বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 193

আবরার ফাহাদ হত্যার ৫ বছর: ছেলে হত্যার কথা মনে হলেই শিউরে উঠি

0

কুষ্টিয়া প্রতিনিধি

আজ (৭ অক্টোবর) আবরার ফাহাদ হত্যার ৫ বছর। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতা-কর্মীর বর্বর ও নৃশংস নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার।

সকালে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরারের বাড়িতে গেলে মা রোকেয়া খাতুনের সাথে কথা হয়। বাড়িতে তিনি একাই ছিলেন। আবরারের একমাত্র ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটে যন্ত্র কৌশলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আবরার ফাহাদের মৃত্যবার্ষিকী উপলক্ষে বুয়েটে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাবা বরকত উল্লাহ ঢাকাতে গেছেন।
কথা হলে অশ্রæসিক্ত চোখে আবরারের মা রোকেয়া খাতুন বলেন,‘এইদিন একই বারে ছেলেকে সকালে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। বিকালে বুয়েটে পৌছায়। এরপর তাকে ছাত্রলীগের ছেলেরা ডেকে রাতভোর নির্যাতন করে হত্যা করে আবরারকে। তারা ছাত্রলীগ করলেও তারই কয়েকজন বন্ধু ছিল। তারাও একটি বারের জন্যও ফোনে জানায়নি ছেলেকে হত্যার বিষয়ে।’

এ সময় শোকেসের গøাস সরিয়ে একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন বের করে দু হাতে নেড়ে চেড়ে বললেন, এগুলো ছেলের। যতেœ রেখেছি আজও। আবার খুব যতেœ সেগুলো শো কেচের ভেতরে রাখলেন। এবার বললেন, জানো বাবা আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো তাহলে চাকুরি করতো। আরও কত কি হতো। এভাবেই স্মৃতিচারণ করতে থাকেন মা রোকেয়া খাতুন।

বললেন,‘ছেলের আম্মু আম্মু ডাক এখনও কানে বাজে। ভুলতে পারি না। কিভাবে ভুলবো। এই সন্তানকে ভোলার নয়। তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা মনে হলেই শিউরে উঠি।’

আরও পড়ুন – খোকসার একটি মডেল মাদ্রাসার অধ্যক্ষ দুই মাস অনুপস্থিত

তিনতলার বাড়ির নিচতলাতে থাকেন তারা। একটি কক্ষ বেশ পরিপাটি করে সাজানো। খাটের একপাশে বড় একটি শো কেচ। সেটির পাশে দাড়িয়ে রোকেয়া খাতুন বললেন, ছেলের বুয়েটে যে বিছানায় থাকতো। সেখান থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। পুলিশের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনও নেওয়া হয়েছে। সেগুলো বের করে দেখিয়ে আবারও কেঁদে উঠলেন তিনি।

শো কেচের ভেতর হাতঘড়ি থেকে শুরু করে ব্যাগ, বইপত্র, প্রসাধণী,আইডিকার্ডসহ আরও অনেক কিছুই যতœ করে তুলে রেখেছেন। জুতা, একটি গোলক, পোশাক, জায়নামাজ ও তজবি রয়েছে। কিছু চকলেট দেখিয়ে বললেন, এগুলো পেয়েছিলেন। আবরার ঘুমানোর সময় চকলেট মুখে দিয়ে ঘুমাতো। সেগুলোও পাঁচ বছর ধরে রেখেছেন। হাতঘড়ির কাটা বন্ধ হয়ে গেছে। সেটিও দেখালেন আর বললেন,আর কতদিন চলবে।

রোকেয়া খাতুন জানাচ্ছিলেন, তার ছেলে সব সময় দেশের ভালোর জন্য লিখতেন। দেশ নিয়ে ভাবতেন। দেশের স্বার্থে ভালো কিছু লিখেই তিনি একটি দলের কাছে শত্রæ হয়ে গিয়েছিল। আবরারতো কোন রাজনীতি করতো না। তাহলে কেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর যারা হত্যা করলো তারাতো তারই বন্ধু ছিল। তারা কি দেশের ভালো চাইতো না প্রশ্ন করছিলেন রোকেয়া খাতুন।

হত্যা মামলার রায় হয়েছে। আসামিদের ফাঁসির আদেশ হয়েছে। কেউ কেউ পলাতক রয়েছে। সব আসামিদের দ্রæত ফাঁসি কার্যকের জোর দাবি জানান মা।

এদিকে গতকাল রবিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন ‘২০১৯ সালের আজ অর্থাৎ ৬ অক্টোবর ভাইয়া ঢাকাতে যায়। ২৬ই সেপ্টেম্বরে কুষ্টিয়াতে আসার পরেই ইলিশ আর ভারতের সাথে চুক্তি নিয়ে দুটি পোস্ট দিয়েছিলো। সেদিন আম্মু নিজে ভাইয়াকে গাড়িতে তুলে দিয়ে আসছিলো। এরপর মাত্র ১৩-১৪ ঘন্টার মধ্যে ওকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয়। আর ২০ ঘণ্টা পরই বাসায় আসে মৃত্যুর সংবাদ।

সেদিন সকালে যাওয়ার আগে ৯টার দিকে আম্মু আমাকে ডেকেছিলো। ভাইয়া চলে যাচ্ছে, ওঠ। কিন্তু ভাইয়া বলে, ‘না থাক, অনেক রাতে ঘুমাইছে ঘুমাতে দেও। আমি চলে গেলাম। তুই বেশিদিন থাকিস না তাড়াতাড়ি ঢাকা চলে আসিস।’ যাওয়ার আগের রাতে আম্মুকে ভাইয়া বলেছিলো, ‘আম্মু অনেক ছারপোকা কামড়ায়। পিঠে একটু হাত বুলিয়ে দেও তো। কোনো দাগ হয়ে গেছে নাকী? আচ্ছা তোমার কাছে কী এমন কোনো ওষুধ আছে যা লাগালে আর কামড়াবে না আমাকে?’
It has been a long time brother.Õ’
এর দুইঘন্টা পর আরেকটি ফেসবুক স্ট্যাটাসে একটি অডিও পোষ্ট দিয়ে তিনি লেখেন “৫ বছর আগের এই রাতে ভাইয়ার শেষ ফোন কল ছিল এটি, ভাইয়ার এক স্টুডেন্টের মায়ের সাথে। এর পরেই ভাইয়াকে মারতে শুরু করে। এই রেকর্ড থেকে পরিষ্কারভাবে বোঝা যায় ওই সময়ে ঠিক কী পরিমাণ ভয় ভাইয়া পেয়েছিলো। কিন্তু খুনিগুলো তাও কোনো দয়া দেখায় নি। অথচ যারা এই খুনিদের তৈরি করেছিল, তাদেরকেই ক্ষমা করে দেওয়ার কথা বলা হচ্ছে এখন!

৬ অক্টোবর ২০১৯ এর রাত ৯টা ৪০ এর কথোপকথন। আম্মু ১১টা ১৬ তে দুইবার ফোন দিলেও আর ধরতে দেয়নি।
ঢাকায় আবরারের মৃত্যুবার্ষিকী পালনের উদ্দেশ্যে ঢাকায় গেছেন আবরারের বাবা বরকত উল্লাহ। তিনি ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারসহ যেসব আসামি কারাগারে রয়েছে তাদের রায় দ্রæত কার্যকরের দাবি জানান। এদিকে দিবসটি পালন উপলক্ষে কুষ্টিয়ায় তেমন কোন কর্মসূচি রাখা হয়নি। সকালে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কায় তার কবরস্থানের দোয়া করেন মা রোকেয়া খাতুন।

খোকসার একটি মডেল মাদ্রাসার অধ্যক্ষ দুই মাস অনুপস্থিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গোপগ্রাম এ, জেড ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ টানা দুই মাস কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার (অধ্যক্ষের) বিরুদ্ধে শিক্ষক-অভিভাবকদের অভিযোগ ক্ষতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে আত্মগোপনে থাকা অধ্যক্ষ মাদ্রাসা পরিচালনায় এডহক কমিটি অনুমোদন করাতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোঃ সাইদুল ইসলাম গোপগ্রাম এ, জেড ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ পদ বাগিয়ে নেন। অল্প সময়ের মধ্যে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুনকে সভাপতিও করে নেন। এবার অধ্যক্ষ প্রভাব খাটিয়ে নিজের জামাই আশরাফুল ইসলামকে শিক্ষক, মেয়ে শেফাকে অফিস সহকারী ও অপর শিক্ষক আব্দুর রহিমের স্ত্রী মাহাফুজাকে শিক্ষক পদে নিয়োগ দেন। এ ছাড়া শিক্ষক কর্মরত থাকা কালীন একাধিক পদে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়ে অথ বানিজ্য করেন। শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল ও উচ্চতর স্কেল প্রদানের সুপারিশ করতে ১০ থেকে ৫৮ হাজার টাকা দিতে বাধ্য করার অভিযোগ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মাদ্রাসা অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম ও তার অনুগত সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের কর্মী, মাদ্রাসার শিক্ষক-অভিভাবকরা আন্দোলন শুরু করে। এরপর থেকে কর্মস্থলে টানা দুই মাস অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ ও তার অনুগত সহকারী শিক্ষক।

সূত্রটি আরও জানায়, অধ্যক্ষের কর্মস্থলে দীর্ঘ অনুপস্থিতির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতি গত ২২ সেপ্টেম্বর এক সভায় উপাধ্যক্ষ এইচ এম সোহরাব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন। অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। এর মধ্যে অধ্যক্ষ সাইদুল ইসলাম কর্মস্থলে অনুপস্থিত থেকেও মাদ্রাসা পরিচালনা কমিটি করতে ইসলামি আরবি বিশ্ব^বিদালয়ের আবেদন করেছেন।

তদন্ত কমিটিতে থাকা নির্ভরযোগ্য সূত্র জানায়, মাদ্রাসার অধ্যক্ষ সাইদুল ইসলামের দুনীতি অনিয়মের অভিযোগের তদন্ত কাজ শুরু করেছে। সূত্র আরও জানায়, অধ্যক্ষ ইতোপূর্বেও তিনবার বরখাস্ত করা হয়েছিল। তিনি মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলেছেন। এবারে এসব বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।

অধ্যক্ষ সাইদুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষক কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান সভাপতির কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, মাদ্রাসার ল্যাবের জন্য ২৭টি কম্পিউটার খরিদ করা হয়। কিন্তু ইতোমধ্যে ১০টি কম্পিউটার বিক্রি, মাদ্রাস নিজস্ব জমি বিক্রি ও চাষের জমি ইজারার প্রায় ৩০ লাখ টাকা, শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে পদে পদে আদায় করা লাখ লাখ টাকা আত্মসাত করেছেন।

৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মাদ্রাসা অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম ও তার অনুগত সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের কর্মী, মাদ্রাসার শিক্ষক-অভিভাবকরা আন্দোলন শুরু করে। এরপর থেকে কর্মস্থলে টানা দুই মাস অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ ও তার অনুগত সহকারী শিক্ষক।

মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রব দাবি করেন, এক যুগেরও বেশী সময় ধরে অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বানিজ্য, মাদ্রাসার চাষের জমি ইজারার টাকা, ছাত্র-শিক্ষকদের হরানা করে টাকা আদাসহ নানা অপকর্ম করে আসছে। এবারে ছাত্র-জনতা ফুসে ওঠার পর থেকে তিনি আত্মগোপন করেছেন।

তিনি আরও বলেন, আত্মগোপনে থাকা অধ্যক্ষ বিগত সময়েরমত তদন্ত কমিটিকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এডহক কমিটি করার জন্য তদবির শুরু করেছেন। অন্য শিক্ষক-কর্মচারীদের মত তিনিও অধ্যক্ষের বিচার দাবি করেন।

আরও পড়ুন – তারেক রহমান মামলা মোকাবিলা করে দেশে ফিরবেন – আইনজীবী

অধ্যক্ষ সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। নিরাপত্তার ঝুকিতে তিনি মাদ্রাসা যাচ্ছেন না। তদন্ত কমিটির লোকদের সাথে ব্যক্তিগত ভাবে দেখা করেছেন। সময় সুযোগ বুঝে তিনি কমিটির কাছে জবাব দাখিল করবেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম সোবাহান হোসেন জানান, অধ্যক্ষ অনুপস্থিত থাকায় তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে সে দোষি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও তদন্ত কমিটির সদস্য নাজমূল হক বলেন, অনেকদিন ধরে সাইদুল ইসলাম অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তাই সমস্যা গুলো জটিল হয়ে গেছে। আমরা তদন্ত শুরু করেছি। অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করবো।

সহকারী কমিশনার (ভূমি) ও তদন্ত কমিটির প্রধান রেশমা খাতুনের সাথে কথা বলার জন্য তার সরকারী ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার সভাপতি ইরুফা সুলতানা বলেন, অধ্যক্ষ অনেক দিন প্রতিষ্ঠানে অনুপস্থিত। এ ছাড়া তার বিরুদ্ধে তদন্ত চলামান। প্রতিবেদন পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা।

তারেক রহমান মামলা মোকাবিলা করে দেশে ফিরবেন – আইনজীবী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তবর্তী সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়য়াসহ দলের অধিকাংশ নেতাকর্মীদের। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। আর এ কারণে তিনি দেশে ফিরতে পারেননি।

তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে। তিনি যথাসময়ে দেশে ফিরবেন।

আরও পড়ুন – দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময়

কায়সার বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইনঅঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।

সিনিয়র এ আইনজীবী বলেন, বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময়

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার নবাগত উপ পরিচালক ময়নুল হাসান রওশনী।

রবিবার বিকাল ৪টায় তিনি দুদক সজেকা কুষ্টিয়া কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দুদক সজেকা কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল, উপ সহকারী পরিচালক মো. আবু তালহা।

আরও পড়ুন –বিএনপির নির্বাচনী রোডম্যাপ চাইলো প্রধান উপদেষ্টার কাছে

উপ সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সাধারণ সম্পাদক এস এম কাদেরি শাকিল, দৌলতপুর উপজেলার প্রতিরোধ কমিটির সভাপতি আবু সাঈদ মো: আজমল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, মিরপুর প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, কুমারখালী উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাস, সাধারণ সম্পাদক হাবীব চৌহান, খোকসা উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ সহ জেলা কমিটির সদস্য সরকার রফিকুল ইসলাম শাহীন, নীলিমা আক্তার, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

মতবিনিময়কালে নবাগত উপ পরিচালক ময়নুল হাসান রওশনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সকর উপজেলা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপির নির্বাচনী রোডম্যাপ চাইলো প্রধান উপদেষ্টার কাছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির পক্ষ থেকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আলোচনা করেছি। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছি। এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া বিষয়ক আইন ও সব ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছি। ভুয়া নির্বাচনে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেছি। প্রশাসনে আওয়ামী লীগ দোসরারা এখনও আছে তাদের সরিয়ে দিতে বলেছি।

তিনি বলেন, গণহত্যায় জড়িতদের বিচার করার কথা বলেছি। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার কথা বলেছি। বিচার বিভাগে ২০ জন বিচারপতি এখনো কাজ করছেন যারা আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত, তাদের সরিয়ে দেওয়ার কথা বলেছি। এছাড়া যাদের বিরুদ্ধে দুর্নীতি ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের যেন জামিন দেওয়া না হয়। গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহারের কথা বলেছি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে ভারত সরকার যেন দ্রæত পদক্ষেপ নেয়, এজন্য অন্তর্র্বতী সরকারকে আলোচনা করে দ্রæত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

আরও পড়ুন – কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

এর আগে দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমেদ।

মহেশপুরে পাচারকারীদের হামলায় দুই গ্রামবাসি আহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচারকারীদের হাতে সোহাগ ও শাহিন নামে দুই গ্রামবাসি আহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাতে উপজেলার কাজীরবেড় গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে সোহাগ হোসেনকে শনিবার দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে। ভারতে পাচারের জন্য আনা চারজন ধুড় (পাচারের জন্য আনা ব্যক্তি) বিজিবির হাতে আটক হওয়ার পর বিজিবির সোর্স সন্দেহে পাচারকারীরা তাদের কুপিয়ে জখম করে বলে জানা গেছে।

মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে মহেশপুরের পলিয়ানপুর বিওপি’র সদস্যরা ভারতে পাচারের সময় মাগুরার শ্রীপুর উপজেলার কুরুনদি গ্রামের প্রতিক সরকার, জয় বিশ^াস, সিলেটের শ্রীমঙ্গল উপজেলার বাদিয়ালিশ গ্রামের মাসুমা আক্তার হ্যাপী ও সিলেটের মাধরপুর উপজেলার গোপালপুর গ্রামের হালিমা খাতুন নামে ৪ জনকে আটক করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

এসময় সীমান্তের কাছেই একটি খালে মাছ ধরছিলেন কাজীরবেড় গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহাগ (৩০) ও সাহাবুউদ্দিনের ছেলে শাহিন (২৮)। পাচারকারীদের সন্দেহ এরাই বিজিবি দিয়ে চার ধুড়কে ধরিয়ে দিয়েছে। বিজিবি ঘটনাস্থল ত্যাগ করলে বাঘাডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে মোবারক ও মোমিনের ছেলে মানিকসহ ৩/৪ জন পাচারকারী ধারালো অস্ত্র দিয়ে সোহাগ ও শাহিনকে খাল পাড়েই কুপিয়ে জখম করে। খবর পেয়ে নিকটস্থ পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা গুরুত্ব হওয়ায় মহেশপুর থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে আহত সোহাগকে ঢাকায় রেফার্ডকরা হয়েছে।

এবিষয়ে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল শনিবার বিকালে জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদ পেয়ে কাজীরবেড় গ্রামের ব্রিজ এলাকা থেকে চারজন ধুড়কে আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান পাচারকারীদের হামলায় দু’জন আহত হয়েছেন বলেও তিনি জানতে পেরেছেন।

কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় যোগদানের একমাস পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান।

শনিবার বেলা ১২টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার যোগদানের একমাস পর এই প্রথম তিনি সাংবাদিকদের সাথে আলোচনায় বসেন। মত বিনিময় সভায় পুলিশ সুপার আগামী ৯ অক্টোবর থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব ও ১৭ অক্টোবর থেকে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসবের নিরাপত্তা নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের মতামত নেন পুলিশ সুপার।

সভায় কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, আপনাদের (সাংবাদিকদের) মতামতের প্রতিটি বিষয় আমরা নোট করেছি। এগুলো নিয়ে পুলিশ কাজ করছে। তারপরও এটুকু বলতে চাই আমরা আরো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবো।

মো: মিজানুর রহমান বলেন, বিশেষ করে পুজার বিষয়টি আসছে এখন। ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ৫ দিন ব্যাপী পুজা অনুষ্ঠিত হবে। পূর্বে যেভাবে পূজা হতো তা থেকে বর্তমানে প্রেক্ষাপট একটু হলেও ভিন্ন। তথ্য পেয়েছি গতবার কুষ্টিয়ায় ২৫৬ টি মন্ডপে পূজা হলেও এবার কমে তা হয়েছে ২২৪টিতে গিয়ে দাঁড়িয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে আমাদের নিরাপত্তা প্লান রয়েছে। সেখানে স্ট্যার্ন্ডিং ফোর্স ছাড়াও ৫ থেকে ৭টি মন্দির নিয়ে একটি মোবাইল পার্টি থাকবে। শনিবার থেকে অনেক মন্দিরে আনসার বাহিনী স্থায়ীভাবে দেওয়া হবে।

তিনি আরও জানান, এবার ২২৪ টি পূজা মন্ডপের ভেতর ১৭৬টি গুরুত্বপূর্ণ। যেখানে কিছুটা হলেও থ্রেট আছে। বাকি ৪৮টি মন্ডপ আছে সাধারণ। যেখানে অতো বেশি সমস্যা নেই।

লালন স্মরণোৎসব নিয়ে পুলিশ সুপার বলেন,আপনাদের মাধ্যমে জানতে পেরছি ওখানেও বিভিন্ন ধরনের থ্রেট আসছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মেলার সাথে সংশ্লিষ্টরা বড় ভূমিকা রাখে। আমরা লালনের তীরধান দিবসের অনুষ্ঠান ও মেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘœ রাখার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরো বলেন, স্বাভাবিক কারণেই পরিবর্তীত পরিস্থিতিতে ফিরতে পুলিশ একটু সময় নিয়েছে। যার কারণে আপনারা পুলিশের উপস্থিতি একটু কম দেখেছেন। আমরা ফুল ফেজে যেতে চেষ্টা করছি। এই জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক এম জুবায়েদ রিপন তাদের বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে বিপক্ষে অবস্থান নেয়া মামলার কথিত আসামি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ যে সকল তাদের চার্জশীট থেকে বাদ না দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন – খোকসায় গাছের ডাল কাটা কেন্দ্র করে হামলায় পাঁচজন আহত

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, বর্তমান পরিষদের যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, তথ্য ও প্রকাশনা সম্পাদক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান শিপলু, জাতীয় দৈনিক সমকাল ও ডিবিসি টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম ও যমুনা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী, ডিবি ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন।

খোকসায় গাছের ডাল কাটা কেন্দ্র করে হামলায় পাঁচজন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আম গাছের ডাল কাটা কেন্দ্র করে হামলা-পাল্টা হামলায় দু’পক্ষের নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে উপজোর গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়িয়া গ্রামে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী জানায়, প্রবাসীর স্ত্রী রিনা খাতুনের ছেলে প্রতিবেশীর সিরাজ সরদারের আম গাছের দু’টি ডাল কাঠলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

হামলায় আহত হয়েছেন বৃদ্ধ সহদর সিরাজ সরদার (৬০) ও নবীন প্রামানিক (৫০) পিতা মৃত সামেদ আলী সরদার। প্রতিপক্ষের রিনা খাতুন (৩৫), স্বামী প্রাবসী কিতাই প্রামানিক ও তার দেবর মনিরুল ইসলাম (৪০), পিতা লিয়াকত প্রামানিক। দুই পক্ষ আমলাবাড়ি গ্রামে বসবাস করে।

আহত রিনা খাতুন গাছের ছোট্ট একটি ডাল কাটার কথা স্বীকার করে জানান, তার (রিনার) ১০/১২ বছরের একটি দুরন্ত ছেলে আছে। সে নিজের টিনের ঘরের চালার উপর থেকে প্রতিবেশী সিরাজ সরদারের গাছের দু’টি ডাল কেটে ফেলে। এ ঘটনায় প্রতিপক্ষ তার বাড়ির উপর হামলা করে।

তিনি আরও জানান, সকালে তার বৃদ্ধ শ্বশুর লিয়াকত আলী ঘরে খাবার খাচ্ছিলেন। হামলাকারীরা তাকে ঘর থেকে ধরে নিয়ে পিটেছে।

আরও পড়ুন – সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

আহত নবীন সরদারের ছেলে আরিফুল ইসলাম দাবি করেন, তারা বাবা ও চাচা গাছের ডাল কাটার বিষয়ে প্রতিবাদ করেন। প্রতিপক্ষ তাদের উপর হামলা করে রক্তাক্ত আহত করে। এ ঘটনার সূত্র ধরে তারাও হামলা করেছে বলে স্বীকার করেন।

এ হামলা-পাল্টা হামলার ঘটনায় দু’পক্ষই থানায় মামলা করে বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির হোসেন জানান, রোগীদের অবস্থা স্থিতিশীল আছে। এখানেই চিকিৎসা চলবে।

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিনগত রাত ৩টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেন।

বদরুদ্দোজা চৌধুরীর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন তার মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান যে, তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজেস ভুগছিলেন।

বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য জানিয়েছিলেন ছেলে মাহী বি চৌধুরী। তিনি বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।

খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে (প্রখ্যাত ‘মুন্সেফ বাড়ি) নানাবাড়িতে জন্ম গ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ-সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন।

বি. চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে ১৯৭৮ সালে রাজনীতি শুরু করেন। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং কেবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। ১৯৯৬ সালে তিনি সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন – বাংলাদেশী শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন।

২০০৪ সালের ৮ মে বি. চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।

তার সহধর্মীনির নাম হাসিনা ওয়ার্দা চৌধুরী। অধ্যাপক চৌধুরী দুই মেয়ে এবং এক ছেলের জনক। তার বড় মেয়ে মুনা পেশায় একজন ব্যারিস্টার। ছোট মেয়ে শায়লা চৌধুরী পেশায় চিকিৎসক এবং ঢাকার উত্তরা মহিলা মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন। একমাত্র ছেলে মাহী বি. চৌধুরী রাজনীতিবিদ।

বাংলাদেশী শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেনি ১৮ হাজার বাংলাদেশি শ্রমিক। এসব শ্রমিকদের প্রবেশের বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন ঢাকায় সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, সব শর্ত পূরণ সাপেক্ষে প্রথম ধাপে ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় প্রবেশের বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে। মালয়েশিযয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে ১৮ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। আমাদের শ্রমিক দরকার, তাদের আধুনিক দাস হিসেবে গণ্য করা যাবে না কিন্তু। তারা বাংলাদেশ বা অন্য দেশের যেখানেই আসুক না কেন। আমি এখানকার মতো আগেও প্রকাশ্যে এ কথা বলেছি।

এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি বা বিদেশি- কারও অপরাধমূলক কর্মকান্ড প্রশ্রয় দেওয়া হবে না। তিনি এসব বিষয়ে বাংলাদেশি প্রবাসীদের সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা এসময় শ্রমিক ইস্যুতে এই ঘোষণা দেওয়ার জন্য দেশের সব নাগরিকের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছি। যেখানে তারুণ্যের শক্তি ব্যবহার করে সামনে এগোনোর বিষয়ে একমত হয়েছি। অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে, যাতে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়।

চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলোচনা করেছি। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মসংস্থান ও ভিসা সহজীকরণ নিয়েও কথা হয়েছে।

আরও পড়ুন – শেখ হাসিনার দেশে ফেরা ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন জয়

এছাড়া আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা।

মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়সীমা ৩১ মের মধ্যে উড়োজাহাজের টিকিট ও নিয়োগকর্তা থেকে প্রয়োজনীয় নথি নিতে ব্যর্থ হওয়ায় ১৮ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক দেশটিতে যেতে পারেননি।

আজ শুক্রবার দুপুর সোয়া ২টায় মালয়েশিয়ার ধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...