রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 743

দেশে করোনা আক্রান্ত দেড় লাখ ছাড়াল, ৩৮ জনের মৃত্যু হয়েছে।

0
Corona-Dro-29-p-2-compressed
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছড়িয়েছে। এ বৈশ্বিক মহামারীতে এ অব্ধি মারা গেছেন এক হাজার ৯২৬ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ১৯ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।

বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাসের হালনাগাদ তথ্য দিতে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

তিনি বলেন, এ সময়ে নতুন করে আরও চার হাজার ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হয়েছে এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। এ অব্ধি নমুনা পরীক্ষা করা হয়েছে আট লাখ দুই হাজার ৬৯৭টি।দেশের ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। একটি বেসরকারি মেডিকেল কলেজ পরীক্ষাগারের সঙ্গে সংযুক্ত হয়েছে।

তিনি সবাইকে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ জানিয়েছেন।

ঝিনাইদহে ইউপি সদস্যকে গণধোলায়

0
ঝিনাইদহে ইউপি সদস্যকে গণধোলায়
হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের ইউপি সদস্য কবির হোসেন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এক ইউপি সদস্যকে গণধোলায় দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে সদর উপজেলার শালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের ইউপি সদস্য কবির হোসেন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম চালিয়ে আসছিল। এর আগে বেশ কয়েকবার রাতে ওই নারীর ঘরে গেলেও সে দফা রক্ষা পায়।

বুধবার রাত ১২ টার দিকে আবারো ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ইউপি সদস্য কবির হোসেন ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

একজন জনপ্রতিনিধির এ ধরনের কর্মকান্ডের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।কাতলামীর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আনিছুজ্জামান বলেন, গ্রামবাসী কবির মেম্বরকে আটক করে আমাদের কাছে দিয়েছে। আমরা যথাযথ ব্যবস্থ্যা নিব।

ঝিনাইদহে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত

0
ঝিনাইদহ করোনা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ দেশের একমাত্র গ্রীনজন জেলা ঘোষণার পর থেকে হু হু করে বাড়ছে করোনা সংক্রমন। ঝিনাইদহে নতুন করে আরও ২৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এখন অবধি জেলায় মোট আক্রান্ত হয়েছে ২৩৬ জন।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৯৩ টি নমুনা রিপোর্ট এসেছে যার মধ্যে ২৭ জন আক্রান্ত। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৯ জন, হরিনাকুন্ডুতে ১ জন, শৈলকূপায় ২ জন, কালীগঞ্জে ১৪ জন ও মহেশপুরে ১জন।

আরও পড়ুন: 

রাজবাড়ীতে আরও ৩২ জনের করোনা শনাক্ত
খোকসায় মামলা দিতে এসে ধর্ষক শ্রী’ঘরে

সাপের কামড়ে শিশুর মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে ।

সাপের কামড়ে মৃত্য শিশু আওলিয়ার রহমান (০৫) সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের আমান আলির ছেলে।

আরও পড়ুন রাস্তা গেলো নদীর জলে ! 

জানা গেছে, বুধবার রাতে শিশু আওলিয়ার বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় বিষধর একটি সাপ শিশুটির পায়ে কামড় দেয়। তৎক্ষনাক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খোকসায় চোরায় মোবাইলফোন বেচতে এসে আটক ২

0
মোবাইল চুরির ঘটনায় আটক দু’জন

স্টাফ রিপোর্টার

চোরায় মোবাইল ফোন বিক্রি করতে এসে ফোনের মালিকের হাতে ধরা পরেছে ২ যুবক।

জানা গেছে, বুধবার বিকালে উপজেলার আমলাবাড়িয়া বাজারে এক মোদি দোকানীর কাছে যুবক আব্দুল আওয়াল ও জিকলু একটি মোবাইলফোন বিক্রি করতে যায়। এ সময় মোবাইল ফোনের মালিক আনোয়ার ঘটনা স্থলে পৌঁছে যুবকদের হাতে নাতে ধরে ফেলে। আরও পড়ুন রাস্তা গেলো নদীর জলে ! 

এক পর্যায়ে থানা পুলিশ যুবকদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আনোয়ার বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন।

আটক আওয়ালের পিতা মিজানুর রহমান ও জিকলুর পিতা নাজিম উদ্দিন। তাদের বাড়ি আমলাবাড়িয়া গ্রামে।

খোকসায় মামলা দিতে এসে ধর্ষক শ্রী’ঘরে

0
KHOKSA-DRO-01P1-compressed
আটক ধর্ষক শুকুর আলী।

স্টাফ রিপোর্টার

ধর্ষিত মানষিক প্রতিবন্ধি শিশুর ভাই’র বিরুদ্ধে থানায় মামলা দিতে এসে আহত ধর্ষক শ্রী’ঘরে। ধর্ষিতার মা বাদি হয়ে মামলা করেছেন।

প্রতিবন্ধি ধর্ষনের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে। খোকসার গোপগ্রাম ইউনিয়নের সাতপখিয়া বিহারিয়া গ্রামে। ধর্ষিত মানষিক প্রতিবন্ধি শিশুটির বয়স ১২ বছর। ধর্ষক মুদি দোকানী শুকুর আলী (৪০) তিন সন্তানের জনক।

প্রতিবন্ধি শিশুটির ভাই জানান, সাতপাখিয়া বিহারিয়া গ্রামের মুদি দোকানী শুকুর আলী প্রতিবন্ধি শিশুকে তার দোকানের পাশের ঘরে ডেকে নিয়ে পশুবৃত্তি চরিতার্থ করে। এ সময় ঘটনা স্থলে শিশুটির মা চলে আসায় বিপত্তি ঘটে। এক পর্যায়ে মুদি দোকানী শুকুর আলীর সাথে ধর্ষিতার ভাইয়ের ধস্তা ধস্তীর ঘটনা ঘটে। এতে সামান্য আহত শুকুর আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি হয়। পর দিন বুধবার দুপুরে ধর্ষক শুকুর আলী ওই প্রতিবন্ধি শিশুর ভাইসহ অন্যদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ আসামী ধরতে তৎপর হয়ে উঠলে থলের বিড়াল বেড়িয়ে আসে। এ ঘটনার পর ধর্ষিত কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ধর্ষককে আটক করে।

আরও পড়ুন রাস্তা গেলো নদীর জলে ! 

গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি অনেক বিলম্বে শিশু ধর্ষনের ঘটনাটি জানতে পারেন। এ জাতীয় ঘটনা ঘটলে তিনি থানায় পাঠিয়ে দেন বলেও জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, শিশুটি ধর্ষনের অনেক পর পুলিশ ঘটনাটি উদ্ধার করে। এ ব্যাপারে ধর্ষিত শিশুর মা বাদি হয়ে মামলা দিয়েছে। মামলা রেকর্ডের আগেই পুলিশ ওই ধর্ষক শুকুর আলীকে আটক করেছে। অনেক সময় পার হয়ে যাওয়ায় ধর্ষনের অনেক আলামত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তার পরেও বৃহস্পতিবার শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পাংশায় আওয়ামীলীগ নেতার অর্থায়নে বীজ্র সংস্কার

0
বীজ সংস্কার

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা-সেনগ্রাম সড়কের যশাই ইউনিয়নের লক্ষীপুর বিরু মন্ডলের ঘাটের ব্রীজটি দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ভেঙ্গে রয়েছে। এ কারনে উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই ইউনিয়নের মানুষের যাতায়াতের চরম বিপত্তি হচ্ছিল।

সম্প্রতি বিষয়টি জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলকে জানালে, তিনি তাৎক্ষনিক ব্রীজটি সংস্কার করার উদ্দ্যোগ গ্রহণ করেন। সেই সাথে তিনি মের্সাস জাফরিন এন্টারপ্রাইজ’র সত্বাধীকারী মনোয়ার হোসেন জনিকে ব্রীজের সংস্কার করার সার্বিক দায়িত্ব প্রদান করেন ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ,মনোয়ার হোসেন জনি,যশাই ইউনিয়ন আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক,যশাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনসহ স্থানীয় বিভিন্ন আওয়ামীলীগের যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি হিউম্যান রাইটসের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার ও রাজনৈতিক নেতাদের সমালোচনাকারী অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং অন্যান্যদের হয়রানিমূলক গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে বলে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অভিযোগ করেছে।

সরকার আইনের শাসনকে অবজ্ঞা করছে। যাকেই সমালোচনাকারী মনে করছে, তাকেই গ্রেপ্তার করছে বলে বুধবার এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস এমনই অভিযোগ করেছেন।

কোভিড-১৯ এর বিস্তার রোধে কারাগারে বন্দির সংখ্যা কমানোর পরিবর্তে উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্য মন্তব্যের দায়ে অনেককে আটক করে রেখেছে বলেও মন্তব্য করেন ব্রাড অ্যাডামস ।

এইচআরডব্লিউ বলছে, ২৮ জুন সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন আবেদন খারিজ করে তাকে রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডে তদন্তের অংশ হিসেবে আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়, যেখানে তাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্ট প্রদত্ত নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা মানার কোনো প্রমাণ নেই।

আরও পড়ুন দেশে করোনায় মৃত্যু ৪১, নতুন শনাক্ত ৩৭৭৫

এ ছাড়াও, সম্প্রতি বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ, অ্যাক্টিভিস্ট দিদারুল ভূঁইয়া, ব্যবসায়ী মিনহাজ মান্নান ইমন, প্রকাশক নূর মোহাম্মদ ও বাউল শিল্পী শরিয়ত সরকারকে গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ জানিয়েছে এইচআরডব্লিউ।

সংস্থাটি বাকস্বাধীনতা রক্ষায় আইনটি সংশোধন বা বাতিলের জন্য সরকার প্রধানকে উদ্যোগ নেওয়া উচিত বলেও মত দিয়েছে।

অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

0
Kalukhali-dro-1-p-6
সংবাদ সন্মেলন

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবে শিকজান গ্রামের অপহৃত স্কুল শিক্ষার্থীর উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার সকাল সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলনে কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক’কে এই অপহরনের সাথে জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্কুল ছাত্রীর পরিবার।

সংবাদ সম্মেলনে ওই শিক্ষার্থীর পিতা হুমায়ন কবির বলেন, ২০ জুন বিকালে আমার মেয়ে মৃগী বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়। সন্ধা নাগাত বাড়ি ফিরে না আসায়। পরিবারের সবাই চিন্তিত ছিলাম। এরপরে জানতে পারি আমার মেয়েকে অপহরন করা হয়েছে। আর অপহরন করেছে শিকজান গ্র্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে পল্লব মন্ডল।

কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হকের সহযোগীতায় আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে আমি কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছি।

তৌহিদুল ইসলাম বলেন, আমি বিগত ২টি নির্বাচনে নূরে আলম সিদ্দিকী হকের পক্ষে সরাসরি কাজ করেছি। কিন্তু তিনি আমাদের সাথে এরুপ আচরণ করবেন সেটা আমাদের জানা ছিলোনা। আমি নিজে দেখেছি ওই স্কুল ছাত্রী অপহরনের সময় তিনি সাথে ছিলেন। আমরা প্রশাসনের মাধ্যমে এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

মৃগী ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন সরদার এই স্কুল ছাত্রী অপহরনের সাথে কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক জড়িত দাবী করে বলেন, কৃষকলীগ নেতা তার নিজের ফেইজবুক পেজে ওই মেয়ের বিবাহ সংক্রান্ত নোটারী পাবলিকের ষ্টাম্প বিবাহের প্রমান স্বরুপ দিয়েছেন। সে যদি জড়িত না থাকে, তাহলে তিনি এটা কিভাবে জানেন। তিনি আরও বলেন, নোটারী পাবলিকে মেয়ের বয়স দেখানো হয়েছে ১৮ বছর ৬ মাস তবে স্কুল সার্টিফিকেট অনুযায়ী ওই মেয়ের বয়স ১৬ বছর ৯ মাস ২৬ দিন।

আরও পড়ুন করোনা কালের ক্রীড়া অঙ্গণ

এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের মোতালেব মন্ডলের ছেলে ও অপহৃত স্কুল ছাত্রীর পিতা হুমায়ন কবির।

সালমানের বাগানবাড়িতে নায়িকা জ্যাকলিন

0

দ্রোহ বিনোদন ডেস্ক      

প্রাণঘাতী করোনার কারণে অনেক দিন বন্ধ আছে সব ধরনের শুটিং। এই অলস সময়ে নিজের বাগানবাড়িতে সময় পাড় করলেন বলিউড ভাইজান সালমান খান। এ সময় ভাইজানের বাগানবাড়িতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ছিলেন বলে জানা গেছে।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘ তিন মাস পর সালমান খানের বাগানবাড়ি ছেড়েছেন সুন্দরী নায়িকা। তার খুব কাছের এক বন্ধুর ডাকে সাড়া দিয়ে সম্প্রতি সালমানের বাগানবাড়ি থেকে বের হন জ্যাকলিন।

শ্রীলঙ্কান জ্যাকলিন বলিউডের নামি নায়িকাদের মধ্যে অন্যতম। ভাইজানেরও প্রিয় নায়িকাও বটে। পারিবারিকভাবেই প্রায়ই সালমানের বাড়িতে যাওয়া আসা ছিল তার ।

আরও পড়ুন বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

লকডাউনের আগে অর্পিতা খান শর্মার ছেলে আয়ূষের জন্মদিন উপলক্ষে সালমানের সঙ্গে তার বাগানবাড়িতে যান জ্যাকলিন । লকডাউন শুরু হওয়ায় সেখান থেকে আর বের হতে পারেননি।

প্রায় তিন মাস খান পরিবারের সঙ্গে কাটিয়ে অবশেষ মুম্বাইয়ে ফিরলেন তিনি।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...