রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 664

আত্মহত্যা করলেন অভিনেত্রী ও মডেল

0
মডেল লোরেন মেন্ডেস

দ্রোহ বিনোদন ডেস্ক

২৭ আগস্ট সর্বশেষ ‘ট্রল’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তরুণ অভিনেত্রী ও মডেল লোরেন মেন্ডেস। সঙ্গে এসেছিলেন তাঁর মা ও ছোট দুই বোন। নাটকের গল্পে তিনি ছিলেন অপূর্বের ছোট বোন। কিন্তু রবিবার নিজ বাসায় আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী। খবরটি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

রবিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে বারিধারার কালাচাঁদপুরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এ অভিনেত্রীর লোরেনের মরদেহ পাওয়া যায়। কেন আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী, সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

ওসি এস এম কামরুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। তিনি গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন, তা আমরা এখনো জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের কারণে এমনটা হতে পারে। তদন্ত করার পরই এ বিষয়ে আমরা জানাতে পারব।’

তাঁর শেষ নাটক ‘ট্রল’-এর নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, শুটিংয়ে সেদিন লোরেন ছিলেন সাবলীল, হাসি-খুশি এবং চরিত্রের প্রতি বেশ যত্নশীল। তাঁর চরিত্রটি ছিল সাইবার বুলিংয়ের শিকার হওয়া একটি মেয়ের। বেশির ভাগ দৃশ্য এক শটে ‘ওকে’ হয়েছে। তরুণ এই অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা সেদিন শুটিংয়ের সবার মুখে শোনা যায়। এসব শুনে খুশি হয়েছিলেন শুটিংয়ে আসা তাঁর মা-ও।

ফটোশুট ও মডেলিং দিয়ে লোরেন মেন্ডেস ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও পরিচিতি পেতে থাকেন। সেই ধারাবাহিকতায় শুরু করেন নাটকে অভিনয়। একটি বিজ্ঞাপনের সংলাপ ‘ইন্টারনেট শেষ হলেও নো টেনশন’ দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। প্রশংসিত হন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’ এবং ‘তোমার পিছু ছাড়ব না’ গানে অভিনয় করে। তিন দিন আগে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অভিনীত একটি বিজ্ঞাপন শেয়ার করে ভিউ বেশি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

কুমারখালীতে জেলেদের জালে উঠলো মতৃদেহ

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে জেলেদের জালে মাছের বদলে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

শনিবার বিকালে উপজেলার কয়া ইউননিয়নের সেতুঘাট এলাকা থেকে জেলেরা এ মৃতদেহ করে। মৃত ব্যক্তির নাম সেলিম (৪৫)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডল পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ১০টার সময় ছেঁউরিয়া মন্ডলপাড়া শ্মশানঘাট এলাকায় সেলিম গোসল করতে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। পরে ওই দিনই বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করে।

তবে রাত হয়ে গেলে ডুবুরি দল উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করে। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। খোঁজাখুঁজির পরও ডুবুরিরা সেলিমের লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়। বিকালে কয়া সেতুঘাট এলাকায় জেলেরা মাছ ধরার জন্য জাল ফেললে সেলিমের লাশ উঠে আসে।

কুমারখালী থানা পুলিশের ওসি মজিবুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজের দুইদিন পর সেলিমের লাশ জেলেদের জালে পাওয়া গেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিহারী ক্যাম্পের তাজিয়া মিছিলে, পুলিশি বাধা

0
ঢাকায় তাজিয়া মিছিল

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণেই এবার আশুরায় অনুমতি হয়নি তাজিয়া মিছিলের। রাজধানী মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পেই আশুরা পালন করছেন সেখানে আটকেপড়া পাকিস্তানিরা। তবে একটা সময় তারা পুলিশি বাধা উপেক্ষা করে বেড়িয়ে আসে বাইরে । অপরদিকে হোসেনী দালান চত্বরেই সীমাবদ্ধ ছিল পুরান ঢাকার শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল।

মহররম মাসের ১০ তারিখ, কারবালায় ঘটে যাওয়া শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে অসংখ্য তাৎপর্যময় ঘটনার জন্য দিবসটি অনন্য। প্রতিবার এ দিবসটি উপলক্ষে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল করে থাকে। তবে করোনার কারণে এবার এর ব্যতিক্রম ঘটছে। তবে এবার করোনার সংক্রমণ রোধে তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফলে বিহারী ক্যাম্প ছাড়াও লালবাগের শিয়া মসজিদ থেকেও বের হয়নি মিছিল। মোটকথা মহামারিতে অবরুদ্ধ রয়েছে এবারের তাজিয়া মিছিল।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল, এবার হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল সড়কে আসবে না। হোসেনী দালান চত্বরেই মিছিল হবে বলে ইমামবাড়া কর্তৃপক্ষ জানিয়েছিল।

তবে মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে পুলিশের বাধা পেয়ে কিছুক্ষণ সেখানেই অবস্থান করেন ক্যাম্পবাসী। এরপর বাধা উপেক্ষা করে বেরিয়ে আসেন তারা। প্রদক্ষিণ করেন আশপাশের এলাকা। এ সময় মানা হয়নি সামাজিক দূরত্ব। অধিকাংশই ছিলেন মাস্কবিহীন।

শিয়া সম্প্রদায় আশুরাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে থাকেন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে বিবেচিত এ আশুরা।

খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

0

আজ পবিত্র আশুরা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা উদযাপন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।

ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ এই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই পৃথিবী ধ্বংস হবে।

মহররম অর্থ অধিক সম্মানিত। মহররম মাসের দশম দিনকে আশুরা বলা হয়। আশুরার দিনে বিশ্বে সংঘটিত অলৌকিক অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনার কারণে মুসলমানদের কাছে ১০ মহররম বিশেষভাবে মহিমান্বিত। শোকের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন।

ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ নানা ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়।

তবে এ বছর মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা ছিল।

আরও পড়ুন খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

আশুরার তাৎপর্য বর্ণনা করে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল গুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

খোকসায় আট জুয়াড়ী আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পুলিশ ৮ জুয়াড়ীকে আটক করেছে।

শনিবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে খোকসা থানায় জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের জুয়া আইনে ৩(৪) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং – ১৫ তারিখ ৩০ শে আগস্ট ২০২০।

খোকসা থানা এএসআই হোসাইন মোহাম্মদ এমদাদুল হক বলেন, শনিবার দুপুর সোয়া ৩ টায় দেবীনগর নুর সমীর মল্লিক এর বাড়িতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পাতাহার (৩৫), আব্দুল হাকিম (২৫), লাল্টু শেখ (৩২), শিপন আহাম্মেদ (৩০), নূর ছমির মল্লিক (৩২), সুজন আলী (৩০), ও শরিফুল ইসলাম (৫২)।

এদের সকলের বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা কুমারখালীর গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ কাজল শেখ (৪৮)। এদের সকলকে রবিবার দুপুরে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল আলম জানান, সমাজ থেকে অন্যায় অত্যাচার ও অপকর্ম দূর করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

সন্তান হত্যার বদলা নিলাম-মজিবর রহমান বয়াতি

0
নিহত হাসিনুর রহমন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সরকার দলীয় এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে (৫২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন মজিবর রহমান বয়াতি নামের এক বাবা। হত্যার পর তিনি পালিয়ে না গিয়ে পুলিশের হাতে স্বেচ্ছায় ধরা দিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

হত্যার পর স্থানীয় শত শত লোকের সামনে চিৎকার করে বলতে থাকেন- ‘সন্তান হত্যার বদলা নিলাম।’ কিন্তু পুলিশ বদলার বিষয়টি অস্বীকার করে বলছে- পূর্ব শত্রুতার জের ধরে মজিবর রহমান বয়াতি এ হত্যাকান্ড ঘটিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামের নিজ বাড়ির নিকটে এ হত্যার ঘটনা ঘটে। এ সময় জব্বার নামে অন্য একজনকেও আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। হত্যার পর পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান বয়াতি বলেন তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ২০১৯ সালের ঈদুল আজহার দিন বিকাল বেলায় পদ্মা নদীর চরের আবেদের ঘাট এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মজিবর রহমান বয়াতির ছেলে স্থানীয় পিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আনোয়ার (১৫) কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে খুন হয়।

এ ঘটনায় নিহত আনোয়ারের বাবা মজিবর কয়েকজনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের কয়েক মাস পর একই বছর দৌলতপুর থানা পুলিশ স্কুলছাত্র আনোয়ার হত্যাকান্ডের ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন।

পুলিশের একটি সূত্র এবং স্থানীয়রা জানান, মামলার বাদী ও বিবাদী দুই পক্ষই আওয়ামী লীগের হওয়ায় এমপির প্রতিনিধি হিসেবে হাসিনুর রহমান সমঝোতা করার জোর চেষ্টা চালাচ্ছিলেন। আপস-মীমাংসার জন্য কয়েক দফায় তিনি দুই পক্ষকে নিয়ে বৈঠকও করেন। সমঝোতার জন্য মজিবর রহমান বয়াতির উপর চাপ সৃষ্টি করছিলেন হাসিনুর। এ কারণে তার ওপর চরম ক্ষুদ্ধ হয়ে ওঠেন মজিবর।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন মজিবর রহমান। সুযোগ বুঝে শনিবার সকালে মজিবর একাই হাসিনুরকে রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। হত্যাকান্ডের খবর পেয়েই ঢাকা থেকে এলাকায় ছুটে আসেন এমপি সরওয়ার জাহান বাদশা। শুধু পূর্বশত্রুার কারণে নয় এই হত্যাকান্ডের পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে কি-না বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান তিনি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাসিনুর রহমান সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এমপির অবর্তমানে তার ব্যক্তিগত ও দলীয় কাজকর্ম হাসিনুর দেখভাল করতেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশিকান্ত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যতটুকু জানতে পেরেছেন তাতে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। তবে এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্তের পরেই হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শনিবার রাত ১১টা অবধি এ হত্যাকান্ডেরর ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে- মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

0
kabi-nazrul-islam-droho
নজরুল স্মরণ উৎসব- ছবি দ্রোহ

নজরুল অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক ছিলেন

স্টাফ রিপোর্টার 

কুষ্টিয়ার খোকসায় সাপ্তাহিক দ্রোহ পত্রিকার ব্যবস্থাপনায় নজরুল স্মরণ উৎসবের প্রধান আলোচক ভাইস প্রিন্সিপাল প্রফেসর শিশির রায় বলেন, নজরুল অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক ছিলেন। দ্রোহের কবি নজরুলের অসাধরণ সৃষ্টির নানা দিক তুলে ধরেন তিনি।

জাতীয় কবি নজরুলের ৪৪ তম প্রয়ান দিবস উপলক্ষে বৈশ্বিক মহামারীর কারনে ভার্চুয়াল প্লাটফরম ইউটিউব এবং দ্রোহের ফেইসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

২৯ আগস্ট শনিবার রাত ৯টায় সাপ্তাহিক দ্রোহের প্রধান কার্যালয়ে ইউটিউব লাইভের মাধ্যমে নজরুল স্মরণ উৎসবে নজরুল সংগীত, কবিতা এবং নজরুলের জীবনী নিয়ে আলোচনা করা হয়। এ অনুষ্ঠানের আলোচক কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর শিশির রায় সঞ্চালনা করেন।

উৎসবে সংগীত পরিবেশন করেন খোকসার সুশান্ত মজুমদার এবং কৌশিক জোয়ার্দ্দার। নজরুলের প্রেমিকা ফজিতুলনেচ্ছা কে লেখা একটি চিঠি আবৃত্তি করেন সাপ্তাহিক দ্রোহ’র সাব এডিটর সঞ্জয় বিশ্বাস।

প্রফেসর শিশির রায় জাতীয় কবির জীবনি তুলে ধরে বলেন, বাংলার বুকে কবি নজরুলের আগমন ধুমকেতুর মতন, তিনি ছিলেন দ্রোহের কবি, প্রেমের কবি এবং বিরহের কবি। মাত্র ৩২ বছর তিনি শাসন করেন বাংলা সাহিত্যের রাজত্ব। তার কবিতার মধ্যে যেমন বিদ্রোহের আগুন ছিল, তেমনি তার গানেও ছিল প্রেম আর বিরহের অতৃপ্ততা।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, প্রেস ক্লাবের সভাপতি মুনসী লিটন, সাপ্তাহিক দ্রোহের সম্পাদক তমা মুনসী, সাপ্তাহিক দ্রোহের ব্যবস্থাপনা সম্পাদক মুনসী তাজবির আহমেদ রাজা, সংগীত শিল্পী স্বপন মৃধা, প্রদীপ কর্মকার, সাপ্তাহিক দ্রোহের সাব এডিটর ফাহিম শাওন, স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস, নাজমুল হাসান। এ অনুষ্ঠানটি লাইভ দেখাতে সহযোগিতা করে নাহিদুজ্জামান শয়ন এবং ভিডিও করেন লক্ষন সাহা।

দ্রোহের কবির রচিত গানের একমাত্র অনুবাদক প্রফেসর শিশির রায় তার “মিউজিক্যাল ট্রান্সলেশন অব নজরুল সংস” বইটির সৌজন্য সংখ্যা দ্রোহের সম্পাদক তমা মুনসী ও প্রেস ক্লাবের সভাপতি মুনসী লিটনকে উপহার দেন ।

আরও পড়ুন:
বলিউডের মাদক চক্র নিয়ে মুখ খুললেন কঙ্গনা
‘তুই আমারি’ গানের মডেল আজিজ-সুস্মিতা

১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন: ওবায়দুল কাদের

0
ওবায়দুল কাদেরের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের বাড়ায় গণপরিবহন চলবে। তবে এক্ষেত্রে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন ও দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না বলেও জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা জোনের বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সেতুমন্ত্রী এ কথা জানান।

ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সার্বিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনা করে সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের নির্ধারিত বাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। প্রতিটি ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।

সেতুমন্ত্রী এসময় নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিকদের আহ্বান জানান। পাশাপাশি যাত্রীসাধারণকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

ওবায়দুল কাদের নতুন সিদ্ধান্তের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদার করতে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের এ বিষয়টি কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করেন।

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী হামলায় নিহত

0
আওয়ামী লীগ নেতা হাসিনুর

স্টাফ রির্পোটার

কুষ্টিয়ার দৌলতপুরে এক আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

শনিবার উপজেলার ফিলিপনগরে সকাল সাড়ে সাতটার দিকে পশ্চিম-দক্ষিন ফিলিপ নগরের এমপি গলির পশ্চিম দিকের মসজিদের কাছে  আওয়ামী লীগ নেতা হাসিনুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি ডাঃ জমির উদ্দিন ছেলে এবং কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ এর আপন ফুপাত ভাই।

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ বলেন, হাসিনুর রহমান প্রতিদিনের মত ঘটনার দিন সাকালে হাটতে বের হলে এ হামলার শিকার হন। এরপর দ্রুত তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুর ইসলাম তুহিন বলেন , হাসিনুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানন্তর করবার আগেই তিনি মারা যান।

এঘটনার সতত্য নিশ্চত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশিকান্ত বলেন, আততায়ীর হামলায় হাসিনুর রহমান মৃত্যু হয়েছে। লাশ মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...