বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 769

কুষ্টিয়ায় করোনা উপসর্গসহ আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

0
coronavirus-dro-21-p-9-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে।

রবিবার বেলা ১২ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা রিজিয়া বানু (৫৮) মারা যান। তিনি কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজসেবী পদে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, সুলতানা রিজিয়া বানু করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া প্রথম রোগী।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার বলেন, শনিবার আনুমানিক রাত ১২ টার দিকে শহরের কোর্টপাড়া কাজী নজরুল ইসলাম সড়কের বাসিন্দা মৃত মোল্লা ফকির মহম্মদের স্ত্রী সুলতানা রিজিয়া বানু প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। রবিবার বেলা ১২ টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র জানায়, গত ১০ দিন ধরে তিনি জ্বর, ঠান্ডা এবং কাশির সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিয়ে আসছিলেন। কিন্তু গত ৩-৪ দিন ধরে তার শ্বাসকষ্ট কষ্ট দেখা দেয়। আত্মীয় স্বজনরা তাকে বসাতেই অক্সিজেন দিচ্ছিলেন। হঠাৎ করে শনিবার রাতে শারীরিক অবস্থার অবণতি হলে শনিবার রাত ১২ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এর আগে শনিবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাতে জানা যায় তার করোনা পজিটিভ। এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হলো।

বুধবার খুলনায় চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা ইয়াদ আলী (৮৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। গত ১৯ এপ্রিল সকালে করোনা উপসর্গ নিয়ে একশো এক বছর বয়সী বৃদ্ধ কুমারখালী উপজেলার শেরকান্দি এলাকার মোকাদ্দেস হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। উপসর্গ নিয়ে মৃত্যুর পর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এদিকে করোনা উপসর্গ নিয়ে শনিবার রাত ১০ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া এলাকার বাসিন্দা বুলবুল আহম্মেদ (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, গত এক সম্পাহ যাবৎ তিনি জ¦র, ঠান্ডা ও কাশির সমস্যায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট কষ্ট দেখা দিলে পারিবারের লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। রাগ ১০ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হলো এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হলো ১৩ জনের। জেলায় গত ২০ জুন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৭ জন।

লা লীগের ম্যাচে নাটকীয়তা

0
la-liga-dro-21-p-9

দ্রোহ স্পোর্টস ডেস্ক

লা লীগের ম্যাচে লেভান্তে ৩-১ গোলে এস্পানিওল কে পরাজিত করেছে। লেভান্তের হয়ে গোল তিনটি করেন বি. মায়োরাল, ই. বারধি এবং শেষ গোলটি ছিল আত্মঘাতী। খেলার ৮৭ মিনিটে এস পেদ্রোসার এই আত্মঘাতী গোল টি করেন । এস্পানিওলের হয়ে সান্তনা সূচক গোলটি করেন ডি.লোপেজ।

তবে অপর খেলায় মুখোমুখি হয় অ্যাতলেতিকো বিলবাও বনাম রিয়াল বেটিস। ম্যাচটির ফলাফল ১-০ গোলে মিমাংসিত হয়। খেলা শুরুর হওয়ার ৭ মিনিটের মাথায় অ্যাতলেতিকোর হয়ে জয়সূচক গোলটি করেন আই.মার্টিনেজ। খেলার পরবর্তী সময়ে আর কোন গোল না হওয়ায় ম্যাচটি নিজেদের করে নেয় অ্যাতলেতিকো বিলবাও।

অন্যদিকে জমজমাট লড়াইের মধ্যে দিয়ে গেটাফে বনাম এইবারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গেটাফের হয়ে দলের একমাত্র গোলটি করেন ও.এতোবো ৩০মিনিটে এবং এইবারের পক্ষে সমতাসূচক গোলটি করেন চার্লস।

২০ জুনের শেষ খেলায় অ্যাতলেতিকো মাদ্রিদ বনাম ভ্যালাদলিদের ম্যাচটি শেষ হয় ১-০ গোল দিয়ে। অ্যাতলেতিকোর হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ভিটোলো। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত অ্যাতলেতিকোকে আটকে রেখেছিল ভ্যালাদলিদ। কিন্তু ভিটোলোর গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন অ্যাতলেতিকো মাদ্রিদ।

আরও পড়ুন 

ক্যাপ্টেন মাশরাফি কোভিড-১৯ শনাক্ত

মিরপুরের এক কৃষককে কুপিয়ে জখম

0
Mirpur-dro-21-p-6

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শক্রতার জেরে এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ধরে

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায়। আহত কৃষক মিকরাইল হোসেন (৫৫) একই গ্রামের বাসিন্দা। নামের থানায় একটি মামলা দায়ের করেছে ঐ কৃষক।

জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কৃষক মিকরাইলের বাড়ীতে হামলা চালায়। এসময় বাড়ীতে থাকা মিকরাইলকে কুপিয়ে জখম করে। একই সাথে বসত বাড়ী ও রান্না ঘর ভাংচুর করে।

স্থানীয়রা আহত কৃষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মিকরাইল হোসেন বলেন, আমি বাড়ীতে ছিলাম এমন সময় হামিদুল, এনামুল, আলতাফ, হাশেমের নেতৃত্বে বেশ কয়েকজন লোকজন এসে হাসুয়া, রড, দেশীয় অস্ত্র নিয়ে আমার উপরে হামলা চালায়। আমাকে কুপিয়ে জখম করে। এসময় আমার বাড়ীঘরও ভাংচুর করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনাটি শুনেছি বলে জানান।

কুষ্টিয়ায় করোনা জয়ী পুলিশ সদস্যদের কর্মে যোগদান

0
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কোভিড-১৯ এর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হোন। পুলিশ সুপারের তত্ত্ববধানে তাদেরকে পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ’সহ সার্বক্ষনিক খোঁজ-খবর নেন ।

এর আগে ৭ পুলিশ সদস্যের করোনা নমুনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করেন।

শনিবার করোনা জয়ী ৭ পুলিশ সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ সময়ে করোনা জয়ীদের সাথে স্বাক্ষাৎ করেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। এ অব্দি ২জন নারী সদস্যসহ মোট ৮ পুলিশ সদস্য কোভিড-১৯ জয় করে পুনরায় কর্মে যোগদান করেছেন।

পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, যারা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। যারা সুস্থ্য হয়েছে তাদেরকেও সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন

সহধর্মিনীর পশেই চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার

0
Who-dro-21-p-4-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৮৭ লাখে। অপরদিকে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল অব্দি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লাখ ৬৯ হাজার ৩৮৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ২৯ জনের।

রবিবার সকাল আব্দি যুক্তরাষ্ট্র আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ৬৬২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৭১৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যুর- বিবেচনায় দ্বিতীয় স্থানে আছে লাতিন আমেরিকার দেশটি। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩২হাজার ৯১৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৯৭৬ জনের।

আরও পড়ুন  সীমান্তে ভারতীয় খাসীয়াদের হাতে বাংলাদেশি নিহত

তবে মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮০ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৬৭৪ জনের।

মৃত্যু বিবেচনার দিকে পঞ্চম স্থান দখল করে আছে ফ্রান্স আক্রান্ত বিবেচনায় দেশটি ১১তম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭২৪ জন এবং অপরদিকে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৩৬ জনের।

আরও পড়ুন ক্যাপ্টেন মাশরাফি কোভিড-১৯ শনাক্ত

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ অব্দি ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান

0
journalist-abed-khan-corona-droho

দ্রোহ অনলাইন ডেস্ক: 

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন সাংবাদিক আবেদ খান। তিনি দৈনিক জাগরণের সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান। দৈনিক জাগরণের প্রধান প্রতিবেদক জাকির হোসেন জানিয়েছেন তাঁর স্ত্রী, ছেলে, পুত্রবধূ, নাতি ছাড়াও বাসার একজন গৃহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, গতকাল শনিবার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। বর্তমানে তাঁরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন:

সহধর্মিনীর পশেই চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী
সীমান্তে ভারতীয় খাসীয়াদের হাতে বাংলাদেশি নিহত

সহধর্মিনীর পশেই চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী

0
kamal-Dro-21-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীকে তার সহধর্মিনী দীপ্তি লোহানীর কবরের পাশে দাফন করা হয়েছে।

শনিবার রাত সোয়া ৮টার দিকে উল্লাপাড়ার সলপ ইউনিয়নের সোনতলা গ্রামে এসে পৌঁছায় প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীর মরদেহ। এলাকাবাসীর মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা।

কামাল লোহানীকে তার গ্রামবাসীরা অশ্রুসজল চোখে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিয়ে শেষ বিদায় জানান। গ্রামের কবরস্থানে সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা দীপ্তি লোহানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

প্রশাসনের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গার্ড অব অনার প্রদান করেন ।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, ইউএনও আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মেয়র এস.এম. নজরুল ইসলামসহ সরকার দলীয় নেতাকর্মী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুন

করোনা নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না- কাদের

লা-লীগের আজকের খেলায় সন্ধ্যা ৬.০০ টায় মুখোমুখি হবে সেল্টা ভিগো বনাম আলাভেজ।

0

আজ সন্ধ্যা ৬.০০ টায় মুখোমুখি হবে সেল্টা ভিগো বনাম আলাভেজ।
রাত ১১.৩০ মিনিটে মুখোমুখি হবে ওসাসুনা বনাম ভ্যালেন্সিয়া।
এবং রাত ২.০০ টায় মুখোমুখি হবে রিয়াল  মাদ্রিদ বনাম লা রিয়াল । ম্যাচ গুলো সরাসরি দেখা যাবে ফেসবুকে লাইভে।

 

লা-লীগের আজকের খেলায়

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...