে এ অভিযান চালিয় দুই কর্মচারীকে আটক করা হয়। আটক কর্মচারীরা হলেন রেজউল (৩৫) পিতা রশিদ হোসেন ও জাহাঙ্গীর আলম, পিতা রব্বান শেখ। তাদের বাড়ি উপজেলার খোকসা ইউনিয়নের রতন পুর গ্রামে। আটক দু’জনের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এ সময় নকল গুড় তৈরীতে ব্যবহার করা মানব দেহের জন্য ক্ষতি কারক রং ও রাসায়নিক জব্দ করা হয়। অভিযানের শুরুতেই ভেজাল গুড় তৈরীর চুলা নেভাতে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের তলব করা হয়। তারা এসে পানি দিয়ে একাধিক জলন্ত চুলা নিভিয়েদেয়।

স্থানীয়রা জানান, অভিযান শুরুর কিছু সময় আগে প্রতিষ্ঠানটির মালিক দিলীপ বিশ্বাস কারখানায় প্রবেশ করেন। কিন্তু প্রশাসনিক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে আবার আত্মগোপন করেন। তারা জানায়, প্রায় ১যুগেরও বেশী সময় ধরে এই চক্রটি নিন্মমানের মেয়াদ উত্তিন চিনি, নষ্ট চকলেট, চিনিকলের গাদ জ্বাল করে নকল আখের গুড় তৈরী করে আসছে। বছরে ৬/৭ বার স্থানীয় প্রশাসনসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানও চালানো হয়। ভেজাল খাদ্যপন্য উৎপাদন বাজার জাত করায় এসব প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিচারাধিন একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি এ ব্যবসার সাথে জড়িতরা দিনে কারখানা বন্ধ রেখে রাতে ভেজাল গুড় তৈরী করে আসছে।

অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হোসেন জানান, ঘটনা স্থলে মালিক পক্ষকে পাওয়া যায়নি। এ ছাড়া আটক কর্মচারীদের প্রত্যেককে এক মাসের করে কারাদন্ড দেওয়া হয়েছে।

গভীর রাতে এ অভিযানে কুষ্টিয়া র‌্যার ১২ এর ইস্কাটুন লিডার ইলিয়াস খানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

খোকসায় মাদক সেবনের দায়ে যুবকের জেল জরিমানা

0
ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত যুবক

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গাঁজা সেবন রত অবস্থায় আটক এক যুবককে ভ্রাম্যমান আদালত জেল জরিমানা করেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের থানা রোড থেকে রুহুল আমিন (২৭) নামের ওই যুবককে আটক করে পুলিশ। সে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বহলা গোবিন্দপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী জানান, খোকসা থানার এসআই মুরাদ হোসেন সন্ধ্যার একটু আগে থানা রোড থেকে রুহুল আমিন কে গাঁজা সেবন রত অবস্থায় আটক করে। জনসম্মুুখে এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে সে অকপটে স্বীকার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (গ) ধারা লংঘন করায় ৩৬ (১) সারণির ২১ ধারায় ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকার অর্থদন্ড প্রদান করে আদালত।

তিনি আরো জানা, এ দিন উপজেলার বিভিন্ন এলাকায় করোনা মহামারীতে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ টি মামলায় ৭ জনকে ৪ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে।

কুষ্টিয়া হাসপাতালে ৩০ টির মধ্যে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা বিকল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩০ টি হাই ফ্লো নাজাল ক্যানুলার মধ্যে ১২টিই বিকল হয়ে গেছে। গত কয়েক দিন ধরে এগুলো নষ্ট হয়ে পড়ে থাকলেও এগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। হাই ফ্লো নাজাল ক্যানুলা বিকল হয়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের ভোগান্তি পৌঁহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে সরকারিভাবে হাই ফ্লো নাজাল ক্যানুলার সংখ্যা ছিল ১৪টি। হাসপাতালে রোগী ভর্তির চাপ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এই যন্ত্রের প্রয়োজন আরও বেড়ে যায়। এ অবস্থায় জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সহৃদয়বান ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে আরও ২০টি যন্ত্র বিভিন্ন সময়ে হাসপাতালে কর্তৃপক্ষকে অনুদান প্রদান করেন। সব মিলিয়ে হাই ফ্লো নাজাল ক্যানুলার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩৪ টি। এর মধ্যে ৩০টি যন্ত্র রোগীদের জন্য ব্যবহার হলেও বাকি চারটি স্থাপন করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, হাই ফ্লো নাজাল ক্যানুলাগুলো ব্যবহার করতে গিয়ে গত কয়েক দিনে অন্তত ১২টি নষ্ট হয়ে যায়। এদিকে করোনা ডেডিকেটেড এই হাসপাতালে গত কিছুদিন ধরে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যাও। শনিবার সকাল ৮ টা পর্যন্ত এই হাসপাতালে ১৭৭ জন করোনা পজিটিভ ও ৭৭ জন করোনার উপসর্গ মিলিয়ে মোট রোগীর সংখ্যা ছিল ২২৪ জন। এ অবস্থায় ১২ টি বিকল হয়ে পড়ায় বর্তমানে হাসপাতালে হাই ফো নাজাল ক্যানুলা সচল রয়েছে ১৮টি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাসপাতালের পক্ষ থেকে ইতোমধ্যেই বিকল হয়ে পড়া হাই ফ্লো নাজাল ক্যানুলাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু নষ্ট হওয়া যন্ত্রগুলোর মধ্যে সরকারিভাবে পাওয়া মাত্র তিনটি। বাকিগুলো সব বেসরকারি উদ্যোগে পাওয়া। সরকারিগুলো মেরামতের জন্য ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে। বাকিগুলোর মেরামতের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কেননা এগুলো মেরামত করতে হলে অন্তত পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হতে পারে। তবে মেরামতের বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুল বারী বাপ্পি সহযোগিতা করে আসছেন।
জানতে চাওয়া হলে ডা: নাসিমুল বারী বাপ্পি জানান, ইতোমধ্যেই বিকল হয়ে যাওয়া যন্ত্রগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকজন টেকনিশিয়ানকে যন্ত্রগুলো দেখানো হয়েছে। যে সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান হাসপাতালকে এই যন্ত্রগুলো প্রদান করেছিল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার জন্য তাঁদের সাথে যোগাযোগ করা হয়েছে। এরই মধ্যে একজন সহৃদয়বান ব্যক্তি এগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ অনুদান দিতে রাজি হয়েছেন বলেও জানান তিনি। তবে এগুলো কবে নাগাদ সচল করা সম্ভব হবে তা নির্দিষ্ট করে কেউই বলতে পারছেন না।

শ্যালিকার নগ্ন ভিডিও ফেসবুকে ছাড়াই লম্পট দুলাভাই আটক

0
আটক লম্পট দুলাভাই আব্দুর রাজ্জাক

কুষ্টিয়া প্রতিনিধি

স্কুল পড়ুয়া শ্যালিকাকে (১৪) জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর স্যোসাল মিডিয়ায় সেই নগ্ন ভিডিও ছেড়ে দেওয়ার ঘটনায় লম্পট দুলাভাই আব্দুর রাজ্জাককে (৩৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাদশার বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। লম্পট দুলাভাই আব্দুর রাজ্জাক উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তারের পুত্র।

পুলিশ ও ধষীতার পরিবার সূত্রে জানা গেছে, আট বছর আগে ওই ছাত্রীর বড় বোনের সাথে আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। সংসার জীবনে তাঁদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর সাথে বনিবনা না হওয়া গত ২৩ জুন রাজ্জাককে তালাক দেন তাঁর স্ত্রী। স্ত্রীর তালাকে ক্ষুব্ধ হয়ে গত ৮ জুলাই সপ্তম শ্রেণীতে পড়ুয়া শালিকাকে জোরকরে তুলে নিয়ে গিয়ে আত্মগোপন চলে যান লম্পট দুলাভাই রাজ্জাক। মেয়েকে অনেক খোঁজাখুজি করেও কোথায় না পেয়ে শেষ পর্যন্ত কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন ওই ছাত্রীর মা। জিডি নং ৪৫৭, তাং ১২/০৭/২০২১।

জিডির সূত্র ধরে স্কল ছাত্রীকে উদ্ধার অভিযান চালাতে থাকে পুলিশ। ইতোমধ্যে গত বুধবার ওই স্কুল ছাত্রীর দুলাভাই আব্দুর রাজ্জাক তার ব্যক্তিগত ফেসবুক পেজে শ্যালিকার তিন মিনিটের এক নগ্ন ভিডিও প্রচার করেন। এরপর শুক্রবার দুপুরে পান্টি ইউনিয়ন পরিষদের পিছনের ভাড়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও দুলাভাই রাজ্জাককে আটক করে পুলিশ।

এ বিষয়ে ভিকটিমের মা বলেন, রাজ্জাক খারাপ প্রকৃতির ছেলে। মাদকসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ায় গত ২৩ জুন তার বড় মেয়ে তাকে তালাক দেন। এতে ক্ষুদ্ধ হয়ে গত ৮ জুলাই ছোট মেয়েকে তুলে নিয়ে আত্মগোপন করেন লম্পট আব্দুর রাজ্জাক। এ সময় জোরপূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে রাখে। এরপর সেই নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার করে। তিনি লম্পট আব্দুর রাজ্জাকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, স্কুল ছাত্রীকে অপহরণের পর জোরপূর্বক ধর্ষণ ও ফেসবুকে নগ্ন ভিডিও প্রচার করার অভিযোগে আব্দুর রাজ্জাক নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিন মিনিটে দুইবার করোনার টিকা নেওয়া ব্যক্তি সুস্থ্য আছেন

0
বাশারুজ্জামান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় নার্সের ভুলে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুইবার করোনা টিকা নেওয়া বাশারুজ্জামান সুস্থ্য আছেন। নার্সকে কারণ দশানোর নোটি দেওয়া হবে। ডিউটি রোষ্টার মাফিক টিকা কেন্দ্রে ওই নার্সের দায়িত্ব শেষ হয়েছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা দান বুথে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শামিমা ওরফে শারমিন টিকা নিতে আসা বাশারুজ্জামান (৩৮) কে তিন মিনিটের ব্যবধানে দুইবার করোনা টিকাপুশ করেন। তাওআবার বাম হাতে মাসুলের একই স্থানে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। স্বাস্থ্য কপ্লেক্সের তিনটি বুথের একটিতে। এদিন এ কেন্দ্রে বুথ গুলো থেকে প্রায় ৩৪০ জনকে করোনা টিকা দেয়া হয়।

শনিবার অফিস খুললেই নার্সকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে জানা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান। সন্তোষ জনক না হলেই তদন্ত কমিটিও করা হতে পারে আভাষদেন তিনি।

শুক্রবার সকালে খোকসা পৌর এলাকার ১ নস্বর ওয়ার্ডে বুজরুখ মির্জাপুরের শহীদুজ্জামানের ছেলে ভুক্ত ভোগী বাশারুজ্জামানের খোজ খবর নিয়ে তার গ্রামে যাওয়া হয়। তখন সকাল ১০টা। পাকা রাস্তা দিয়ে প্রতিবেশী চাচার সাথে গল্প করতে করতে নিজের বাড়িতে ফিরছিলেন বাশারুজ্জামান। দূর থেকে হাত উচিয়ে বললেন, তিনি ভালো আছেন। কাছে এসে দাঁড়িয়ে বললেন, রাতে এক সময়ে তার মধ্যে আত্ম ভয়ের সৃষ্টি হয়েছিল। তবে কোন পার্শ প্রতিক্রিয়া হয়নি। সকালে নিজের গরুর ফার্মে গিয়েছিলেন। কাজ করে ফিরছেন।

তিনি দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে কর্তব্যরত স্টাফ নার্স শামিমা ওরফে শারমিনের ভুলের কারণেই তাকে দুইবার করোনা টিকা দেওয়া হয়েছে। এ ছড়া তার নিজের অনাভিজ্ঞতাকেও দুষলেন। তিনি জানা, রেজিস্ট্রেশন করার সময় ভুল করে তাকে শোমসপুর ইউনিয়ন এলাকাবাসিন্দার বলে চালিয়েদেয় কম্পিউটারের দোকানি। টিকা নিতে গিয়ে দ্বিতীয় বার নার্সের ভুলের শিকার হন।

ভুল টিকা নেওয়া যুবকের প্রতিবেশী খোকসা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের টিপু সুলতান বলেন, সারাদেশের মানুষের জন্য টিকা। কিন্তু এভাবে অপব্যবহার হলে চলবেনা। স্বাস্থ্য প্রশাসনকে সজাগ হওয়ার জন্য তিনি কতৃপক্ষের দৃষ্টি আকর্শন করে। এ ছাড়া বাশারুজ্জান ভালো আছে বলেও তিনি জানান।

অভিযুক্ত স্টাফ নার্স শামিমা ওরফে শারমিনের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সুপার ভাইজার কনিকা সেটে জানান, প্রথম ডোজ টিকা দেওয়ার পর যুবককে বুথ থেকে নার্স শামিমাই বেড় করে দেন। পরে আবার যুবক দ্বিতীয় দফায় ঢুকে পরে এবং টিকা নেয় বলে ওই নার্স তাকে জানিয়েছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, এটা একটা ভুল। এরজন্য শনিবারে ওই স্টাফ নাসকে শোকজ করা হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে। ভুল টিকা নেওয়া বাশারুজ্জামানের প্রথম ডোজ একটু বেশী হয়েছে। এটাতে মারাক্তক ক্ষতির সম্ভাবনা নেই। তবে তাকে নিদ্রিষ্ট সময়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। তিনি স্বীকার করেন ভুল টিকার বিষয়ে উদ্ধতন কর্মকর্তাদের করা নজরদারি রয়েছে।

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোযয়ারুল ইসলাম বলেছিলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষের এ ঘটনার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। বিষয় টি জানার সাথে সাথে তিনি সংশ্লিষ্টদের মৌখিকভাবে কড়া সতর্ক করেছেন বলেও জানান।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...