মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 699

৫০০ উইকেটের উচ্চতায় ব্রড

0
স্টুয়ার্ট ব্রড

দ্রোহ বিনোদন ডেস্ক

নিচু হয়ে যাওয়া ডেলিভারি ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটকে ফাঁকি দিয়ে লাগল প্যাডে। আঙুল তুললেন আম্পায়ার। স্টুয়ার্ট ব্রড উঠে গেলেন নতুন উচ্চতায়। এই উইকেট নিয়েই ইংলিশ পেসার পূরণ করলেন ৫০০ টেস্ট উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন শেষে ব্রডের উইকেট সংখ্যা ছিল ৪৯৯। পরের দিনটি ভেসে যায় বৃষ্টিতে। মঙ্গলবার শেষ দিন সকালেও বৃষ্টি বাগড়া দিয়েছে খানিকটা। এরপর আর বেশি দীর্ঘায়িত হয়নি অপেক্ষা। বৃষ্টি বিরতির পর নিজের ষষ্ঠ ডেলিভারিতেই ৩৪ বছর বয়সী পেসার পৌঁছে যান কাতি ঠিকানায়।

৫০০ উইকেটের অভিজাত ক্লাবে ব্রডের আগে ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি ছিলেন তার দীর্ঘদিনের বোলিং জুটির সঙ্গী জিমি অ্যান্ডারসন। মাইলফলকে ছোঁয়ার মুহূর্তটিও দুজনের মিলে গেছে একটি জায়গায়। ব্রডের মতো অ্যান্ডারসনের ৫০০তম শিকারও ছিলেন ব্র্যাথওয়েট।

৫০০ উইকেটের স্বাদ পাওয়া বোলার এখন টেস্ট ইতিহাসে ৭ জন। ব্রডকে দিয়ে তালিকায় পেসারদের পাল্লা ভারি হলো, ৪ জন। উইকেট শিকারির তালিকায় শীর্ষ তিনে অবশ্য আছেন ৩ স্পিনার। ম্যাচের হিসেবে এই মাইলফলকে পেঁছতে সবচেয়ে বেশি ম্যাচ লাগল ব্রডেরই, ১৪০ টেস্ট। দ্রুততম ৫০০ উইকেটের রেকর্ড শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনের, ৮৭ টেস্টে। পেসারদের মধ্যে দ্রুততম অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, ১১০ টেস্টে। অন্য দুই পেসার অ্যান্ডারসন ও কোর্টনি ওয়ালশের লেগেছিল সমান ১২৯ টেস্ট।

২০০৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে টেস্ট ক্যাপ পেয়েছিলেন ব্রড। অভিষেকে একমাত্র ইনিংসে ৯৫ রান খরচায় তার প্রাপ্তি ছিল লোয়ার অর্ডারে চামিন্দা ভাসের উইকেট। সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন ইংল্যান্ডের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

চলতি টেস্টের আগে ক্যারিয়ারে ১৭ বার পেয়েছেন ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট দুইবার। ৫০০তম শিকার দিয়ে এই টেস্টে হয়ে গেছে তার ৯ উইকেট।

জিজ্ঞাসাবাদেও চালাকি করছে প্রতারক সাহেদ

0
সাহেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী প্রতারণার জাদুকর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম র‌্যাবের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জব্দকৃত অস্ত্র ও গুলির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে জিজ্ঞাসাবাদে সে চতুরতার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে র‌্যাব-৬’র একটি নির্ভরযোগ্য সূত্র।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্নেল রওসোনুল ফিরোজ জানান, সোমবার সন্ধ্যায় খুলনা-৬’ এর কার্যালয়ে সাহেদ করিমকে আনার পর থেকেই মামলার তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল মঙ্গলবারও তাকে কয়েকদফা জিজ্ঞাবাদ করা হয়েছে। তিনি জানান, সোমবার খুলনায় আনার পর সাহেদকে ডাক্তারি পরীক্ষা করা হয়। সে শারীরিকভাবে সুস্থ রয়েছে।

র‌্যাব- ৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ জানান, সাহেদকে গ্রেফতারের সময় জব্দ অস্ত্র ও গুলির তথ্যসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেষে তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে। এদিকে, র‌্যাব-৬’র একটি সূত্র জানায়, বহুমুখী প্রতারক সাহেদ অত্যন্ত চতুর। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জব্দকৃত অস্ত্র ও গুলির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে জিজ্ঞাসাবাদে সে বিভিন্নভাবে চতুরতার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।

জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সন্ধ্যায় করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে আনা হয়। এর আগে গত ২৩জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাতক্ষীরার ভার্সুয়াল আদালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করেন। ২৬ জুলাই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

করোনা পরিক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম আত্মগোপন করেছিলেন। এরপর গত ১৫জুলাই ভোরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী দেবহাটা উপজেলার কমলপুর গ্রামের ইছামতি খালের নৌকায় করে ভারতে পালানোর সময় র‌্যাবের হাতে গ্রেফতার হয় সে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা দায়ের করে র‌্যাব।

জঙ্গিদের বড় হামলার সামর্থ্য নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

0
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে কোরবানির ঈদকে ঘিরে জঙ্গি হামলার যে শঙ্কায় পুলিশ সতর্ক হয়ে উঠলেও, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন বড় ধরনের হামলার আশঙ্কা নেই।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সব সময়ই বলেছি, জঙ্গি আমরা কন্ট্রোলে এনেছি, কিন্তু একদম সমূলে উৎপাটন করতে পারিনি এখনো। “ছোট ছোট ‘স্লিপিং সেল’ এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে রয়েছে। সেগুলোর কার্যকারিতা তেমন কিছু নেই। আমি মনে করি জঙ্গিদের সেই সক্ষমতা বা দক্ষতা নেই। মাঝে মাঝে তাদের উপস্থিতি বোঝাবার জন্য কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে।”

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলা হয়েছিল ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে। ওই হামলার কয়েকদিন পরই ৭ জুলাই শোলাকিয়ায় ঈদ জামাতে হামলার চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে জঙ্গিনেতাদের প্রায় সবাই ধরা পড়েন কিংবা মারা পড়েন। তাতেই জঙ্গিদের মেরুদ- ভেঙে পড়ে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি।

এবার কোরবানির ঈদ ও আগস্ট মাস সামনে রেখে দেশে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

এ বিষয়ে মন্ত্রী বলেন, আপনারা যেটা শুনেছেন, মাঝে মাঝে গোয়েন্দারা জানাচ্ছে। সেজন্য নিরাপত্তা বাহিনী যা যা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো করছে। পুলিশ, র‌্যাব সতর্ক অবস্থায় রয়েছে। সব সময় জঙ্গি চিন্তা করে ধর্মীয় অনুষ্ঠানে কিছু করবে, সেখানেও আমাদের নজর রয়েছে।

আসাদুজ্জামান কামাল বলেন, “যারা ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছিল, তারা অনেক সময় দুঃস্বপ্ন দেখে। সেটা নিয়ে তারা অনেক ধরনের জল্পনা-কল্পনা করে, সেগুলোর কিছু অংশ গোয়েন্দা সংস্থা কিছু ইঙ্গিত পেয়ে থাকে। এগুলো তেমন সিরিয়াস কিছু নয়। তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। যে বার্তাগুলো আসছে তা নিছকই জানান দেওয়ার জন্য।

শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে স্টেডিয়ামের পাশে বঙ্গবন্ধু স্কয়ারের কাছে দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্টের দাঁড় করিয়ে রাখা মোটরসাইকেলে কে বা কারা পলিথিন ব্যাগে বোমা রেখে যায়। এর আগেও একই জায়গায় পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই ঘটনার পেছনে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়ার কথা সে সময় বলেছিলেন তদন্তকারীরা।

তবে আমাদের নির্দেশনা ছিল তথ্যভিত্তিক হতে হবে, কেউ যেন হয়রানির শিকার না হয়। এখন সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে।

শাড়ি পড়া রোবট বিতরণ বিলোচ্ছে স্যানিটাইজার

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারিতে পরিবর্তন এসেছে সবকিছুতে, পরিবর্তন হয়েছে মানুষের জীবনের ধারাবাহিকতায়। তবুও থেমে নেই কাজ কর্ম। করোনার এই ভয়ংকর পরিস্থিতে শাড়ি পরা একটি রোবট মানুষদের কাছে গিয়ে বিলোচ্ছে স্যানিটাইজার।

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়–র একটি শোরুমে এবং এমনই একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে।
ভিডিও তে দেখা গেছে, লাল-সবুজ রঙের শাড়ি পরা একটি রোবট গ্রাহকদের কাছে গিয়ে স্যানিটাইজার বিতরণ করছে।

ভারতীয় বন পরিসেবা কর্মকর্তা সুধা রামন ও ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা স্যানিটাইজার সরবরাহকারী রোবটের ফুটেজ শেয়ার করেন।

তারা টুইটারে ভিডিও বার্তায় লিখেন, ‘তামিলনাড়ুর একটি টেক্সটাইল শো-রুমে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে।’

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা বলেছেন, ‘রোবট কেবল স্যানিটাইজার বিতরণ করেনি, পাশাপাশি শো-রুমের শাড়ি সংগ্রহের মডেল হিসেবেও কাজ করছিল।’

শিক্ষার্থীদের ইন্টারনেট বিনামূল্যে দেয়ার পরিকল্পনা

0
Dipu-Dro-28-7-p-3
শিক্ষামন্ত্রী দিপু মনি

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই এমন সুখবর পাবে শিক্ষার্থীরা।

সোমবার বিকালে চাঁদপুরে করোনা পরীক্ষাগার উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে স্পেসিফিক কতগুলো ডোমেইনের মাধ্যমে যেই ক্লাসগুলো করাচ্ছি সেগুলো বিনামূল্যে করতে পারলে খুবই ভালো। তা না হলে সেগুলো তারা যেন স্বল্পমূল্যে একসেস করতে পারে সেটির জন্য আমরা বিভিন্ন টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে নেগোশিয়েট করছি। আমি আশা করছি, খুব শীঘ্রই একটা সুখবর পাবো।

চলতি বছরের শিক্ষাবর্ষ নিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, কোনও অসুবিধা নেই। আমাদের তো ক্লাস চলছেই। আমরা মনে করছি, যথাযথ সময়ের মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারবো। অনলাইনে পরীক্ষা দেওয়ারও নানারকম ব্যবস্থা করছি। আমার মনে হয় না, আমাদের শিক্ষার্থীদের খুব বেশি পিছিয়ে পড়া বা ক্ষতি হওয়ার আশংকা আছে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

তিনি আরও বলেন, তবে আমরা এখনও শতকরা একশভাগ সবার কাছে পৌঁছাতে পারছি না- এটি সত্য। যে ৮-১০ ভাগের কাছে আমরা পৌঁছাতে পারিনি তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়- সে চেষ্টাও অব্যাহত রেখেছি। পাশাপাশি যদি একান্তই না পারি সেক্ষেত্রে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে তখন তাদেরকে সে ক্ষতি পুষিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

করোনায় বদলে গেলেন সজল

0
অভিনেতা সজল

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে অনেক কিছু বদলে গেছে। সেই তালিকায় নাম লিখিয়েছেন নাট্যাভিনেতা আবদুন নূর সজলও।

নিজের অবয়ব বদলে ফেলেছেন। খুব বেশি কাজও করছেন না। নিজের মতো করেই অবসর সময় পার করছেন এ অভিনেতা। এরই ফাঁকে সম্প্রতি একটি ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘জেনারেটর’।

শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন সারিকা। নাটকের গল্পে দেখা যাবে, সজল সুদর্শন যুবক। ভালো চাকরি করছেন। পারিবারিক মর্যাদাও সম্ভ্রান্ত। সব দিক থেকে বিয়ের বাজারে তার চাহিদা আছে। বিয়ের কনে দেখার জন্য যায় সারিকার বাড়িতে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)
প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায়। কিন্তু সারিকা তাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করে। সেই ব্যক্তিগত প্রশ্ন থেকেই বিচিত্র সমস্যার শুরু। ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। এ নিয়ে তার নাওয়া খাওয়া ঘুম সব শেষ। পাগলের মতো ঘুরছেন। একেবারেই এলোমেলো জীবন। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘আমি সবসময়ই ভিন্নমাত্রার গল্পের নাটকে অভিনয় করি। এ নাটকটিও সে রকমই। গল্পের কিছু বিষয় এত ভালো যে দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’ এটি ছাড়া ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। অন্যদিকে তার অভিনীত নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ নামের একটি ছবিও মুক্তির অপেক্ষায় আছে।

জলসায় ফিরলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা

0
ঐশ্বরিয়া ও আরাধ্যা

দ্রোহ বিনোদন ডেস্ক

দীর্ঘ ১৫ দিন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে আরোগ্য লাভ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যা।

বচ্চন পরিবারের পক্ষ থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর তাদের চারটি বাড়ি জলসা, জনক, প্রতীক্ষা, ভাতসা অবরুদ্ধ করে রেড জোন ঘোষণা করা হয়েছিল।

রবিবার জলসাতেই ফিরেছেন ঐশ্বরিয়া ও আরাধ্যা। জলসা থেকে উঠে গেছে রেড জোনের তকমা। এতদিন তারা মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

সোমবার অভিষেক বচ্চন তার স্ত্রী-কণ্যার করোনা ভাইরাস পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসার কথা জানান । এক টুইট বার্তায় তিনি লেখেন, প্রার্থনা আর শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

বলিউডের ছোট বচ্চন জানিয়েছেন, তার স্ত্রী-কন্যা এখন বাড়িতে থাকবেন। তবে তাকে ও তার বাবা অমিতাভ বচ্চনকে হাসপাতালেই থাকতে হবে। তারা এখনও সেরে ওঠেননি। তারা এখনও নানাবতী হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

চাঁদটে গড়াই নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হলো

0
স্থানীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ

স্টাফ রিপোর্টার

খোকসার চাঁদট গ্রামে গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে জিওব্যাগ ফেলা হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

মঙ্গলবার দুপুরে ২৯ লাখ ৪৮ হাজার টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রের্ডাস খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদটের গড়াই নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলে।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মুর্শেদ শান্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিনুল হক, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

ভিজিএফ চালের জালস্লিপ দিলেন ইউপি মেম্বর

0
অভিযুক্ত ইউপি সদস্য

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়ন পরিষদ চত্বরে হতদরিদ্র সাগরী খাতুন ভিজিএফ চালের স্লিপ নিয়ে মঙ্গলবার দুপুরে ভি জি এফ এর চাল নিতে গেলে, কার্ডটি জাল বলে প্রমানিত হয়। তিনি একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

এ রকম বাহারণ নেছা, বিদ্যুত, খাতুন নেছা, আনারসহ অনেককে জালস্লিপ নিয়ে হাজির হয় চাল নিতে। হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান আসন্ন ঈদ উপলক্ষ্যে সরকার প্রদত্ত ১০ কেজি ভিজিএফ চালের স্লিপ ইউপি মেম্বরদের মাধ্যমে বিতরণ করা হয়।

মঙ্গলবার হলিধানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ রকম কিছু জাল ভিজিএফ স্লিপ ধরা পড়ে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হন । এ সময় ৭ নং ওয়ার্ডের মেম্বর গোলাম কিবরিয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে জানান, তিনি মাত্র ৬টি এ রকম জাল স্লিপ দিয়েছেন। কিবরিয়া মেম্বর উল্লেখ করেন জাল স্লিপের কারণে চালের কমতি হলে তিনি কিনে দিবেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

ইউপি মেম্বর গোলাম কিবরিয়া নিজের অপকর্মের কথাও স্বীকার করেন।

স্কুলছাত্রীকে কুপিয়ে মারল ভাই

0
প্রতিকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে শাপলা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় শাপলার মা আমিনা খাতুন ও ঘাতক আশিকের মা কল্পনা খাতুন আহত হয়েছেন। অভিযুক্ত আশিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সলঙ্গা থানার শাহরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা খাতুন ধামাইলকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও শাহরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। আটক আশিক একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

আসামী আশিকের মা কল্পনা খাতুন বলেন, আশিকের মাথায় সমস্যা আছে। তাকে বাড়িতেই আটকে রাখা হয়েছিল। সকালে শাপলাসহ আমরা কজন বাড়িতে বসেছিলাম। এ সময় হঠাৎ আশিক ছুটে এসে দা দিয়ে পেছন থেকে শাপলাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই শাপলার মৃত্যু হয়। আমরা শাপলাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমাদেরকেও কুপিয়ে আহত করে সে।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড তাজুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক আশিককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...