মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 694

দেশের প্রথম নারী ক্রিকেট কোচের মৃত্যু

0
দেশের প্রথম নারী ক্রিকেট কোচ সুরাইয়া জান্নাতি তিন্নি

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরে দেশের প্রথম নারী ক্রিকেট কোচের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ উঠেছে চিকিৎসকের অবহেলায় কোচ সুরাইয়া জান্নাতি তিন্নি (৩০) চলে গেলেন না ফেরার দেশে। জেলা শহরের চুড়িপট্টি এলাকার মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ্যানির স্ত্রী ছিলেন সুরাইয়া জান্নাতি তিন্নি ।

জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এর আগে তিনি শহরের ল্যাবজোন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে হয় তার সিজারিয়ান অপারশেন।

তিন্নির চাচাতো ভাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আফিকুর রহমান অয়ন বলেন, ২৯ জুলাই ল্যাবজোন হসপিটালে ডাঃ নিলুফার ইসলাম এমিলি সিজারিয়ান অপারেশ করে তিন্নির সন্তান প্রসব করান। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবারের লোকজন রোগীর অবস্থা সম্পর্কে চিকিৎসককে অবহিত করেন। তিনি বিষয়টি গুরুত্ব দেননি। উল্টো রোগীর স্বজনদের উপর বিরক্ত হন।

৩১ জুলাই সকালে ডাঃ এমিলি হসপিটালে আসেন। তিনি দূর থেকে রোগী দেখেছেন। হাসপাতাল কর্তৃপক্ষও রোগীর অবস্থার অবনিত ও তাদের সীমাবদ্ধতার কথা স্বজনদের জানাননি।

আরও পড়ুনখোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

সন্ধ্যার দিকে রোগীর অবস্থার অবনতি দেখলে তড়িঘড়ি করে যশোর জেনারেল হাসপাতালে স্থানন্তর করেন। শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু তারা বাঁচাতে পারেননি। চিকিৎসকরা ওই সময় জানান আগেই আইসিইউতে নিতে পারলে রোগীকে বাঁচানো সম্ভব হতো।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

অপরদিকে ডাঃ নিলুফার ইসলাম এমিলি বলেন, রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আমার আন্তরিকতার কোনো অভাব ছিল না। আইসিইউতে নেওয়ার জন্য রোগীকে খুলনায় স্থানন্তর করেছিলাম। তবে তার স্বজনরা তাকে যশোর জেনারেল হাসপাতালে কেন নিলেন? স্বজনদের বিরুদ্ধেও নানা অভিযোগ তিনি তুলে ধরেন। সর্বোপরি রোগীর স্বজনরা ডাক্তারের নির্দেশনা মানেননি বলেও তিনি জানান।

আরও পুড়ন-ঝিনাইদহে প্রতারক দুই নারী সহ আটক ৩

ডাঃ এমিলি আরও বলেন, ২৯ জুলাই রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। ওইদিন রোগীর রক্তচাপ বেশি ছিল। কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে শরীরে রক্তচাপ কমিয়ে একই দিন দুপুর আড়াইটার দিকে সিজারিয়ান অপারেশন করা হয়। তবে রোগীর প্রি-অ্যাকলেমশিয়া ছিল। অপারেশন ছাড়া উপায় ছিল না। সিজারের পর প্রসূতি ও বাচ্চা দু’জনই ভালো ছিল। সব সময় নিজে রোগীর খোঁজ-খবর নিয়েছি।

শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল ফোনের মাধ্যমে জানানো হয় রোগীর শ্বাসকষ্ট হচ্ছে। মেডিকেল অফিসারকে খুলনায় আইসিইউতে স্থানন্তর করার পরামর্শ দেওয়া হয়, সেকথা স্বজনদের জানিয়েও দেওয়া হয়। তারা যশোর জেনারেল হাসপাতালে নিয়েছেন। সেখানেই তার মৃত্যু হয়েছে।

ঈদে উপহার দেওয়াটা একটা কর্তব্য

0
জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া
দ্রোহ বিনোদন ডেস্ক

ঈদ এলেই যেনে উপহার পাওয়ার বিষয়টি সামনে চলে আসে। আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রতি বছর ঈদে অনেক উপহার পান ফারিয়া। এবারের ঈদ তার কাছে অন্যরকম। কারণ বিয়ে করেছেন তিনি। বেড়েছে আত্মীয়-স্বজন। ঈদের সালামি বা উপহার এখন শুধু নেয়া নয়, দিতেও হয়।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ফারিয়া বলেন, উপহার ঈদ আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। ছোটবেলায় কোন উপহারটি বিশেষ তা বুঝতাম না। উপহার পেলেই আনন্দের সীমা থাকত না। তবে বড় হওয়ার পর উপহার পাওয়ার পাশাপাশি ছোটদের ঈদ উপহার দিতে হয়। সবাইকে ঈদ উপহার দেওয়া কর্তব্যের মধ্যেও পড়ে। কিন্তু করোনা ভাইরাসের কারণে বাসায় থাকতে হচ্ছে।

রাজবাড়ীতে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
রাজবাড়ীতে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া যুব সংঘ আয়োজিত মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে নয়নদিয়া মধ্যপাড়া মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সিনিয়র দলের ফাইনাল খেলায় ইউনিক এক্সপ্রেসকে হারিয়ে, টেন স্টার জয় লাভ করে। টসে জিতে ইউনিক এক্সপ্রেস দল ৬৩ রানে অল আউট হয়, টেন স্টার ৬৪ রান করে বিজয়ী হয়।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

অপর জুনিয়র দলের খেলায় মোহাম্মদ একাদশ দলকে হারিয়ে , রিসান একাদশ দল জয় লাভ করে। টস জিতে রিসান একাদশ দল ৪৯ রান করে। ব্যাট করতে নেমে মোহাম্মদ একাদশ দল ৩০ রানে অল আউট হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় সিনিয়র দলের রাশেদ ও জুনিয়র দলের আহাদ।

এ ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ মহিউদ্দিন মহিদ, সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর শওকত আলী, ব্যবসায়ী মীর সাইফুল ইসলাম, শেখ নাজিরউদ্দিন আহমেদ মিলন, সবুজ মন্ডল,ফরিদ আহম্মেদ, সোহেল রানা, সিদ্দিক প্রামানিক, হিরণ প্রামানিক, আসলাম মন্ডল, বক্কার শেখ, আতাউর প্রামানিক। খেলা শেষে অতিথিগণ পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে কাপ তুলে দেন।

আরও পড়ুন-খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

আয়োজকরা বলেন , দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে বলে তারা জানান। এ সময় আয়োজকদের মধ্যে পলাশ মন্ডল , মীর রাহাত ,মাজেদ শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মিনায় হাজিদের কংকর নিক্ষেপ সম্পন্ন

0
Mina-Dro-02-08-p-9
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রামি আল-জামারাত। শয়তানকে কংকর নিক্ষেপ হজের অন্যতম কাজ। স্বাস্থ্যবিধি মেনে জীবাণুমুক্ত কংকর নিক্ষেপের মাধ্যমে মিনার কার্যক্রম সম্পন্ন করল হাজিরা। খবর আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির তথ্য মতে, ‘১০ জিলহজ শুক্রবার থেকে শুরু হয় কংকর নিক্ষেপ কার্যক্রম। সে দিন কংকর নিক্ষেপ করেই হজে অংশগ্রহণকারী কুরবানি করে মাথা মুন্ডনের মাধ্যমে ইহরাম থেকে হালাল হয়েছেন। হজের এ কাজ সম্পন্ন করতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জীবাণুমুক্ত কংকরও সরবরাহ করেছে এবার।

৩০ জুলাই হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন। ৩১ জুলাই ভোরে মিনায় এসে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই জীবাণুমুক্ত কংকর নিক্ষেপ করেন হাজিরা। তারপরই কুরবানি সম্পন্ন করে মাথা মুন্ডনের মাধ্যমে হালাল হন। হজের বিধি মোতাবেক ২ আগস্ট শেষ দিন কংকর নিক্ষেপের মাধ্যমে মিনার কার্যক্রম সম্পন্ন করেন তারা।

মিনা প্রান্তরে অবস্থিত ৩টি স্থানে পাথর নিক্ষেপ করতে হয়। এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন। ১০, ১১ ও ১২ জিলহজ সূর্যাস্তের আগে ধারাবাহিকভাবে কংকর নিক্ষেপ করতে হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা জীবাণুমুক্ত কংকর নিক্ষেপের মাধ্যমেই রবিবার শেষ হচ্ছে এ বছরের মিনার হজের কার্যক্রম। এখন বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজের কার্যক্রম সম্পন্ন হবে।

উল্লেখ্য হজের সব কাজ সম্পন্ন হওয়ার পর হজে অংশগ্রহণকারী প্রত্যেককেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর ফিরতে হবে যার বাড়ি ও কর্মস্থলে। তবে হজে অংশগ্রহণকারীদের কেউই করোনা আক্রান্ত হয়নি বলে জানা গেছে।

কোরবানির মাংস বণ্টনে অনিয়মের প্রতিবাদে হামলা

0
Jhenaidah-Dro-01-08-P-6
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোরবানির মাংস মিসকিনদের মাঝে বন্টনে অনিয়য়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের উপর হামলা হয়েছে। এ হামলার ঘটনায় ৩জন আহত হয়েছে।

জানা গেছে, জেলার মহেশপুরের স্থানীয় ইউপি সদস্য ও তার পোষ্যরা শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কোরবানির মাংস বণ্টন শেষে সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ হামলায় তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসাইন ও তার বাবা আহত হয়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার ইমরান হোসাইন বলেন, কোরবানি শেষে গ্রামবাসী মিসকিনদের প্রাপ্য অংশটুকু সমাজের একটি নির্দিষ্ট স্থানে জমা করা হয় তাদের মাঝে বিতরণ করার জন্য। এর তদারকি করছিলেন স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান।

তবে ইউপি সদস্য মিসকিনদের কিছু মাংস বিতরণ করার পর প্রায় ২০ কেজি মাংস রেখে দেন নিজের পারিশ্রমিক হিসেবে। মাংস নিজের বাড়ি নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করলে, সে তার দলবল নিয়ে তাদের উপর হামলা করে। এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য আহত ইমরান ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এবং সংবাদ সংস্থা ইউএনবিতে কর্মরত আছেন। এ হামলার ঘটনার পর হাসপাতাল থেকে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘জাস্ট স্পিসলেস, কোরবানির মাংসও লুট করতে হবে। ছোটবেলা থেকে বাড়ির বাইরে থাকায় এদের বর্বরতা সম্পর্কে কোন আইডিয়াই ছিল না। এই মানুষরূপী হায়েনাদের নৃশসংতার শেষ কোথায়।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

তবে এ ব্যাপারে ইউপি সদস্য আজিজুল রহমানকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজী হননি।

এ ঘটনায় ১ আগস্ট রাতে ঢাবি ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আদনান আজিজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়। যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, ‘নিজ বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপোতা গ্রামের স্থানীয় মেম্বার কর্তৃক নৃশংসতার শিকার ইমরান ও তার ছোট ভাই আকরাম। তাদের দোষ ছিল তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন। পবিত্র ঈদের দিন কোরবানির মাংস নিয়েও অনিয়ম হচ্ছে। গ্রামের দুঃখী-দুস্থদের কোরবানির মাংস নিয়ে অনিয়ম করা বৈধতা পায়, যখন হামলাকারী নির্বিঘেœ চলাচল করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে হামলার সঙ্গে যুক্ত মেম্বারকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানাই।

আরও পড়ুন-খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

ঝিনাইদহে প্রতারক দুই নারী সহ আটক ৩

0
Kaligonj-Dro-2-8-p-5
সুমী, প্রদ্যুৎ কুমার ও তন্নী- ছবি দ্রোহ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া এলাকা থেকে অসুস্থতা ও প্রেমের ফাঁদে ফেলে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, জেলা সদরের আড়মুখ গ্রামের আলাউদ্দিনের মেয়ে সুমী (২৪), নলডাঙ্গা নারায়নপুর গ্রামের প্রফুল্ল কুমার বিশ্বাসের ছেলে প্রদ্যুৎ কুমার বিশ্বাস (৩০) এবং শৈলকুপা উপজেলার রয়ড়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে তন্নী (২৫)। তাদের বিরুদ্ধে প্রতারনা আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন-খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অসুস্থতার কথা বলে এবং মোবাইলে কথা বলে প্রতারনা করে মানুষের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছিল। পাশাপাশি তাদের নগ্ন ছবি তুলে ব্লাক মেইল করছিল।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের ব্যাপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা সহ সুমী, প্রদ্যুৎ কুমার ও তন্নীকে আটক করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

প্রেমিকের বাড়িতে মিললো প্রেমিকার ঝুলন্ত মরদেহ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদের দিন সকালে এক আত্মঘাতী প্রেমিকার ঝুলন্ত মরদেহ মিলেছে প্রেমিকের বাড়ীর রান্না ঘরে।

শনিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রেমিক আফজাল হোসেন খান এর বাড়ির রান্নাঘর থেকে কাশিয়ানী থানা পুলিশ প্রেমিকা নাজনিন আক্তার নিশির (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনার পর থেকে আফজাল পলাতক রয়েছেন।

কাশিয়ানী থানার এসআই গনেশ চন্দ্র বিশ্বাস জানান, কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের হাবিবুর রহমান খানের মেজ ছেলে আফজাল হোসেন খান কিছলু ঢাকার আব্দুল্লাহপুরের একটি মোবাইল কোম্পানীতে কর্মরত ছিলেন। তিনি যে ম্যাচে থাকতেন সেখানেই মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের নাজনিন কাজ করতেন। সেখানেই দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

কিছলু ঈদের ছুটিতে বাড়ি আসেন। নিশি ৩০ জুলাই কিছলু তাকে বিয়ে করেছেন বলে দাবী করেন। কিছলু বিয়ের প্রমান দেখাতে বলে নিশিকে এবং তাকে বাড়ি থেকে বের করে দেন।

শুক্রবার রাতে কিছলুর বাড়ির রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নিশি।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, স্থানীয়দের খবরে কাশিয়ানী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে। কাশিয়ানী থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৮০ হাজার ছাড়ালো

0
Covid-19-Dro-02-8-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ, অপরদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজারে। তবে এখন অবধি সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১ কোটি ৫ লাখ ২ হাজার ১২৭ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৫৩২ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ১১১ জনের।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি । রবিববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ২০ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩৬০ জনের।

দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল, এ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৭ হাজার ৮৭৭ জন এবং মৃত্যুর সংখ্যা ৯৩ হাজার ৫৬৩ জনে পৌঁছালো।

আরও পড়ুন-খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো, তবে আক্রান্তের বিবেচনায় দেশটির অবস্থান রয়েছে ছয় নম্বরে। রবিবার সকাল অবধি এ দেশে আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ১৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৪৭২ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যুর দিক থেকে রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১১তম। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৫৭২ জন অপরদিকে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ২৭৮ জনে।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। দেশটিতে রবিবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫১১ জনে।

বিশ্বব্যাপী এখন অবধি ১৮৮টি দেশে ছড়িয়ে পড়ে[ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি বছরের ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।

খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

0
Moragacha-Dro-1-8-p-9
আহত স্কুল প্রধান শিক্ষক হাসান আলী ও তার ছেলে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ২ পুত্রসহ ৪ জন আহত হয়েছেন।

হামলার ঘটনাটি ঘটেছে ঈদের দিন শনিবার স্বন্ধ্যায়। উপজেলার মোড়াগাছা গ্রামে। আহত প্রধান শিক্ষকের অভিযোগ ছুটিতে থাকা সেনা সদস্য ভাতিজার নেতৃত্বে তার বাড়িতে হামলা চালানো হয়েছে।

জানা গেছে, মোড়াগাছা গ্রামের শিক্ষক হাসান আলী (৫০) ও তার আপন ভাই আব্দুল হাই’এর মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ঈদের দিনে কোন এক সময় দুই পক্ষের মধ্যে কথাকাটা কাটি হয়। এর সূত্র ধরে শনিবার দিনগত সন্ধ্যায় প্রতিপক্ষের লোকেরা প্রধান শিক্ষক হাসান আলীর বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় ওই শিক্ষক তার ছেলে রায়হান ও রাহাত চৌধূরী আহত হয়। স্থানীয়রা আহত শিক্ষক ও তার ছেলে রাহাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় প্রতিপক্ষের এক জন আহত হয়েছে। তবে আহতের নাম জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রধান শিক্ষক হাসান আলী দ্রোহ প্রতিনিধিকে জানান, জমি জমা নিয়ে তার ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঈদের দিন সন্ধ্যায় ছুটিতে থাকা ভাতিজা সেনা সদস্য আল মামুন শিক্ষকের বাড়ীর প্রধান ফটক ভেঙ্গে ঢুকে হামলা করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এ বিষয়ে ছুটিতে থানা সেনা সদস্য আল মামুনের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে কল করা হলে সাংবাদিককে সংবাদ না করার জন্য বলেন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান। এ ছাড়া এ ঘটনা সম্পর্কে তিনি কথা বলতে রাজি হননি।

সচেতন থাকুন মেইল প্রতারণায়

0
Hack-Dro-1-8-p-6
সচেতন থাকুন মেইল প্রতারণায়

দ্রোহ অনলাইন ডেস্ক

অনেকেই হ্যাকারদের কাছ থেকে তাদের কম্পিউটার হ্যাক করা হয়েছে এমন বার্তা পান। হ্যাকাররা মেইলের মাধ্যম কোনো অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডও প্রমাণ হিসেবে পাঠিয়ে দেয়। করোনা মহামারির এক সময়ে এ ধরনের অনলাইনে চাঁদাবাজির স্ক্যাম বা প্রতারণা বেড়ে গেছে। নানা রকম কৌশলে সাইবার দুর্বৃত্তরা অনলাইন ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উপায় খুঁজছে।

ফোর্বস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যৌন প্রতারণা সংক্রান্ত মেইল প্রতারণা বাড়ছে বেশি। সাইবার দুর্বৃত্তরা নানা কথার জালে ফাঁসিয়ে তথ্য পাওয়া চেষ্টা করে। এ ছাড়া অনলাইনে বন্ধু, পরিবার বা সহকর্মীদের কাছে আপত্তিকর বার্তা পাঠানোর হুমকি পাঠিয়ে দিয়ে অর্থ দাবি করে। দুর্বৃত্তরা দাবি করে, তারা সফল হ্যাকার এবং সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। এর প্রমাণ হিসেবে আইডি ও পাসওয়ার্ড মেইলে পাঠাতে পারে। যাঁদের এ ধরনের মেইল আসে তাঁরা সহজেই এ থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন কি করবেনঃ

ভয় পাবেন না
অনেকেই মেইলে সাইবার প্রতারকদের মেইল দেখে ঘাবড়ে যান। মনোবল হারাবেন না। মনে রাখবেন, সাইবার দুর্বৃত্তরা সত্যিকারের হ্যাকার হলে আপনার পিসি লক না করে কেন আপনাকে মেইল পাঠাবে? তারা যদি আপনার ডিভাইসের দখল নিতে পারতো তবে তারা সে সুযোগ নিতো। আপনাকে মিথ্যা ভয় দেখিয়ে অর্থ আদায় করার লক্ষ্য থাকে। এমনকি আপনাকে আইডি পাসওয়ার্ড জানানোর জন্যও চাপাচাপি করতে পারে। তাদের কাছে থাকা আইডি পাসওয়ার্ড যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে মিলে যায় তারপরেও ভয় পাবেন না। আপনি বিভিন্ন অ্যাকাউন্টে একই আইডি পাসওয়ার্ড ব্যবহার করার কারণে তারা নানা কৌশলে হয়তো পাসওয়ার্ড বের করে ফেলতে পারে। অনেক সময় হ্যকারাদের নানা ডেটাবেইসে তথ্য চলে যাওয়ার কারণে দুর্বৃত্তদের হাতে তা পড়ে যেতে পারে। এক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে। দ্রুত আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে। ওই দুর্বৃত্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা না করাই ভালো।

দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলুন
সাইবার দুর্বৃত্তদের কাছ থেকে কোনো অ্যাকাউন্টের তথ্য সম্পর্কিত মেইল পাওয়ার অর্থ আপনার কোনো অ্যাকাউন্টের তথ্য তারা জেনে গেছে। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ওই একই পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে এমন সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলুন। একই পাসওয়ার্ড সব অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। পাসওয়ার্ড তৈরির সময় সহজে অনুমাণ করা যায় না এমন পাসওয়ার্ড ব্যবহার করুন। অনেকেই সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন যা তাদের অ্যাকাউন্ট হ্যাকের অন্যতম কারণ। যদি সম্ভব হয়, আপনার অ্যাকাউন্টের ইউজার নেমও বদলে ফেলুন। আপনার নাম ও সেবার সঙ্গে মিলিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। প্রতিটি সেবার জন্য অনন্য নাম তৈরি করতে পারেন।

দুর্বৃত্তদের মেইলে সাড়া দেবেন না

সাইবার প্রতারকেরা নানা প্রলোভন দেখাতে পারে। ভয়ভীতিও দেখাতে পারে। তবে তাদের মেইলে সাড়া দেবেন না। যতোটা সম্ভব তাদের মেইল এড়িয়ে যাবেন। জরুরি প্রয়োজন হলে বা প্রতারণার শিকার হলে এই মেইল আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে প্রমাণ হিসেবেও দেখাতে পারেন।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

করোনা ও টিকার লিংকে ক্লিক করবেন না
সাইবার দুর্বৃত্তরা করোনা ভাইরাস সংক্রান্ত নানা মেইল পাঠিয়ে বোকা বানাতে পারে। তারা এর টিকা সংক্রান্ত খবর, করোনার ওষুধ সংক্রান্ত নানা তথ্য দেওয়া নামে লিংকে ক্লিক করতে বলে বা অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে বলে। এ ধরনের কাজ করবেন না। বিশ্বাসযোগ্য উৎস ছাড়া কোনো অপিরিচত উৎসের মেইল খুলবেন না। কোনো প্রলোভনে পড়ে অ্যাটাচমেন্ট ডাউনলোড করলে আপনার ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এ ক্ষেত্রে সচেতন থাকলে নিরাপদ থাকতে পারবেন।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...