সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 650

পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন

0
দৌলিতদিয়া ফেরিঘাটে যাহবাহনের দীর্ঘ লাইন

রাজবাড়ি প্রতিনিধি

পাটুরিয়ায় ফেরি ঘাটের যানবাহনের চাপে যাত্রীরা পড়েছে দূর্ভোগে। রবিবার বিকেল থেকে বুধবার অবধি ৪দিন ধরে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঘাট এলাকায় প্রায় ছয় শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের পদ্মা-যমুনা নদীতে দ্রুত পানি হ্রাসের কারণে প্রায় এক মাস আগে পাটুরিয়ার এক নম্বর ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকট দেখা দেয়। গত ১৩ আগষ্ট আত্রাই নামের একটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হয়। পরে ৩ নম্বর ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় ২৯ আগস্ট বিষখালী নামের আরেকটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে।

এ নৌ-রুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় বেশ কয়েকদিন ধরে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ সময় ফেরি পারাপার হতে ঘাটে আসা ট্রাক চালকদেরকে ফেরি পারাপারের জন্য দুর্ভোগ পাহাতে হয়েছে। মোট ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। যানবাহন পারাপার করা হলেও ফেরিগুলো প্রায় দেড় কিলোমিটার ঘুরে চলাচল করায় আগের চেয়ে অনেক বেশি সময় লাগছে।

তাছাড়াও, ডুবে যাওয়া চরে আটকে যাওয়ার ভয়ে এ নৌ-রুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ঘাটেই পড়ে থাকতে হচ্ছে দিনের পর দিন।

কুষ্টিয়াগামী ট্রাকচালক বারেক উদ্দিন জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে পটুরিয়া ঘাটে আসেন। যানজটের কারনে বুধবার সকাল ৯টা পর্যন্ত অধির প্রতিক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি। এ রকম প্রায় ৬ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, এ নৌ-রুটে চলাচলরত ফেরিগুলো মেরামতের কয়েকদিন যেতে না যেতেই বারবার বিকল হয়ে পড়ছে। এ কারণে প্রায় সময়ই ২-১টি ফেরি মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকতে হয়।

বীরশ্রেষ্ঠে’র মা মালেকা বেগমর দাফন সম্পন্ন

0
Shohidma-Dro-p-23
বীরশ্রেষ্ঠ’র মাতার নামাজের জানাজার ছবি-সংগৃহিত

দ্রোহ অনলাইন ডেস্ক

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগমের (৯৪) নামাজের জানাজা শেষে মঙ্গলবার বিকালে পারিবারিক কবরস্থানে তার স্বামী মরহুম হাবিবুর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বাদ আসর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবনের সামনে বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক,পুলিশ সুপার সরকার কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপিকে আগামী নির্বাচন অবধি অপেক্ষার আহ্বান কাদেরের

0
Obaidul-dro-32
মন্ত্রী ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার পরিবর্তন করতে চাইলে আগামী নির্বাচন অবধি অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার এক সভায় তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করতে হয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে বর্তমানে এমন কোন পরিস্থিতি বিরাজমান নয় যে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যাবে।

তিনি আরও বলেন, বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছবেন বলে ভাবে থাকেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। গণপরিবহনে নির্ধারিত ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ না থাকলেও স্বাস্থ্যবিধি প্রতিপালিত না হওয়ার অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী পরিবহন, মালিক ও শ্রমিকদের পাশাপাশি স্বাস্থ্যবিধির প্রতি কঠোর হতে হবে। দেশব্যাপী শর্ত লংঘনসহ সড়কে শৃঙ্খলা বিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশও দিয়েছেন তিনি।

রাজশাহীতে নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

0
প্রতিকী ছবি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাট এলাকায় এক নারীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।

চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, মঙ্গলবার সকালে উপজেলার অনুপমপুর গ্রামের নিজ বাড়ির শোবার ঘর থেকে রেহেনা বেগম (৬০) লাশ উদ্ধার করা হয়। নিহত রেহেনা বেগম (৬০) একই গ্রামের বেলাল হোসেনের (৭৫) স্ত্রী।

ওসি আরও বলেন, বেলাল ও রেহেনা সোমবার রাতের খাবার শেষে ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে বেলালের চিৎকারে প্রতিবেশীরা তাদের ঘরে গিয়ে খাটের উপর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রেহেনার লাশ পড়ে থাকতে দেখেন।

রেহেনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বেলালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মেসি থেকে যাওয়ায় খুশি লা লিগা সভাপতি

0
MESI-DRO-17-p-6-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

অনেক ঝড়-ঝঞ্ঝার পর পরিস্থিতি শান্ত হয়েছে। কয়েকদিনের টানাপোড়েনের পর বার্সেলোনাতে রয়ে গেলেন লিওনেল মেসি। ফিরেছেন অনুশীলনেও। মেসির এই সিদ্ধান্তে দারুণ খুশি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

তৃতীয় মেয়াদে লা লিগার শীর্ষ পদে থাকা এই আইনজীবীর আশা, ইতিহাসের সেরা ফুটবলার মেসি ক্যারিয়ার শেষ করবেন লা লিগাতেই।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন মেসি।

গত ২৫ অগাস্ট এক ফ্যাক্স বার্তায় চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে চেয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চুক্তির ওই ধারা কার্যকরের মেয়াদ ১০ জুনে ফুরিয়েছে উল্লেখ করে ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজের দাবিতে অনড় ছিল বার্সেলোনা। লা লিগা কর্তৃপক্ষও বার্সেলোনার পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছিল সেসময়।

সেই অচলাবস্থার অবসান হয়েছে আলোচনার পর। অনিচ্ছা থাকলেও মেসি থেকে গেছেন প্রিয় আঙিনাতে। লা লিগার ২০২০-২১ মৌসুমের লঞ্চিংয়ে এসে সোমবার তেবাস জানালেন সন্তুষ্টির কথা।

আমরা চাই মেসি আমাদের সঙ্গে থাকুক। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় সে এবং আমরা চাই লা লিগাতেই সে তার ক্যারিয়ার শেষ করুক।

যশোর উপজেলা চেয়ারম্যানের জানাজায় এসে কৃষকের মৃত্যু

0
যশোরের ম্যাপ

যশোর প্রতিনিধি

যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের নামাজে জানাজায় এসে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক শরিফুল ইসলাম (৫০) বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের জলিল মোল্লার ছেলে।

মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে জানাজা শুরুর পূর্ব মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য শরিফুল ওযু করে আমার পাশের কাতারে দাঁড়ান। হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তবে তাকে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোস্তাক আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই শরিফুলের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।

চুয়াডাঙ্গায় সাউন্ডবক্সে গান শোনায় কাল হলো শিশুর

0
Cuadanga-Dro-4-p-1
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে শুভ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

মৃগমারী গ্রামের ইউপি সদস্য ওবায়দুর রহমান জানান, মৃগমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ (১০) গান শোনার জন্য সাউন্ডবক্সে বিদ্যুতের সংযোগ দিচ্ছিল। এ সময় বিদ্যুতের ত্রুটিপূর্ণ তারে সে বিদ্যুতায়িত হয়। দ্রুত প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হেদায়েত বিন সেতু তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে সংসদে বিএনপির ক্ষোভ

0
বিএনপি নেতা হারুন

দ্রোহ অনলাইন ডেস্ক

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। অথচ মন্ত্রী কিছুই জানেন না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তর দেননি উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তিনি।

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অনির্ধারিত আলোচনার সুযোগ নিয়ে হারুনুর রশীদ সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য জমা দেয়া প্রশ্ন পরিবর্তনের অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা কষ্ট করে সংসদে প্রশ্ন জমা দেই। তার আলোকে আপনি ক্ষমতাবলে যেগুলো গ্রহণ করেন, মাননীয় মন্ত্রীরা তার উত্তর দিয়ে থাকেন। আমরা যেভাবে প্রশ্নটা জমা দেই, হুবহু সেইভাবে আসা উচিত। আপনি গ্রহণ না করতে পারেন। কিন্তু আপনার মতো করে তো পরিবর্তন করতে পারবেন না। এই বিষয়টি দৃষ্টিতে আনতে চাই।

জবাবে স্পিকার বলে, কার্যপ্রণালী বিধির বিষয়টি উল্লেখ করে প্রশ্ন পরিবর্তনের যে বিষয়টি তুলেছেন সেটা আমি দেখব। প্রশ্ন ঠিক থাকে, না পরিবর্তন হয় সেই বিষয়টি আমি দেখব। এরপর সংসদ সদস্য হারুনুর রশীদ প্রশ্নপত্র ফাঁস নিয়ে বক্তব্য শুরু করলে তাকে থামিয়ে দেন স্পিকার।

এ সময় হারুনুর রশীদ বলেন, তার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিরাপত্তায় ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। ভর্তি প্রক্রিয়ায় অসৎ উপায়ে ভর্তির কোনও অভিযোগ কোনও পক্ষ থেকে পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুল খুলতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন

সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত একটি নির্দেশনায় এ কথা জানানো হয়।

এ নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসের পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় চালুর আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।

এ অবস্থায় করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা স্কুল পর্যায়ে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ পোস্টার, লিফলেট তৈরি করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।

ফাহমিদা নবীর চার গান প্রকাশের অপেক্ষায়

0
ফাহমিদা নবী

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনাকাল শুরু হওয়ার আগেই অবকাশ যাপনের জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। তারপর করোনার কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য কয়েক মাস সেই দেশেই ছিলেন তিনি।

কোরবানির ঈদের আগে দেশে ফেরেন এ সঙ্গীতশিল্পী। ফিরেই নতুন গানে কণ্ঠ দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে তার কয়েকটি নতুন গান প্রকাশ হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও চারটি গান।

পর্যায়ক্রমে ভিডিও তৈরি করে এ গানগুলোও প্রকাশ হবে শিগগিরই। এ গানগুলোর মধ্যে ‘সেদিন হঠাৎ’ শিরোনামে একটি গান লিখেছেন সুজন বড়ুয়া সিয়াম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। ‘ভালোবাসা কারে বলে’ নামে আরেকটি গান লিখেছেন সিফাত শাহরিয়ার এবং সুর করেছেন বর্ণ চক্রবর্তী।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...