মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬.
Home Blog Page 189

তৃণমূল বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী কারাগারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুবদল নেতা হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর য্বুদল নেতা শামীম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস। শুনানি শেষে বিচারক আফনান সুমী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর বনানী ডিওএইচএসের বাসা থেকে তৃণমূল বিএনপির এই নেতাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন – বাউল সম্রাট লালন ছিলেন বৈষম্যবিরোধী: উপদেষ্টা ফরিদা আখতার

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। ওই মহাসমাবেশকে পন্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এসময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাউল সম্রাট লালন ছিলেন বৈষম্যবিরোধী: উপদেষ্টা ফরিদা আখতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাউল সম্রাট বৈষম্যবিরোধী ছিলেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়াতে লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও গ্রামীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, তিনি (লালন) ১৩৪ বছর আগেই সব বৈষম্যের বিরুদ্ধে কথা বলে গেছেন। ‘জাত গেল জাত গেল বলে, এ কি আজব কারখানা’ গান গেয়েছেন। ‘সব লোকে কই লালন কি জাত সংসারে’ গান গেয়েছেন।

তিনি আরও বলেন, ফকির লালন সম্রাট ছিলেন না। তিনি ছিলেন সাধক। তার বাণী সমাজের সব ক্ষেত্রে বিদ্যমান। আমরা যদি লালনকে ভালোবাসি বলি, তাহলে নারীর ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন করতে পারি না। কৃষিকাজে বিষ দিয়ে, নদীতে বিষ দিয়ে মাছ মারতে পারি না।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অন্তর্র্বতী সরকার যদি ঠিকঠাক কাজ করতে না পারে। আপনারা আমাদের ধরবেন। এই যে ছাত্র-জনতার রক্তের ওপর আমরা যে সরকার গঠন করেছি। দায়িত্ব পেয়েছি। তা দায়সারা হতে পারে না।

লালন একাডেমির প্রতি লালন শাহের সব বাণী সংরক্ষণ ও গবেষণার করারও দাবি জানান তিনি।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতারের সভাপতিত্বে সেখানে অতিথিরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে বাউল ও লালন একাডেমির শিল্পীরা গান পরিবেশন করেন।

কালী নদীর তীরে বিশাল মাঠে গ্রামীণ মেলায় শতাধিক অস্থায়ী দোকান বসেছে। গান শোনার ফাঁকে সেখানে মানুষ কেনাকাটা করছেন। প্রবেশপথ, আখড়াবাড়ি (বারামখানা) ও মেলার মাঠ চত্বর কোথাও তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। লালন সাধু-ভক্তদের পদচারণয় মিলন মেলায় পরিণত হয়েছে।

সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। গুরু শিষ্যের ভাব বিনিময় ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হয় ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবসের সাধুসঙ্গ।

শুক্রবার সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণ সভার মধ্যদিয়ে এ সাধুসঙ্গ শেষ হবে বলে জানান বয়োজ্যেষ্ঠ হৃদয় সাধু।

তার ভাষ্য, লালন শাহের প্রতি প্রেম-ভালবাসার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন। তাদের পদচারণয় মুখরিত আখড়াবাড়ি মিলনমেলায় পরিণত হয়েছে।

আরও পড়ুন – বালুর ঘাট দখল নিয়ে সংঘর্ষ: বিএনপি দুই নেতা বহিস্কার

সাধু-ভক্তরা বলছেন, এবছর উৎসব শুরুর সপ্তাহখানেক আগে থেকে প্রচুর মানুষ আসছে। শুরুর দিনে পা ফেলার জায়গা ছিল না। মায়ার টানে, আত্মার টানে ভক্তরা ছুটে আসছেন ধামে।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন সাঁই কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এর পর থেকে আখড়াবাড়ি চত্বরে তার ভক্ত-অনুসারীরা সাঁইজিকে স্মরণ করে আসছেন। লালন একাডেমি প্রতিবছর ছেঁউড়িয়ায় একাডেমি চত্বরে দুবার লালন স্মরণোৎসবের আয়োজন করে।

বালুর ঘাট দখল নিয়ে সংঘর্ষ: বিএনপি দুই নেতা বহিস্কার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার ইজারা নেওয়া গড়াই নদীর বালুর ঘাট দখল ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিস্কার করেছে দলটি। এ ছাড়া ওই ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সব ধরণের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় গত মঙ্গলবার ও বুধবার দুই দিন ধরে একাধিক হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ওই বালুঘাট থেকে সাময়িকভাবে বালু অপসারণ বন্ধের নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় ৫২ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন প্রতিপক্ষের হামলায় আহত খাইরুল ইসলাম। মামলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সহসভাপতি মহিদুল ইসলামের পরিচালিত জুগিয়া বালুঘাট অবৈধ পন্থায় নিয়ন্ত্রণ ও বালু উত্তোলনে সহায়তা করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রমাণ থাকায় একই ওয়ার্ডের সাধারন সম্পাদক মিজানুর রহমান মজনুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশনাও দেওয়া হয়।

জানা গেছে, পৌর ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম নদী থেকে বালু অপসারণের ইজারা নেন। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। এক যুগের বেশি সময় ধরে তিনি বালুর ঘাট নিয়ন্ত্রণে নিয়ে রাজত্ব চালাচ্ছেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে জুগিয়া বালুর ঘাটের নিয়ন্ত্রণ নিতে আদাজল খেয়ে মাঠে নামেন স্থানীয় বিএনপির দুটি পক্ষ। এতে বারখাদা ও জুগিয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে। এরপর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মহিদুলের সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী আওয়ামী লীগের মহিদুল ইসলাম ৪০ ভাগ ও বিএনপি নেতাদের অংশ ৬০ ভাগ অর্থ ভাগাভাগির শর্তে কয়েক দিন আগে বালু অপসারণ শুরু হয়। প্রতিদিন সেখান থেকে প্রায় দেড় শতাধিক ট্রাকে অন্তত ৪ থেকে ৫ লাখ টাকার বালু বিক্রি হয়।

এদিকে বালু অপসারণে বিক্রির টাকার ভাগ না পেয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর কর্মীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের দাবি বালুবাহী ট্রাকের কারণে এলাকার প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক চলাচলের অযোগ্য হয়ে গেছে। তারা জেলা প্রশাসনের কাছে বালুঘাট ইজারা বন্ধসহ বালুবাহী ট্রাক বন্ধের দাবি জানান।

গত মঙ্গলবার সকালে জুগিয়া ঘাটে বালু বিক্রির টাকা নিয়ে বিএনপির দুই গ্রæপ বিবাদে জড়িয়ে পরে। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও তার অনুগতরা মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিযে বিক্ষোভ সমাবেশ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সূত্রটি আরও জানায়, একই ঘটনায় বুধবার বালু ঘাটের নিয়ন্ত্রণ ধরে রাখতে মহিদুল, তার ভাই ভাতিজা আর বিএনপির একটি পক্ষ এক হয়ে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। এ সময় বিএনপি নেতা শাহাজাহান ও মিজানুর রহমানসহ এলাকার লোকজন একত্র হয়ে তাদের প্রতিহত করতে পাল্টা হামলা চালায়। উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। গুলির শব্দও শোনা গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ জুন মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের প্রোপাইটার মহিদুল ইসলামকে সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ টাকা দরদাতা বিবেচিত করে জুগিয়া ও গোপিনাথপুর মৌজায় গড়াই নদী খনন করা বালুর স্তূপ অপসারণের কার্যাদেশ দিয়েছে। কার্যাদেশে আগামী বছরের ১৩ এপ্রিল পর্যন্ত বালু অপসারণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর থেকে মহিদুল বালু অপসারণে বিক্রি করে আসছিলেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবে এবং যাদের আওয়ামী সংশ্লিষ্টটা রয়েছে তাদের ব্যাপারে জিরো টলারেন্স।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী বলেন, গত দুই দিন ধরে ওই এলাকায় বালিঘাট নিয়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতেই থাকবেন শেখ হাসিনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই রয়েছেন এবং থাকবেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেন।

শেখ হাসিনার থাকার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আমি আগেও জানিয়েছি এক সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে আসেন ও এখানেই থাকবেন।

ছাত্রজনতার অভ্যত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকেই তিনি সে দেশে অবস্থান করছেন।

শেখ হাসিনা ভারতে কত দিন থাকবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে শেখ হাসিনা ভারত থেকে অন্যদেশে চলে যেতে পারেন বলেও নানা গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন – ঝিনাইদহে জামায়াতের কর্মী সমাবেশে অনুষ্ঠিত

শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর একদিন পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, এক অল্প সময়ের নোটিশে তিনি ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে তাকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

সূত্র: এনডিটিভি

ঝিনাইদহে জামায়াতের কর্মী সমাবেশে অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইমলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশকে সোনার বাংলা গড়ার কথা বলে শ্মশানে পরিণত করেছে। একমাত্র আল্লাহ পাকই জালিমদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। বর্তমান অন্তর্বতীকালীন সরকার আল্লাহ পাকের নিয়ামত। তারা ভুল করলে ধরিয়ে দেব।

বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, আমাদের ১১জন দায়িত্বশীল নেতাকে বানানো সাক্ষি ও ক্যাঙ্গারুকোর্ট বসিয়ে পাতানো রায়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচারের জন্য জামায়াত লড়াই করে যাবে।

আরও পড়ুন –ঝিনাইদহে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকরের সভাপতিত্বে সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন, মাওলানা আজিজুর রহমান, ড. মাওলানা মুজাম্মেল হক, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, আব্দুল আলীম, আবু তালিব, ড. মাওলানা হাবিবুর রহমান, ছাত্র শিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি মনিরুজ্জামান, মেহেদী হাসান রাজু ও এইচ এম আবু মুসাসহ জেলা উপজেলার জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঝিনাইদহে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পিতা আদালতে মামলা করেছেন।

নিহত ছাত্র সোহান (১৪) সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল। এ ঘটনায় সোহানের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন। পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকান্ড হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, ১৮ সেপ্টেম্বর সাকিব ও তার বন্ধুরা সোহানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকার ৩শ’ ফিটের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনার দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে শহিদুল ইসলাম ছেলে সোহানকে বাড়িতে ফেরার জন্য ফোন করেন। সোহান জানায়, সে খুব ঝামেলায় আছে। এরপর তিনি সাকিবকে ফোন করে। এ সময় ফোন ধরে সাকিব তাকে গালিগালিজ করে মোটা অংকের টাকা দাবি করে। ঘটনার কিছুক্ষণ পর রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ফোন করে দুর্ঘটনার খবর জানায়। খবর পেয়ে তিনি হাসপাতালে যান এবং দেখতে পান সাকিবের দুই ফুফু ডায়রি খাতুন ও আরজিনা খাতুন সেখানে উপস্থিত।

আরও পড়ুন –সাধুর হাট বসছে লালনের আখড়া বাড়িতে

নিহতের পিতা শহিদুল ইসলাম অভিযোগ করেন, হাসপাতালে থাকতেই খুনি সাকিবের পিতা আব্দুল আজিজ তাকে ফোন করে ঝামেলা না করার জন্য হুমকি দেয়। এছাড়া সাকিবের ফুফা আরব আলী তাকে শিখিয়ে দেয় পুলিশ গেলে আমি যেন তাদের বলি সোহান দুর্ঘটনায় মারা গেছে। এদিকে সোহানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি সদ্য যোগদান করেছেন। তাই এ বিষয়ে তার জানা নেই।

সাধুর হাট বসছে লালনের আখড়া বাড়িতে

0

কুষ্টিয়া প্রতিনিধি

১৭ অক্টোবর (১ কার্তিক) বৃহস্পতিবার আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাই’র ১৩৪তম তিরোধান দিবস। এ উপলক্ষ্যে কুমারখালীর ছেঁউড়িয়াস্থ আখড়া বাড়িতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় তিন দিনব্যাপী আলোচনা সভা ও পাঁচ দিনব্যাপী লালন মেলার আয়োজন করেছে লালন একাডেমি। ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস্ ফরিদা আক্তার। অনুষ্ঠানমালা চলবে আগামী শনিবার মধ্যরাত পর্যন্ত।

বুধবার বিকালে প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি শারমিন আখতার।

লালনের ১৩৪ তম তিরোধান দিবসকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগে থেকেই দূর-দূরান্ত থেকে হাজারো লালন ভক্ত-অনুসারীরা ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছেন। লালন মেলা উপলক্ষ্যে কালী নদীপাড়ের মাঠে বসেছে মেলা। লালন আখড়াবাড়ি যেন হাজারো ভক্ত-অনুসারীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ১৩৪ তম লালন তিরোধান দিবস উপলক্ষ্যে মরা কালী নদীর তীরের বিশাল মাঠে শতাধিক বাউল ভক্ত-অনুসারীরা অস্থায়ী তাবু গেড়ে আস্তানা তৈরি করেছেন থাকার জন্য। আর এসব পৃথক পৃথক আস্তানার মধ্যে অবস্থান নেওয়া বাউল অনুসারীরা একতারা-দোতারাসহ নানা বাদ্যের তালে গেছে চলেছেন লালন শাহ্ রচিত বাউল গান। আর মাঠের দক্ষিণে তৈরি করা হয়েছে মঞ্চ এবং উত্তরে বসেছে নানা পণ্য সামগ্রীর দোকান। এ ছাড়াও লালন শাহের সমাধির পাশের উন্মুক্ত সেডের নীচেও বসেছেন দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা। এখানেও তারা লালনের অমর বাণী গেয়ে চলেছেন আপন মনে।

স্থানীয় লালন অনুসারী ফারুক সাধু জানান, এবার শাঁইজীর ভক্ত আলাউদ্দিন সাধুর (লালান আখড়া সংলগ্ন) আস্তানায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। তার সাথে স্থানীয় ভক্ত অনুসারী সহ বহিরাগত ভক্ত অনুসারীরাও যোগ দেবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এখানে আসি মূলত: নিরিবিলি মনোরম পরিবেশে সাঁইজীর মর্মবাণী চর্চাসহ ভক্তদের উজ্জীবিত করা ও পরস্পর ভাব বিনিময়ের জন্য।

শাহীন সাধু জানান, অনুষ্ঠান চলাকালীন প্রতিদিনই এখানে অবস্থান করবো। এখানে হিংসা-অহঙ্কার নেই, জাত-পাত নেই। বড়-ছোট নেই। সেই দীক্ষা নিই আর সাধু-গুরুদের গান পরিবেশন ও ভাব বিনিময় দেখি। খুব ভালো লাগে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একজন ভক্ত জানান, ব্যবসার কাজে ঢাকা যাওয়ার কথা বলে এসেছেন লালনের আখড়া বাড়িতে। থাকবেন পূর্ব পরিচিত বাউল ভক্তদের আস্তানায়। তাই এখানে এসেই লালন ভক্তদের মতো পোশাকের বেশ ধরেছেন তিনি। নিজে খুব ভালো লালনের গান গাইতে না পারলেও সঙ্গ দিতে পেরেই খুব খুশি তিনি।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের দেহত্যাগের পর থেকে তাঁর স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এমন আয়োজন করে আসছে।

আরও পড়ুন – নেতা পরিবর্তন না করে ইনসাফ কায়েম করতে হবে – পীর চরমোনাই

কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি মোছা: শারমিন আখতার বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সকলের সহযোগীতায় সুন্দরভাবে আয়োজনের শেষ করতে চান তিনি।

নেতা পরিবর্তন না করে ইনসাফ কায়েম করতে হবে – পীর চরমোনাই

0

ঝিনাইদহ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম পীর চরমোনাই বলেছেন, বার বার নেতা পরিবর্তন না করে নীতি ও আদর্শের পরিবর্তন করতে হবে। তা না হলে আমাদের বার বার রক্ত দিতে হবে। নেতা পরিবর্তনের মাধ্যমে কখনো শান্তি ও বৈষম্য আসতে পারে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীমের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, ঝিনাইদহ জেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, আলহাজ¦ ক্কারী ওমর আলী, মুহাম্মদ রায়হান উদ্দীন, মুহাম্মাদ আব্দুর রাজ্জাক মন্ডল, মাওলানা নিজাম উদ্দীন মুন্সি মাুলানা মিরাজ হুসাইন, মুফতি নাজির আহম্মেদ, মুফতি মুহাম্মাদ আলী হুসাইন, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, মুহাম্মদ ফারুক হোসেন ও এইচ এম নাঈম মাহমুদ বক্তব্য রাখবেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, এই ভুখন্ড মুসলমানরা শাসন করেছে। কিন্তু কিছু মুনাফেকদের কারণে আমরা পরাজিত হয়েছি। তিনি অভিযোগ করে বলেন, সে সময় দিল্লীর ষড়যন্ত্রে ৮০ হাজার মাদ্রাসা ধ্বংস করা হয়েছে।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা এই দেশটা লুটপাট করেছে। তার মন্ত্রী, এমপি ও সাধাারণ নেতাকর্মীরা শত নয়, হাজার নয়, লাখ লাখ কোটি টাকার মালিক। যে দেশে শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়, পিয়ন হেলিকপ্টারে ঘোরে, ফরিদপুরের ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি পাচার করে, মন্ত্রীরা কানাডার বেগমপাড়ায় বাড়ি করে, বিদেশে ভূমি মন্ত্রির হাজার হাজার কোটি টাকার বাড়ি পাওয়া যায় সেদেশের অর্থনীতির আর কি অবশিষ্ট্য থাকতে পারে ?

আরও পড়ুন – আট দিবস বাতিলে আওয়ামী লীগের প্রতিবাদ

তিনি বলেন, গত ৫ আগষ্টের পর দেশব্যাপী যারা লুটপাট, চাঁদাবাজী ও দখলদারিত্ব কায়েম করেছে তাদের প্রত্যাখান করতে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

আট দিবস বাতিলে আওয়ামী লীগের প্রতিবাদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রীয় আচার থেকে জাতীয় মুক্তির লড়াইয়ের ইতিহাস ও চেতনা মুছে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ।

‘আওয়ামী লীগের বিবৃতি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘বর্তমান সরকার শুরু থেকেই মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনাবিরোধী কাজ করে আসছে। সুপরিকল্পিতভাবে মানবিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তারা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদেরকে শত্রুজ্ঞান করছে। জাতীয় রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করতে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করছে। মিথ্যা মামলায় গণগ্রেফতার চালাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে দেশে নৈরাজ্যবাদ কায়েম করেছে, যাকে মাৎস্যন্যায় বলা চলে। সরকারের অদক্ষতা ও অনাচারে অতিষ্ঠ মানুষ ইতোমধ্যে বলতে শুরু করেছে, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা’।

বাংলা ও বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, যার নেতৃত্ব দিয়েছেন ইতিহাসের সন্তান জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতার বিশ্বস্ত সহকর্মীবৃন্দ, দেশের মুক্তিকামী জনতা ও তার পরিবারের অবদান অমোছনীয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরকারের প্রতিহিংসামূলক আচরণের শিকার হচ্ছে মুক্তির লড়াইয়ের সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রতীকী স্থাপনাসমূহ। এসবের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ইতিহাসের সাথে সম্পর্কিত জাতীয় দিবসসমূহ রাষ্ট্রাচার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এহেন প্রতিহিংসামূলক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর মধ্যে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ৭ই মার্চের ঐতিহাসিক জাগরণের ভাষণ দিবস, ১৭ই মার্চের শিশু দিবস এবং ১৫ই আগস্টের মতো শোক পালনের দিবস রয়েছে। আমাদের জাতীয় ইতিহাস থেকে এসব দিবসের তাৎপর্য কোনো বিবেচনাতেই অস্বীকার করা যাবে না। রিসেট বাটন চেপে কেউ আমাদের ‘দাবায়া রাখতে পারবা না’। আমাদের প্রত্যাশা হিংসা ও বিদ্বেষের বিপরীতে সকলের যাবতীয় ও জাতীয় ভুলগুলো অন্ধকারে হারিয়ে যাক, আমাদের অন্যায়গুলো বিচারের কাঠগড়ায় দাঁড়াক এবং সকল অপশক্তি বিনাশের জন্য আমাদের কণ্ঠে উচ্চারিত হোক ‘সত্য বল সুপথে চল’। সরকারের বিদ্বেষে বাতিল হতে যাওয়া দিবসগুলো বাঙালি বরাবরের মতো সামাজিক ও সাংস্কৃতিকভাবে পরম মমতায় পালন করে দৃঢ়ভাবে বলে উঠবে, ।

আরও পড়ুন – খোকসা পৌরসভার ভাতা ভোগীদের যাচাই-বছাই শুরু

রিসেট বাটন চেপে বাঙালির জাতীয় ইতিহাস মুছে ফেলার মাধ্যমে বিভেদ ও প্রতিক্রিয়াশীল অপশক্তির রাজনীতিকে পরিপুষ্ট করতে চাওয়ার এহেন অভিপ্রায় বাঙালি জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সমগ্র জাতি ও মানুষ ঐক্যবদ্ধভাবে এহেন হীন পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে। ইনশাআল্লাহ্।’

খোকসা পৌরসভার ভাতা ভোগীদের যাচাই-বছাই শুরু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার ভাতাভোগী প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের সরাসরি যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ৯ টায় ১,২ ও ৩ নং ওয়ার্ডের ভাতাভোগীদের যাচাই-বাছাই হয় খোকসা সরকারি কলেজে। একই সময়ে ৪,৫,৬ খোকসা পৌরভবনে ও ৭, ৮ ,৯ এর যাচাই বছাই হয় খোকসা জানিপুর বালিকা বিদ্যালয়ে।

আরও পড়ুুন – ঈদ ও পূজার ছুটি বাড়ানোর প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে

উপজেলা সমাজকর্মী উজ্জ্বল হোসেন রুমেল বলেন, যারা ভুয়া ভাতাভোগী এবং মৃত ভাতাভোগী আছে তাদেরকে সনাক্ত করার জন্য এই যাচাই বছাই করা হচ্ছে। যদি কেহ অসুস্থ এবং উপজেলার বাহিরে আছেন তাদেরকে অতিসত্বর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। এই যাচাই-বাছাই কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...