বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 766

বাজেট আলোচনায় গণমাধ্যমের কর ভ্যাট কমানো দরকার মন্তব্য ইনু’র

0
in-dro-23-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু গনমাধ্যম ধুকছে বলে মন্তব্য করেছেন। করোনা পরিস্থিতির কারনে গনমাধ্যমের চলমান অচলাবস্তা দূর করতে এই শিল্পের উপর আরোপিত কর ভ্যাট কমানোর প্রস্তাব করেন তিনি।

মঙ্গলবার দুপুরে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাজেটে বিভিন্ন খাতের বরাদ্দের সমালোচনা করে জাসদ সভাপতি বলেন, অর্থমন্ত্রী অগ্রাধিকার নির্ণয় করলেও খাতভিত্তিক বরাদ্দ গতানুগতিক। স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন করবে এমন কোন বরাদ্দ নেই। নতুন দরিদ্র ও নতুন কর্মহারা ২৬ লাখ লোকের জন্য কোনো নির্দেশনা নেই। রাজস্ব খাত, ব্যাংকিং খাত ও পুঁজিবাজার সংস্কারের দাবির বিষয়ে কোনো বক্তব্য নেই।

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি বলেন, সংবাদ পত্রের উপর থেকে করর্পোরেট কর ২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামাতে হবে। নিউজপ্রিন্টের ওপর থেকে ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করতে হবে। বিজ্ঞাপন আয়ের উৎস কর ২ শতাংশ করতে হবে। এ শিল্পের কাঁচামালের ওপর আবগারি শুল্ক শূন্য করতে হবে। টেলিকম সেক্টরে মোবাইলের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ইন্টারনেটের ওপরের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

জাসদ সভাপতি বলেন, দেশে এখন অস্বাভাবিক সময় যাচ্ছে। করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ এবং প্রধানমন্ত্রীর ১ লাখ ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ছাড়া বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ গতানুগতিক, গৎবাঁধা এবং ছকের মধ্যে সীমাবদ্ধ। এবার দরকার ছিল ছকের বাইরে একটা বাজেট।

আরও পড়ুন

করোনার মধ্যেও উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা করছি- প্রধানমন্ত্রী

সাবেক এই মন্ত্রী সরকারকে উদ্দেশ করে বলেন, করোনা পুষে রেখে অর্থনীতি সচল হবে না। দুর্নীতি পুষে রেখে করোনা মোকাবিলা ও অর্থনীতি সচল করা যাবে না। স্বচ্ছতা, সমন্বয়হীনতা ও অদক্ষতা দূর করে সুশাসন কায়েম করতে হবে।

মেহেরপুরের ভৈরব নদীতে এক যুবকের মৃত্যু

0
meherpur-Dro-23-p-6-compressed
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের ভৈরব নদীতে ডুবে রুহুল আমীন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেহেরপুরের ভৈরব নদীতে ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন জেলা শহরের বেড়পাড়ার মুনসুর আলীর ছেলে।

স্থানীয় রফিকুল বলেন, ভৈরব নদীর অন্য পাড়ে আমরা কয়েক বন্ধু খেলা করছিলাম। এমন সময় রুহুল আমীন গোভীপুর গ্রাম থেকে বাড়ি ফেরার পথে নদী পার হচ্ছিলেন। পার হওয়ার কোন এক সময় সে কচুরীপানায় আটকিয়ে ডুবে যান। আমরা দৌড়ে কয়েকজন স্থানীয়দের খবর দিলে, তারা মৃত অবস্থায় রুহুম আমীনকে উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশিচত করে বলে পুলিশ রুহুল আমীনের লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন 

দুর্বৃত্তের ছুড়ে দেওয়া অ্যাসিডে ঝলসে গেছে শিশুসহ চারজন

করোনাসহ সংক্রামক ব্যাধিতে পুরুষরা বেশি মৃত্যু ঝুকিতে

0
coronavirus-dro-21-p-9
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানিয়েছেন করোনা সহ সংক্রামক ব্যধিতে পুরুষদের মৃত্যুর ঝুকি বেশি।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ডাঃ নাসিমা সুলতানা বলেন, পুরুষরা আগে থেকে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। হাইপারটেনশন, ডায়াবেটিস, ম্যালাইটাস, ক্রনিক রিনাল ডিজিজ ইত্যাদি ছাড়া পেশাগত অকুপেশনাল এক্সপোজার পুরুষদের বেশি।

তিনি বলেন, পুরুষরা ধুমপায়ী, অ্যালকোহল এবং সোশ্যাল আইসোলেশন কম থাকায় আক্রান্ত বেশি হন। অন্যদিকে নারীরা সুবিধা পাচ্ছেন, কারণ তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য নারীদের জিনগতভাবে বেশি ইমিউন থাকে।

গেøাবাল হেলথ রিপোর্ট থেকে সায়েন্স ডিরেক্ট ডটকমে জারিমা শর্মা ও এরিন ডি মাইকোস ফিচার প্রকাশ করেছেন বলেও তিনি জানান।

তিরি পুরুষদের সতর্ক থাকতে বলেন। তারা যেন আরও বেশি সচেতন হন, সতর্ক থাকেন।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৫৪৫ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৪১২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,১৯,১৯৮ জন।

করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা বিহীন কুষ্টিয়ার রথযাত্রা

0
ROTH-Dro-23-p-4
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা বিহীন পালন করা হলো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রথযাত্রা। এবার রথ টানা হয়নি বসেনি মেলাও। রথের আনুষ্ঠানিকতা নেই। প্রতি বছর কুষ্টিয়ার এ রথযাত্রাকে ঘিরে বড়বাজার থেকে মোয়াজ্জেম ষ্টোর পর্যন্ত বিশাল মেলা বসে। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের সমাগম ঘটে এ মেলায়।

জেলা পুজা উদযাপন পরিষদের সহ-আইন সম্পাদক এ্যাডভোকেট শীলা বসু বলেন, কুষ্টিয়ার রথটি ঐতিহ্যবাহী রথ। বহু যুগযুগ ধরে এ রথউৎসব হয়ে আসছে। কিন্তু এ বছর মহামারী করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা হবেনা।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা জানান, কুষ্টিয়ায় ২টি রথ হয়। প্রথমটি শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির এর রথ। পরেরটি ইসকন মন্দিরের। করোনার কারণে এ বছর রথটানা হবেনা। শুধু ধর্মীয় পুজা হবে। তাও মন্দিরে মধ্যে।

দুর্বৃত্তের ছুড়ে দেওয়া অ্যাসিডে ঝলসে গেছে শিশুসহ চারজন

0
Acid-Dro-23-p-3

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেল দুই মাসের শিশুসহ একই পরিবারের চারজনের মুখমন্ডল। তাঁদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে। দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন আফজাল হোসেন (৩৮), তাঁর স্ত্রী জেসমিন আক্তার (৩২), মেয়ে মলি খাতুন (৮) ও দুই মাসের শিশুকন্যা আফসানা খাতুন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার শেষে আফজাল হোসেন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শোবার ঘরে যান। প্রচন্ড গরমের কারণে ঘরের জানালা খোলা ছিল। মধ্যরাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে অ্যাসিড-জাতীয় কিছু তরল দাহ্য পদার্থ ছুড়ে মারে। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা চারজনেরই শরীর ও মুখমন্ডলে পড়ে। তাদের শরীরে বিভিন্ন স্থানসহ বিছানাপত্রও পুড়ে যায়। তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা দগ্ধ চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের খাটের বিছানাপত্র পুড়ে গেছে। আলামত যাতে নষ্ট না হয় এ জন্য ঘরটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। নমুনা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, অ্যাসিডই নিক্ষেপ করা হয়েছে।

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়ালো

0
coronavirus-Dro-13-p-12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩০ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন একদিনে দেশে নতুন করে ৩ হাজার ৪১২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরদিকে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের।

২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৪১২ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। এতে করে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের। এ যাবৎ দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৫৪৫ জনের মৃত্যু হলো।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ৮৮০ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন অব্দি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ৪৭ হাজার ৬৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

আরও দেখুন

ঘুনি/চারো শিল্পীদের দুঃসময়

সর্বশেষ মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ৬ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

কুষ্টিয়ায় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধে কৃষক খুন

0
Daulatpur-dro-23-p-1-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামে । নিহত আবুল শাহ (৫৫) একই গ্রামের মৃত চেতন শাহের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক আবুল শাহ মারা যান। বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় আবুল শাহ আহত হোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কৃষক আবুল শাহ্ বাড়ির পাশর্বর্তী মাঠে কাজ করার সময় পারিবারিক বিরোধ নিয়ে প্রতিবেশী মইজুদ্দিন শাহের সাথে তার কথা কাটা-কাটি শুরু হয়।

একপর্যায়ে প্রতিবেশি মইজুদ্দিন শাহ ক্ষুব্ধ হয়ে হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে আবুল শাহের পেটে আঘাত করে। ঘটনাস্থলেই তার পেটের নাড়ী-ভুঁড়ি বের হয়ে যায়।

স্থানীয়রা আহত কৃষক আবুল শাহকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের বিরোধ নিয়ে প্রতিপক্ষ প্রতিবেশীর হামলায় আহত কৃষক আবুল শাহের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

তবে হত্যাঘটনার পর থেকেই হামলাকারী মইজুদ্দিন শাহসহ বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পাংশায় স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে বখাটেরা পেটালেন স্বামীকে

0
Pangsha-Dro-22-p-40
ফাইল ছবি

পাংশা প্রতিনিধি

স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে স্বামীকে বেধরক পিটিয়েছে স্থানীয় বখাটেরা । স্বামী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাংশা উপজেলার বেজপাড়া গ্রামে। আকরাম মৃধা একই গ্রামের সুলতান মৃধার ছেলে। স্থানীয়রা আকরাম মৃধাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করেছে।

আকরাম মৃধার পিতা সুলতান মৃধার বলেন, আমার ছেলের বউকে এলাকার প্রভাবশালী এনায়েত মাষ্টারের ছেলে জিসান, খালেকের ছেলে তৌহিদ, নাসিরের ছেলে মেহেদী, রনি বিভিন্ন ভাবে পথ ঘাটে বিরক্তসহ নানা কু রুচিপূর্ন কথাকার্তা বলতো। তার মোবাইলে বাজে বাজে এসএমএস করতো। আমার ছেলে এসব দেখে তাদের নিষেধ করে। কিন্তু তারা জোটবন্ধ হয়ে পাটের ক্ষেতে ফেলে আমার ছেলেকে মারধর করে এবং তার নিকট থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন জিন্নাত ও এনায়েত নির্দেশ দিয়ে এ মারপিট করিয়েছে। এ ব্যাপারে সুলতান মৃধা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্ত জিসানের বাবা এনায়েত আলী বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সুলতানের ছেলে আকরাম বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা আমার ছেলে ও ভাতিজাদের ধরে নিতে আসছিল। এরই জেরে ছেলেদের মধ্যে উত্তেজনা থেকে এ ঘটনা ঘটেছে। তবে আকরামের স্ত্রীকে উত্যক্ত করার বিষয়টি সঠিক নয় বলে তিনি জানান।

পাংশায় নদী থেকে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

0
প্রতিকি ছবি

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা পৌর শহরের চন্দনা নদী থেকে প্রতিবন্ধী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত প্রতিবন্ধী শিশুর নাম ঝুমুর (৭)। ঝুমুর পাংশা পৌরসভার পারনারায়নপুর গ্রামের মাদু হলদারের কন্যা।

২১ জুন রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে পাংশা পৌরসভাধীন মৌকড়ি এলাকার নারায়ন হলদারের জালে ঝুমুরের লাশ আটকা পড়ে। জানা যায় রবিবার দুপুরে ঝুমুরকে চন্দনা নদীর ধারে চলাফেরা করতে দেখা যায়। কিন্তু অসাবধানতার কারনে কখন যে চন্দনা নদীতে পড়ে তার মৃত্যু হয়, তা কেউ দেখেনি। এ ঘটনায় ঝুমুরের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...