মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 139

মরণ ফাঁদ মাটির স্তুপ

0

ইট ভাটার জন্য মাটি এনে এভাবেই রাস্তার গায়ে স্তুপ করে রাখা হচ্ছে। সামান বৃষ্টি হলেই এই মাটি ধুয়ে এসে রাস্তায় জমা হবে। পাকা রাস্তায় জমে থাকা মাটি মরণ ফাঁদে পরিণত হয়। ঘটে দুর্ঘটনা। কিন্তু দেখার কেউ নেই। খোকসার বিলজানি-বসোয়া বাজার পাকা রাস্তার পাশে এভাবেই মাটি স্তুপ করে রেখেছে স্থানীয় ইট ভাটার মালিক।

আরও পড়ুন –ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের ১০ জনই মাদারীপুরের

 

আরও পড়ুন – ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের ১০ জনই মাদারীপুরের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ জন রয়েছেন। তাদের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, গোবিন্দপুরের বাসিন্দা আক্কাস আলী আকনের ছেলে আবুল বাশার আকন, সুন্দিকুড়ি গ্রামের নীল রতন বাড়ৈর ছেলে সাগর বাড়ৈ, একই গ্রামের মহেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, গোবিন্দপুরের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ, একই গ্রামের আশিষ কীর্তনীয়া, বৌলগ্রামের নৃপেন কীর্তনীয়ার ছেলে অমল কীর্তনীয়া, একই গ্রামের চিত্র সরদারের ছেলে অনুপ সরদার, শাখারপাড়ের সজিব মোল্লা ও সাদবাড়িয়ার রাজীব। এদের সবার বয়স ২০-৩০ বছরের মধ্যে।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দালালদের খপ্পরে পড়ে গত ১ জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। মামা একই উপজেলার গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকন তার সঙ্গে যোগ দেন। গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান মামা আবুল বাশার ও তার ভাগনে টিটু। সোমবার (৩ ফেব্রæয়ারি) সকালে তাদের মৃত্যুর খবর এলে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

শুধু তারাই নন, একই ঘটনায় রাজৈর উপজেলার মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৩ জনের মরদেহ উদ্ধার করে লিবিয়ার কোস্ট গার্ড। এর মধ্যে ১০ জনের বাড়িই মাদারীপুর রাজৈর উপজেলার বিভিন্ন এলাকায়।

নিহত ১০ জনের পরিবারের প্রায় সবাই চড়া সুদে লাখ লাখ টাকা ঋণ নিয়ে দালালদের হাতে তুলে দিয়েছেন। অনেকে ভিটেমাটি বিক্রি করে দালালদের টাকা দিয়েছেন। সব মিলিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।

তাদের লিবিয়া নেওয়ার পেছনে মূলহোতা রাজৈর হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলীপুরের রফিক। এ ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। তবে ঘটনার পর থেকেই ঘরবাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন দালালরা।

নিহত আবুল বাশারের বাবা আক্কাস আলী আকন বলেন, ‘মনির হাওলাদার ও স্বপন মজুমদার এই দুই দালাল ২৮ লাখ টাকা নিয়েছে। তারা আমার ছেলেকে ইতালি পাঠাবে বলেছে। আমার ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। দালালদের কঠোর শাস্তি চাই।’

নিহত টিটু হাওলাদারের চাচাতো ভাই রেজাউল হাওলাদার বলেন, ‘দালালরা লোভ দেখিয়ে আমার ভাইকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দেবে কখনো ভাবতে পারিনি। দালালের কঠিন বিচার চাই। আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ করছি।’

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান বলেন, ইতালি যাওয়ার সময় লিবিয়ায় রাজৈর উপজেলার ১০ জন যুবক মারা গেছেন বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সজীব বলেন, মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দূতাবাসের মাধ্যমে ব্যবস্থা নিতে এরইমধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে একটি মেহগনি বাগানে দিনভর শ্বাস রুদ্ধকর অভিযান চালিয়ে অভিযান শেষে একটি হ্যন্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বাগানটি ঘিরে রাখে যৌথ বাহিনী। সন্ধ্যা সোয়া ৬টায় অভিযান শেষ হয়। অভিযান শেষে গ্রেনেডটি ধ্বংস করে যৌথবাহিনী।

সকাল ৭টা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মেহগনি বাগানে এ অভিযান চালানো হয়।

সূত্র জানায়, অভিযানে আরজেএস ৩৬ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনীর টিম। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন – নিষিদ্ধ সেই চার ইট ভাটা আবারও গুড়িয়ে দিল প্রশাসন

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথবাহিনী গ্রেনেড উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেছে।

নিষিদ্ধ সেই চার ইট ভাটা আবারও গুড়িয়ে দিল প্রশাসন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা দেওয়ার পরের দিন থেকে ফের কার্যক্রম চালু করা ড্রাম চিমনির নিষিদ্ধ সেই চার ভাটা আবারো ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। একই সাথে নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা পরিচালনার দায়ে চার ভাটা মালিককে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এম এস কে -১ ও চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।

ইট প্রস্তুুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগীতা করেন কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস প্রমুখ।

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, অবৈধভাবে ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেওয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৮০ হাজার করে মোট দুই লাখ ৪০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ৮ জান্য়ুারি বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে ওই চার ভাটা মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ড্রাম চিমনি ভেঙে দেন আদালত। ভবিষ্যতে বৈধ কাগজপত্রাদি ছাড়া ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেওয়ার পরদিন ৯ জান্য়ুারি ফের ভাটা পরাচালনা শুরু করেন মালিকরা।

আরও পড়ুন – খোকসায় নিখোঁজের তিনদিন পর ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, মুচলেকা দেওয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৮০ হাজার করে দুই লাখ ৪০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ টাকা ৫০ হাজার টাকাসহ সর্বমোট তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে আইন অমাণ্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন –  সম্প্রীতির মেলবন্ধন

সম্প্রীতির মেলবন্ধন

0

প্রায় ৬শ বছর ধরে খোকসার কালীর বার্ষিক পূজা ও মেলা সম্প্রীতির স্বাক্ষ্য বয়ে চলেছে। পূজার শুরুর রাত থেকে পর দিন প্রতিমা বির্সজন সব ক্ষেত্রেই ধর্ম-বর্ণ নিবিশেষে মানুষের সমান উপস্থিতি। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। সব ধর্ম-বর্ণের মানুষের ঢল শেষ হচ্ছে মেলার ৫ম দিন রবিবার পর্যন্ত। সম্প্রীতির মেলবন্ধন প্রতিছবি ফুটে উঠেছে দ্রোহের ক্যামেরায়।

আরও পড়ুন – খোকসায় নিখোঁজের তিনদিন পর ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার

খোকসায় নিখোঁজের তিনদিন পর ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের তিনদিন পর ভ্যান চালকের অর্ধ গলিত জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় খোকসা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মডেল টাউন নামের একটি বেসরকারী আবাসন প্রকল্প থেকে নিখোঁজ ভ্যানচালক আজাদের মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের পরনের নীল রঙের টাওজার, ছায় রঙের জ্যাকেট ও লাল রঙের চাঁদর দেখে নিহত ভ্যান চালকের ছেলে রিপন হোসেন (১৯) তার বাবার মৃতদেহ সনাক্ত করে। মৃতদেহটি একটি জমির সীমানা প্রাচীরের মধ্যে বালি দিয়ে চাপা দেওয়া ছিল। নিহত আজাদকে জবাই করে হত্যা করা হয়েছে। সে শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া চরপাড়া গ্রামের বক্কারের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকালে কয়েকটি কুকুর বালির নিচে থেকে মৃতদেহের আংশিক তুলে ফেলে। এ সময় এলাকায় প্রচন্ড দুগন্ধ ছড়িয়ে পরে। খবর ছড়িয়ে পরলে উৎসুক নারী পুরুষ মৃতদেহ ঘিরে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে থানা পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছে বালির নিচে থেকে মৃতদেহটি উদ্ধার করে।

নিহত ভ্যান চালকের ছেলে রিপন হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে ভাড়া মারার জন্য তার বাবা ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এই খবর পেয়ে সে ঢাকা থেকে বাড়ি ফিরে খোকসা থানায় জিডি করে। রবিবার বিকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে বাবার মৃতদেহ সনাক্ত করেন। তবে তার বাবার লাশের গলা থেকে জবাই করা মনে হচ্ছে বলেও জানান।

আরও পড়ুন – খোকসায় উপজেলা ও পৌর বিএনপির পাল্টা প্রতিবাদ

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত হয়েছেন। না জেনে বুঝে বিস্তারিত বলা যাচ্ছে না।

খোকসায় উপজেলা ও পৌর বিএনপির পাল্টা প্রতিবাদ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলা বিএনপি’র আহবায়ক কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া ও ছাত্র নেতার উপর হামলার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

শনিবার বিকালে মুক্তিযোদ্ধা চত্বর থেকে মিছিল বের হয়। মিছিলকারীরা বাস স্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সভা করে।

একই দিন সকালে খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জুবায়ের রহমান জ্যাকির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা বিএনপি পরিবারের ব্যানারে দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন খানকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। তারই প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এ প্রতিবাদ সমাবেশ করে।

আরও পড়ুন – কোমরে রশি বেঁধে নেওয়া হচ্ছে আদালতে

পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা শরীফ এর সভপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর যুবদল সেক্রেটারি ইমরান হোসেন, খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম স্বপন, কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও সালাউদ্দিন শোভন প্রমূখ। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

আরও পড়ুন – খোকসায় সাবেক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কোমরে রশি বেঁধে নেওয়া হচ্ছে আদালতে

0

হাত দু”খানা পেছনে হ্যান্ডকাপে আটকানো। আটক ব্যক্তির কোমরে রশি বেঁধে থানা থেকে কোট হাজতে নেওয়ার এ ঘটনা বিরল নয়। এ নিয়ে সম্প্রতি উচ্চ আদালত রুলি দিয়েছে। কিন্তু মানছে না পুলিশ। আটক ব্যক্তিকে আদালতে নেওয়ার সময় পরিবহন ভাড়ার টাকা নিয়ে বনিবনা না হলেই তখন আর তার (আটক ব্যক্তির) মান-সন্মান বলে কিছু থেকে না। কোমরে রশি বেঁধে প্রকাশ্য রাস্তা দিয়ে আবার গণ পরিবহনে নেওয়া হয় আদালতে। আটক দুই ব্যক্তি মাসুদ ও রাজু। ওসমানপুর ইউনিয়ন বিএনপি নেতার দায়ের করা মারামারি মামলার আসামি তারা। খোকসা থানা থেকে কোমরে রশি বেঁধে তাদের কুষ্টিয়ার জেলা সদরের কোট হাজতে নেওয়া হচ্ছে। শনিবার সকালে ছবিটি তোলা।

আরও পড়ুন – খোকসায় সাবেক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

খোকসায় সাবেক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের রহমান জ্যাকি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

শনিবার সকালে বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের রহমান জ্যাকি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকালে থানা বিএনপির অফিস এলাকা থেকে আমরা বিএনপি পরিবারের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা বাস স্ট্যান্ডে এসে মানববন্ধন সৃষ্টি করে। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খোকসা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিস আহমেদ রাজু, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ তৈয়ব সরকার, খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর হাসেম আলী, জিয়া পরিষদের জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন।

জানা গেছে, শুক্রবার সকালে ওসমানপুর ইউনিয়ন বিএসপি’র সভাপতি শহীদ মেম্বর ও মিরাজ মেলেটারী গ্রæপের মধ্যে খোকসা খেয়া ঘাটে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জুবায়ের রহমান জ্যাকি (২৭) আহত হয়। সে ওসমানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

সূত্রটি আরও জানায়, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বর ও বিএনপিতে সদ্য যোগদানকারী মিরাজ মেলেটারীর মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। ৫ আগস্টের পর ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি মিরাজ বিএনপিতে যোগদেন। সম্প্রতি এক গরু চোর ধরা কেন্দ্র বিবাদ মান দুই পক্ষ নতুন করে বিরোধে জড়িয়ে পরে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় মিরাজ মেলেটারিকে ধাওয়া করে। তিনি আত্মগোপন করে প্রাণে রক্ষা পান। এর কিছু সময় মিরাজ মেলেটারীর ছেলে ও লোকেরা নদী পার হয়ে উপজেলা সদরে প্রবেশের চেষ্টা করে। এ সময় খোকসা খেয়া ঘাটে দুই পক্ষ হামলা পাল্টা হামলায় জড়িয়ে পরে।

ওসমানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহীদ মেম্বর জানান, তার প্রতিপক্ষ মিরাজ মেলেটারি বিএনপির এক নেতার কাছে যোগদান করে। এর পর থেকে তার লোক-জনকে হুকমী ধামকি দিয়ে আসছে। শুক্রবার সকালেও খেয়া নৌকার উপর তার ভাতিজা জ্যাকির উপর হামলা করে। তিনি এ হামলার বিচার দাবি করেন।

আরও পড়ুন – খোকসায় মসজিদ থেকে একসাথে দুটি মোটরসাইকেল চুরি

মিরাজ মেলেটারীর সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি অভিযোগ করে বলেন, পান থেকে চুন খসলেই তাদের উপর হামলা নির্যাতন চালায় তালিকা ভুক্ত সন্ত্রাসী বিএনপি নেতা শহীদ মেম্বরের লোকেরা। এই সন্ত্রাসীদের ভয়ে তিনি উপজেলা সদরে আত্মোগোপনে আছেন। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তার উপর হামলা করা হয়। পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। পুলিশ তার পক্ষের লোকদের আটক করেছে।

খোকসায় মসজিদ থেকে একসাথে দুটি মোটরসাইকেল চুরি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মডেল মসজিদ থেকে দুই নামাজির দুইটি মোটরসাইকেল চুরি হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় চোরচক্র তালা ভেঙ্গে দুটি মোটরসাইকে চুরি করে নিয়ে যায়। চোরেরা আরও তিনটি মোটরসাইকেলের তালা ভেঙ্গে রেখে যায়া। চুরি যাওয়া মোটর সাইকেল দুটি একটির মালিক প্রিন্স মাহামুদ। অপরটির মালিকের নাম রিপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরজ নামাজ শেষ করার সাথে সাথে একটি মোটরসাইকেলের মালিক ঘটনা টের পেয়ে মসজিদ থেকে বাইরে আসেন। এ সময় মসজিদের ভিতরে এ খবর পৌচ্ছে যায়। নামাজিরা বাইরে আসার পার দুটি মোটরসাইকেল চুরির ঘটনাটি টের পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী শফিকুল অভিযোগ করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্সে মধ্যে মডেল মসজিদ। কিন্তু এখানে যথেষ্ট নিরাপত্তা নেই। নৈশ প্রহরির পদ থাকলেও লোক নিয়োগ হয়নি। তিনি আরও বলেন, তার মত অনেকে মোটরসাইকেল রেখে নামাজে আসে কিন্তু তাদের নিরাপত্তা নেই।

প্রিন্স মাহামুদের শ্বশুর আল নবী হার্ডওয়ারের মালিক গোলাম ছরোয়ার জানান, মসজিদে জুমার নামাজ চলাকালে তার জামাতার সাইকেলটি চুরি হয়েছে। থানায় অভিযোগ দিয়ে সাইকেল পাওয়া যায় না। এক সপ্তাহের ব্যবধানে তার পরিবারের তিনটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

মসজিদের ইমাম আরিফুল ইসলাম জানান, আগেও নামাজের সময় ব্যাটারি চালিত পাখি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। আজও জুমার নামাজের সময় এক সাথে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা হয়েছে আগামীতে জুমার নামাজের সময় পাহারার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন – ডাম্প ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, জুমার নামাজের সময় উপজেলা মর্ডেল মসজিদ থেকে দুটি মোটরসাইকেল চুরি গেছে। মালিকরা কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন – খোকসায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...