মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬.
Home Blog Page 182

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদাহ সদর উপজেলার সাধুহাটি কৃষি খামার এলাকায় সড়ক দুর্ঘটনায় সুবাহান মল্লিক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবাহান মল্লিক শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের জাহান মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলার ডাকবাংলা বাজারে তার মেয়ে সুখজান নেছার কাছে থাকতেন।

পুলিশ ও প্রত্যাক্ষ্যদশী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি কৃষি খামারের কাছে একটি পাখি ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে দুই মহিলাসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সুবাহান মল্লিক মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আইভি জানান, সুবাহান মল্লিকের মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন – পদ্মা নদী থেকে ৫১ ঘন্টা পর অপর পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ঝিনাইদাহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন খবর নিশ্চিত করেছেন। আহত দুই মহিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পদ্মা নদী থেকে ৫১ ঘন্টা পর অপর পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মানদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজের ৫১ ঘন্টা পর পুলিশের আরো এক সককারী উপ-পরিদর্শক মুকুল হোসেনের মরদেহ উদ্ধার হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সকাল ৮ টার দিকে পাবনা নাজিরগঞ্জ ঘাট সংলগ্ন কবর স্থানের পাশের পদ্মানদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খুলনার ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল তিনটার দিকে নিখোঁজের ৩৬ ঘন্টা পর সদরুল আলম নামের পুলিশের সহকারী উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, গত রবিবার গভীর রাতে চরসাদিপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের উদ্দেশ্য নদীপথে যাবার সময় অবৈধ ইলিশ শিকারীরা পুলিশের নৌকায় হামলা করে। হামলায় পুলিশের নেতৃত্বদানকারী পুলিশের পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মারাত্মক ভাবে আহত হন এবং তাদের সাথে থাকা দুজন ইউপি সদস্যসহ বাকী পুলিশ সদস্য সাঁতরে পাড়ে উঠলেও সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল আলম ও মুকুল হোসেনকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন – কুষ্টিয়াসহ ৮ জেলায় নতুন ডিসি

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খুলনার ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল তিনটার দিকে সদরুল আলম নামের সহকারী উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে ৫১ ঘন্টা পর বুধবার সকাল আটটার দিকে সুজানগর থানার নাজিরগঞ্জের পদ্মানদীতে পুলিশের ওপর সহকারি উপ-পরিদর্শক মুকুল হোসেনের মরদেহ ভেসে উঠলে স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধার করে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

কুষ্টিয়াসহ ৮ জেলায় নতুন ডিসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ফাঁকা থাকার পর কুষ্টিয়াসহ দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্র্বতী সরকার।

বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব তৌফিকুর রহমানকে কুষ্টিয়ার ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা বিভাগের উপ-প্রধান আফরোজা আক্তার চৌধুরীকে জয়পুরহাটে, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আক্তারকে রাজশাহীতে, নৌ পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদফতরের অতিরিক্ত পরিচালক নুরুল ইসলামকে সিরাজগঞ্জ।

আরও পড়ুন –খোকসায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খোকসায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) খোকসা থানা বিএনপির অফিস থেকে র‌্যালী বের করা হয়। উপজেলা সদরের প্রধান বাজার প্রদক্ষীণ শেষে অফিসের সামনে এসে সমাবেশর মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করা হয়।

খোকসা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খোকসা থানা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ছেলে সৈয়দ ফায়েজ আহমেদ রুমী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – জাতিসংঘ মানবাধিকারের কার্যালয় হবে ঢাকায়: উপদেষ্টা শারমিন

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব সরদার মনিরুজ্জামান কাজল, যুগ্ম সম্পাদক এবং শিমুলিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোমিনুর রহমান মমিন, যুবনেতা রেজাউল করিম রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়ন প্রমুখ।

জাতিসংঘ মানবাধিকারের কার্যালয় হবে ঢাকায়: উপদেষ্টা শারমিন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, কার্যালয় হলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি তদন্ত করতে পারবে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে শারমিন মুরশিদ সাংবাদিকদের এ কথা বলেন। এই বৈঠকে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

শারমিন মুরশিদ বলেন, একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। কার্যালয় চালু হলে সবচেয়ে বেশি যে সুবিধা হবে তা হলো, মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্র্বতীকালীন সরকার সম্মতি দিয়েছে জানিয়ে শারমিন মুরশিদ বলেন, শিগগিরই এই কার্যালয় হবে। তিনি বলেন, ‘এখানে কার্যালয় (মানবাধিকার পরিষদ) থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।’

শারমিন মুরশিদ বলেন, যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, চলে যায়, তারা যদি নিজেদের অপরাধের তদন্ত করে, সে তদন্ত তো হয় না। নাগরিক সমাজ থেকে যখন তদন্ত করা হয়, অথবা সত্যটা যখন তুলে ধরা হয়, তখন তাদের ওপর নির্যাতন আসে এবং নানা চাপের মুখে থাকতে হয়। সেই কথাগুলো (নাগরিক সমাজের চাপে পরার কথা) ব্যক্ত করা যায় না, রিপোর্টও করা যায় না।

আরও পড়ুন – খোকসায় পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবসায়ীর মানববন্ধন

উপদেষ্টারা কী ধরনের প্রতিবন্ধকতা দেখছেন এবং বর্তমান পরিস্থিতিকে তারা কীভাবে দেখছেন, তা–ও জানতে চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিরা। এ বিষয়ে শারমিন মুরশিদ বলেন, ‘আমরা প্রত্যেকে যাঁর যাঁর ক্ষেত্র থেকে বলেছি চ্যালেঞ্জগুলো কী এবং তারা (মানবাধিকার পরিষদ) কোথায় আমাদের পাশে দাঁড়াতে পারে।’

আরও পড়ুন – আওয়ামীপন্থি সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

অন্তর্র্বতীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, অন্তর্র্বতী সরকারের দায়িত্ব মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। তারা (মানবাধিকার পরিষদ) সহায়তামূলক অবস্থান থেকে এখানে এসেছে।

দুই উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আওয়ামীপন্থি সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামীপন্থি ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের কার্ড বাতিল করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর।

যে সব সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হলো তাদের নাম- প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক ডিজি জাফর ওয়াজেদ, নয়াদিল্লির সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক ও বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা, ওমেননিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক ফরিদা ইয়াসমিন, দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাস চন্দ্র সিংহ রায়, ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা, আমাদের সময় ডটকমের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি ফরাজী আজমল হোসেন, একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ফ্রিল্যান্স সাংবাদিক মিথিলা ফারজানা, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী ও ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা।

আরও পড়ুন – সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর দাফন সম্পন্ন

আরও পড়ুন – খোকসায় পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবসায়ীর মানববন্ধন

এতে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হল।

সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর দাফন সম্পন্ন

0

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম. শহীদুজ্জামান বেল্টু ইন্তেকাল করেছেন। (ইন্না—– রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) রাত পোনে ১২ টার দিকে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। শহিদুজ্জামান বেল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ জানান, মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে, একই দিন জোহর বাদ কালীগঞ্জ সরকারী ভুষন স্কুল মাঠ ও এশাবাদ তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন করা হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, শহীদুজ্জামান বেল্টু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ধোপাদী গ্রামে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে এরশাদ সরকারের সময়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এরশাদের পতনের পর তিনি বিএনপি যোগদান করেন। ১৯৯১ সালের নির্বাচনের অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত পর পর চারটি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বেল্টু সংসদ সদস্য থাকাকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি, জেলা বিএনপি’র সহ-সভাপতির ও মৃত্যুর আগ পর্যন্ত দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার স্কুল, কলেজ, ব্রীজ ও গুরুুত্ব পুর্ন রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেন।

আরও পড়ুন –খোকসায় ভ্রাম্যমান আদালত সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে

বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টুর মৃত্যুতে তার নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে নেতাকর্মীরা ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়াস্থ বেল্টুর বাসভবনে জড়ো হয়। এদিকে বিএনপি নেতা বেল্টুর মৃত্যুতে বাংলাদেশের এটর্নি জেনারেল এ্যাডঃ আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

খোকসায় ভ্রাম্যমান আদালত সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বেশী দামে ডিম বিক্রির প্রমান মেলায় সাত ব্যবসায়ীকে জরিমান করেছে।

মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ট্রাস্কফোর্স যৌথ ভাবে এ অভিযাান পরিচালনা করেন।

আরও পড়ুন – খোকসায় পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবসায়ীর মানববন্ধন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক সূচন্দন মন্ডল জানান, নিয়মিত বাজার মনিটারিং এর আওতায় অভিযান পরিচালনা করে। ডিম ব্যবসায়ী শাহিন নির্ধারিত দামের থেকে প্রতি ডজন ডিমে অতিরিক্ত ৬ টাকা বেশি নিচ্ছিলেন। তাকে হাতে নাতে ধরে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্র ও পরিবেশন করায় রায় সুইটস হোটেল এন্ড রেষ্টুডেন্টের ও মধুসূদন মিষ্টি ভান্ডারের মালিক কে ৫ হাজার টাকাসহ মোট সাত ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন – পদ্মায় নিখোঁজের ৩৪ ঘণ্টা পরে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: সোহেল রানা, ফুড ইন্সপেক্টর মোছা মিনারা খাতুন উপস্থিত ছিলেন।

পদ্মায় নিখোঁজের ৩৪ ঘণ্টা পরে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল হাসানের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপর ২ টা ৫৫ মিনিটের দিকে উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এঘটনায় এখনও নিখোঁজ সহকারী উপ-পরিদর্শক মুকুল হোসেনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গত সোমবার ভোরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শ্রীখোল এলাকায় দুর্বৃত্তদের হামলায় পুলিশের দুই সদস্য নিখোঁজের ঘটনা ঘটে। এছাড়াও এ ঘটনায় আহত হন এক উপ উপরিদর্শক ও দুই ইউপি সদস্য।

এ তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার অভিযান পরিচালনাকারী ও কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফিরোজ আহমেদ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আনুমানিক প্রায় দুই কিলোমিটার ভাটি থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পুলিশ সদরুলের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর পুলিশ সদস্যকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। নিহত সহকারী উপ-পরিদর্শক সদরলি হাসান পাবনার আতাইকুলা থানার কাজিপুর গ্রামের আব্দুল ওহাবের বড় ছেলে। আর নিখোঁজ সহকারী উপরিদর্শক মুকুল হোসেন (৪০) মেহেরপুর জেলার কালাচাঁদপুর গ্রামের মৃত আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

এই হামলায় আহতরা হলেন – কুমারখালী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর সদস্য ছানোয়ার হোসেন ছলিম ও ৬ নম্বর সদস্য আনোয়ার হোসেন টিটন।

আরও পড়ুন – খোকসায় পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবসায়ীর মানববন্ধন

কুমারখালী থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগীতায় নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পরে এএসআই সদরুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের উদ্ধারে অভিযান চলছে।

খোকসায় পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবসায়ীর মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার দোকান ঘরের ভাড়াটিয়াকে বিনা নোটিশে উচ্ছেদ করে প্রতিপক্ষকে দখল দেওয়ার প্রতিবাদে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)’র বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।

মঙ্গলবার সকালে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিরুদ্ধে সেচ্ছাচারীতার অভিযোগে পৌর কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করা হয়।

ব্যবাসায়ীর অভিযোগ, সোমবার সকালে পৌরসভার একজন কর্মচারী তাকে ফোন দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে বলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তার ভাড়া নেওয়া ঘর নিয়ে শুনানী হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে শুনাণী শুরু হয়। পরে সিদ্ধান্ত জানানো হবে জানিয়ে দেওয়া হয়। এ ঘটনার তিন ঘন্টার ব্যবধানে তাকে ভাড়া ঘর থেকে উচ্ছেদ করা হয়। এ সময় তিনি বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন। ঘরটি তাৎক্ষনিক ভাবে ভাবে অপর এক ব্যবসায়ীকে দখল দেওয়া হয়।

মানব বন্ধন চলাকালে বক্তব্যে দোকান ঘর থেকে উদ্ধেদ করা ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাজিব দাবি করেন, প্রায় একযুগ আগে পৌর সভার সাবেক মেয়র ৪০ হাজার টাকা জামানত নিয়ে মাসিক ৫০০ টাকা ভাড়ায় তার বাবা আসকর আলীকে মাছ বাজার সংলগ্ন দোকান ঘরটি ভাড়া দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাছ ব্যবসায়ী রুনু ঘরটি ভাড়া নেন। দীর্ঘদিন ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ৫ আগস্টের পর তাকে (রুনুকে) উচ্ছেদ করে ঘরটি পুনঃ দখল নেয় রাজিব। ২৮ অক্টোবর মৌখিক নেটিশে রাজিবকে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের ডাকা হয়। সেখানে দুই পক্ষ উপস্থিত হন। পরে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। এ ঘটনার ৩ ঘন্টার ব্যবধানে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ব্যবসায়ী রাজিবকে বিনা নোটিশে উচ্ছেদ করে দখলদার আওয়ামী লীগ কর্মীকে রুনুকে দোকান ঘরটি বুঝে দেন।

রাজিব আরও জানান, বিগত মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী তিনশো টাকার স্ট্যাম্পে ঘরের ভাড়া নামা লিখে দিয়ে গেছে। তাকে অবৈধভাবে ভাড়া ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি সুবিচারের দাবি করেন।

বর্তমান দখলদার রুনু বলেন, ৭ আগস্ট রাজিব ও তার লোকজন তাদের উচ্ছেদ করে দোকান দখল নেয়। তারা পৌরসভার প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করে। শুনানীর পর প্রশাসক ন্যায় বিচার করে তাদের ঘর তাদের দখল দিয়েছেন।

পৌর সভার প্রশাসক ও উপওেজলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন বলেন, তিনি শুধু নির্বাহী আদেশ পালন করেছেন। আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন – পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলা দুই পুলিশ সদস্য নিখোঁজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আপনারা জানেন, খোকসা বাজারে একটা হাট আছে। সেই হাটে একজন দীর্ঘদিন যাবত বসে ছিল। এবং সে অন্য একজনকে অবৈধ ভাবে ভাড়া দিয়ে সেখান থেকে আর্থিক সুবিধা পেত। পরবর্তীতে এটা জানার পর সেখান থেকে তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “এখন পৌরসভা তার স্বার্থে লিজ দিতে পারে বা ইজারা দিতে পারে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...