মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 583

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বাধ্যক্ষ জনিত রোগে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাচ্চু মারা গেছেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বাধ্যক্ষ জনিত রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে নিজের গ্রামের বাড়ি চকহরিপুরে তিনি ইন্তেকাল করেন (ইন্না .. রাজউন)। মৃত্যুকালে স্ত্রী পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এ দিন বিকালে বাংলাদেশ পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পরে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।

মরহুমের দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ডিপুটি কমান্ডার মনজেল আলী প্রমুখ।

ধর্ষণের শিকার নারীর ছবি পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা

0
HICOT-DROHO-9-P5
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারীর সব ধরনের ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় প্রকাশ বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

গত ১৯ জানুয়ারি ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারীর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটকারী মিলন বলেন, ধর্ষণের শিকার নারীর ছবি প্রকাশে আইনে বাধা থাকলেও হরহামেশাই বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের নারী বা শিশুর ছবি প্রকাশ করা হচ্ছে। এতে তাদের পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয় হচ্ছেন। বিশেষ করে সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষার্থীর ছবি দেশের অধিকাংশ গণমাধ্যমে প্রকাশ করা হয়। এ ছবি প্রকাশের ঘটনা আমাদের ব্যথিত করেছে। তাই সংক্ষুব্ধ হয়ে এ রিট দায়ের করা হয়েছে।

এর আগেও এক রিটের পরিপ্রেক্ষিতে কোনো নির্যাতিত শিশুর ছবি বা পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

খোকসায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
KHOKSA 8-P8

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে উপজেলা ক্যাম্পাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্কব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল ও থানা ভারপপ্রপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার।

ঝিনাইদহে নারী দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মানবাধিকার ফোরাম, এইড‘র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, শিক্ষক ও সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সনাকের সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুর রহমান ও নারী জাগরনী চক্র‘র পরিচালক পারভীন আরা পপি, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের সমন্বয়ক খন্দকার আশরাফুন্নাহার আশা প্রমুখ।

বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান এসব সংগঠনের কর্মীরা।

তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

0

দৌলতপুর প্রতিনিধি

দৌলতপুরের তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে নতুন ভবনের স্থানের মাটি কেটে এই কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ। এ সময় দৌলতপুর আসনের সাবেক সাংসদ আফাজ উদ্দীন আহমেদ, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি সরদার ওহিদুল ইসলাম, সরদার তৌহিদুল ইসলাম, টিপু নেওয়াজ, সাদিকুজ্জামান খান সুমন, সরদার আতিয়ার রহমান আতিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মায়াবি রোমান্স মল্লিক, নজরুল ইসলাম, শাইখ আল শুভ্র সহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক ও সুধিজনরা উপস্থিত ছিলেন। চারতলা বিশিষ্ট ফাউন্ডেশনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রথম পর্যায়ে ৮৫ লক্ষ টাকা ব্যায়ে একতলা পর্যন্ত সম্পন্ন করা হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি সরদার ওহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যার স্বল্পতা থাকায় এমপি সহোদয়ের আন্তরিকতায় এবং তার বরাদ্দে এই ভবন নির্মান হতে চলেছে। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে নতুন এই ভবনের বরাদ্দ দেয়ায় সাংসদ অ্যাড. আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ মহোদয়কে ধন্যবাদ জানান তিনি।

বোনকে হত্যা করে লাশ নদীতে ফেলেদেয় ভাই

0
সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার এসপি

কুষ্টিয়া প্রতিনিধি

সম্পত্তির লোভে নিজ বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলেদেয় দুই ভাই। পরে বোন নিখোঁজ হয়েছে বলে থানায় সাধারণ ডায়রি করে। তবে শেষ রক্ষা হয়নি ঘাতক দুই ভাই শফিউল আজম ও শামীম হোসেনের।

পুলিশের হাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক দুই ভাই বোন শামীমা বেগমকে (৪০) হত্যার কথা অকপটে স্বীকার করেছে।

সোমবার সকালে কুষ্টিয়া পুলিশ লাইনের কনফারেন্স রুমে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, জেলার মিরপুর উপজেলার রানাখড়িয়া গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে বর্তমানে ঢাকার দক্ষিণখান কাঁচা বাজার সংগ্রামী সরণী রোডের ৩১২ নং বাসার বাসিন্দা শফিউল আজম (৫২) গত ৪ মার্চ কুষ্টিয়ার মিরপুর থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়রি করেন। জিডি নং ১৫২। জিডিতে শফিউল উল্লেখ করেন তার বোন শামীমা বেগম (৪৪) গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর রানাখড়িয়ায় বেড়াতে যাবার উদ্দেশ্যে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে রওনা হন। গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮ টা পর্যন্ত বোনের সাথে মুঠোফোনে তার যোগাযোগ হয়। এর পর থেকে বোনের মোবাইল বন্ধ পাওয়া যায়। জিডির সূত্র ধরে পুলিশ রবিবার কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে প্রথমে শফিকুল আজমের চাচাতো ভাই একই এলাকার নায়েব আলী মৃধা’র ছেলে শামীম হোসেনকে (৪০) আটক করে। পরবর্তীতে ওই দিনই শাফিউল আজমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শামীম পুলিশকে জানায়, তার চাচাতো ভাই শফিউল আজম কিছু দিন আগে তার চাচাতো বোন শামীমাকে নেত্রকোনা নিয়ে যাওয়ার জন্য তার কাছে সাহায্য চান। একই সাথে শামীম পুলিশকে আরো জানায়, শামীমার মা মারা যাওয়ার পর চাচাতো ভাই শফিউল আজম অন্য এক মহিলাকে মা সাজিয়ে তার মায়ের নামে ঢাকায় ৬ তলা বাড়ি ও মার্কেট নিজের নামে লিখে নেয়। জালিয়াতি করে বাড়ি ও মার্কেট নিজের নামে লিখে নেয়ার বিষয়টি জানতে পেরে শফিউলের পিতা আশরাফ উদ্দিন বাদী হয়ে ছেলের নামে ঢাকায় সিভিল কোর্টে মামলা দায়ের করেন। উক্ত মামলার অন্যতম স্বাক্ষী ছিলেন বোন শামীমা বেগম। প্রায় ৩০ বছর আগে নেত্রকোনা সদরে শামীমের বিয়ে হলেও অল্প দিনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। সেই থেকে শামীমা ঢাকাতে বাবার বাড়িতেই বসবাস করত। কিন্তু ভাই শফিকুল বোন শামীমাকে বিভিন্ন সময় নির্যাতন করত। ভাইয়ের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য এক পর্যায়ে শামীমা তার স্বামীর কাছে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। সম্পত্তি জালিয়াতির মামলায় যাতে বোন স্বাক্ষী দিতে না পারে এ জন্য দুই ভাই শফিউল ও শামীম বোন শামীমাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুয়ায়ী গত ২৫ ফেব্রুয়ারি শামীম হোসেন তার চাচাতো বোন শামীমা বেগমকে ঢাকা থেকে নেত্রকোনা নিয়ে যাওয়ার জন্য রওনা হন এবং পরের দিন ২৬ ফেব্রুয়ারি সকালে নেত্রকোনা শহরের একটি হোটেলে ওঠেন। পরের দিন ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে শফিউল আজম হোটেলে দুজন লোক পাঠায়। ভাড়াটিয়া দু জনের সহায়তায় শামীম চাচাতো বোন শামীমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য নেত্রকোনা সদর থেকে ১২ কি:মিটার উত্তর পূর্ব দিকে কংস নদীতে ফেলে দেয় বলে শামীম হোসেন পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়। গত ৩ মার্চ দুপুর পৌনে একটার দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশ নদীতে ভাসমান অবস্থায় একজন মহিলার লাশ উদ্ধার করে। মামলা নং ৮। তারিখ ৫/৩/২০২১ ইং। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম দাবী করেন গ্রেফতারকৃত দুই ভাই বোন শামীমা বেগমকে হত্যার দায় স্বীকার করেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্য আসামীদেরকেও গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। গ্রেফতারকৃত দুই আসামীকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খোকসা ও কুমারখালীতে বীজ আলুর বাম্পার ফলন

0
জমি থেকে বীজ আলু তোলা হয়ে।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা ও কুমারখালীর পদ্মা নদী তীরবর্তী গ্রাম গুলোতে বীজ আলুর বাম্পার ফলন হয়ছে। কিন্তু পিষ্ঠপোষকতার অভাবে লাভ জনক এ চাষে নতুন কৃষক আসছে না।

চলতি মৌসূমে এ দুই উপজেলার জগনাথপুর ও শোমসপুর ইউনিয়নে প্রায় শতাধিক কৃষক বিএডিসির সহায়তায় প্রায় ৩শ একর জমীতে বীজ আলুর আবাদ করেন। এ বছর প্রাকৃতিক দুযোগ কম থাকায় আলুর অভাবনীয় ফলন হয়েছে। কৃষকদের সূত্র বলছে, একরে প্রায় ৩শ মন আলু উৎপান হয়েছে। তবে আলুর সাইজের একটু বড় হয়েছে। এর পরেও উৎপাদিত আলু বীজের ৭০ শতাংশ উৎপদন সহযোগী প্রতিষ্ঠান বিএডিসির কাছে বিক্রি করা যাবে।

জমি থেকে বীজ আলু তোলা হয়ে।

সোমবার সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিতবাড়ি গ্রামে সরেজমিন গিয়ে আলু চাষীদের সাথে কথা বলা হয়। এই গ্রামের ৪০ জন কৃষক বিএডিসির ঋণসহায়তায় প্রায় ১৫০ একর জমিতে বীজ আলু চাষ করেন। বিএডিসির বীজ আলু উৎপাদন করীদের মধ্যে প্রাথম সারির চাষী সাবেক সেনা সদস্য জামিনুর রশিদ বাদশা। ১৬ বছর আগে ২০০৪ সালে চাকুরী থেকে অবসরে এসে প্রতিবেশী দেখা দেখি ২ বিঘা জমিতে বীজ আলু চাষ করেন। এ বছরও তিনি বিএডিসির ঋণসহায়তায় ৫ একর জমিতে আলু আবাদ করেছেন। এ কৃষকরা জানেন তাদের উৎপাদিত আলুর সিংহ ভাগ বিএডিসি কিনে নেবে। আলুর দাম নিয়েও তারা সন্তুষ্ট। কৃষকরা চান তাদের আলু বীজ চাষের জমিগুলো এক এলাকায় হলে উৎপাদন ব্যয় কমহতো আবার ফলনও ভলো হতো।

সাবেক সেনা সদস্য ও চাষীদের ব্লক লিডার জামিনুর রশিদ বাদশা জানান, চাষ শুরুর সময় বিএডিসি একর প্রতি কৃষকে ৬০ হাজার টাকার বীজ সার কীটনাশক ঋণ দেয়। তবে কৃষকের নিজের থেকে একর প্রতি আরো ৩০ হাজার টাকা নগদ ব্যয় করতে হয়। এ বছর আলুর যে ফলন হয়েছে তাতে এক লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকার বীজ ও আলু বিক্রি হবে বলে তিনি আশা করছেন। অল্প সময়ের এই ফসলে দুই থেকে তিন গুন লাভ হয় বলে তিনি দাবি করে। তবে নিদ্রিষ্ট এলাকায় আলু চাষ করার ব্যবস্থা হলে উৎপাদন ব্যয় কম হতো। আবার ফলন বেড়ে যেত বলেও তিনি জানান। বিএডিসি যদি একরে ৯০ হাজার টাকা নগদ ও সার বীজ কীটনাশক দিত তা হলে নতুন কৃষক এ চাষে উদ্বুদ্ধ হত।

কুষ্টিয়ার আলোচিত এনআইডি জালিয়াতি

0
প্রতিকী ছবি

উপ-সচিবসহ পাঁচ নির্বাচনী কর্মকর্তার নামে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির মাধ্যমে প্রায় শত কোটি টাকার জমি হাতিয়ে নেয়ার আলোচিত ঘটনায় এক উপসচিবসহ পাঁচ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৪ মার্চ কুষ্টিয়া মডেল থানায় চার জন এবং কুমারখালী থানায় এক জনের নামে মামলা দুটি দায়ের করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই জাবিদ হাসান জানান, আলোচিত এ ঘটনায় একটি মামলায় আসামি করা হয়েছে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব নওয়াবুল ইসলাম, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, মাগুরা সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস ও কুষ্টিয়া নির্বাচন অফিস সহকারী জিএম সাদিক সত্যবাদী। একই দিনে অন্য একটি মামলা হয়েছে কুমারখালী থানায় যার নং ৪। এই মামলায় আসামী করা হয়েছে কুষ্টিয়া সদরের নির্বাচন কর্মকর্তা সামিউল ইসলামকে। ঘটনার সময় তিনি কুমারখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান মামলা দুটি দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছর জালিয়াতির মাধ্যমে ৬ জনের এনআইডি পরিবর্তন করে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকার প্রায় শত কোটি টাকা মুল্যের ১৭ কাঠা জমি আত্মসাৎ করার চেষ্টা চালায় প্রভাবশালী একটি চক্র। ওই সময় জমির মালিক ওয়াদুদ কুষ্টিয়া মডেল থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের নামে মামলা দায়ের করেন। এদিকে এনআইডি জালিয়াতির ঘটনায় নির্বাচন অফিসের পক্ষ থেকে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এসব মামলায় দন্ড বিধির ৪২০, ৪৬৮/১০৯ ধারা ছাড়াও ২০১০ সালের ভোটার তালিকা আইন এবং ডিজিটাল নির্বাচন আইনে অভিযোগ আনা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে কুষ্টিয়া শহরের এন এস রোডে ওয়াদুদ ও তার পরিবারের এনআইডি কার্ড জালিয়াতি করে শত কোটি টাকার সম্মত্তি বিক্রি করে দেয় একটি জালিয়াতি চক্র। এ ঘটনায় কুষ্টিয়া সহ সারাদেশে তোলপাড় শুরু হয়। পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসতে থাকে জালিয়াতি চক্রের মুল হোতাদের নাম। এনআইডি জালিয়াতি করে শতকোটি টাকার জমি দখলের মুলহোতা কুষ্টিয়া শহরের বেঙ্গল হার্ডওয়্যারের মালিক ব্যবসায়ী মহিবুল এবং যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজনসহ ৭ জন গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে মামলার বিচার চলছে। বাকীরা এখনও পলাতক রয়েছে।

এামলার এজাহারে শতকোটি টাকার জমি দখল ও এনআইডি জালিয়াতি চক্রের পরিকল্পনাকে বাস্তবায়নকারী হিসেবে এসব নির্বাচনী কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় এখন তাদের বিরুদ্ধে মামলা করা হলো বলে জানান বাদী জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।

খোকসায় ৭ মার্চ পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ পালিত হয়েছে।

সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে শিশু-কিশোরদের গান ও রচনা প্রতিযোগিতা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তশর প্রমুখ।

সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্বা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সংসদ সদস্যদের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, পৌরসভার পক্ষে মেয়র তারিকুল ইসলাম তারিক, মুক্তিযোদ্বা কমান্ডার ফজলুল হক প্রমুখ।

খোকসায় পুলিশ প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

0

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে – এমপি জর্জ

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কাল্পনিক কোন গল্প নয়, এটি ছিল বাঙালি জাতির দিক দির্দেশক। উন্নয়নশীল দেশ গড়তে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান খোকসা-কুমারখালী আসনের ক্ষমতাসীন দলের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

রবিবার বিকাল পুলিশ প্রশাসনের উদ্যোগে খোকসা থানা ক্যাম্পাসে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ এ আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...