মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 698

অপূর্ব শর্মার করোনাকালের সৃজনকর্ম

0
Apurbo-Droho-29-7-p-13
অপূর্ব শর্মা

দ্রোহ অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধের গবেষক অপূর্ব শর্মা একাধারে সাহিত্যিক, কবি ও সাংবাদিক। করোনার এই দুর্যোগকালে একের পর এক কবিতা ও গানে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। সম্প্রতি তার লেখা ‘জাগো মানুষ’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়েছে।

ভারতের সংগীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদারের সুরে গানটি গেয়েছেন সংগীতশিল্পী গৌরী চৌধুরী। এছাড়াও অনিমেষ বিজয় চৌধুরীর সুরে তার লেখা ‘করোনার ফাঁদে পৃথিবী কাঁদে’ গানটিও বেশ প্রশংসিত হয়েছে।

এছাড়া তার লেখা ‘বাংলা আমার মা’ এবং ‘দূর প্রবাসে’ শিরোনামে দুটি গান গেয়েছেন গৌরী চৌধুরী। ‘জাগো মানুষ’ গীতি কবিতাটি প্রথমে আবৃত্তি করেন বিলেতের বাচিক শিল্পী মনিরা পারভীন। সুরারোপের পর গৌরী চৌধুরীর কণ্ঠে গানটি ভিন্নমাত্রা পায়। অপূর্ব শর্মার কবিতাগুলোর মধ্যে ‘দেখা হবে মিলন মোহনায়’ কবিতাটির ভিডিও চিত্র প্রচারিত হয়েছে ‘চ্যানেল আই’তে।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

অপূর্ব শর্মার লেখা প্রায় সবগুলো কবিতা এবং গানই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে ‘শুনতে পাও শিশুর কান্না’ কবিতাটি। শুধু কবিতা নয়; বৈশ্বিক মহামারির এই দুঃসময়ে অপূব শর্মা রচনা করেছেন বেশ কয়েকটি গান। তার মধ্যে সিলেট ভূমি গানটি সুর করে গেয়েছেন মুুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক, সংগীতশিল্পী হিমাংশু গোস্বামী। সিলেটের রূপ লাবণ্য বর্ণনা করা হয়েছে এই গানে। এছাড়া বাউল শিল্পী রণেশ ঠাকুরের গানের ঘর পোড়ানোর প্রতিবাদে তার লেখা ‘গান পোড়ে না’ কবিতাটিতে ফুটে উঠেছে শিল্পের প্রতি দরদ আর প্রথাবিরোধী প্রতিবাদী ভাষা।

রাজবাড়ী সদর উপজেলায় নবীন লীগের কমিটি গঠন

0
বাংলাদেশ আওয়ামী নবীন লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী নবীন লীগের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বাংলাদেশ আওয়ামী নবীন লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান এই কমিটির অনুমোদন দেন।

রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকাশ।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, কাওসার আহমেদ, আশরাফুল আলম ও হাসিবুল ইসলাম। তৌফিক আহম্মেদ রিমন , সাজ্জাদ খাঁন , উজ্জ¦ল সরদার ও বাধন সিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাগর হাওলাদার , তনময় কুমার ,সচিন প্রামানিক , শামছু সরদার, মুন্না শেখ। প্রচার সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম নয়ন, উপ-প্রচার সম্পাদক আতাহার মন্ডল, দপ্তর সম্পাদক জিহাদুল রহমান রাব্বি , উপ-দপ্তর সম্পাদক ইসলাম মোল্লা, সদস্য রিদয় আহম্মেদ রহিম , ডাঃ সাগর , রানা শেখ , মিজানুর রহমান বাধন, সামিম মোল্লা ও আলামিন শেখ।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

মোট ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আগামি ৯০ দিনের মধ্যে ১১১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি করা হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিষ চুরি মামলায় আটক

0
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন মহিষ চুরির মামলায় ফেঁসে গেছেন ।

এ ঘটনায় জেলা ও উপজেলা ছাত্রলীগে তোলপাড় শুরু হয়েছে। সুষ্ঠ তদন্তের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া থেকে ১৬ জুন কৃষক নাসির উদ্দীনের দুইটি মহিষ চুরি হয়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় ২৬ জুন মামলা করা হয়। পুলিশ কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের আজগার আলীর ছেলে, সেলিমের বাড়ি থেকে মহিষটি উদ্ধার করে সেলিম আটক করে পুলিশ।

তিনি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। সেখানেই নাম আসে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের।

আদালতে সেলিম জানান, তিনি চোর নন। মহিষটি শিবনগর গ্রামের মনির হোসেন সুমন এর, একই গ্রামের মিলন, কোটচাঁদপুরের বলুহর গ্রামের ঢালীপাড়ার তরিকুল ও চুয়াডাঙ্গার রশিদ তার কাছে বিক্রি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোটচাঁদপুরের এসআই তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা চুরি হওয়া দুইটি মহিষ উদ্ধার করে মালিককে ফেরৎ দিয়েছি। এই মামলায় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বাকী আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মুঠোফোনে জানান, তিনি কিছুই জানেন না। তবে এ রকম কিছু হলে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল জানান, ঘটনা মিথ্যা হলে আমরা সাংগঠনিক ভাবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি সঠিক হয় তবে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

তারা আরও জানান, এ বিষয়ে তারা মঙ্গলবার চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ঝিনাইদহে স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার পুড়াবেতাই গ্রামে রেকসোনা খাতুন (৩২) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুরে গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষনের পর হত্যা করা হতে পারে বলে স্বজনরা মনে করছেন। রেকসোনা পুড়াবেতাই গ্রামের নুর ইসলাম নুরোর মেয়ে। তিনি রাস্তায় মাটিকাটা শ্রমিকের কাজ করতেন।

গ্রামবাসি জানান, রেকসোনার একাধিক জায়গায় বিয়ে হয়। কিন্তু দাম্পত্য কলহে কোন স্বামীর বাড়িতে তার স্থায়ীভাবে ঠাঁই হয়নি। রাতের বেলা একলা বাজার ঘাটে চলাফেরা করতেন।

মঙ্গলবার বিকাল থেকে রেকসোনা নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে বাড়ির কাছে একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন না থাকলেও তার নাক দিয়ে রক্ত ঝরছিলো।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

রেকসোনা হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ। তার সাবেক কোন স্বামী এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এসআই সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আমরা মনে করছি রেকসোনাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে বুধবার বিকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে নসিমন দূঘর্টনায়, নিহত ১ আহত ৫

0
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক নসিমন উল্টে একজন নিহত এবং ৫ জন আহত হযেছে।

বুধবার সকাল ১১টা নাগাদ এ দুঘর্টনা ঘটে। এ ঘটনায় তাহাজ্জেল হোসেন (৫২) নামের এক শিক্ষক নিহত হয়েছে। তিনি যশোর শহরের খড়কী পাড়ার মহিউদ্দিনের ছেলে। এ সড়ক দূঘর্টনায় সময় আহত হয়েছে আরও ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নলডাঙ্গা বাজার থেকে কালীগঞ্জ আসার পথে কাদিডাঙ্গা মোড়ে স্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে যাওয়ায় ইঞ্জিনের গরম পানিতে পুড়ে ৬ জন মারাত্বক ভাবে দগ্ধ হয়।

তাদের উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিক্ষক তাহাজ্জেল হোসেন মারা যায়। এদিকে আহতদের মধ্যে ২ জনকে যশোর মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে তাদের অবস্থা আশংকাজনক।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভেড়ামারায় সড়ক দূর্ঘটনা-নিহত ১

0
কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
প্রতিকী ছবি

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইলে এলাকায় সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হয়েছে। আরও গুরুতরভাবে আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার এই দূর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই নিহত হয় ১ জন। নিহত হন সিএনজি ড্রাইভার হাবিবুর রহমান তুহিন। সে মিরপুর উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের সাহেব নগর গ্রামের মৃত আলী আনছার’র ছেলে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস এর সদস্যরা আহত ৪ জনকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কে যানজট’র সৃষ্টি হয়।

আরও দেখুন–লেখেন গান, বাজান পাতার বাঁশি

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানজটমুক্ত করেন। আহত ব্যক্তিরা হলেন আশরাফুল, কামাল, করিম দেওয়ান, আলিম কাজি, বাবু। তাদের প্রত্যেকের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার পাঁচনেয়া গ্রামে।

১ কেজি গাঁজা এবং ৫৪৪ বোতল ফেনসিডিল উদ্ধারঃ আটক ৪

0
আটককৃত আসামী এবং মাদকদ্রব্য

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল মাদক অভিযান চালিয়ে ৫৪৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে।

মঙ্গলবার উপজেলার খলিশাকুন্ডি, ভাগজোত এবং হোসেনাবাদ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

দৌলতপুর থানা পুলিশের সূত্র জানায়, দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানের নির্দেশে দৌলতপুর থানা পুলিশের একটি দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিশাকুন্ডি এলাকার কাতলামারী পশুহাটের নিকট অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আবু সাইদ (২০) ও রজব আলী (২৪) কে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা পাটখড়ি বোঝাই করা আলমসাধুতে ( গ্রামীন ইঞ্জিন চালিত, তিন চাকার গাড়ি) অভিনব কায়দায় মাদক পাচার করছিল।

আরও দেখুনলেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

অপরদিকে একই দিন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত তালতলা এলাকার মুনছুর মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী নজিবুল মন্ডলের (৩৬) বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। তাছাড়াও উপজেলার হোসেনাবাদ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কাকন মন্ডল (২৬) কে আটক করেছে পুলিশ।

বিস্ফোরণে কেঁপে উঠলো পল্লবী থানা, আহত ৫

0
পল্লবী থানা-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শহর জেগে ওঠার আগেই বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানীর মিরপুরের পল্লবী থানা।

এ বিস্ফোরণের ঘটনায় চার পুলিশ সদস্যসহ একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। আহতরা হলেন- পরিদর্শক ইমরান, উপ পরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং রিয়াজ। এর মধ্যে রোমিও এবং রিয়াজকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে এ বিস্ফেরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি ওয়ালিদুর রহমান।

তিনি বলেন, ভোরের দিকে পল্লবী এলাকা থেকে এক রাজনৈতিক নেতাকে খুন করবার জন্য ভাড়া করা তিন কিলারকে গ্রেফতার করা হয়। তাদেরকে পল্লবী থানা হেফাজতে রাখা হয়।

আটক ব্যাক্তিদের কাছ থেকে দুইটি অস্ত্র ও কিছু জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এগুলো থানার ইন্সপেক্টর অপারেশন্সের রুমে রাখা হয়। উদ্ধারকৃত জিনিসপত্রগুলোর মধ্যে ওজন মাপার মেশিন-সদৃৃশ্য একটি বস্তু ছিল। সকাল ৭টায় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

ডিসি ওয়ালিদুর রহমান আরও বলেন, এ বিস্ফোরণের ঘটনায় মোট চারজন পুলিশ ও একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মানবিক পুলিশ 

0

নিজস্ব পরিবহন সংকট। তাই ভাড়াই চালিত গন পরিবহন ব্যবহার করে পুলিশ সদস্যরা। লক্কর ঝক্কর গাড়িতে বসে হাকিয়ে বেড়ায় এ গলি-সে গলি। প্রায়ই যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তির শিকার হয় গাড়িতে ছোয়াড় পুলিশ সদস্যরা।

মঙ্গলবার দিন গত রাতে বাজার ডিউটিতে থাকা খোকসা থানা পুলিশের দলটির বহণকারী অটো রিকসা বিকল হয়ে যায়। চালক গাড়িটি গন্তব্যে নেওয়ার জন্য ঠেলতে শুরু করে। এ সময় ডিউটি দলের দায়িত্বে থাকা পুলিশের এক এএসআই ও অপর এক সদস্য গাড়ির চালকের প্রতি সহানুভুতিশীল হয়ে চালকের সাথে গাড়ি ঠেলতে আরম্ভ করেন। পুলিশের এই মানবিক আচরণের ঘটনাটি ক্যামেরাবন্দী করেন দ্রোহের ক্যামেরা পার্সন।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...