“লালে লাল ওই পলাশ বন, মন হলো আজ উচাটন, মন মেতেছে মোহল ফুলের বাসে।” মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – কবর খুঁড়ে দাদি-নাতির কঙ্কাল চুরির অভিযোগ

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র নেতার বাড়িতে হামলা




“লালে লাল ওই পলাশ বন, মন হলো আজ উচাটন, মন মেতেছে মোহল ফুলের বাসে।” মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিটি তোলা।






কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর – নূরপুর কবরস্থানের দুইটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কবরস্থানে নিহতদের স্বজন ও উৎসুক জনতা ভিড় করেন। খবর পেয়ে পুলিশ কবরস্থানের পাশের ভূট্টা ক্ষেত থেকে দুই টুকরো হাড়, কয়েক পিস কাটার যন্ত্র, একটি টাউজার জব্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছারা খাতুন (৮৫)। তার মৃত্যুর মাসখানেক পরে তার নাতি ছেলে রাতুলের (১৪) মৃত্যু হয়। সে মনির উজ জামানের ছেলে। এছাড়াও সে জন্মগত শারীরিক প্রতিবন্ধী ছিল। তাদের দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছিল। মঙ্গলবার ফজরের নামাজ শেষে ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে এসে দেখেন তার মা ও ভাতিজার কবরের মাঝখানে কুয়ার মত গর্ত করা। ভিতরে দেহাবশেষ নেই।
সকাল সাড়ে ১০ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, পাহাড়পুর-নূরপুর কবরস্থানে উৎসকু জনতা ভিড় করেছে। কাজ করছেন পুলিশ। পাশাপাশি অবস্থিত দুইটি কবরের মাঝখানে গর্ত। ভিতরে দেহাবশেষ নেই। পাশের ভূট্টা ক্ষেতে পড়ে আছে দুইটি হাড়ের টুকরো, একটি টাউজার।
এ সময় রইসুল বিশ্বাসের ছেলে রিজভী বিশ্বাস বলেন, বাবা সকালে কবর জিয়ারত করতে এসে দেখেন দাদি ও চাচাতো ভাইয়ের কবর খুঁড়া। ভিতরে কিছুই নেই। তার ভাষ্য, কবরে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।
কৃষক দবির উদ্দিন বলেন, কবরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে ভয়ে রয়েছেন অন্যান্য মরদেহের স্বজনরাও।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুই টুকরো হাড় কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পূর্ব পরিকল্পিতভাবে উপজেলা জামাতের নায়েবে আমির আফজাল হোসাইন এবং তার লোকজনদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আফজাল।
মঙ্গলবার বেলা ১২টার দিকে কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এলেঙ্গিপাড়ায় এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, মঙ্গলবার সকালের দিকে থানার একটা বিষয় নিয়ে কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফজাল হোসাইনের সাথে ফোনে তার বাকবিতণ্ডা হয়। এরপর বেলা ১২টার দিকে আফজাল হোসাইনের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। বাসায় সেসময় আমি ও আমার আব্বু ছিলেন না। তারা টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছে। এসময় তারা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। প্রায় এক ঘণ্টা ধরে তারা এ তান্ডব চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি থানায় অভিযোগ দিয়েছি। তাদের দ্রæত গ্রেপ্তার করা হোক।
তবে অভিযোগ অস্বীকার করে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেছেন, আলী ও তার বাবার অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। কুমারখালীতে তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত। তারা চাঁদাবাজি করে, মানুষকে মারপিট করে ও হুমকি-ধামকি দেন। এতে বিক্ষুদ্ধ জনতা তার বাড়িতে হামলা ভাঙচুর করেছে। আমারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিক্ষুব্ধ জনতাকে আমরা কিভাবে ঠেকাবো। তারা অতিষ্ঠ হয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এর সাথে জামায়াতের নেতা বা জামায়াত কোনভাবেই সম্পৃক্ত না। ঘটনার সময় আমি আমার অফিসে ছিলাম।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হোক। একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। বর্তমান পরিস্থিতি শান্ত স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
দিনব্যাপী অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন, শিক্ষক ও ছাত্র-ছাত্রী বিন্দু।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দ্রোহ অনলাইন ডেস্ক
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস বলেন, অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে সময়ের দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন। অভ্যুত্থান পরবর্তী এই সাত মাসে আমাদের অভিজ্ঞতা হচ্ছে সেই ৫ আগস্ট নতুন বাংলাদেশকে যে জায়গায় কল্পনা করেছি সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই। আমাদের জায়গা থেকে বিশ্বাস করি হাজারো শহীদের জীবনের ওপর, ভাইবোনের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশে দীর্ঘ লড়াইটি করে সেই কাক্সিক্ষত বাংলাদেশ আগামীর প্রজন্মকে উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। আমরা এই লড়াইটি করে যেতে চাই।
তিনি বলেন, সেই লড়াই সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে।
সারজিস আলম আরও বলেন, আমরা আমাদের নতুন রাজনৈতিক দলের শপথটি এই বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাক্সক্ষার যে প্রতীক সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই।
তিনি আরও বলেন, যুগের পর যুগ ধরে এই সংসদ ভবনকে মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক না বানিয়ে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থ উদ্ধারে পলিসি মেকিংয়ের জায়গা বানিয়ে রাখা হয়েছিল। জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তাই আমরা বাংলাদেশের ছাত্র-জনতাকে সামনে রেখে, জাতীয় সংসদকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি।
তিনি বলেন, আমাদের নতুন রাজনৈতিক দলে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীর স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ প্রাধান্য পাবে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীর কমিটির অনেকে উপস্থিত ছিলেন।
কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেনকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রবিবার দুপুরে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মো. হাসিবুর রহমান ও সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত কর্মকান্ড ও জুলাইয়ের চেতনার পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় কুমারখালী শাখার যুগ্ম আহ্বায়কের পদ থেকে মো. রিপন হোসেনকে বহিষ্কার করা হলো। পাশাপাশি উপজেলার সব সহযোদ্ধার প্রতি সাংগঠনিক শৃঙ্খলা ও জুলাইয়ের চেতনা পরিপন্থী কাজে লিপ্ত না হওয়ার জন্যও সতর্ক করা হলো।
এ ব্যাপারে রিপন হোসেন বলেন, ‘মনগড়া অভিযোগের ভিত্তিতে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে। সঠিক তথ–্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগটির পুনরায় তদন্তের দাবি জানাই।’
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, বিধবা ভাতার জন্য টাকা চাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে রিপন হোসেনকে বহিষ্কার করা হয়েছে। আমরা ছোটখাটো ইস্যু বা কোনো অপরাধকে ছাড় দিচ্ছি না।’
গত ২২ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১৬৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে রিপন হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল।
দ্রোহ অনলাইন ডেস্ক
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ পরের বছরের মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ধারণা করছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ধারণার কথা জানান।
নির্বাচন–সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন ‘এটি (নির্বাচন) নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা, অনেক উপদেষ্টাও কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে দুটি সময় বলেছিলেন। একটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের (চলতি বছরের) মধ্যে নির্বাচন হবে। আর যদি তারা চান যে আমরা আর কিছুদিন থাকি, সে ক্ষেত্রে উনি (প্রধান উপদেষ্টা) বলেছিলেন প্রথমার্ধে (২০২৬ সালের) হবে। কিন্তু এখানে একটি বাস্তুব বিষয় হলো, এপ্রিল মাস থেকে কালবৈশাখী এবং ঝড়বৃষ্টির সময় শুরু হয়ে যায়। এপ্রিলের পর আবার জুনে বর্ষা শুরু হয়ে যায়। ফলে ওই তিনটি মাস নির্বাচনের জন্য অতটা উপযোগী না। সে জন্য আমাদের ধারণা, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে নতুবা সর্বোচ্চ মার্চের মধ্যে হবে।’
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার ক্যাম্পে বহিরাগতরা হামলা ও ভাঙচুর করেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে অবস্থিত ক্যাম্পে হামলার ও ভাঙচুরের এ ঘটনা ঘটে।
হামলায় প্রচার ক্যাম্পের অন্তত অর্ধশতাধিক চেয়ার টেবিল ভাঙচুর ও নির্বাচনী প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া হামলার ভিডিও করায় একজন আইনজীবীকে মেরে জখম ও অন্য নারী আইনজীবীকে লাঞ্ছিত করেন হামলাকারীরা।
হামলার বিষয়ে কুষ্টিয়া আদালতের জিপি মাহাতাব উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, বিগত ফ্যাসিবাদীদের আমলে চারবার সেক্রেটারি নির্বাচন করেছি, কিন্তু কোনোদিন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেখিনি। একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বানচাল করতে এই হামলার ঘটনা ঘটাতে পারে।
কারা হামলা চালাতে পারেন, এমন প্রশ্নের উত্তরে মাহাতাব বলেন, বিগত স্বৈরাচারের আমলে গায়েবি মামলার কিছু আসামি হাজিরা দিতে এসে হামলায় অংশ নিয়েছেন। শুনেছি হামলার সময় যুবদলের নামে ¯েøাগানও দেওয়া হয়েছে।
নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী বিএনপিপন্থী আইনজীবী শাতিল মাহমুদ বলেন, আমার ২৩ বছরের ক্যারিয়ারে আদালত প্রাঙ্গণে এ ধরনের নোংরা ঘটনা দেখিনি। যারা নির্বাচনকে ভয় পায়, তারাই স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো ও নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।
এ বিষয়ে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল মজিদ বলেন, ফ্যাসিস্টদের দোসর অনেকেই চাচ্ছেন না নির্বাচন হোক, এ জন্য তারা এ হামলার ঘটনা ঘটাতে পারে। হামলার সময় আদালতে থাকায় এর বেশি কিছু আমার জানা নেই।
হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য কেউ হামলা চালিয়েছে কিনা, আমরা তা নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত বুধবার (২৬) ফেব্রæয়ারি জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এসএসসি ও সমানের পরীক্ষা শুরু ঈদের পর শুরু। তাই শেষ সময়ে স্কুলে স্কুলে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছে। বিদায়কে স্মরনীয় করে রাখতে প্রতিষ্ঠান ও শিক্ষার্থী নানা আয়োজন করেছে। কেউ কেউ রং মেখে ও মাখিয়ে উৎসবে মেতেছিলো। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়া পরীক্ষার্থীদের একাংশ আবির ছড়িয়ে উৎসবে মেতেছিলো।
আরও পড়ুন –

আরও পড়ুন –
আরও পড়ুন –


কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কৃুারখালীর গৃহবধূ সাথি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার ঘটনায় তার শ্বশুর, স্বামীর পরকীয়া প্রেমিকা ও প্রেমিকার বাবাকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – উপজেলার সদকী ইউনিয়নের হুদা করাতকান্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মতিয়ার শেখ ( শ্বশুর), আগ্রাকুন্ডা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মো. ফারুক (৪৫) ও তাঁর মেয়ে ফাহিমা খাতুন (পরকীয়া প্রেমিকা)।
দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ।
এদিকে আত্মহত্যা নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের (পরকীয়া প্রেম) জেরে গৃহবধূ সাথি খাতুনকে (২২) পিটিয়ে ও বেøড দিয়ে কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
রবিবার রাতে ময়নাতদন্তের প্রতিবেদনে এটি হত্যাকান্ড বলে পুলিশকে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে গত ১০ ফেব্রæয়ারি সকালে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে সাথির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছিল পুলিশ। তার স্বামী ইটভাটা শ্রমিক মো. সিমান্ত’ (৩০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা।
পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় আট বছর আগে করাতকান্দি গ্রামের মতিয়ার শেখের ছেলে সিমান্ত’র সঙ্গে সাথি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের নাহিদ (৬) ও আফসানা (৪ মাস) নামের দুই সন্তান রয়েছে। তবুও প্রায় এক বছর পূর্বে সাথির খালাতো বোন ফাহিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান সীমান্ত। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।
সমস্যার সমাধানে পারিবারিকভাবে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে। ঘটনার প্রায় সপ্তাহখানেক আগে প্রেমিকাকে ছেড়ে দেওয়ার জন্যে সীমান্তকে ৯০ হাজার টাকা দেন শ্বশুর মনছুর। তারপরও ৯ ফেব্রæয়ারি প্রেমিকাকে নিয়ে দিনভর ঘুরাফেরা করেন সীমান্ত। ওই দিন রাতে সাথি তার স্বামীকে ঘুরাঘুরির বিষয়ে জানতে চান। তখন সীমান্ত তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে ও বেøড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যা করেন। পরে সাথির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যান।
সাথির বাবা মনছুর শেখ বলেন, মেয়েকে পরকীয়া প্রেমের জেরে জামাই সীমান্ত, প্রেমিকা ফাহিমা ও তাদের পরিবারের লোকজন মিলে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক করেছিল। রাতে চিকিৎসকের রিপোর্টে হত্যার বিষয় নিশ্চিত হয়েছি। আসামিদের উপযুক্ত শাস্তির প্রত্যাশায় সোমবার দুপুরে হত্যা মামলার এজাহার দিয়েছি।
কুমারখালী থানার ওসি মোঃ সোলায়মান শেখ বলেন, পরকীয়া প্রেমের জেরে সাথিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর, পরকীয়া প্রেমিকা ও প্রেমিকার বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলমান রয়েছে। থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।