গৃহবধূর বিবস্ত্র মরদেহ মিলল আখক্ষেতে, স্বামী নিখোঁজ

0
290
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের তিনদিন পর আখক্ষেতে মিলল গৃহবধূর মরদেহ। স্বামীর সন্ধান মেলেনি।

বুধবার সন্ধ্যায় উপজেলার উথলী গ্রামের কোমরপাড়া এলাকা থেকে গৃহবধূ তারজিনা খাতুন (২৫) এর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়।

সোমবার বিকালে আব্দুস সালাম ও তার স্ত্রী তারজিনা খাতুন নিখোঁজ হন। উদ্ধার করা নারীর মৃতদেহটি তারজিনা খাতুনের বলে শনাক্ত করেছে গ্রামবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুস সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গ্রামবাসী ইমরুল হাসান জানান, সিংনগর গ্রামের আব্দুস সালাম ও তার স্ত্রী তারজিনা খাতুন কৃষি শ্রমিক। গত সোমবার বিকালে তারা বাইরে গিয়ে আর ফেরেননি।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কয়েকজন কৃষক ঘাস কাটতে গিয়ে আখক্ষেতে বিবস্ত্র নারীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশে মরদেহ উদ্ধার করে। মরদেহটি তারজিনা খাতুনের বলে এলাকাবাসী শনাক্ত করেছে।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী আব্দুস সালাম নিজেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

Share this news as a Photo Card