শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 768

করোনায় আক্রান্ত হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

0
Rejwana-Dro-22-p-2-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। জানা যায়, ১২ দিন আগেই তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন সংগীতশিল্পী নিজেই।

বন্যা বলেন, বর্তমানে আমার শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো নমুনা নেওয়া হবে। আশা করছি এবার রেজাল্ট নেগেটিভ আসবে।

আরও পড়ুন 

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সুস্থার দিকে

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সুস্থার দিকে

0
Dr-Dro-22-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সুস্থতার দিকে এগোচ্ছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম বলেন, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সবদিক দিয়ে কিছুটা উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থার। ফুসফুসের সংক্রমণ গতদিনগুলোর চাইতে আরও কমছে। তবে গলার ব্যথা এখনো পুরোপুরি সেরে ওঠেনি।

আরও পড়ুন 

সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান

করোনা ভীতিতে স্বজনরা পালালেও পাশে দাঁড়াল পুলিশ

0
jessor-Fro-21-p-23
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

পৃথিবীটা বড্ড আজব। কল্পনা মাঝে মাঝে বাস্তবতাকে হার মানায়। বিপদে পড়লে চেনা যায় আপনজন কতটা কাছের বা দুরের। কাছের মনুষগুলো চোখের পলকে বদলে যায়, করোনা পজিটিভের খবর শুনে। তখনই পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ পুলিশ।

যশোর এর ব্যাংকার শামীম আহম্মেদের জীবনে এমনি ঘটনা ঘটেছে। ভালোই চলছিল তার জীবন ও সংসার। কিন্তু করোনা মহামারিতে তিনি হঠাৎ করোনা পজিটিভ হয়ে পড়েন। তখনই বুঝতে পারেন বাস্তবতা কত কঠিন।

আপনজন সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেন। ঘরে খাবার নেই, বাইরে বেড় হয়ে খাবার কেনার মতও কোন অবস্থা ছিলনা ব্যাংকারের। এমন পরিস্থিতিতে খুবই খারাপ সময় পার করছিলেন । এমন অবস্থায় তিনি যশোর জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে নম্বর নিয়ে ফোন দেন পুলিশকে।

পরবর্তীতে যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে রবিবার শামীম আহম্মেদের বাসায় পুলিশ পৌঁছে দেয় বিভিন্ন ফল ও খাবার। এ তথ্য নিশ্চিত করেছে যশোর জেলা পুলিশের মিডিয়া সেল ।

যশোরের পুলিশ মিডিয়া সেলের ইনচার্জ সোহেল মাতুব্বর বলেন, করোনা রোগী শামীম আহম্মেদ শহরের বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা। তার এমন পরিস্থিতির কথা জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে তার বাসায় খাদ্যসামগ্রী উপহার হিসেবে পাঠানো হয়েছে।

পাংশার হাটবনগ্রামে ম্যাটস পরিদর্শন

0
Kalimahar-Dro-21-p-19-compressed
ম্যাটস পরিদর্শন কালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

মাসুদ রেজা শিশির

পাংশা উপজেলার কলিমহর-হাটবনগ্রামে নবনির্মত মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগ কর্মকর্তারা।

রবিবার নবনির্মত ম্যাটস সরেজমিন পরিদর্শন দলে ছিলেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউল হোসেন, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মনজুরুল হক, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ এ এফ এম শফিউদ্দিন পাতা, কলিমহর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, পাংশা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনার মধ্যেও উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা করছি- প্রধানমন্ত্রী

0
Shekh-Dro-21-p-14
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার বদ্ধ পরিকর বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারপরেও অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে, ধারবাহিকতটা বজায় রেখে উন্নয়নের মূল গতিটা ধরে রাখার।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভার সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা সংক্ষিপ্ত ভাষণে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীর স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশবাসীকে আমি এই অনুরোধ করবো যে, সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। কারণ, জীবন চলতে থাকবে, এটি স্থবির থাকতে পারে না। তারপরেও স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সকলকে আমি আহ্বান জানাব। শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই আজ এই সমস্যাটা চলছে। কাজেই এর হাত থেকে মুক্তি পেয়ে মানুষ যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটাই আমরা চাই।

বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, সাবেক ও বর্তমান সংসদসহ দেশে এবং প্রবাসে করোনা ভাইরাসের কারণে মারা যাওয়া বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। এর কবল থেকে সকলের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

আরও পড়ুন

সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান

প্রধানমন্ত্রী আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, তিনি যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দেন।

আজ রুদ্রের মৃত্যুদিন

0
Rudro-Dro-21-p-9-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ সাহিত্য ডেস্ক

ভালো আছি ভালো থেকো/আকাশের ঠিকানায় চিঠি লিখো… এই জনপ্রিয় গানের ¯্রষ্ঠা রুদ্র কি এখন ভালো আছেন? আপন মানুষেরা কি তাঁকে চিঠি লিখছেন, আকাশের ঠিকানায়? উত্তরগুলো জানার কোনও উপায় নেই। মাত্র ৩৪ বছর বয়সে কবিতার খাতা ফেলে চলে গেছেন পরলোকে।

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ সত্তর দশকের অন্যতম জনপ্রিয় একজন কবি ছিলেন । তবে প্রতিভা বিকশিত হবার আগেই মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে ১৯৯১ সালের ২১ জুন তারিখে ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসভবনে আকস্মিক হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ মূলত কবি হলেও কাব্য চর্চার পাশাপাশি সঙ্গীত, নাটক, ছোটগল্পের ক্ষেত্রেও ছিলেন সমান পারদর্শি। রুদ্র চেয়েছিলেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। কবি’র সমগ্র শিল্প সাধনা ছিল দেশ, মানুষ ও মানুষ্যত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ।

বরিশাল রেডক্রস হাসপাতালে রুদ্র জন্ম গ্রহন করেন ১৯৫৬ সালের ১৬ অক্টোবর । রুদ্রের মায়ের নাম শিরিয়া বেগম, বাবার নাম শেখ ওয়ালীউল্লাহ। কবির স্থায়ী নিবাস ছিল বাগেরহাট জেলার মংলা থানার সাহেবের মেঠ গ্রামে। তবে তার বাবা চিকিৎসক হবার দরুন কর্মস্থল ছিল বরিশাল।

দশ ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন বড়। কবির শৈশব কেটেছে তাঁর নানা বাড়িতে। নানা বাড়িতে সেসময় নিয়মিত আসত ‘বেগম’ আর কলকাতার ‘শিশুভারতী’ পত্রিকা । কবির শিশুমনে তৈরি হয়ে গিয়েছিল সাহিত্য প্রেমী একটা সত্ত্বার।

১৯৭৩ সালে ঢাকা ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ এমএ পাস করেন।

রুদ্রের প্রকাশিত হয়েছে সাতটি কাব্যগ্রন্থ। এরমধ্যে রয়েছে উপদ্রুত উপকূল, ফিরে চাই স্বর্ণগ্রাম, মানুষের মানচিত্র, মৌলিক মুখোশ, ছোবল ইত্যাদি। রুদ্র কিছু গল্প আর গানও লিখেছেন। তিনি লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন ১৯৮১ সালে। স্থায়ী হয়নি দাম্পত্য জীবন। ১৯৯১ সালে রুদ্র মারা যান ।

শৈলকুপায় কৃষকদের মাঝে কৃষিউপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

0
Shailkupa-dro-21-p-15
ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

‘কৃষিই সমৃদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রণোদণার আওতায় এনে পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিন্যামূল্যে উপকরণ বিতরন করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ^াস সহ কৃষি অফিসের কর্মচারি ,বিভিন্ন ইউনিয়নের ব্লক সুপার ভাইজার ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা বলেন, উপকরণ বিতরণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকার সবজির বীজ উপজেলার ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রাথমিকপর্যায়ে বিতরণ করা হয়। এছাড়া উপজেলার মোট ৪১৬ জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হবে বলেও জানান তিনি।

রাজবাড়ীতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ শতাধিক ছাড়ালো

0
‰kjKzcvq cÖvwšÍK K…l‡Ki gv‡S DcKiY weZiY Kg©m~wPi D‡Øvab ‰kjKzcv (wSbvB`n) †_‡K: wUcy myjZvb ÔK…wlB mg„×Õ †¯øvMvb‡K mvg‡b †i‡L wSbvB`‡ni ˆkjKzcvq 2019-20 A_© eQ‡i cÖ‡Yv`bv Kg©m~wPi AvIZvq cvwievwiK mewR cywó evMvb ¯’vc‡bi j‡ÿ¨ ÿz`ª I cÖvwšÍK K…l‡Ki gv‡S web¨vg~‡j¨ DcKiY weZib Kg©m~wPi D‡Øvab Kiv n‡q‡Q| G Kg©m~wPi D‡Øvab K‡ib ˆkjKzcv Dc‡Rjv fvBm †Pqvig¨vb I Dc‡Rjv K…lKjx‡Mi mfvcwZ Rvwn`ybœex Kvjy| Dc‡Rjv wbev©nx Kg©KZv© †gvnv¤§` mvBdzj Bmjv‡gi mfvcwZ‡Z¡ Dcw¯’Z wQ‡jb Dc‡Rjv K…wl Kg©KZv© mÄq Kzgvi KzÛz, Dc‡Rjv mv‡eK fvBm †Pqvig¨vb kvgxg †nv‡mb †gvj¨v, Dc‡Rjv QvÎjx‡Mi mfvcwZ w`bvi wek^vm mn K…wl Awd‡mi Kg©Pvwi ,wewfbœ BDwbq‡bi eøK mycvi fvBRvi I cÖvwšÍK K…l‡Kiv Dcw¯’Z wQ‡jb| Gwel‡q K…wl Kg©KZv© Rvbvb, DcKiY weZiY Kg©m~wPi AvIZvq wewfbœ cÖKvi mewRi exR Dc‡Rjvi 50 Rb cÖvwšÍK K…l‡Ki gv‡S cÖv_wgKchv©‡q weZiY Kiv nq| GQvov Dc‡Rjvi †gvU 416 Rb K…l‡Ki gv‡S G exR weZiY Kiv n‡e e‡jI Rvbvb wZwb|
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ শতাধিক ছাড়িয়েছে। এ জেলায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ যাবৎ করোনা আক্রান্তের সংখ্যা শনাক্ত হয়েছে ২২১ জন।

রবিবার বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৬ জুন ৬৯ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২১ জুনের রিপোর্টে তাদের মধ্যে ১৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর এলাকায় ১ জন, বরাটের ভবদিয়াতে ১ জন, কাজীকান্দায় ১ জন, পুলিশ লাইনে ৩ জন, বিনোদপুরে ২ জন, বেড়াডাংগায় ২ জন, আলিপুরের কল্যাণপুরে ১ জন, বালিয়াকান্দি উপজেলায় ইসলামপুরের ১ জন, পাংশা উপজেলার বালিপাড়ার বাবুপাড়ায় ১ জন ও কলেজপাড়ায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

উলেখ্য, এ অব্দি রাজবাড়ীতে ২২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৭৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। অন্যরা হাসপাতালের আইসোলেশনে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

0
Daulatpur-Dro-21-p-11-compressed
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

শনিবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার ছাতারপাতা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার ও হাঙ্গামা সৃষ্টির লক্ষ্যে এগুলো মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায়, ছাতারপাতা গ্রামের আব্দুর রাজ্জাক নিজ বাড়িতে ১৫ জন সন্ত্রাসীদের নিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র জড়ো করে এলাকায় আধিপত্য বিস্তার ও হাঙ্গামা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা করছেন। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় কালিদাশপুর ক্যাম্পের পুলিশের যৌথ টিম শনিবার দিবাগত রাতে সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে লাঠিয়াল বাহিনীর সদস্যরা দ্রুত পালিয়ে যায়। এ সময় রাজ্জাকের বাড়িতে রাখা পাহাড়ী রামদা, ফলা, ঢাল, ছুরি, হাসুয়া, টাংনী, চাপাতি, কোঁচসহ বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র উদ্ধার করে।

আরও পড়ুন 

কুষ্টিয়ায় করোনা জয়ী পুলিশ সদস্যদের কর্মে যোগদান

দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে তারা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য উদ্ধারকৃত দেশিয় অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...