বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 760

ঘুড়ি কেড়ে নিলো চা বিক্রেতা পিতার স্বপ্ন

0
ঘুড়ি কেড়ে নিলো চা বিক্রেতা পিতার স্বপ্ন
নিহত স্কুল ছাত্র শিমুল।

কুষ্টিয়া প্রতিনিধি

পলান শেখ। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। হাঁটেন খুড়িয়ে খুঁড়িয়ে। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকেন শহরের থানাপাড়া জিকে ঘাটের চরে। থানাপাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন হাসপাতাল) এর সামনে ছোট পরিসরে চা-পান বিক্রি করে কোন রকম জীবিকা নির্বাহ করেন।

বড় ছেলে বিয়ে করে অনেক আগেই নিজের মত করে সংসার পেতেছেন। প্রতিবন্ধী পিতা মাতা এবং ছোট দুই ভায়ের কোন খোঁজ-খবর সে রাখেনা। মেজো ছেলে শিমুলের বয়স ১২-১৩ হবে। দোকানের সাথে লাগানো জিকে স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র। প্রতিবন্ধী পিতাকে সার্বক্ষণিক কাজে সহযোগিতা করত শিমুল।

দোকান থেকেই স্কুলে যেত, চালাতো পড়ালেখা। বাবার সাথে চা পান বিক্রি তো আছেই। বিগত ১০ বছর ধরে শিমুল এভাবেই পড়ালেখার পাশাপাশি পিতাকে সহযোগিতা করে আসছে। শিমুলকে ঘিরে প্রতিবন্ধী পিতা পলান শেখের অনেক স্বপ্ন। ছেলে পড়ালেখা করে মানুষের মত মানুষ হবে। ছেলের হাত ধরেই হয়তো অভাব-অনাটনের সংসারে স্বাচ্ছন্দ আসবে। কিন্তু বিধি বাম!

শুক্রবার বিকেলে শিমুল দোকানের সামনে মাতৃসদনের ছাদে উঠে ঘুড়ি উড়াতে যায়। ঘুড়ি ওড়ানোর এক পর্যায়ে অসাবধানতা বশতঃ মাতৃ সদনের দোতালার ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আহত স্কুল ছাত্র শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসার এক পর্যায়ে রাতেই শিমুল মৃত্যু হয়। সেই সাথে ভেঙে চুরমার হয়ে যায় প্রতিবন্ধী পিতা পলান শেখের স্বপ্নও। শিমুলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জিকে ঘাট এলাকায় শোকের ছায়া নামে।

শনিবার সকাল ১০টায় জিকে ঈদগাহে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে শিমুলের দাফন সম্পন্ন হয়। করোনা মহামারীকে উপেক্ষা করে সদা হাস্যজ¦ল মেধাবী শিক্ষার্থী শিমুলের জানাযায় জনতার ঢল নামে।

চাটমোহরে বন্ধ হলো এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে

0
Ballobiya-Dro-p-25

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে ৭ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১২) বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে প্রশাসনের হস্তক্ষেপে । এর সাথে বর ও কনের পরিবারকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার ছাইকোলা ইসলামপুরে ।

ছাইকোলা ইউনিয়নের ধানকুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থীর বাল্যবিয়ে হচ্ছে স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই পরিবারকে আর্থিক জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার থানাইখড়া গ্রামের মতিউর রহমানের ছেলে শফিকুজ্জামানের সাথে সপ্তম শ্রেনীতে পড়–য়া ছাত্রীর বিয়ে ঠিক হয়। সন্ধ্যার পর চলছিল বিয়ের জমজমাট আয়োজন। অতিথিদের আপ্যায়নের পর্ব শুরু হওয়ার পর গোপন সংবাদ পেয়ে ওই বিয়ে বাড়িতে পুলিশসহ এসিল্যান্ড ইকতেখারুল ইসলাম হাজির হন।

আরও পড়ুন এবারের এইচএসসি পরীক্ষার বিষয় কমতে পারে-শিক্ষামন্ত্রী

পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বর শফিকুজ্জামানকে ২০ হাজার টাকা, বরের বাবাকে ২০ হাজার টাকা অনাদায়ে দুজনকেই ৩ মাসের কারাদন্ড এবং কনের বাবাকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

৫ জুলাই চন্দ্রগ্রহন

0
Moon-Dro-27-p-65

দ্রোহ অনলাইন ডেস্ক

৫ জুলাই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ ঘটবে । বাংলাদেশ থেকে গ্রহণটি দৃশ্যমান হবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের তথ্য মতে, ৫ জুলাই ৯টা ৪ মিনিট ৩০ সেকেন্ডে উপচ্ছায়া গ্রহণ শুরু হবে, সর্বোচ্চ গ্রহণ হবে ১০টা ৩০ মিনিটে এবং শেষ হবে ১১টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনশিওন শহরে এবং গ্রহণ শেষে হবে পেরুর লিমা শহরে।

এবারের এইচএসসি পরীক্ষার বিষয় কমতে পারে-শিক্ষামন্ত্রী

0
সংগৃহিত চবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনায় স্থগিত হয়ে আছে এইচএসসি পরীক্ষা। তবে খুবই স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার বিষয় সংখ্যা কমিয়ে এবারের এইচএসসি পরীক্ষা শেষ করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

শনিবার শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত করোনায় শিক্ষার চ্যালেঞ্জ এবং উত্তরণে করণীয় শীর্ষক ভার্চুয়াল সেমিনারে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসির সিলেবাস কমানোর কোনো যৌক্তিকতা নেই। কারণ তারা তো তাদের সিলেবাস সম্পন্ন করেছে। করোনা পরিস্থির এ সময় পাবলিক পরীক্ষা নেওয়া হবে এবং এত লাখ লাখ পরিবার, এত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এত প্রশাসনের মানুষ, এত শিক্ষক- সবাইকে ঝুঁকির মধ্যে ফেলব? তাহলে সেটি আমরা কম সময়ে করতে পারি কি-না? কম সংখ্যক পরীক্ষা নিতে পারি কি-না? আমরা সবকিছুই ভাবছি। কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবার কথা থাকলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে।

পরীক্ষা কবে হবে? এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। চলমান মহামারী পরিস্থিতির কারণে তা শুরু করা সম্ভব হয়নি। শিক্ষা পরিস্থিতি অনুকূলে আসার ১৫ দিন পর এই পরীক্ষা নেওয়া শুরু হবে। এই ১৫ দিন শিক্ষার্থীদের নোটিশ দিতে হবে। তাদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সময় দিতে হবে।

আরও পড়ুন আবারো নাসিমকে নিয়ে পোস্ট- রাবি শিক্ষক বরখাস্ত

তিনি আরও বলেন, বর্তমান সংকট পুষিয়ে নিতে চলতি শিক্ষাবর্ষ আগামী মার্চ পর্যন্ত বাড়ানো হতে পারে। শিক্ষাবর্ষের ছুটি কমিয়ে এবং শ্রেণি ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে বয়স ও শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীর জ্ঞানার্জন ও দক্ষতা অর্জনের দিকটি আপস করা হবে না। যতটুকু না পড়ালে পরবর্তী ক্লাসে ওঠা সম্ভব না হয় সেটিকে গুরুত্ব দেওয়া হবে তিনি জানান।

ঝিনাইদহে চার’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা এলাকা থেকে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব।

এ সময় তার নিকট থেকে চার’শ পিস ইয়াবা, ৩টি মোবাইল সেট, ৭টি সিম কার্ড ও ১টি এফআরটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক রুহুল কুদ্দুস সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুরিয়া গ্রামের শাহজান সরদারের ছেলে।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

র‌্যাবের দেওয়া তথ্য মতে, শনিবার দুপুরে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় তেতুলতলা বাজারের এসবিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রুহুল কুদ্দুসকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সরণির ১০(ক) ধারার মামলা হয়েছে।

আবারো নাসিমকে নিয়ে পোস্ট- রাবি শিক্ষক বরখাস্ত

0
Rabi-Dro-27-p-56
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে আবারো ফেসবুকে কটুক্তিমূলক পোষ্ট করেছিলেন রাবি শিক্ষক।

কটুক্তিমূলক পোষ্টের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয় রাজশাহি বিশ্ববিদ্যালয় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে। এরপর’ই বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

কাজী জাহিদুর রহমান নামের গ্রেফতারকৃত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

শনিবার উপাচার্য অধ্যাপক এম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৯৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান জানান।

প্রক্টর বলেন, এই সিন্ডিকেট সভায় শিক্ষক জাহিদুর রহমানেক সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

মতিহার থানার সহকারী উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, ১৭ জুন দিবাগত রাত ২টার দিকে রাবি শিক্ষককে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিলেন । এর আগে শিক্ষক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন রাজশাহী মহানগরের সাগরপাড়ার বাসিন্দা আইনজীবী তাপস কুমার সাহা।

প্রাণঘাতী করোনা চিকিৎসায় ভারতে ডেক্সামেথাসন ব্যবহারের অনুমতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে অসুস্থ রোগীদের চিকিৎসায় ভারত সরকার ডেক্সামেথাসন ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে।

শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অধিক ঝুঁকিতে থাকা করোনা রোগীদের জন্য মিথাইলপ্রেডনিসোলনের পরিবর্তে স্বল্পমূল্যের এই ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্রিটেনের বিজ্ঞানীরা এক গবেষণায় গুরুতর অসুস্থ করোনার রোগীদের ওপর ডেক্সামেথাসন প্রয়োগ করে উল্লেখযোগ্য সাফল্য পান। এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওষুধের উৎপাদন বাড়ানোর তাগিদ দেয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সংশোধিত গাইডলাইনে এই ওষুধ ব্যবহারে অনুমোদন দিয়েছে।

বিবিসি সূত্র জানায়, অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ২ হাজার করোনা রোগীর দেহে ডেক্সামেথাসনের পরীক্ষামূলক গবেষণা চালিয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভেন্টিলেশনে থাকা রোগীদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি ৪০ শতাংশ থেকে ২৮ শতাংশে কমে আসে। আর যেসব রোগীর অক্সিজেন গ্রহণের প্রয়োজন হয়, তাঁদের মৃত্যুঝুঁকি ২৫ শতাংশ থেকে ২০ শতাংশে কমে আসে।

আরও পড়ুন রাজবাড়ীতে নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

ভারতজুড়ে একদিনের মধ্যে আরও ১৮ হাজার ৫৫২ জনের শরীরে করোনার সংক্রকণ শনাক্ত হয়েছে। এ অব্দি দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮ হাজার ৯৫৩ জন। দেশটিতে মোট ১৫ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে।

দেশে করোনায় মৃত্যু ৩৪ জনের, শনাক্ত ৩৫০৪

0
Kushtia-Dro-18-p-15-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে নতুন করে ৩ হাজার ৫০৪ জনের শরীরে করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরদিকে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা অব্দি ১৫ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। ফলাফলে নতুন করে ৩ হাজার ৫০৪ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ বিদ্যমান। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ২ জন নারী।

রাজবাড়ীতে নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

0
corona-dro-20-p-1-compressed
সংগৃহিত ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৫৭ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অব্দি জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩৮৮ জন।

শনিবার বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৩ ও ২৪ জুন ১৯৬ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবারের রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৫৭ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৮ জন,বালিয়াকান্দি উপজেলার ১০ জন, পাংশা উপজেলার ৩ জন, কালুখালী উপজেলার ১৪ জন এবং গোয়ালন্দ উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

উলেখ্য, এখন পর্যন্ত রাজবাড়ীতে ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।

কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

0
Kushtia-Dro-27-p-11

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। মৃত দুই ভাইয়ের নাম মুরসালিন (৭) ও আবরার আরাফাত (৫)।

স্থানীয়রা বলেন, শনিবার দুপুরে বাড়ীতে কাউকে না জানিয়ে দুই ভাই উপজেলার ক্ষেমিরদিয়ার বিল পাড়ার মওলাহাবাসপুর ব্রিজ সংলগ্ন জিয়া খালে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দুজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত বলে ঘোষনা করে।

আরও পড়ুন  ঝিনাইদহে ট্রাক চাপায় শিশু নিহত

নিহত আরাফাত ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় বিলপাড়ার সুজন ইসলামের ছেলে এবং মুরসালিন তার আপন চাচা জিল্লুর রহমানের ছেলে। দুই শিশুর করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...