সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 714

রাজবাড়ীতে আরও ৩১ জন করোনায় আক্রান্ত

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

সোমবার বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬ জুলাই পরীক্ষাগারে ৭৬ টি নমুনা পাঠানো হয়। তাদের রিপোর্ট এর ফলাফল অনুযায়ী ৩১ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে।

এদের মধ্যে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার ১৮ জন , পাংশা উপজেলার ৪ জন , কালুখালী উপজেলার ৪ জন ও বালিয়াকান্দি উপজেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

তিনি আরও জানান , রাজবাড়ীতে ৮৯৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৪৯২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। অন্যদের মধ্যে ২৯ জন হাসপাতালের আইসোলেশনে ও ৩৩৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহের পৌর মেয়র করোনায় আক্রান্ত

0
Jhenidah-Dro-20-7-p-6
ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার মেয়রের নমুনা পরীক্ষার রিপোর্টের ফলাফলে জানা গেছে। করোনা শনাক্ত হবার পরে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

তিনি বলেন, জরুরী প্রয়োজনেও মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করুন। করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমি আপনাদের মঙ্গলের জন্য দিন-রাত কাজ করে আসছি। তবুও আমার বারবার মনে হচ্ছে কিছুই করতে পারলাম না।

তিনি আরও বলেন, সারা দেশের ন্যায় ঝিনাইদহেও আক্রান্তের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমাদের সবাইকে এখন আরো সর্তক হতে হবে। সবাই ঘর থাকি, নিয়ম মেনে চলি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

ভারতে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের কোম্পানি বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে রাজী হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের এথিক্স কমিটি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার থেকে এই ভ্যাকসিনের প্রাথমিক ধাপের ট্রায়াল শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ১২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। তালিকায় নাম রয়েছে এইমসেরও। এই ১২টি প্রতিষ্ঠানে ধাপ-১ ও ধাপ-২-এর ট্রায়াল চলবে। প্রথম ধাপে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এদের মধ্যে ১০০ জন এইমসের।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

এইমসের চিকিৎসক সঞ্জয় রাই বলেন, এইমস এথিক্স কমিটি হিউম্যান ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক, বয়স ১৮-৫৫-এর মধ্যে অংশ নিতে পারবেন। তবে, কোমর্বিডিটি কিংবা আগে সংক্রমিত হলে চলবে না।’

তিনি জানান, কিছু স্বেচ্ছাসেবক নাম নথিভুক্ত করেছেন। আমরা সোমবার থেকে তাদের পর্যবেক্ষণে রাখব। ভ্যাকসিন প্রয়োগের আগে শারীরিক পরিস্থিতি যাচাই করব।

রিমান্ড শেষে হাজতখানায় ডাঃ সাবরিনা

0
ডাঃ সাবরিনাকে নিয়ে যাচ্ছে পুলিশ

দ্রোহ অনলাইন ডেস্ক

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা না করে ভুয়া রির্পোট প্রদানসহ প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

সোমবার দুপুর ১২ টার দিকে দুই দফা রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী মামলার তদন্ত শেষ না হওয়া অবধি তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আরও দেখুনঅজানা রোগেই খেলো পান চাষীদের

আদালত সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ বিষয় শুনানি হবে।

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভূয়া রিপোর্ট প্রদানের অভিযোগে ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তেজগাঁও থানার করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

এরপরে শুক্রবার প্রতারণা মামলার আসামী সাবরিনাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এরপর ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

0
coronavirus-Dro-13-p-12-compressed

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৬০) নামের এক সবজী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার বামনপাড়ায় নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ অবধি জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৭ জনের।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস বলেন, ১৬ জুলাই ইউসুফ আলীর নমুনা সংগ্রহ করা হয়। ১৭ জুলাই কুষ্টিয়া পিসিআর ল্যাবের ফলাফলে জানা যায় তিনি করোনায় সংক্রমিত। করোনা আক্রান্তের পর থেকে তিনি তার নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। তবে তিনি করোনায় আক্রান্তের পাশাপাশি (সিএলবি) লিভার রোগেও আক্রান্ত ছিলেন।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন বলেন, মেহেরপুর জেলায় এ অবধি ২ হাজার ২২২২টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মোট সাতজন এবং সুস্থ হয়েছেন ৭৬ জন।

স্পেসএক্স’র প্রথম নভোচারী অভিযানের সমাপ্তি হবে আগস্টে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্পেসএক্স-এর মহাকাশযান পৃথিবীর উদ্দেশ্যে ১ আগস্ট যাত্রা শুরু করে পরের দিন পৃথিবীতে নামার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে শেষ হচ্ছে ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটির প্রথম মানব নভোচারী অভিযান।

চলতি বছর মে মাসে প্রথমবারের মতো দুই নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে স্পেসএক্স-এর ক্রু ড্রাগন মহাকাশযান।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

নাসা প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন টুইট বার্তায় ঘোষণা দিয়েছেন, আসল তারিখ নির্ভর করবে আবহাওয়ার ওপর।

২০১১ সালে নাসার মহাকাশ শাটল প্রকল্প বন্ধ করার পর মার্কিন ভূমি থেকে মহাকাশে যাননি আর কোনো নভোচারী। দীর্ঘ বিরতির পরে চলতি বছরের ৩০ মে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মানব নভোচারী অভিযানটিই ছিলো মার্কিন ভূমি থেকে মহাকাশে নভোচারী পাঠানোর প্রথম অভিযান।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

স্পেসএক্স-এর ক্ষেত্রেও এটি ছিলো প্রথম মানব নভোচারী অভিযান। ৩০ মে প্রতিষ্ঠানের ক্রু ড্রাগন ক্যাপসিউলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেন নাসার দুই নভোচারী রবার্ট বেনকেন এবং ডগলাস হার্লি।

টুইট বার্তায় ব্রাইডেনস্টাইন আরও বলেছেন, “আমরা ১ অগাস্টে লক্ষ্যে এগোচ্ছি, যেদিন স্পেসএক্স-এর ড্রাগন এনডেভার মহাকাশ কেন্দ্র থেকে অ্যাস্ট্রোবেনকেন এবং অ্যাস্ট্রোডগকে বাড়ি ফেরাবে, ঐতিহাসিক লঞ্চআমেরিকা অভিযানের পর। ২ অগাস্ট তারা ভূমিতে ফিরবেন বলে আমাদের লক্ষ্য। আসল তারিখ নির্ভর করবে আবহাওয়ার ওপর। সঙ্গে থাকুন।”

জুটি বাঁধতে চলেছেন দীপিকা-প্রভাস

0
Dipika-Dro-20-7-p-1
দীপিকা এবং প্রভাসের ফাইল ছবি

সুমন বিশ্বাস

বলিউড দুই সুপারস্টার এবার জুটি বাঁধতে চলেছেন । দীপিকা পাড়–কোন এবং প্রভাসকে দেখা যাবে একই ছবিতে,এমনি ঘোষণা করল তেলুগু প্রোডাকশন হাউস বৈজয়ন্তী ফিল্মস।

এই সংস্থাটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সুখবর দিয়েছে তারা। কেরিয়ারের গোড়ায় কন্নড় ছবি দিয়ে শুরু করলেও তার পরে সে ভাবে কোনও দক্ষিণী ছবিতে আর দেখা যায়নি দীপিকাকে। এই ছবির মাধ্যমেই দীপিকা পাড়–কোন ফিরছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। জনপ্রিয় এ বলিউড অভিনেত্রী স্বমহিমায় ফিরেই জুটি বাঁধছেন প্রভাসের সঙ্গে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

ইনস্টাগ্রামে এমন খবর শেয়ার করেছে এ ছবির খোদ নায়িকা দীপিকা। তিনি লিখেছেন, ‘‘বিয়ন্ড থ্রিলড! যা ভেবেছি, তার চেয়েও দুর্দান্ত হতে চলেছে এই জার্নি। আর অপেক্ষা করতে পারছি না।’’

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
দীপিকা-প্রভাসের এই সায়েন্স ফিকশন তেলুগু ছাড়াও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন। তাঁর কথায়, ‘‘দীপিকাকে যে চরিত্রে দেখা যাবে, তেমন চরিত্রে কোনও মেনস্ট্রিম লিড অ্যাক্টরকে সচরাচর দেখা যায় না। প্রভাস আর দীপিকার মধ্যকার গল্পকে ঘিরেই ছবির কাহিনি ঘুরবে।’’

বার্সার স্টেডিয়াম মেসির নামে চান আলভেস

0
মেসি এবং - ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জনের মধ্যে স্প্যানিশ ক্লাবটিকে সতর্ক করে দিলেন দানি আলভেস। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার পরামর্শ দিলেন, দলের সেরা তারকার থেকে যাওয়ার পরিবেশ তৈরি করতে।

একই সঙ্গে দাবি তুললেন, ক্লাবের স্টেডিয়ামের নাম কাম্প নউ থেকে বদলে লিও মেসি রাখার।
সাম্প্রতিক সময়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে মেসির ক্লাব ছাড়ার খবর । তবে কি বার্সেলোনা ছেড়ে যাবেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার?

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

২০০৮-০৯ থেকে আট মৌসুম বার্সেলোনার জার্সিতে খেলা আলভেস মনে করেন না, এই গুঞ্জন বাস্তব হবে। তিনি বলেন, “আমার মনে হয় না (মেসি ক্লাব ছাড়বে)। সে এই ক্লাবের, এই দলের মূল তারকা। যদি সে চলে যায়, তাহলে সেটা হবে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি। তার মতো খেলোয়াড়কে এখানে থেকেই অবসরে যাওয়ার আবহ তৈরি না করে দেওয়া এবং স্টেডিয়ামের নাম পাল্টে কাম্প নউ থেকে লিও মেসি না করা হবে বড় ভুল।

ফরিদপুর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

0
Faridpu-dro-19-7-p-22
ফরিদপুর শহর রক্ষা বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুর শহর রক্ষা বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাবাসীদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছে বেড়িবাঁধে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, শহর প্রতিরক্ষা বাঁধের আলিয়াবাদ পয়েন্টে রবিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রায় ১০০ ফুট বাঁধ ধসে গেছে। এমন খবরে পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁধ মেরামতের চেষ্টা চলছে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

প্রকৌশলী বলেন, বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ১০৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অতিরিক্ত পানিতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। একই কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে মধুমতী নদীর তীরে আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে।

আলীয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান জানান, হঠাৎ করে শহররক্ষা বাঁধটি ভেঙে যায়। এতে বাঁধের পাশের পাঁচটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই প্রয়োজনীয় মালপত্র নিয়ে বাড়ি ছেড়ে রাস্থায় উঠেছে।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এদিকে ফাটল দেখা দেওয়ায় ফরিদপুর-চরভদ্রাসন সড়কে যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কের বেশ কয়েকটি জায়গা পদ্মার পানিতে নিমজ্জিত রয়েছে। ফাটলের জায়গায় জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার

0
card-Dro-19-7-p-18
সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ দৈনিক পত্রিকা খুলেছিলেন। তথ্য অধিদপ্তর থেকে তিনি অ্যাক্রেডিটেশন কার্ড নিয়েছিলেন, তা বাতিল করেছে সরকার।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, “আমাদের নীতিমালাতেই বলা আছে, যদি কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে ধরা পড়ে তাহলে তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

“যেহেতু তিনি প্রতারণার মামলায় আটক হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন, তাই তার কার্ডটি বাতিল করা হয়েছে।”

সম্প্রতি প্রতারক সাহেদ দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকা খুলেছিলেন । তিনিই ছিলেন সেই কাগজের সম্পাদক ও প্রকাশক। সে হিসেবেই তথ্য অধিদপ্তর থেকে তিনি অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছিলেন।

তবে বিতর্কিত এই ব্যবসায়ীকে ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে আটক করে র‌্যাব। রিজেন্ট হাসপাতালের জালিয়াতি ও প্রতারণার মামলায় এখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।

জানা যায়, এমএলএম ব্যবসায় লোক ঠকানো বাদেও সাহেদের বিরুদ্ধে রয়েছে কয়েক ডজন মামলা । বিভিন্ন সময়ে বিভিন্ন নাম নিয়ে প্রতারণা করা এই ব্যক্তিকে এর আগেও কারাগারে যেতে হয়েছে। কেবল রাজনৈতিক নেতাদের কাছ থেকে নয়, বিভিন্ন সরকারি সংস্থা থেকেও বিভিন্ন সময়ে তার আনুকূল্য পাওয়ার তথ্য আসছে এখন।

সাহেদকে হরহামেশাই অতিথি করে আনা হত টেলিভিশনের টক শোতে। অনেক সাংবাদিক তার প্রশংসায় ফেইসবুকে পোস্ট দিতেন। তার পৃষ্ঠপোষকতার জন্য কয়েকজন সাংবাদিককেও এখন সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

সচিবালয়ে যাদের অফিস, তাদের আইডি কার্ড দেখিয়ে সচিবালয়ে প্রবেশ করতে হয়। এর বাইরে গণমাধ্যমকর্মীদের আলাদা অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে হয়।

গণমাধ্যমকর্মীদের ‘স্থায়ী’ ও ‘অস্থায়ী’- দুই ধরনের কার্ড দেয় তথ্য অধিদপ্তর। স্থায়ী কার্ডের মেয়াদ থাকে তিন বছর আর এক বছর মেয়াদে দেওয়া হয় অস্থায়ী কার্ড।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ জানান, সাহেদের নামে অস্থায়ী কার্ড ইস্যু করা ছিল, যার মেয়াদ ছিল ২০২০ সালের ২ ডিসেম্বর পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...