সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 710

ঝিনাইদহে খাদ্য বান্ধব কর্মসুচিতে দুর্নীতি- ডিলার বরখাস্ত

0
বরখাস্তকৃত দুই ডিলার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে খাদ্য বান্ধব কর্মসুচির চাল নিয়ে বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে দুইজন ডিলারকে বরখাস্ত করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে এক আইডি দিয়ে একাধিক ব্যক্তির নামে চাল উঠিয়ে বিক্রি করাসহ নানা অভিযোগ প্রমাণিত হয়েছে। বরখাস্ত হওয়ায় দুই ডিলার হলেন, সদরের মধুহাটী ইউনিয়নের মহামায়া গ্রামের জানেব মন্ডলের ছেলে জিয়াউর রহমান নয়ন এবং অন্য জন হলেন নওদাপাড়া গ্রামের সবদার আলীর ছেলে ইমদাদুল হক।

বুধবার ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

দপ্তর সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া নির্দেশ মতে মঙ্গলবার দুই ডিলারের বরখাস্তের চিঠি তাদের হাতে পৌছে দেওয়া হয়েছে। সত্যতা প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও খাদ্য বিভাগ মামলা করতেও পারে বলে জানা যায়।

জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগ সুত্রে জানা গেছে, সদর উপজেলার মধুহাটী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচির চাল বিতরণে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির লিখিত অভিযোগ উঠলে তদন্ত শুরু করেন জেলা প্রশাসক।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সরেজমিন তদন্তে দেখা যায়, খাদ্য বান্ধব কর্মসুচির দুই ডিলার ইমদাদুল হক এবং জিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে সাক্ষি দেন ভুক্তভোগীরা। একই জাতীয় পরিচয় পত্রের বিপরীতে একাধিক ব্যক্তির চাল উত্তোলন, একজনের কার্ডের চাল অন্যজনকে প্রদান ও ওজনে কম দেওয়ার সত্যতা পান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

খাদ্য বান্ধব কর্মসুচির চাল বিতরণে দুর্নীতির অভিযোগ সত্য বলে ১৫ জুন জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এ বিষয়ে নিয়ে ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান বলেন, জেলা প্রশাসকের দপ্তর থেকে দায়ী জনপ্রতিনিধিদের বরখাস্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রানলয়ে পাঠিয়েছি। আশা করা যায় খুব দ্রুতই তাদের সাময়িক বরখাস্তের চিঠি পৌছে যাবে।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

রাজবাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

0
মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহ(২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮।

আটককৃত মোহাম্মদ শাহ মায়ানমার দেশের বছিদহ জেলার মুন্ডু থানার পাদগুনা এলাকার আব্দুল কাদেরের ছেলে।

বুধবার বিকালে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫পিস ইয়াবাসহ মাদক উক্ত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ড ও ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৫০০ টাকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদক দ্রব্য

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করে সে।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক মামলা করা হয়েছে।

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0
Corona-17-7-p-16

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ অবধি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৮ জন।

বুধবার ভোর ৫টার দিকে শৈলকুপার কৃষি ব্যাংক কর্মকর্তা বিপুল কুমার গাঙ্গুলী (৫৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলীর ছেলে। এ অবধি জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়াঁলো ১৫ জন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন বলেন, কৃষি ব্যাংক কর্মকর্তা বিপুল কুমার গাঙ্গুলীর করোনা উপসর্গ দেখা দিলে তিনি রক্ত পরীক্ষা করান। ১৯ জুলাই তার ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে ঝিনাইদহ করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানন্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফনকারী কমিটিকে মৃত ব্যক্তির সৎকার করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য এই নিয়ে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশন মোট ২৯টি লাশের দাফন ও সৎকার করলো। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৮২ জনে দাড়িয়েছে।

খোকসায় বাবা মা’র পর আত্মহত্যা করলো ছেলে

0
প্রতিকী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার কমলাপুরে বাবা মা’র পর এবার ছেলের বিষপানে আত্মহত্যা করলো।

আত্মহত্যাকারী চেষ্টকারী ওই যুবক চিকিৎসাধিন অবস্থা বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যায়।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের পৌর এলাকার কমলাপুর হিন্দু পাড়ার মৃত শ্যাম সুন্দর সাহার ছেলে মুদি দোকানের কর্মচারী দুর্জয় কুমার সাহা (২২) মঙ্গলবার সকালে নিজের ঘরে বিষ পান করে। এক পর্যায়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

পরিবার সূত্রটি আরো জানায়, আত্মহত্যাকারী যুবকের মা প্রথমে বিষপানে আত্মহত্যা করেন। এর কয়েক বছর পর যুবকের পিতা শ্যাম সুন্দর ও বিষপানে আত্মহত্যা করেন। এর পর থেকে অনাথ দূর্জয় সাহা তার কাকা স্বপন সাহার কাছে বেড়ে ওঠে। বাবা মার পর এবার সেও একই ভাবে বিষপানে আত্মহত্যা করলো।

মাগুরায় প্রাণঘাতী করোনায় একজনের মৃত্যু

0
Corona-Dro-19-p-18 virus-compressed

মাগুরা প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাগুরায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে মাগুরা সদর উপজেলার রায়গ্রামের বাসিন্দা লিটন (৩২) মারা যান। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

মাগুরা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, মৃত লিটন দুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাবাকে পিটিয়েছিলেন এই সাহেদ’ই

0
sahed-dro-22-7-p-23
প্রতারনার আসামী সাহেদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের মানুষের সাথে করোনার মত ভংয়কর প্রাণঘাতী ভাইরাসের নমুনা পরীক্ষায় মিথ্যে রিপোর্ট, জাল শিক্ষা সনদ,মাদকব্যবসা, ঋণ খেলাপী, সন্ত্রাসী কর্মকান্ড এবং নিজের শিক্ষাগত সনদের মিথ্যে দলীলসহ করোনা শনাক্ত বলেও নিজের সাথে প্রতারনা করেন প্রতারণার আসামী সাহেদ।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

প্রতারণার মামলায় গ্রেফতার সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক প্রতারণার অভিযোগ। এমনকি নিজের বাবাকেও বেল্ট দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সাহেদের একজন সাবেক দেহরক্ষী জানান, বৃদ্ধ বয়সে সাহেদের বাবাকে কেউ দেখভাল করার ছিলনা। নিজের আশ্রয়ের প্রয়োজনে ২০১১ সালের দিকে প্রতারক সাহেদের বাবা ছেলের একান্ত সহকারীকে বিয়ে করেন। নিজের পিএসকে বিয়ে করার কারণে সাহেদ তার বাবাকে উত্তরার অফিসে প্রকাশ্যে বেল্ট দিয়ে বেদম মারধর করেন। এমন ঘটনায় রিজেন্টের অনেক কর্মী বিস্মিত হয়ে যান। এরপরে সাহেদের বাবা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুরের বাসায় থাকতেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার একটি সন্তান রয়েছে। সাহেদের মা সাফিয়া করিম অনেক আগেই মারা গিয়েছিলেন।

প্রতারক সাহেদের অপকর্মের তথ্য জানাতে র‌্যাব যে অভিযোগ হটলাইন চালু করেছে সেখানে মঙ্গলবার অবধি প্রায় দেড়’শ অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ১৩০টি অভিযোগ এসেছে টেলিফোনে। আর বাকি ২০টি ই-মেইলে।

শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

0
Jhenidah-Dro-22-7-p-2
শিশু নির্যাতনের ঘটনায় বাবা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শিশু নির্যাতনের ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

নিজের দুইটি অবুঝ শিশু সন্তানকে নির্দয় ভাবে পিটমোড়া দিয়ে বেঁধে পিটিয়েছে বাবা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে। উক্ত নির্যাতনের ঘটনায় পাষন্ড পিতা হাবিবুর রহমান শিমুলকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য মতে, মাদকসেবী স্বামী শিমুলের অমানবিক নির্যাতনে অসহ্য হয়ে ঘর ছেড়ে পিতার বাড়িতে আশ্রয় নেন স্ত্রী শিরিন সুলতানা। বেশ কিছুদিন স্ত্রী বাড়িতে ফিরে না আসায় দুই শিশু সন্তানকে চেয়ারের সাথে বেঁধে মারধর শুরু করে এবং তা ভিডিও করে স্ত্রীর কাছে পাঠিয়ে দেয় স্বামী। স্ত্রী শিরিন সুলতানা নিজ সন্তানদ্বয়ের নির্যাতনের ভিডিও দেখে ঠিক থাকতে পারেননি। তিনি ফেসবুকে ভিডিওটি পোষ্ট করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের ঘটনাটি নজরে আসলে তিনি দ্রুতই শিশু নির্যাতনকারী পিতাকে গ্রেফতারের নির্দেশ দেন। নির্যাতনের ভিডিওটিতে দেখা যায়, নিজের দুই সন্তানকে চেয়ারের সাথে বেঁধে লাঠি দিয়ে মারধর করছে পিতা শিমুল। একই সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তোর মা আমার কথা শোনে না কেন? শিশু সন্তানকে দিয়ে শিমুল ঘর মোছানোর কাজও করাচ্ছেন।

শিরিন সুলতানা বলেন, বিয়ের পর থেকে শিমুল মারধর করত। এ নিয়ে কয়েক বার শালিস বৈঠক হয়েছে। তার স্বভাব পরিবর্তন না হওয়ায় আমি তাকে তালাক দিয়ে পিতার বাড়িতে চলে এসেছি। কিন্তু এখন ওদের বাবা তাদের উপর চরম অত্যাচার শুরু করেছে। শিমুল নেশা করে। আমার শ্বশুরও বলেছে তুমি এখানে আসলে শিমুল তোমাকে খুন করে ফেলবে।

সোমবার সাবেক স্বামী শিমুল সন্তানদের নির্যাতনের ভিডিও করে আমার কাছে পাঠায়। আমি ফেসবুকে ভিডিওটা পোষ্ট করে প্রতিকার চেয়েছি। এখন আমি আমার বাচ্চাদেরকে আমার কাছে রাখতে চাই।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার খবরের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে। শিশু নির্যাতনকারী পিতাকে থানায় আনা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ছেলে ২টিকে উদ্ধার করা হয়েছে। পিতা শিমুলকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ, ঝিনাইদহ শহর সংলগ্ন ধানহাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান শিমুলের সাথে বিয়ে হয় শহরের আরাপপুর এলাকার শিরিন সুলতানার। তবে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে শিরিন সুলতানা দুই বছর আগে স্বামীকে তালাক দেয়।

https://www.youtube.com/watch?v=VKQUfLdSLmA

১ আগস্ট ঈদুল আজহা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি মঙ্গলবার । এর ফলে ১ আগস্ট শনিবার দেশে ঈদুল আজহা উদযাপন করা হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম। পরে তিনি আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপনের এ ঘোষণা দেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩১ জুলাই সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে।

করোনাকালে স্বাস্থ্যবিধি রক্ষায় ভার্চুয়াল পশু হাটের প্রয়োজন

0

করোনা মহামারীর মধ্যে চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই অথবা ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে সারাদেশে কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে। সরকার স্বাস্থ্যবিধি মেনে হাট বসাতে নানা উদ্যোগ নিলেও আদৌ কি সম্ভব? এ প্রশ্ন সবার মনে দেখা দিয়েছে।

যেখানে কাঁচাবাজার কিংবা শপিংমলগুলোতেই স্বাস্থ্যবিধি মেনে চলা যাচ্ছে না, সেখানে পশুর হাটে সম্ভব হবে কি? এমন পরিস্থিতিতে পশু কেনাবেচা করলে মানুষের ভিড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বাড়িয়ে দেওয়া আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বর্তমান প্রেক্ষাপটে ভার্চুয়াল পশুর হাটই উত্তম বিকল্প ব্যবস্থা হতে পারত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে কয়েক বছর ধরে অনলাইনে কোরবানির পশু বেচাকেনা হয়েছে। ব্যক্তি উদ্যোগে, অনেক বড় খামারি ফেসবুকে লাইভওয়েটে কোরবানির পশু বিক্রি করতেন। তবে করোনার ঝুঁকির কারণে এবার এর চাহিদা অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন খামার সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে করোনা পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের (আইডিইএ) আগে ফুড ফর ন্যাশন নামের একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এরই আলোকে আইডিইএ প্রজেক্টের স্টার্টআপ বাংলাদেশ ব্যানারে ডিজিটাল হাটের এই উদ্যোগটি গ্রহণ করে প্রকল্পটি। এটি সরকারি উদ্যোগে দেশের সবচেয়ে বড় কোরবানির পশুর ডিজিটাল হাট। এছাড়া বিভিন্ন সংগঠন বা প্ল্যাটফর্ম যুক্ত হচ্ছে। আমরা মনে করি, যত বেশি অনলাইনে কোরবানির পশু কেনাবেচা হবে, মানুষের স্বাস্থ্যঝুঁকি তত কমবে।

এবার ঢাকার দুই সিটি মিলিয়ে পশুর হাট বসবে মোট ২৪টি। এর মধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় হবে ১৪টি। সারাদেশের জেলা-উপজেলায়ও কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে। বাস্তবে অনুমোদনের বাইরেও কোরবানিতে আরো অনেক হাট বসে। সব মিলিয়ে এই হাটের সংখ্যা সারাদেশে ৫ হাজারের কম হবে না।

অর্থনীতিবিদরা বলছেন, গ্রামীণ অর্থনীতির সঙ্গে কোরবানির পশুর হাটের একটা যোগ আছে। বাংলাদেশের চামড়া শিল্পও অনেকটা নির্ভরশীল কোরবানির ওপরে। পরিকল্পনা করে করোনায় অর্থনীতি সচল রাখা যেতে পারে। কিন্তু এভাবে হাটবাজার খুলে দিলে শেষ পর্যন্ত অর্থনীতিও বাঁচবে না, মানুষও বাঁচবে না। শুধু পশুর হাট নয়, প্রচলিত পদ্ধতিতে পশু কোরবানিও স্বাস্থ্যঝুঁকি বাড়াবে। কোরবানির হাট নিয়ে কতৃপক্ষের পরিকল্পনা দৃশ্যমান নয়। এখনো সময় আছে, তাই পরিকল্পনা করে কোরবানির পশুর অনলাইন বাজার শক্তিশালী করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইতোপূর্বে যে কার্যক্রমগুলো গৃহীত হয়েছে, তার কোনোটাই আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারিনি। কোরবানির বাজারে বিষয়টি নিয়ে হেলাফেলা করার আর কোনো সুযোগ নেই। তাই কোরবানির হাটে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এজন্য যত্রতত্র হাট বসানো যাবে না। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হাট বসানোর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অনলাইনভিত্তিক হাটের ব্যবস্থাকে গুরুত্ব দেয়া যায়।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...