মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 140

ডাম্প ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পাথর বোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজির আরো দ্ইু যাত্রী।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ওই নারী যাত্রীর নাম জানা গেলেও সিএনজি চালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সিএনজি যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। সিএনজি মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্প ট্রাক টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুছড়ে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা আরো দুইজন যাত্রী গুরুত্বর আহত হন। স্থনীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন -খোকসায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত ৩

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাকটি পুলিশের হেফাজতে আছে।

খোকসায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

0
আহত সাবেক ছাত্রদল নেতা জ্যাকি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতাসহ দুই পক্ষের ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে ওসমানপুর ইউনিয়ন বিএসপি’র সভাপতি শহীদ মেম্বর ও মিরাজ মেলেটারী গ্রæপের মধ্যে খোকসা খেয়া ঘাটে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জ্যাকির চাচা শহীদ মেম্বর বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায় জুবায়ের রহমান জ্যাকি (২৭)। সে ওসমানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। প্রতিপক্ষের রাজবির (২৬) ও হৃদয় (২৪)। আহতরা সহদর একই গ্রামের মিরাজ মেলেটারির ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিএনপির সভাপতি শহীদ মেম্বর ও বিএনপিতে সদ্য যোগদান কারী মিরাজ মেলেটারীর মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। ৫ আগস্টের পর ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি মিরাজ বিএনপিতে যোগদেন। সম্প্রতি এক গরু চোর ধরা কেন্দ্র বিবাদ মান দুই পক্ষ নতুন করে বিরোধে জড়িয়ে পরে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় মিরাজ মেলেটারিকে ধাওয়া করে। তিনি আত্মগোপন করে প্রাণে রক্ষা পান। এর কিছু সময় মিরাজ মেলেটারীর ছেলে ও লোকেরা নদী পার হয়ে উপজেলা সদরে প্রবেশের চেষ্টা করে। এ সময় খোকসা খেয়া ঘাটে দুই পক্ষ হামলা পাল্টা হামলায় জড়িয়ে পরে।

আহত হৃদয়

হাসপাতালে আহত চিকিৎসাধীন রাজবির ও হৃদয় সহদর দাবি করেন, খেয়া নৌকায় তারা নদী পার হয়ে তারা বাজার করতে আসছিল। ঘাটে প্রতিপক্ষ জ্যাকির নেতৃত্বে প্রায় ১শ লোক ধারালো অস্ত্রসহ তাদের উপর হামলা করে।

আহত রাজবির

ওসমানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহীদ মেম্বর জানান, তার প্রতিপক্ষ মিরাজ মেলেটারি বিএনপির এক নেতার কাছে যোগদান করে। এর পর থেকে তার লোক-জনকে হুকমী ধামকি দিয়ে আসছে। আজ (শুক্রবার) সকালেও খেয়া নৌকার উপর তার ভাতিজা জ্যাকির উপর হামলা করে। তিনি এ হামলার বিচার দাবি করেন।

আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির পেছলে উকি দিচ্ছেন মিরাজ মেলেটারি

মিরাজ মেলেটারীর সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি অভিযোগ করে বলেন, পান থেকে চুন খসলেই তাদের উপর হামলা নির্যাতন চালায় তালিকা ভুক্ত সন্ত্রাসী বিএনপি নেতা শহীদ মেম্বরের লোকেরা। এই সন্ত্রাসীদের ভয়ে তিনি উপজেলা সদরে আত্মোগোপনে আছেন। আজ (শুক্রবার) সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তার উপর হামলা করা হয়। পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। পুলিশ তার পক্ষের লোকদের আটক করেছে।

আরও পড়ুন – ব্যস্ত কৃষাণীরাও

খোকসা থানা ভার প্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। দুই জন আটক হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে রেফার্ড নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

ব্যস্ত কৃষাণীরাও

0

বোরো ধান আবাদ মৌসূম প্রায় শেষের দিকে। এ বছর পানি নামতে বিলম্ব হওয়ায় বীজতলা তৈরী থেকে ধানের চারা রোপনে বিলম্ব হয়েছে। জমিতে চারা রোপনের শ্রমিকদের যোগান দিতে কৃষাণীরাও বীজতলায় চারা তোলায় ব্যস্ত সময় পার করছে। খোকসার কাদিরপুর এলাকা থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – রুবেলের চার খুনি আদালতে স্বীকারোক্তি দিয়েছে

আরও পড়ুন – ছাত্রীদের উত্যক্ত করায় তিন বখাটকে পুলিশে দিলেন শিক্ষক

রুবেলের চার খুনি আদালতে স্বীকারোক্তি দিয়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

সেফটি ট্যাংক থেকে উদ্ধার হওয়া রফিকুল ইসলাম রুবেলের চার খুনিকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। আটকরা সবাই আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

নিখোঁজের ৭দিন পর রুবেলের লাশ উদ্ধারের সময় আটক সাগরের স্বীকারোক্তি অনুযায়ী আরও তিন জনকে আটক করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পর্যায় ক্রমে আটকদের মধ্যে রয়েছে, সদর উপজেলার বাদপুকুরিয়াগ্রামের সোলাইমানের ছেলে শাহিন, শহিদুলের ছেলে টুটুল ও ইছাহাকের ছেলে টগর।

পুলিশ জানায়, নেশার টাকা জোগাড় করতে রুবেলকে অপহরণ করে আসামীরা। এরপর তাকে একটি পরিত্যক্ত ঘরে মুখ বেঁধে রেখে দিলে সেখানেই তার মৃত্যু ঘটে। নিহতের লাশ গুম করার জন্য ওই গ্রামের একটি সেফটি ট্যাংকের মধ্যে লুকেয়ে রাখে। গ্রেফতারকৃরা বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তি জবানবন্দিতে এ সব তথ্য দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে নরসিংদি জেলার চর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী টগরকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ অভিযানে এসআই খালিদ হাসান, এসআই হাফিজুর রহমান, এসআই আনিছুর রহমান ও এএসআই ইকলাছুর রহমান নেতৃত্ব দেন।

নিহত রুবেলের ফুপু ও স্থানীয় ইউপি সদস্য আম্বিয়া আক্তার লাকি জানান, শুনছি নেশার টাকার জন্য তার ভাতিজাকে হত্যা করা হয়েছে।

মামলার বাদী নিহতের ভাই আশিকুর রহমান মিঠুন জানান, মামলায় যাদেও গ্রেফতরা করা হয়েছে তারা সবাই নেশাগ্রস্থ ও এলাকায় চুরিদারির সঙ্গে জড়িত। তারাই নেশার টাকার জন্য রুবেলকে হত্যা করেছে।

আরও পড়ুন – ছাত্রীদের উত্যক্ত করায় তিন বখাটকে পুলিশে দিলেন শিক্ষক

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ ইমরান জাকারিয়া বৃহস্পতিবার বিকালে জানান, আসামীরা সবাই মাদকাশক্ত। ভিটকিম রুবেলের পরিবারের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার জন্য আসামীরা একত্রে পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক রুবেলকে গত ১১ জানুয়ারি অপহরণ করে হাত, পা ও মুখ বেঁধে আসামী শাহিনের পরিত্যাক্ত বাড়ির একটি কক্ষে ফেলে রাখে। মুক্তিপণের টাকা দাবির পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় আসামীরা সম্মিলিতভাবে ভিকটিম রুবেলকে হত্যা করে লাশ গুম করার জন্য আসামী শাহিনের পরিত্যাক্ত বাড়ির পিছনের সেফটি ট্যাংকের মধ্যে ঢুকিয়ে রাখে। আসামীদের প্রদত্ত তথ্য মোতাবেক সাইবার টিম সংশ্লিষ্ট সকল আলামত উদ্ধার করেছে বলেও তিনি জানান।

ছাত্রীদের উত্যক্ত করায় তিন বখাটকে পুলিশে দিলেন শিক্ষক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ হিজড়া ‘ বলে ট্রল করে এক বখাটে। এ নিয়ে শিক্ষক -শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই বখাটে। সে সময় ওই বখাটে তার আরো দুই সহপাঠীকে ডেকে নিয়ে যায় ওই বিদ্যালয়। তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসম্মানজনক আচরণ শুরু করেন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে তিন বখাটকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।

আকটকৃতরা হলেন – আলাউদ্দিন নগর এলাকার আব্দুল মোমিনের ছেলে সোহান পারভেজ শুভ (১৮)। তিনি আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের কারিগরি শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

অপর দুজন হলেন একই এলাকার রাশেদ্লু ইসলামের ছেলে রাকিব হোসেন (১৮) এবং জমির উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (১৮)। তারা আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

দুপুরে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশপথে বখাটেদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষক – শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌছে আটককৃতদের থানায় নিয়ে যান।

এসময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানায়, মেয়েরা মাঠে বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে খেলাধূলার প্রস্তুুতি নিচ্ছিলো। সেসময় বখাটে শুভ বেপরোয়া ভাবে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে ঢুকে এবং শিক্ষার্থীদের ‘হিজড়া’ বলে ট্রল করে। পরে শুভর অপর দুই সহপাঠী এসে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করে। তারা বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শুভ বলেন, নতুন ভোটার তালিকার কাজ শুরু হয়েছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম আলাউদ্দিন নগর এলাকায় ভোটার তালিকার দায়িত্বে রয়েছেন। আমার এবং আমার বোনের ভোটার তালিকা জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি শহিদুল ইসলামের কাছে দিতে এসেছিলাম। তবে ভুল বোঝাবুঝি হয়।

আটকৃত সোহাগ বলেন, অবরুদ্ধের খবর পেয়ে আমি আর রাকিব শুভকে নিয়ে যেতে বিদ্যালয়ে এসে ফেঁসে গেছি। আমরা কিছু করিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ভোটার তালিকা চলছে গ্রামে। তবে বখাটে শুভ বিদ্যালয়ে ঢুকে অশোভন আচরণ শুরু করে। পরে অপর দুইজন এসে উত্তেজনা সৃষ্টি করলে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শুভর বাবা আব্দুল মোমিন ফোনে বলেন, শিক্ষকদের কাছে ভোটার তালিকার কাগজপত্রাদি জমা দিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে মিটমাট করা হবে।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবির বৃক্ষ রোপণ করলো

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, শিক্ষার্থীদের উত্যক্ত করার অপরাধে তিন বখাটেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।

আরও পড়ুন – আমের মুকুল

আমের মুকুল

0

প্রকৃতিতে খনার বচনের প্রতিফলন যথার্থই ঘটেছে, “পৌষে কুশি, মাঘে বোল (মুকুল), .. .. ”। মধ্য মাঘে আমের গাছ মুকুলে ছেয়ে গেছে। বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবির বৃক্ষ রোপণ করলো

 

খোকসায় ছাত্রশিবির বৃক্ষ রোপণ করলো

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ ওয়াজেদ আলী, খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু, ইসলামী ছাত্রশিবির খোকসা উত্তর থানা শাখার সভাপতি কামরুল ইসলাম, দক্ষিণ থানা শাখার সভাপতি সাকিব হুসাইন সহ উপজেলার ইসলামী ছাত্রশিবির,এবং কলেজ শাখার সদস্যবৃন্দ।

আরও পড়ুন – খোকসার কালীর বার্ষিক পূজা শেষে প্রতিমা বিসর্জন

খোকসা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু বক্কর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভাটি সঞ্চালনা করেন খোকসা সরকারি শাখা ছাত্রশিবির সেক্রেটারি মুক্তার হোসেন ।

খোকসার কালীর বার্ষিক পূজা শেষে প্রতিমা বিসর্জন

0

স্টাফ রিপোর্টার

গড়াই নদীতে বিশালদেহী কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খোকসার কালীর বার্ষিক পূজার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তবে সপ্তমী পূজা পর্যন্ত আনুষ্ঠানিক পূজা-অর্চনা ও গ্রামীন মেলা চলবে।

খোকসার কালী বার্ষিক পূজা উপলক্ষে তৈরী করা প্রতিমা বুধবার সন্ধ্যায় গড়াই নদীর কালী বাড়ির ঘাটে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন দেতখতে হাজার হাজার পূর্ণার্থী ও দর্শনার্থী নদীর দুই তীরে অপেক্ষা করেন। অনেকেই নৌকা নিয়ে বিসর্জনের দৃশ্য উপভোগ করেন।

প্রায় ছয়শ বছর ধরে মাঘ মাসের আমাবশ্যার তৃথিতে খোকসার কালীর বার্ষিক পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। একই ধারায় মঙ্গলবার দিনগত রাতে এ বছরের বার্ষিক পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রায় ২৪ ঘন্টা ঘরে চলে পূজা অর্চনা।

বুধবার বিকালে বার্ষিক পূজা মন্দির থেকে ১১ লম্বা কালী প্রতিমাটি বিসর্জনের জন্য বেড় করা হয়। মন্দির সংলগ্ন গড়াই নদীর ঘাট পর্যন্ত প্রতিমার সামনে ও পেছনে জনস্্েরাতের সৃষ্টি হয়। ভিড় ঠেলে কয়েকশ গজ দূরে প্রতিমা নিতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায়। সন্ধ্যা নামার আগেই নদীর দুই তীরে জনসমুদ্রের সৃষ্টি হয়।

আরও পড়ুন – অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি অ্যাওয়ার্ড পেলেন মনিরুল ইসলাম

কালী বাড়ি মন্দির কমিটির অর্থ সম্পাদক প্রবীর সরকার বলেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ন পরিবেশে কালীর বার্ষিক পূজা ও উৎসব সফল ভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য সব শ্রেণি পেশার মানুষদের ধন্যবাদ জানান।

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি অ্যাওয়ার্ড পেলেন মনিরুল ইসলাম

0

স্টাফ রিপোর্টার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৪ পেয়েছেন মোহনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম। গড়াই নদীর প্রকল্পে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় এ পুরস্কার পেলেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে মনিরুল ইসলামসহ তিনজন সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ বিজয়ী অন্য দুজন হলেন আজকের পত্রিকার সাইফুল মাসুম ও সমকালের হাসান হিমালয়।

দক্ষিণাঞ্চলের জনগুরুত্বপূর্ণ গড়াই নদীর খনন প্রকল্পের দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। এখানে উঠে আসে গড়াই নদী খননপ্রকল্প নিয়ে সীমাহীন দুর্নীতির চিত্র। ২ পর্বের ধারাবাহিক এই প্রতিবেদনের জন্য এ বছর টিআইবি দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অর্জন করেন তিনি।

শুরুতেই এই প্রতিবেদন করতে গিয়ে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার অভিজ্ঞতা জানান মনিরুল ইসলাম। বলেন, জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় নেয়ার বিকল্প নেই। পাশাপাশি এসব প্রকল্পে স্থানীয় অংশীজনদের অন্তর্ভূক্ত করার পরামর্শও দেন তিনি।

গড়াই নদী যে শুধু যে একটি নদীই নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ সুন্দরবনের রক্ষাকবচ- সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মোহনা টেলিভিশনের বার্তাপ্রধান বোরহানুল হক সম্রাট। আর প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ বলেন, নদীর বায়োপ্লাষ্টিক উত্তোলন নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তাই এ ব্যাপারে টিআইবির পর্যবেক্ষণ জরুরি।

আর প্রতিবেদনের মেন্টর প্রখ্যাত সাংবাদিক শাহনাজ মুন্নী বলেন, গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে নতুন কিছু করতে হবে। এজন্য চোখকান খোলা রাখতে হবে।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সুস্থ সাংবাদিকতায় পারে সুস্থ রাজনীতির বিকাশ ঘটাতে। আগামীতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে টিআইবি কাজ করবে। এ সময় তিনি তিন ফেলোকে অভিনন্দন জানান।

মনিরুল ইসলামের জন্ম কুষ্টিয়ার খোকসায়। তিনি পিআইবি থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ সম্পন্ন করেন।

গণমাধ্যমে বিট ভিত্তিক সাংবাদিকতায় বিভিন্ন সময় তিনি সেবা খাত, ক্রাইম, আইসিটি, অর্থনীতি নিয়ে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে মনিরুল ইসলাম পেয়েছেন বিজেসি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩, ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ রানার্স আপ, এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড, পিস ফর ফিল্ম ও ইউএনডিপির পিস ফিল্ম অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেন।

বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন- মোহনা টিভির সিইও ও বার্তাপ্রধান বোরহানুল হক সম্রাট, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ, দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, সমকালের প্রধান প্রতিবেদক মশিউর রহমান, মফস্বল সম্পাদক মনির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনার উপদেষ্টা অধ্যাপক ডা. সুমাইয়া খায়ের, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি মানিক, শাহনাজ মুন্নী, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ।

খোকসার কালীপূজা ও মেলা শুরু

0

স্টাফ রিপোর্টার

খোকসার কালীর বার্ষিক পূজা ও সপ্তাহ ব্যাপী মেলা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে কালী বাড়ির বার্ষিক পূজা মন্দিরে বিশালদেহী কালী মূর্তি স্থাপন করা হয়। সন্ধ্যায় প্রথাগত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মাঘি আমাবশ্যার তৃথিতে বার্ষিক পূজার মূল আনুষ্ঠানিকতার শুরু হয়েছে। রাত ভোরে চলবে আরাধনা। বুধবার সন্ধ্যায় গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ পূজার মূল পর্ব শেষ হবে। কালীর বার্ষিক পূজা উপলক্ষে কয়েকশ দোকানী প্রসাধনি, পূজার সামগ্রী, সাঁখা-শিদুর, বাঁশ-বেত, লোহার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। পূজা উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলায় চলবে সপ্তমী পূজা পর্যন্ত।

ছ’শ বছরের ঐতিহ্যবাহী এ কালী পূজায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পূজা মন্দিরে আধা কিলোমিটার আগেই পুলিশ চৌকি বসানো হয়েছে। পূজা মন্দিরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পূজা মন্দির এলাকায় অসংখ্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন –কুষ্টিয়ায় বিপ্লবে আহতদের মানসিক ট্রমা নিরসনে কাউন্সিলিং সভা

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, কালী পূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে থানা পুলিশের সাথে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজা মন্দির ও আশেপাশের এলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...