সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 137

উড়ো চিঠি দিয়ে গামছা বিক্রেতার কাছে চাঁদা দাবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উড়ো চিঠি দিয়ে রেজাউল ইসলাম (৫৭) নামের এক গামছা বিক্রেতার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তররা। বৃহস্পতিবার ( ১৩ ফেব্রæয়ারি) রাত ১২ টার মধ্যে টাকা না দিলে বা পুলিশকে জানালে হকারসহ তার দুই নাতিকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে গেল দুই মাসে উড়ো চিঠিতে তিনবার চাঁদা দাবি ও হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা বলে জানিয়ে ভুক্তভোগী পরিবারটি।

ঘটনার শিকার গামছা বিক্রেতা রেজাউল উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি ফুটপাতে গামছা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় রেজাউল বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে রেজাউল উল্লেখ করেন, আমি একজন ছোটখাটো ফুটপাতের গামছা ব্যবসায়ী। বুধবার (১২ ফেব্রæয়ারি) দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত কে বা কারা আমার বাড়ির জানালা ভেঙে দেয়। জানালা ভাঙার শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখি যে, অজ্ঞাত ব্যক্তির হাতে লেখা একটি চিঠি। চিঠিতে অজ্ঞাতব্যক্তি আমার নিকট তিন লাখ টাকা চাঁদা দাবি করেছেন। বৃহস্পতিবার রাত ১২ টার মধ্যে টাকা না দিলে দুই নাতি ছেলেকে হত্যা করবে। বিষয়টি পুলিশ অথবা কাউকে জানালে অজ্ঞাত ব্যক্তি আমাকেও গুলি করে হত্যার হুমকি দেয়।

রেজাউলের মেয়ে রিমা খাতুন বলেন, কারো সাথে আমাদের কোন শত্রুতা নেই। তবুও কে বা কারা চিঠি দিয়ে চাঁদা দাবি করছে, হত্যার হুমকি দিচ্ছে। গত রাতসহ গেল দুই মাসে তিনবার এ ঘটনা ঘটেছে। এতে আমরা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছি।

বুধবার রাতে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ভাঙা ভাঙা হাতের লেখা চিঠিতে লেখা রয়েছে, ‘ ভয় নাই আজ মারবো নানে। চলে গেলাম। তোর দুই নাতি ছেলের মাথার দাম ধরা হয়েছে তিন লাখ টাকা। আগামী কাল রাত ১২ টার মধ্যে তিন লাখ টাকা নিয়ে চলে আসবি। আর এটা আমার এলাকা। তাই পুলিশ বা অন্য কোনো ঝামেলা না করলে তোর ভালো হবে। আর যদি কিছু করিস। তাহলে, রেজাউল তুই বাড়ির বাইরে আসলে আগে তোকে পাখির মতো গুলি করে মারবে মনে রাখিস। আজ গুলি করলে মারতে পারতাম। কিন্তু মারিনি একটা সুযোগ দিলাম। মনে রাখিস আগামি কাল রাত ১২ টার মধ্যে টাকা নিয়ে চলে আসবি।’

ভুক্তভোগী রেজাউল বলেন, কারা কেন এমন করছে জানিনা। পরিবার নিয়ে খুব ভয়ে আছি। বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম।

আরও পড়ুন –কুমারখালীতে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু

উড়ো চিঠিতে চাঁদা দাবি ও হত্যার হুমকির বিষয়ে লিখিত অভিযোগের কথা স্বীকার করেছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, ঘটনাটি গভীর ভাবে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলে যাবে এ বিষয়ে।

আরও পড়ুন – ফুলেও রয়েছে ঔষুধী গুন

ফুলেও রয়েছে ঔষুধী গুন

0

ঔষুধী গুন সমৃদ্ধ সজিনা গাছের প্রতিটি ডগায় ফুটেছে সফেদ সাদা ফুল। এ ফুলেও রয়েছে ঔষধী গুন। এ বছর সজিনার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয়রা। গতবছর সজিনার মৌসূম শুরুতে প্রতিকেজি সজিনা বিক্রি হয়েছিল ৬শ টাকা দরে। কুষ্টিয়ার খোকসা- শোমসপুর সড়কের খোকসা ডিগ্রী কলেজের প্রধান গেটের বিপরিত দিক থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – কুমারখালীতে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু

কুমারখালীতে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কুমারখালী পৌর শিশুপার্কের সবুজ চত্বরে নাট্যোৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার সকাল ১১ টায় নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.তৌফিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আলী প্রমুখ।

আগামী বৃহস্পতিবার মধ্যরাতে সুখের নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত নাট্যোৎসব শেষ হবে।

উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে তরুণরা। সেজন্য আগামীর ভবিষ্যতের জন্য তাদেরকে প্রস্তুতি রাখতে হবে। তারা যেন যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে। জ্ঞানে, বিজ্ঞানে, সংস্কৃতিতে সমস্ত জায়গায় তারা নিজেকে এমনভাবে তুলে ধরবে, সারা বিশ্বের মানুষ যেন তাদেরকে প্রশংসা করে।

প্রধান অতিথি আরও বলেন, সুস্থ থাকতে হলে পর্যাপ্ত দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। তরুণদেরকে আগামী বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেজন্য তিন দিনব্যাপী নাট্যোৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন – সন্ত্রাসীর গুলিতে এক তরুন শ্রমিক নিহত

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারুণ্যের উৎসব এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মঙ্গলবার সন্ধায় নাটক ” রক্ত গন্ধা জুলাই” মঞ্চায়িতর মধ্যদিয়ে শুরু হবে নাট্যোৎসব। এ রাতেই মঞ্চায়িত হবে সামাজিক নাটক”এ পৃথিবী টাকার গোলাম”। এছাড়াও দ্বিতীয় দিন বুধবার একই মঞ্চে ঐতিহাসিক নাটক: “কোহিনূর” মঞ্চায়িত হবে। আগামী বৃহস্পতিবার মধ্যরাতে : “সুখের সংসার” নাটক মঞ্চায়িতর মধ্যদিয়ে শেষ হবে এ নাট্য উৎসব।

সন্ত্রাসীর গুলিতে এক তরুন শ্রমিক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীর গুলিতে রাজু হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর চরে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। তিনি পদ্মা নদীর চরে বালুরঘাটে শ্রমিক হিসাবে কাজ করতেন বলে জানা গেছে। তবে কী কারণে কে তাকে হত্যা করেছে, এখনো তা জানা যায়নি।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে দু‘পক্ষের সংঘর্ষ

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে । তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত কোন কিছু জানা যায়নি। পুলিশ হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখছে। হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে।

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে দু‘পক্ষের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার বেলঘড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে ওই এলাকার প্রধান ও মিয়াজী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার এস আই স্বপন কুমার মন্ডল জানান, সরকারি বরাদ্দের ৩ একর সম্পত্তির বড় একটি অংশ এতদিন নুরুলদের দখলে ছিল। সম্প্রতি ওই সম্পত্তি একই এলাকার আলমগীর-ইউসুফদের পক্ষে আদালতের রায় হয়। রায় অনুযায়ী মঙ্গলবার সকালে আলমগীর ইউসুফ ও আরিফ জমির দখল বুঝে নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৮ জন আহত হয়ে বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে প্রধান গোষ্ঠীর পক্ষে বুড়িমারা গ্রামের মনু হোসেনের স্ত্রী সপ্না খাতুন, আলাল প্রধান, মনির হোসাইন ও নুরুল এবং মিয়াজী গোষ্ঠীর আরিফ হোসেন, আমিরুজ্জান মিয়াজি, আলমগীর ও ইউসুফ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- লালন শাহ সেতুর ওপর দুর্ঘটনার ট্রাকের হেলপার নিহত

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান শিহাব জানান, জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন পক্ষই কোন লিখিত অভিযোগ জমা দেয়নি।

লালন শাহ সেতুর ওপর দুর্ঘটনার ট্রাকের হেলপার নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার লালন শাহ সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী(হেলপার) ছিলেন।

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ তুহিন হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত ২ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হলেন চালক নাহিদ (৩১),হেলপার রাজু (২৫) অপর গাড়ির চালক রবিউল(৩৩)।

এস আই তুহিন হোসেন বলেন, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে ভেড়ামারা গামী একটি ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

আরও পড়ুন –  কুমারখালীতে ফাঁকা গুলি ছুড়ে ডাকাতি

ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কুমারখালীতে ফাঁকা গুলি ছুড়ে ডাকাতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীর বালুর ঘাটে ফাঁকা গুলি ছুঁড়ে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দিইসু রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা বালুরঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, তিনটি মোটরসাইকেলে আগ্নেয়াস্ত্র শর্টগানসহ ৮-১০ জন এসে দশ মিনিটের মধ্যে অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে প্রায় দেড় লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে গেছে। এতে আতঙ্কিত এলাকার মান্ষু।

এলাকাবাসী জানায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে গড়াই নদীর ধার দিয়ে তিনটে মোটরসাইকেল অন্তত ৮-১০ জন ডাকাত অস্ত্রসহ আসে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ড্রয়ার থেকে প্রায় এক লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়। পরবর্তীতে দোকান বন্ধু করে বালুরঘাট এলাকা দিয়ে বাড়িতে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন ওষুধ ব্যবসায়ী তরুণ কাজী (৩০)। তিনি ওই এলাকার শহীদ কাজীর ছেলে। তার কাছ থেকে ৩০ হাজার ৭০০ টাকা লুটে নেয় ডাকাতরা। তারপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে মহাসড়ক দিয়ে দ্রæত কুমারখালী শহরের দিকে চলে যায় ডাকাতরা।

জিলাপীতলা মোড়ের মুদি দোকানী আব্দুল জলিল বলেন, তিনটে মোটরসাইকেলে কিছু লোক প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এরপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮ টা গুলি করতে করতে কুষ্টিয়ার দিকে চলে যায়। গুলির শব্দে এখন আতঙ্কিত মানুষ।
বালুর ঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন জানান, প্রায় দুই কোটি ১০ লাখ টাকায় পাউবো থেকে জিলাপীতলা বালুরঘাট ইজারা নেওয়া হয়েছে। তিনি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে তিনটি মোটরসাইকেলে ৯ জন অজ্ঞাত ব্যক্তি বালুরঘাটে আসেন। তাদের মাথায় হেলমেট পড়া এবং হাতে শর্টগান ছিল। সেসময় তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে এবং ড্রয়ারে থাকা প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে দ্রæত চলে যায়। যাওয়ার সময় ডাকাতরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

তরুণ কাজীর মা পারুল খাতুন বলেন, ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে ডাকাতরা অস্ত্র ধরে পথ অবরোধ করে এবং পকেটে থাকা ৩০ হাজার ৭০০ টাকা নিয়ে যায় ডাকাতরা। আমরা রাতেই থানায় বিষয়টি জানিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক গড়াই নদীপাড়ের বাসিন্দারা বলেন, প্রথমবারের মতো এলাকায় গুলি ও ডাকাতির ঘটনা ঘটেছে। আতঙ্কে কেউ রাতে ঘুমায়নি। পুলিশের নজরদারি বাড়নোর দাবি জানান তারা।

আরও পড়ুন – কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

গুলি ও ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।

কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে সাথি খাতুন (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের ইটভাটা শ্রমিক মো. ডসমান্ত’র (৩০) স্ত্রী। এছাড়াও একই ইউনিয়নের মালিয়াট গ্রামের মনছুর শেখের মেয়ে।

স্বজনদের দাবি পরকীয়া প্রেমের জেরে ঘাতক স্বামী সিমান্ত তার স্ত্রী সাথি খাতুনকে রাতভর পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে হত্যা করেছে। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় আট বছর আগে করাতকান্দি গ্রামের মতিয়ার শেখের ছেলে সিমান্র সঙ্গে সাথি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির নাহিদ (৬) বছর ও আফসানা (৪ মাস) নামের দুটি সন্তান রয়েছে। তবুও প্রায় এক বছর পূর্বে সিমান্ত তার খালাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। সমস্যার সমাধানে পারিবারিকভাবে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে। প্রায় সাতদিন আগে পরকীয়া প্রেমিকাকে ছেড়ে দেওয়ার জন্যে সিমান্তকে ৯০ হাজার টাকা দেন শ্বশুর মনছুর। তারপরও রবিবার পরকীয়া প্রেমিকাকে নিয়ে দিনভর ঘুরাফেরা করেন সিমান্ত। রাতে সাথি খাতুন তার স্বামীর কাছে প্রেমিকাকে নিয়ে ঘুরাঘুরির বিষয়টি জানতে চান। তখন সিমান্ত তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যা করেন। পরে সাথির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, কুমারখালী থানা চত্বরে ভ্যানের ওপর রাখা হয়েছে বিথির প্যাকেট করা মরদেহ। ভ্যান ঘিরে স্বজনরা আহাজারি করছেন।

এসময় বিথির শিশু ছেলে নাহিদ বলে, মাকে আমার বাবা লাঠি দিয়ে মারেছে। ব্লেড দিয়ে হা-পাঁ কাটেছে।

সাথির বড় ভাই সবুজ বলেন, খালাতো বোনের সঙ্গে সিমান্তর পরকীয়া প্রেম ছিল। একাধিকবার সালিস হয়েছে এনিয়ে। গত সপ্তাহে ৯০ হাজার টাকাও দিছি মিটমাটের জন্য। তবুও রবিবার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিছিল। সে খবর জানতে গেলে সিমান্ত আমার বোনকে পিটিয়ে ও বেøড দিয়ে কেটে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে। আমি অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। থানায় মামলা করব।

আরও পড়ুরন – কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

নিহত ব্যক্তির শরীরে একাধিক স্থানে আঘাতের ক্ষত রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস। তিনি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দলীয় কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক বিএনপি নেতা মারা গেছেন।

সোমবার রাত দিনগত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ওই বিএনপি নেতার নাম মিজানুর রহমান শাহিন (৪৫)। তিনি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। এছাড়াও উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, দলীয় কার্যক্রমম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন বিএনপি নেতা শাহিন। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে শোকের মাতম চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেল করে সকাল আটটার দিকে উপজেলার সান্দিয়ারা – লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌছালে মটরচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

আরও প্ড়ুন – কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত বিএনপি নেতা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। মরদেহটি এখনও এলাকায় এসে পৌছেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রেখে ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

দাবি আদায়ে সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ারুল ইসলামসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পরিচালকের অফিস কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখেন।

আন্দোলনকারীরা শিক্ষার্থীদের দাবি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু না হওয়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থী, রোগীসহ কুষ্টিয়াসহ আশে পাশের কয়েক জেলার মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে আসার পাশাপাশি নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

দীর্ঘদিন ধরে হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে চরম উদাসীন। ফলে বাধ্য হয়েই তারা ক্লাস ফেলে রেখে রাজপথে বিক্ষোভ কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছেন। দ্রæত হাসপাতাল চালু করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়াসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।

মেডিকেলের শিক্ষার্থীরা বলছেন, সেনাবাহিনীর হস্তক্ষেপে আমরা আশ্বাস পেয়েছি। আগামী ২০ দিনের মধ্যে শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে বলে পরিচালক আমাদের আশ্বাস দিয়েছেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক রকি আল নির্ঝর বলেন, সকালে আমরা শিক্ষার্থীরা পরিচালকের রুমে গিয়ে হাসপাতাল চালুর বিষয়ে কথা বলি। এর আগে পরিচালক আমাদেরকে আশ্বস্ত করেছিলেন প্রশাসনিক অনুমোদন পেলে হাসপাতাল চালু হবে। সেই অনুমোদন পাওয়ার তিন মাস পেরিয়ে গেলেও হাসপাতাল চালু হয়নি। তিনি বর্তমানে কোনো যৌক্তিক সমাধানও দিচ্ছেন না। এজন্য পরিচালকের রুম তালা দিয়ে আমরা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনেই বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে একপর্যায়ে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য পরিচালকের রুমে যান। সেখানে প্রায় আধা ঘণ্টাব্যাপী আলোচনা শেষে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অষ্টম ব্যাচের শিক্ষার্থী আল মামুন। মামুন বলেন, পরিচালক আমাদের আশ্বস্ত করেছেন আগামী ২০ দিনের মধ্যে হাসপাতালের অন্তত দুটি বিভাগ, শিশু ও মেডিসিন বিভাগ পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে। এই দাবি পূরণ না হলে আমরা পরিচালকের পদত্যাগ দাবি করব। আমরা আরো কঠোর কর্মসূচি দেব। সেই সঙ্গে মন্ত্রণালয় কি করল জানিনা আমরা হাসপাতাল চালু করব।

এ সময় আন্দোলনকারীরা শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। বারবার সময় ও অর্থ বরাদ্দ বাড়িয়ে ১৩ বছরেও পূর্ণাঙ্গরুপে চালু করা যায়নি হাসপাতালটি। মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করার জন্য হাসপাতাল পূর্ণাঙ্গ রুপে চালু হওয়া খুবই জরুরি। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অপ্রতুল যন্ত্রাংশ, ব্যাপক রোগীর ভিড়, অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা সমস্যা ও সংকট রয়েছে। কোন প্রকার কালক্ষেপন না করে সরকারের কাছে অবিলম্বে এই মেডিকেল কলেজ পূর্ণাঙ্গরুপে চালুর দাবি জানান তারা।

হাসপাতাল পূর্ণাঙ্গ ভাবে চালুর বিষয়ে পরিচালক আনোয়ারুল কবির সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবসম্মত না হলেও মেনে নিতে হয়েছে। আন্তরিকতার সঙ্গে চেষ্টা করব। আগামী ২০ দিনের মধ্যে শিশু ও মেডিসিন বিভাগ দুটি অন্তত চালু করা হবে।

জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর নবনির্মিত আংশিক হাসপাতাল ভবনের একটি বøকে বহির্বিভাগ চালু হয়। সেখানে শুধু বহির্বিভাগে কিছু রোগী দেখা হয়। হাসপাতালে রোগী ভর্তি, এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয় না। যেতে হয় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এছাড়াও মেডিকেল শিক্ষার্থীদেরকেও মেডিকেল কলেজ থেকে জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীসহ সেবা প্রত্যাশী সাধারণ মানুষ জনকে।

আরও পড়ুন –  খোকসায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জন আটক

সূূত্র জানায়, ২০১১ সালে কুষ্টিয়া শহরে ম্যাটসে (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) অস্থায়ীভাবে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয়। মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয় ২০২২ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। সেখানে ছয় তলা একাডেমিক ভবন, চার তলা করে দুটি হোস্টেল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন ও দুই তলা বিশিষ্ট ডরমিটরি, মসজিদসহ আরও কিছু ভবন হস্তান্তর করা হয়। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পকেটের টাকা খরচ করে যাতায়ত করে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...