মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 587

খোকসায় ইয়াবাসহ আটক এক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় র‌্যাব-১২ একটি দল অভিযান চালিয়ে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবকে আটক করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের র‌্যাব-১২, সিপিসি-১ এর সদস্যরা কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসার শহীদ বরকত ফিলিং ষ্টেশনের সামনে থেকে আকাশ (২২) কে আটক করে। তার শরীর তল্লাশী চালিয়ে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের অভিযানে আটক আকাশ থানা পাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার নিশ্চিত করেন এ ব্যাপারে খোকসা থানায় একটি মাদক মামলা হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকাল ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন।

চুয়াডাঙ্গার রাস্তায় মিলল ২০৭ ভরি স্বর্ণ

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় চোরাকারবারিদের ফেলে যাওয়া প্যাকেট থেকে ২০৭ ভরি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের একটি পাকা রাস্তা থেকে স্বর্ণ গুলো জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। একপর্যায়ে সীমান্তবর্তী ফুলবাড়ী বিওপির সদস্যরা বুইচিতলা গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালায় তারা। এসময় পাকা রাস্তার উপর থেকে একটি প্যাকেট উদ্ধার করেন। সেখান থেকে দুই কেজি ৪১৬ গ্রাম (২০৭ ভরি ২ আনা ২ রত্তি) ওজনের ১১টি স্বর্ণের বার আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শারীরিক নির্যাতনে স্ত্রী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত মনোয়ারা (৩২) উপজেলার চাঁদবা কাঠালিয়া গ্রামের শুকুর আলীর স্ত্রী। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ওই গৃহবধূর মৃত্যু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী শুকুর আলী গৃহবধূকে মারপিট করে। এ সময় গৃহবধূ মনোয়ারার মাথা ঘরের দেয়ালের সাথে আঘাত লাগে। সে গুরুতর আহত হয়। পরিবারের লোকেরা গৃহবধূকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার সকালে গৃহবধূর মৃত্যু হয়। নিহত মনোয়ারার দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।

নিহতের লাশ এম্বুলেন্সে তুলে দেওয়ার পর স্বামী শুকুর আলী আত্মগোপন করেন।

কালীগঞ্জ থানার এসআই সুজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহত মনোয়ারার তার স্বামী পলাতক রয়েছে। তবে এখনো বলা যাচ্ছে না কীভাবে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট হাতে পাবার পর আসল প্রমান পাওয়া যাবে।

শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

0
শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকে শেফালী বেগম, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রনেতা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. হুমায়ন বাবর ফিরোজ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আনিচুর রহমান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরব আওয়ামী লীগ, মাঠে নেই বিএনপি

শৈলকুপা প্রতিনিধি

আগামী ২৮ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। প্রচার প্রচারণায় আওয়ামী লীগ সরব থাকলেই দেখা নেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের।

গত বছর ৪ নভেম্বর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন এর মৃত্যুতে চেয়ারম্যানের পদ শুন্য হয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী শেফালী বেগম আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পান।

উপজেলার একটি পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নের ২ লাখ ৮৮ হাজার ২৩৪ ভোটার রয়েছে।

এ উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে শেফালী বেগম, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রনেতা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. হুমায়ন বাবর ফিরোজ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আনিচুর রহমান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন সামনে রেখে অনেকটা দল বেঁধে দলীয় নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা কর্মীরা। শেষ মুহুত্যের নৌকার সমর্থনে মাইকিং, পোস্টারিং, নির্বাচনী সভা সমাবেশ করা হচ্ছে।

কিন্তু ভোটের মাঠে দেখা নেই অন্য প্রার্থীদের। উপজেলার কোথায় চোখে পড়েনি বিএনপি মনোনিত ধানের শীষ বা আনারস প্রতীকের পোষ্টার। কোন মাইকিং বা নির্বাচনী সভা করছেনা প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।

বিএনপি দলীয় প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ প্রার্থী জানান, তার মনোনয়ন পত্রের প্রস্তাবক ও সমর্থক কে বাড়ি ছাড়া, পোষ্টার টাংগানোর অপরাধে মারধর করেছে। স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করে প্রকাশ্য প্রচারাভিযান চালাচ্ছে। তিনি দাবি করেন, ধানের শীষের ব্যাপক জনপ্রিয়তায় সরকার সমর্থকেরা ভীত হয়ে প্রতিপক্ষ দমাতে নানা কৌশল চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার যদি ভোটারদের কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা প্রদান করতে পারে তাহলে তিনিই বিজয় অর্জন করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাঠ তৈরি নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাগণ এখন পর্যন্ত তার কোন অভিযোগ আমলে নেয়নি এবং প্রশাসনিক সহযোগীতা পাওয়া যায়নি।

স্বতন্ত্র প্রার্থী আনিচুর রহমান (আনারস প্রতীক) জানান, উপজেলায় তার প্রচুর কর্মী-সমর্থক রয়েছে। তার সমর্থকদের বাড়িতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। পোষ্টার ছেড়া মাইক ভাঙ্গার বিষয়ে প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছেন কিন্তু প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান জানান, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা শৈলকুপায় এখন বিএনপি নেই বললেই চলে। কর্মী সমর্থক না থাকায় বিএনপির প্রার্থী ঘরে বসে মোবাইলে ভোট চাচ্ছে। আওয়ামী লীগের কোন কর্মী সমর্থক তার নির্বাচনী প্রচারে বাধা প্রদান করেনি ও হুমকি দেয়নি বলেও তিনি দাবি করেন। তারা দলীয়ভাবে দেউলিয়া হয়ে মিডিয়ায় অহেতুক আওয়ামী লীগকে দোষারোপ করছেন বলে মন্তব্য করেন।

শৈলকুপা উপজেলা নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী রবিবার উপনির্বাচনে ১২০টি কেন্দ্রে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ৪জন পুলিশ ও ১২ জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া র‌্যাব, বিজিবির পাশাপাশি টহলে নিয়োজিত থাকবে মোবাইল টিম। তিনি আরো জানান, ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে এখন পর্যন্ত কোন প্রার্থী নির্বাচন সংক্রান্ত লিখিত অভিযোগ জানায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

খোকসার পদ্মায় ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বাঘাইড়

0
PIC-FISH KHOKSA-DROHO-25P3

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার পদ্মা নদীর আমবাড়িয়া কোলে জেলেদের জালে ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পদ্মা নদীর আমবাড়িয়া কোলে জেলে মিজানুর রহমানের জালে মাছটি ধরা পরে। জেলের কাছ থেকে ব্যবসায়ী সিরাজুল ইসলাম ২৫ হাজার ২শ টাকায় মাছটি কিনে নেয়।

জেলে মিজানুর রহমান জানান, গত কয়েকদিন আগে পদ্মা নদীর কোলের একই জায়গা থেকে তিনি পাঁচটি বাঘাইড় মাছ ধরেণ। যার সব গুলোর ওজন ছিল ৭৬ কেজি। সব মিলিয়ে গত পাঁচ দিনে তিনি প্রায় দুই লাখ টাকার বাঘাইড় মাছ ধরেছেন। বৃহস্পতিবার সকালে তার জালে ধরা পড়া ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছটি ৯শ টাকা কেজিদরে ২৫ হাজার ২শ টাকায় বিক্রি করেন। বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখার জন্য কৌতুহলী মানুষের ভিড় জমায়।

মিজানুর জানান, চলতি মৌসুমে পদ্মা নদীতে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে বাঘাইড় মাছ ভালো পেয়েছেন। তিনি জানান, ইলিশের চেয়ে বাঘাইড় মাছের দামও ভালো পেয়েছেন।

খোকসায় নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা

0
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম খোকসার সর্বস্থতরের সূধিজনের সাথে মতবিনিময় সমভা করেছেন।

বৃহস্পতিবার বিকালে খোকসা সরকারি ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, জনগণের সেবা ও কল্যাণের জন্য কাজ করতে চান। সরকারের উন্নয়নমূলক কাজের বাস্তবায়নের জন্য আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়ন ও মাদক নির্মূলে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে অচিরেই খোকসা মাদক মুক্ত ঘোষণা করতে পারব।

সভায় বক্তব্য রাখেন খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, মুক্তিযোদ্ধাদের সাবেক ডিপুটি কামান্ডার মঞ্জিল আলী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।

খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত চার

0
RTA-KHOKSA-25-P-2

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার ফুলতলা প্রাইভেট কার ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া গামী প্রাইভেট কার ও পিবরীত দিকে থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাইভেট কারের চালক সহ দুই যাত্রী এবং নসিমন চালক আহত হয়। দুমরে মুচড়ে যায় প্রাইভেট কারটি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আহতরা হলেন রাজবাড়ী বিনোদপুর গ্রামের বিজেন্দ্র নাথ এর ছেলে গোবিন্দ সাহা (৩৫), তার স্ত্রী সাধনা সাহা (৩০) ও প্রাইভেট কারের চালক আব্দুর রব (২৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয়।

খোকসা থানার অফিসার্স ইনচার্জ কামরুজ্জামান তালুকদার সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল ফেরতের রিটের রায় রবিবার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজারের বেশি শিক্ষকের টাইম স্কেল ফেরত সংক্রান্ত রিটের রায় ঘোষণার জন্যে রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার শুনানি শেষ হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গৃহবধূর বিবস্ত্র মরদেহ মিলল আখক্ষেতে, স্বামী নিখোঁজ

0
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের তিনদিন পর আখক্ষেতে মিলল গৃহবধূর মরদেহ। স্বামীর সন্ধান মেলেনি।

বুধবার সন্ধ্যায় উপজেলার উথলী গ্রামের কোমরপাড়া এলাকা থেকে গৃহবধূ তারজিনা খাতুন (২৫) এর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়।

সোমবার বিকালে আব্দুস সালাম ও তার স্ত্রী তারজিনা খাতুন নিখোঁজ হন। উদ্ধার করা নারীর মৃতদেহটি তারজিনা খাতুনের বলে শনাক্ত করেছে গ্রামবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুস সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গ্রামবাসী ইমরুল হাসান জানান, সিংনগর গ্রামের আব্দুস সালাম ও তার স্ত্রী তারজিনা খাতুন কৃষি শ্রমিক। গত সোমবার বিকালে তারা বাইরে গিয়ে আর ফেরেননি।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কয়েকজন কৃষক ঘাস কাটতে গিয়ে আখক্ষেতে বিবস্ত্র নারীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশে মরদেহ উদ্ধার করে। মরদেহটি তারজিনা খাতুনের বলে এলাকাবাসী শনাক্ত করেছে।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী আব্দুস সালাম নিজেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...