বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 755

দেশে আরও ৩ হাজার ১১৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ

0
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে আরও ৩ হাজার ১১৪ জনের দেহে খুঁজে পাওয়া গেল কোভিড-১৯ নামক প্রাণঘাতী ভাইরাসের বিষ। এ ছাড়াও এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ জন।

শুক্রবার করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা শুক্রবার সকাল ৮টা অব্দি ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ পরীক্ষায় নতুন করে ৩ হাজার ১১৪ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন।

২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। এখন অব্ধি দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৯৬৮ জনের মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের মধ্যে ৩১ জন হাসপাতালে এবং ১১ জনের বাড়িতে মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে নছিমন উল্টে নিহত ১

0
jhinaidoh-nocimon-accident-dead-1-droho

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রইচ উদ্দিন নামের এক নসিমন চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইচ উদ্দিন হরিনাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান দ্রোহকে জানান, সকালে হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রাম থেকে মাছ নিতে ডাকবাংলা এলাকায় যাচ্ছিল নসিমন চালক রইচ উদ্দিন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আড়ও পড়ুন: 
ঝিনাইদহে তড়িৎ আহত হয়ে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু
হোম আইসোলেশনে থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

হোম আইসোলেশনে থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে কিছুদিন আগে সুস্থ হয়ে উঠে গ্রেপ্তার হলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু।

বৃহস্পতিবার রূপসা উপজেলার রেডজোন ঘোষিত আইচগাতি গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে রূপসা থানা পুলিশ।

পুলিশ জানায়, বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা রযেছে।

খুলনা জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা বলেন, ‘বাবু করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুধবারে করোনার ফলোআপ রিপোর্ট তার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে ছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন ১৪ দিন পর তার আরও একবার টেস্ট করা লাগবে। এ অবস্থায় বাবুকে গ্রেপ্তার করা অমানবিক।’

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, নাশকতাসহ তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্বকাপ বিক্রির অভিযোগে সাঙ্গাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

0
সাঙ্গাকারার সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

২০১১ সালে ভারতের কাছে বিশ্বকাপ ফাইনালটি ইচ্ছে করেই হেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। মূলত বিশ্বকাপটি বিক্রি করে দিয়েছিল লঙ্কানরা।

প্রাথমিকভাবে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বিষয়টিকে। তবে শ্রীলঙ্কা সরকার এবার তোরজোড় শুরু করেছে সেই ফাইনালের বিষয় তদন্তের জন্য। এরই মধ্যে শ্রীলঙ্কা দলের তখনকার প্রধান নির্বাচক অরভিন্দু ডি সিলভা এবং বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করেছে বিশেষ তদন্ত ইউনিট।

বৃহস্পতিবার ২০১১ সালের সেই ফাইনালের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকেও তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে স্বাভাবিকভাবেই সেখানে গিয়েছেন সাঙ্গা। কিন্তু পরে আর পরিস্থিতি স্বাভাবিক থাকেনি। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জিজ্ঞসাবাদ চলে সাবেক অধিনায়কের। জিজ্ঞাসাবাদের জেরে বিক্ষোভ প্রতিবাদ করেছে সাঙ্গা ভক্তদের মধ্যে। তারা দাবী করছে সাবেক ক্রিকেটারদের একপ্রকার হেনস্থার করেছেন তদন্ত ইউনিট।

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সংবাদমাধ্যমকে সাঙ্গাকারা বলেছেন, ‘আমি এখানে নিজের জবানবন্দি দিতে এসেছিলাম। কারণ খেলাটার প্রতি আমার দায়িত্ববোধ ও সম্মান আছে। মহিন্দানন্দ আলুথাগমাগে যে অভিযোগ তুলেছেন, আশা করি তদন্তে সে বিষয়ে সকল সত্য উদঘাটিত হবে।’

ডিজিটাল ফুটপ্রিন্ট ও আমাদের ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি।

0
লেখক রাফি

রাফিউ আহমেদ

যদি এমন হয়, আপনার সামনে একটা ফাইল রাখা হয়, যেখানে এ যাবতকালে আপনি কি কি ব্রাউজ করেছেন, কিসে লাইক দিয়েছেন, কিসে কমেন্ট করেছেন, কোথায় আড্ডা দিয়েছেন, কোন রেস্ট্রুরেন্টে কি খেয়েছেন, আপনার আশে পাশে তখন কে কে ছিলো, কাকে বকা দিয়েছেন, কাকে কি ম্যাসেজ দিয়েছেন, কাকে ফোনে কি বলছেন, কি আপনার পছন্দ, কি অপছন্দ কার সাথে আপনার সম্পর্ক কেমন ইত্যাদি সব থাকে? কিংবা আপনি একদিন ল্যাপটপ হাতে নিয়ে দেখলেন এ জীবনের ডিলিট করা সব হিস্ট্রি আবার চলে আসছে? ব্যাপারটা অনেকটা এমনি।

আপনি কাউকে ম্যাসেজ দিয়ে ডিলিট করে ফেলছেন, ভাবলেন যাক শেষ! ব্যাপারটা এখানেই শেষ না, ওয়েবসাইট গুলো সব জমা রাখছে। আপনি কথা বলছেন, সব কেউ শুনছে, জমা রাখছে। মাঝেমধ্যে এমন হয়, আপনি গুগলে কিছু সার্চ করলেন, সেটা পরেরদিন আপনার ফেইসবুক, ইন্সট্রাগ্রাম সবখানে চলে আসছে. এখন AI এর ব্যবহার বাড়ায় ব্যাপারটা অহরহ হচ্ছে। আজ আর গুগলে সার্চ করা লাগেনা, বন্ধুদের সাথে আড্ডায় কোন পণ্য বা কোর্স নিয়ে আলোচনা করছেন, দেখা যাবে সেটা আপনার ফেইসবুক ওয়ালে চলে আসছে।

ব্যাপারটা প্রথমে আপনাদের কাছে মজার লাগতে পারে, কত সহজেই আপনার পছন্দের জিনিস পেয়ে গেলেন! কিন্তু এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব রয়েছে। আজ ইন্টারনেটের যুগে প্রাইভেসি বলতে কিছু নেই। সবটাই রেকর্ড করা হচ্ছে, এনালাইসিস করা হচ্ছে। কিন্তু এত তথ্য জমা রাখা, এনালাইসিস করা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, তাও তারা নিজের টাকা খরচ করে কেন করে?

এসব তথ্য খুব সহজেই বিক্রি করা যায়। যেমন ধরুন, কেউ মেয়েদের কাপড়ের ব্যবসা শুরু করবে। যদি সে আগেই জানতে পারে কোন এলাকার মেয়েরা কি রঙের কি ড্রেস বেশি কিনে বা পছন্দ করে তাহলে তার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন কেউ যদি কাপড়ের ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করতে চায়, মার্কেট সার্ভের মত ঝামেলায় না গিয়ে সহজেই সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে এই তথ্য কিনে ফেলবে।

কিংবা চাকরির নিয়োগেরও এটা ব্যবহার করা হতে পারে। আপনার বিগত বছর গুলোয় কার সাথে মিশছেন, কি কথা বলছেন, কার সাথে কি চ্যাট করছেন, কোথায় কি খেয়েছেন সব তারা পেয়ে যাচ্ছে! এমনকি রাজনৈতিকভাবেও ব্যবহার করা হচ্ছে। যেমন গত নির্বাচনে আমেরিকা অভিযোগ করে রাশিয়া তাদের নির্বাচনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে।

আপনি ইন্টারনেটে যা করেন না কেন, কিছুই স্থায়ীভাবে মুছে ফেলা যায়না। এই কাজ গুলো আপনার জ্ঞানের অগোচরেই হচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। অর্থাৎ ইন্টারনেটে আপনি যেখানেই প্রবেশ করেননা কেন, সবখানেই আপনার একটা স্থায়ী পদচিহ্ন থেকে যায়। এমনকি আপনি ব্যক্তিগত একাউন্ট থেকে মুছে দিলেও তাদের সার্ভারে জমা থাকে। ম্যাসেজ ডিলিট করার সুবিধা আসার পর এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। কারণ ব্যবহারকারি মুছে দেয়া যায় বলে মন খুলে সব বলে পরে ডিলিট করে দিচ্ছে, কিন্তু সার্ভারে সব জমা থাকায় একটা ব্যক্তিগত সুরক্ষা ঝুঁকি রয়ে যায়। পরবর্তীতে এসব তথ্য দিয়ে ব্ল্যাকমেইল ও করার সম্ভাবনা রয়েছে।

তাই নিজের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে প্রকাশ করার ব্যাপারে সচেতন হতে হবে। অযাচিত মজা করেও উলটাপালটা বলা থেকে বিরত থাকতে হবে। এবং প্রয়োজনের বাইরে অতিরিক্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা উচিত না। এবং থার্ড পার্টি এপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এবং সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

প্রবীণ সাংবাদিক ফারুক কাজী’র চিরপ্রস্থান

0
Kazi-Dro-7-p-4-compressed
কাজী ফারুক (সংগৃহিত ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর চিরপ্রস্থান। তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের সাবেক প্রধান সংবাদদাতা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শুক্রবার সকাল ৮টার সময় তিনি এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার মেয়ে আরশি কাজী জানিয়েছেন ।

প্রবীণ সাংবাদিক ফারুক কাজী’র স্ত্রী আইন প্রতিবেদক ফোরামের সাবেক প্রেসিডেন্ট ছিলেন, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন ।

আরও পড়ুন ১৩ঘণ্টা পর উদ্ধার করা সুমনের তথ্যে রয়েছে গড়মিল

ফারুক কাজীর মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

১৩ঘণ্টা পর উদ্ধার করা সুমনের তথ্যে রয়েছে গড়মিল

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার হওয়া সুমন ব্যাপারীকে নিয়ে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার করা সুমনের তথ্যের মধ্যে রয়েছে অনেক গরমিল।

দীর্ঘ ১৩ ঘন্টা পানিতে ডুবে থাকার পরে উদ্ধার হওয়া সুমনকে বিভিন্ন গণমাধ্যম হিরো বানিয়ে তুললেও তিনি মানুষকে মিথ্যে বলে প্রতারণা করছে বলে অভিযোগ করছে সাধারণ মানুষ।

চিকিৎসকদের ভাষ্য মতে, কোনো ব্যক্তি একটানা ৬ থেকে ১২ ঘণ্টা পানির নিচে ডুবে থাকলে তার শরীরের ত্বক, হাত-পাসহ মুখমন্ডল ফ্যাকাসে হয়ে যায় কিন্তু সুমনের বেলায় এমন কোনো লক্ষণ দেখা যায়নি।

সদরঘাট টার্মিনালের একাধিক ভ্রাম্যমাণ হকার দাবি করেন, লঞ্চডুবির ঘটনার পরেও তারা সুমনকে সদরঘাট এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। তারা দাবি করেন সুমনকে হিরো সাজাতে একটা বিশেষ শ্রেণী পানির ভেতরে ১৩ ঘণ্টা থাকার মিথ্যা গল্প সাজিয়ে নতুন নাটক তৈরী করছে।

আরও দেখুন দেখুন. যেভাবে লঞ্চটি ডুবে গেল

সুমন নিজেকে একজন ফল ব্যবসায়ী হিসেবে দাবি করলেও তিনি গত দুই বছর ধরে সদরঘাট নৌ ফাঁড়ির একজন বাবুর্চি হিসেবে কাজ করে আসছিলেন বলেও অভিযোগ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, লঞ্চডুবির পর উদ্ধার আভিযান পরিচালনা করার সময় এক ট্রলারে মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছেন সুমন ব্যাপারীর মতন এক ব্যক্তি।

এ ব্যাপারে নৌ পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্যক্তির ছবি প্রকাশিত হয়েছে, তার সঙ্গে উদ্ধার হওয়া সুমন ব্যাপারীর চেহারার যথেষ্ট মিল আছে। প্রকৃত পক্ষে যে ছবি প্রকাশিত হয়েছে, সেটি সদরঘাট ফাঁড়ির এসআই আক্কাসের ছবি।

উদ্ধার হওয়ার পর সুমন জানিয়েছিলেন, তিনি সদরঘাট এলাকায় ভ্রাম্যমাণ ফল বিক্রি করেন। মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটে পৌঁছার সময় তিনি লঞ্চের ইঞ্জিনরুমের পাশে একটি লোহার রড ধরে বসে ছিলেন। লঞ্চটি ডুবে যাওয়ার মুহূর্তে কীভাবে যেন তিনি ইঞ্জিনরুমের ভেতরে ঢুকে পড়েন। সেখানে কোনো পানি ঢোকেনি।

তবে উদ্ধার হওয়া সুমন ব্যাপারীকে পুলিশ এখনো কোন জিজ্ঞাসা করেনি। তার উদ্ধার হওয়ার বিষয়টি সাজানো নাকি সত্যি, তা নিয়েও শুরু হয়নি কোন তদন্ত।

সীমান্তে আবারো বাংলাদেশি হত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত সিরাজ উদ্দিন (৪৫) গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের দমদমা গ্রামের ওয়াহিদ আলীর ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে উপজেলার বিছনাকান্দি সীমান্তে।

গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য হারুন অর-রশীদ বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে বিছনাকান্দি সীমান্তের দমদমা এলাকায় গরু চড়াচ্ছিলেন সিরাজ উদ্দিন। তার একটি গরু দলছুট হয়ে ভারতের অভ্যন্তরীনে খাসিয়াদের বাগানে প্রবেশ করলে বাংলাদেশি সিরাজ তার গরু আনতে বাগানে প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজ উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন  যৌতুক লোভী বাবা খুন করলো সন্তানকে

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, বিছনাকান্দি সীমান্তে খাসিয়ার গুলিতে সিরাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যৌতুক লোভী বাবা খুন করলো সন্তানকে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শুধুমাত্র যৌতুকের টাকা না পেয়ে, শিশু মাহিমকে অপহরণ ও হত্যা করেছে তার বাবা। এমনি এক ভয়ংকর ঘটনার বর্ণনা দিলেন হত্যাকারী বাবা জুলহাস ফারুক ওরফে গুড্ডা। স্বেচ্ছায় নিজের সন্তান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গুড্ডা এবং অপহরণকারী জুয়েল ব্যাপারীও এ ঘটনার দায় স্বীকার করেন।

জানা গেছে, যৌতুকের টাকা না পেয়ে নিজের পরিকল্পনায় তিন বছর সাত মাসের সন্তান মাহিমকে জুসের সাথে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে হত্যার করে। শিশু মাহিমের লাশ বালু চাপা দেন জুলহাস নিজেই। তবে ঘটনার সমাপ্তি হয়নি এখনো।

সোমবার জুলহাস নিজেই র‌্যাবের কাছে অভিযোগ করেন সন্তান অপহরণের। পরে তিনি এ মর্মে যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের তদন্ত ও অনুসন্ধানে বেড়িয়ে পরে থলের বিড়াল। উক্ত ঘটনার দোষী হয়ে নিজেই ফেঁসে যান জুলহাস।

যৌতুকের টাকাসহ বিদেশে যাওয়ার কথা বলে জুলহাস শ্বশুরবাড়িতে চার লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে দীর্ঘ দিন স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন তিনি। পারিবারিক কলহ এবং যৌতুকের টাকা না পেয়ে। নিজের সন্তানকে হত্যা করতে প্রতিবেশী জুয়েলের সঙ্গে পরিকল্পনা করেন জুলহাস।

এ ঘটনায় ভুক্তভোগীর মা স্মৃতি আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন ঝিনাইদহে তড়িৎ আহত হয়ে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমানের আদালতে তারা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা স্বেচ্ছায় ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হয়। এরপর বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, যাত্রাবাড়ী মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় ৩০ জুন সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি অভিযানে জুয়েল ব্যাপারীকে আটক হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী হিসেবে ভুক্তভোগীর বাবা জুলহাসকে মাতুয়াইল দরবার শরীফ মোড় এলাকা থেকে আটক করা হয়।

কুমারখালীতে কৃষক লীগ বৃক্ষরোপন করেছে

0
Kumarkhali-dro-2-P11-compressed
কুমারখালীতে বৃক্ষরোপন।

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী উপজেলা কৃষক লীগ উদ্যোগে তৃণমুল পর্যায়ে বৃক্ষরোপন শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষক লীগের উদ্যোগে চাপড়া, বাগুলাট, পান্টি ও যদুবয়রা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নের সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে চারা রোপন করা হয়েছে।

গত মঙ্গলবার উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর-বুজরুক বাঁখই সড়ক এলাকায় ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন কৃষক লীগ নেতারা।

এ কর্মসূচিতে অংশ নেয় কুমারখালী উপজেলা কৃষক লীগের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক মুন্সী ইকবাল, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক ও চাপড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, বাগুলাট ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক মিরাজ উদ্দিন, পান্টি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আসলাম হোসেন, সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, যদুবয়রা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার মুন্সী, সাধারন সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।