মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬.
Home Blog Page 188

আওয়ামী লীগকে নিষিদ্ধসহ এলডিপির ২৩ দফা প্রস্তাব

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি লিখিতভাবে ২৩ দফা প্রস্তাব দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

শনিবার (১৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির কথা উল্লেখ করে অলি আহমদ বলেন, যারা আমাদের ছেলে-মেয়েদের হত্যা করেছে, তারা কি আমাদের দুলাভাই। তাদের আমরা নরম বিছানায় ঘুমানোর ব্যবস্থা করে দেবো।

এলডিপি প্রেসিডেন্ট বলেন, নির্বাচন করে করবেন কি? সব চোর-ডাকাতগুলি যদি থেকে যায়। যারাই দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে। যারা আমার ছেলে-মেয়েদের হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদের থেকে সেই টাকাগুলো নিয়ে আসতে হবে। তারপরে নির্বাচন করেন।

আওয়ামী লীগ আমলে জামায়াত নেতাদের ফাঁসি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওদেরকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দিতে হবে। জামায়াতকে ফাঁসি দেওয়া হয়েছে, এখন আওয়ামী লীগকে ফাঁসি দেন।

তিনি বলেন, আপনারা আমরা সবাই, পুরা জাতি একটা যুদ্ধের মধ্যে গেলাম জুলাই-আগস্ট মাসে। এ যুদ্ধটা কার বিরুদ্ধে হলো, এ যুদ্ধটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধটা কেন হলো, তারা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, জনগণের মুখোমুখি করে দিয়েছে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আমাদের বহু ছেলেমেয়েরা হতাহত হয়েছে। প্রায় দেড় হাজারের বেশি ছেলেমেয়ে মৃত্যুবরণ করেছে। অনেকে বলে আরও বেশি হবে, যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। ১৫-২০ হাজারের বেশি বিভিন্নভাবে আহত হয়েছে।

কর্নেল (অব.) অলি বলেন, আজকে কী কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আজকে আমরা আবার বলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ ১৮ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা সবাইকে ব্যবহার করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। শেষপর্যন্ত তারা জনতার চাপে টিকে থাকতে পারেনি, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে।

আরও পড়ুন – লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইলসহ যুবক আটক

অধ্যাপক ইউনূসকে কঠোর হওয়ার পরামর্শ দিয়ে কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, আমরা বলেছি সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। আমরা আপনাদের সঙ্গে আছি। কারণ এটা একটা ওয়ারটাইম সরকারের মতো। এটা পিস টাইম সরকার না। ওয়ার টাইম সরকারকে যা করতে হয়, কঠোর হস্তে দমন করতে হবে। এখানে সহজ-সরলভাবে কিছু করার অবকাশ নেই। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে।

তিনি বলেন, হাসিনার যারা কট্টর সমর্থক ছিল তাদের চাকরিচ্যুত করতে হবে। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে জেলে নিক্ষেপ করতে হবে। আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, তারা এখনও শেখ হাসিনাকে সাহায্য করছে। তারা চিহ্নিত, তাদের চিহ্নিত করার কোনো প্রয়োজন নেই।

২৩ দফা প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে অলি আহমেদ বলেন, আজকেও আমরা ২৩টি প্রস্তাব দিয়েছি। এ ২৩টি প্রস্তাব বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন, সুষ্ঠু অবাধ নির্বাচন, সুন্দর প্রশাসন, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য, গরিব মেহনতি মানুষ যারা দ্রব্যমূল্যের কারণে কষ্ট পাচ্ছে তাদের সুবিধার জন্য এ পয়েন্টগুলো আমরা দিয়েছি।

লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইলসহ যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাউল স¤্রাটট লালনের আখড়াবাড়ির মেলা থেকে চুরি হওয়া ১৬টি মোবাইলসহ শরিফ (২৭) নামে একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে শহরের ডায়মন্ড হোটেল থেকে তাকে আটক করা হয়।

আটক শরিফ নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর বাড়িপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে কুমারখাালীর ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে সাত দিনব্যাপী মেলা শুরু হয়েছে। শুক্রবার মেলার দ্বিতীয় দিন মানুষের ঢল নামে। প্রচন্ড ভিড়ে অসংখ্য মোবাইল ও মানিব্যাগ চুরি হয়। বিকাল ৩টার দিকে ঝিনাইদহ থেকে আসা আরমান আলী নামে এক যুবকের পকেট থেকে মোবাইল চুরি হয়। প্রযুক্তি ব্যবহার করে তার চুরি হওয়া মোবাইল ফোনের লোকেশন একটি হোটেলে দেখা যায়। পরে তারে সেখানে অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের সদস্য শরীফকে আটক করে। তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে। এ সময় শরীফের দেওয়া তথ্যমতে হোটেল কক্ষের বিছানার নিচ থেকে ১৬টি মোবাইল উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা তিনজন পালিয়ে যান।

ডায়মন্ড হোটেলের পরিচালক উজ্জ্বল মোল্লা বলেন, মেলায় বেড়াতে এসেছে জানিয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক হওয়া ব্যক্তিসহ কয়েকজন হোটেলের কক্ষ ভাড়া নেয়। রাতে এক ব্যক্তি এসে দাবি করে লালন মেলা থেকে তার মোবাইল মোবাইল হারিয়ে গেছে। যার লোকেশন এই হোটেলে। তখন তার মোবাইল উদ্ধারে আমরা সহযোগিতা করি।

আরও পড়ুন – মানববন্ধনে আসা আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলা

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, তারা একটি সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট। দেশের যেখানে লোকসমাগম হয় সেখানে চোর চক্রের সদস্যরা যায়। চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মানববন্ধনে আসা আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আসা বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয় দিবসের তালিকা থেকে ১৫ আগস্ট ও ৭ মার্চ বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা জড়ো হয়েছিলেন। তারা মানববন্ধন করতে চাইলে বাধা ও একপর্যায়ে তাদের মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে ১০-১৫ জন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে এসেছিলেন মানববন্ধন কর্মসূচি পালন করতে। তা শোনার পরই বিএনপির ৫০-৬০ নেতাকর্মী এসে তাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪-৫ জন বেধড়ক মারধর করেন।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর……।

আরও পড়ুন – কুমারখালীতে সীরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়াতে দৌড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, ‘এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।’

কুমারখালীতে সীরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে সীরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ অডিটোরিয়াম মিলনায়তনেএ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম।

কবি ও নাট্যকার লিটন আব্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক কবি শিক্ষক ও খতিব মাহমুদ শরীফের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমারখালী ইসলামীয়া ফাজিল মাদরাসার সহযোগী অধ্যাপক হাফেজ মাওলানা মো: জুলফিকার আলী৷

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল। আলোচনা করেন, রাসুল সা. এর জীবনীর উপর আলোচনা করেন, হাফেজ মাওলানা নূর মহম্মদ, লেখক শিক্ষক মো: হাশিম আলী, পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমান।

আরও পড়ুন –কৃষককে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখে গেলো দুর্বৃত্তরা

এ অনুষ্ঠানে নাথ-এ রাসুল পরিবেশন করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম জহির বিন মাজিদ, আলোকিত শিল্পগোষ্ঠীর শিল্পী আব্দুল্লাহ। ইসলামী সংগীত পরিবেশন করেন, গড়াই শিল্পীগোষ্ঠীর সদস্য মো. সাজ্জাদুল ইসলাম জীম ও মো. সিফাত।

আলোচনা শেষে স্বেচ্ছাসেবী সংগঠনের ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে দুইজন দুস্থ নারীকে সেলাই মেশিন সহ অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কৃষককে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখে গেলো দুর্বৃত্তরা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ইসরাফিল (২৫) নামে এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ইসরাফিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই ফুপাত ভাই মুছা। এরপ থেকে ইসরাফিল নিখোঁজ ছিলো। পর একটি জামগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এতে পরিবারের সন্দেহ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নিহত ইসরাফিল বাঘাডাঙ্গা গ্রামের আমিন উদ্দীনের ছেলে। শনিবার বিকালে পুলিশ নিহত’র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত’র স্ত্রী চম্পা খাতুন জানান, মুছার স্ত্রী তাদের যাতায়াতের রাস্তায় প্রতিদিন গরুর গোবর ফেলে পথ বন্ধ করে দিত। এর প্রতিবাদ করায় তার স্বামীকে তারই ফুপাত ভাই মুছা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার ঘটনার সঙ্গে মুছা, আব্দুল হামিদ, কামাল ও আল আমিন জড়িত বলেও চম্পা খাতুন অভিযোগ করেন।

নিহত’র প্রতিবেশি দাউদ হোসেন জানান, রাস্তা নিয়ে তার ফুপাতো ভাইদের সঙ্গে দ্বন্দ ছিল। এ কারণে এই হত্যাকন্ড ঘটতে পারে।

স্থানীয় ইউপি মেম্বর ওবাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইসরাফিলের ফুপাতো ভাই মুছা তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে গ্রামের একটি মাঠে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন – শেষ হলো লালন স্মরণোৎসব

মহেশপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, নিহত ইসরাফিলের শরীরে আঘাতের সাধারণ চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হতে পারে এমন প্রশ্ন ওঠায় মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে লাশ ময়না তদন্ত করতে ঝিনাইদহে পাঠানো হয়েছে। তিনি বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দেওয়া হয়নি।

শেষ হলো লালন স্মরণোৎসব

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে দিনভর অঝর ধারার কার্তিকের বৃষ্টিতে ভিজে বাউল স¤্রাট লালন শাহ’র আখড়াবাড়িতে স্মরণোৎসব শেষ হলো।

বৃহস্পতিবার উপজেলার ছেউড়িয়ার আকড়াবাড়িতে লালন শাহ’র ১৩৪তম তিরোধান উপলক্ষে স্মরণোৎসব শুরু হয়। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে উৎসব শেষ হলে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন বাউল ভক্ত-অনুরাগীরা। তবে, শনিবারও আখড়াবাড়িতে চলবে তিন দিনব্যাপী বাউলমেলা।

প্রবীণ সাধক নহির শাহ বলেন, ‘বিভিন্ন মতের মানুষ একত্র হয়ে একমতে চলার নাম সাধুসঙ্গ। সেখানে সাধু-গুরুরা একই সুর, একই তাল, একই ভাবে সাধুসঙ্গে অংশ নেন।’

১৮৯০ সালের ১৭ অক্টোবর দেহত্যাগ করেন ফকির লালন শাহ। এরপর থেকেই দিনটি তিরোধান দিবস হিসেবে পালিত হচ্ছে। তিরোধান দিবস তথা পহেলা কার্তিক অধিবাস সেবার মধ্য দিয়ে শুরু হয় অষ্টপ্রহর সাধুসঙ্গ। পরদিন সকালে বাল্যসেবা ও বিকালে পূর্ণসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হয়।

আরও পড়ুন – শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ কল্পনাপ্রসূত – আওয়ামী লীগ

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্মরণোৎসব উদ্বোধন করেন তত্ত¡াবধায়ক সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ কল্পনাপ্রসূত – আওয়ামী লীগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা গণহত্যার অভিযোগ কল্পনাপ্রসূত বলে দাবি করেছে দলটি।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়। একই সঙ্গে মামলাটিকে ঘৃণ্যতম ও জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।

ফেসবুকে দেওয়া বিবৃতির হুবহু- “মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ আইন করা হয়েছিল জানিয়ে পোস্টে বলা হয়, ‘শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বিচারের উদ্যোগ গ্রহণ করেছিল। জাতির অঙ্গীকার পূরণে এই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। এই বিচার সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল।”

‘এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং এই বিচারের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এক ঘৃণ্য প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী শক্তি এবং অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্র্বতী সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে গণহত্যার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। আইনের শাসনের সকল নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

পোস্টে আরও বলা হয়, ‘আওয়ামী লীগ অসাংবিধানিক ও অবৈধ সরকারের এই ঘৃণ্যতম মধ্যযুগীয়, জঘন্য এবং অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা জানাচ্ছে। আওয়ামী লীগ সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘৃণ্য প্রক্রিয়া বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘শেখ হাসিনার সরকারের উদ্যোগে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের আইনজীবীকে প্রহসনমূলকভাবে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। এটি জাতির সঙ্গে এক জঘন্য মশকরা।’

গণহত্যার জাতিসংঘের কনভেনশনের সংজ্ঞা তুলে ধরা হয় বিবৃতিতে। এতে বলা হয়, ‘এই কনভেনশন অনুযায়ী গণহত্যা হলো হত্যাকান্ডসহ এমন ক্ষতিকারক কাজ যার মূল লক্ষ্য হচ্ছে, সম্পূর্ণ বা আংশিকভাবে, কোনো জাতি, গোষ্ঠী, সম্প্রদায় কিংবা ধর্মীয় গোষ্ঠীকে ধ্বংস করা।’

ছাত্র-জনতার আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য চালানো হয়েছিল দাবি করে আওয়ামী লীগ থেকে দাবি করা, ‘জুলাই-আগস্টে বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনের নামে যে সন্ত্রাস ও নৈরাজ্য চালানো হয়েছিল, সেটি সারা বিশ্ব দেখেছে। সন্ত্রাসীরা পুলিশসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের কীভাবে হত্যা করেছে, সেটি আমরা সকলে দেখেছি।’

এতে আরও বলা হয়, ‘দেশব্যাপী পুলিশ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের টার্গেট করে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ অন্যান্য জাতি-গোষ্ঠীর মানুষকে হত্যাসহ যে অকথ্য নির্যাতন চালানো হচ্ছে, সেটিই গণহত্যার পর্যায়ে পড়ে। গণহত্যা কনভেনশনে গণহত্যার সংজ্ঞায় যে শর্তগুলো আছে, এই হত্যাকান্ড ও সন্ত্রাস সেসব শর্ত পূরণ করে।’

পোস্টে বলা হয়, ‘আওয়ামী লীগ মনে করে, শেখ হাসিনার বিরুদ্ধে অসাংবিধানিক ও অবৈধ অন্তর্র্বতীকালীন সরকার মিথ্যা ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এটি নিন্দিত হবে।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশের মানুষ এবং বিশ্ব সম্প্রদায় এই ষড়যন্ত্রমূলক উদ্যোগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। আমাদের মনে রাখা উচিত, স্বাধীন বাংলাদেশে এযাবৎ কয়েক দফা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক শক্তি আমাদের ওপর চেপে বসেছিল। জনগণ এই অগণতান্ত্রিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘পৃথিবীর অন্যান্য দেশের আদালতের মতো আমাদের সুপ্রিম কোর্টও এই ধরনের অসাংবিধানিক শক্তিকে অবৈধ ঘোষণা করেছে। সংবিধানের অনুচ্ছেদ ৭খ অনুযায়ী সংবিধান লঙ্ঘন করে কোনো অসাংবিধানিক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে তার শাস্তি দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদন্ড।

আরও পড়ুন – পুলিশের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করলো ডিবি

‘সংবিধান লঙ্ঘনকারী ও অবৈধ গোষ্ঠীকে বলব, আর বিলম্ব না করে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরে যান। অন্যথায়, জনগণের পবিত্র ইচ্ছার প্রতিফলন এই সংবিধান এবং ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।’

পুলিশের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করলো ডিবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গ্রেপ্তার করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জুয়েল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

শুক্রবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তার হত্যার মামলায় জুয়েল রানাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া শাহেন শাহ এর মামলার নথি মহানগর আদালতে থাকায় আদালত তার বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাঁর রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার বিকালে জুয়েল রানাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক পায়েল হোসেন। তিনি আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহকে আদালতে আনা হলে মামলার নথি মহানগর আদালতে থাকায় আদালত তার বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন।

আরও পড়ুন – প্রোটিয়াদের বিপক্ষে ঢাকা টেস্টে সাকিব আউট, হাসান মুরাদ ইন

গতকাল ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়। তারা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি ‘পুলিশ সুপার’ পদে পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি ‘পুলিশ সুপার’ পদে পদন্নোতিপ্রাপ্ত) জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) হাসান আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

প্রোটিয়াদের বিপক্ষে ঢাকা টেস্টে সাকিব আউট, হাসান মুরাদ ইন

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

মিরপুরে অনুষ্ঠিত ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের বদলে হাসান মুরাদকে দলে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি মুরাদের। ২৩ বছর বয়সী বাঁহাতি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৩৬ উইকেট।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ বিষয়ে বলেন, ‘আমাদের জানানো হয়েছে, প্রথম টেস্টে সাকিবকে পাওয়া যাবে না। সে টেস্ট ক্যারিয়ারের শেষের দিকে আছে। কিন্তু এখনও ব্যাটে-বলে পারফর্ম করার জন্য তার মতো অভিজ্ঞ ও বিকল্প কাউকে পাওয়া যায়নি। তবে হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এবং আমাদের বিবেচনায় রয়েছে। সে আমাদের বোলিংয়ে ভারসাম্য বজায় রাখবে। বিশেষ করে হোম কন্ডিশনে। আমরা বিশ্বাস করি, তার এই জায়গা নিজেকে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা রয়েছে।’

আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে খেলার কথা ছিল সাকিবেরই। তবে বাঁহাতি এ অলরাউন্ডার যাতে দেশে ফিরে জাতীয় দলে খেলতে না পারেন, সেজন বিসিবির কাছে স্মারক লিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।

স্মারক লিপি জমা দেওয়ার আগে গতকাল বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব-বিরোধী ¯েøাগান দেয় আন্দোলনকারী জনতা। সেখানে সাকিবকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর বলে সাকিবকে আখ্যায়িত করেন তারা এবং সাকিবকে বিচারের আওতায় আনার দাবি জানান।

এসব ঘটনা প্রেক্ষিতে সাকিবকে দেশে ফিরতে অনুৎসাহিত করে বিসিবি। পরে সাকিব দুবাই থেকে আর দেশের বিমান ধরেননি। ফ্লাইট বাতিল করে দেশে না ফেরার কথা জানান টাইগার ক্রিকেটার। যে কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট শুরুর দুই দিন আগে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে বিসিবিকে।

আারও পড়ুন – পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গ্রেফতার আতঙ্কে

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গ্রেফতার আতঙ্কে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করার পর তারা এখন চাকরিচ্যুতি ও গ্রেফতার আতঙ্কে রয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) আন্দোলনের সমন্বয়ক এজিএম আব্দুল হাকিম ও এজিএম সালাউদ্দিন আহমেদের সই করা বিবৃতিতে এ শঙ্কা প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতির বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়। আজ শুক্রবার তাদের ছয়জনকে আদালতে তোলা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডে নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- প্রকৌশলী রাজন কুমার দাস (এজিএম, মুন্সিগঞ্জ), দীপক কুমার সিংহ (ডিজিএম, কুমিল্লা), আসাদুজ্জামান ভূঁইয়া (ডিজিএম, ব্রাহ্মণবাড়িয়া), বেলাল হোসেন (ডিজিএম, সিরাজগঞ্জ), রাহাত (ডিজিএম, মাগুরা) এবং মনির হোসেন (এজিএম, নেত্রকোনা)। এছাড়া কুমিল্লা থেকে আটক ৬ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কর্মকর্তাদের গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন ও অনিয়মিতদের নিমিত করার দুই দফা দাবিতে দীর্ঘদিন গ্রাহক সেবা চালু রেখেই নিয়মতান্ত্রিক অহিংস আন্দোলন করে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সর্বশেষ বৃহস্পতিবার কোনো কর্মসূচি না থাকা সত্তে¡ও আরইবি কর্তৃক বিনা কারণে ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত ও ১০ জনের নামে মামলা করা হয়। আরইবির এমন কর্মকান্ড বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুতির আদেশ বাতিলের দাবিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী আন্দোলন।

পরবর্তী সময়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দাবি পূরণে আলোচনায় সম্মত হন। আটকদের ছেড়ে দেওয়ার আশ্বাসে আলোচনার আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কর্মসূচি প্রত্যাহারের পরও রাতেই আরও ৪ জনকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে গতরাত ও শুক্রবার সারাদিন ধরপাকড় চালিয়ে হয়রানি করা হচ্ছে। ধরপাকড় ও মামলা আতঙ্কে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা স্টেশনে অবস্থান করতে পারছেন না। এ অবস্থায় গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন – তৃণমূল বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী কারাগারে

এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার স্বার্থে কর্মীদের কর্মস্থলে অবস্থান করা প্রয়োজন। চলমান সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটলে এর দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বহন করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...