বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 711

রাজবাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

0
মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহ(২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮।

আটককৃত মোহাম্মদ শাহ মায়ানমার দেশের বছিদহ জেলার মুন্ডু থানার পাদগুনা এলাকার আব্দুল কাদেরের ছেলে।

বুধবার বিকালে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫পিস ইয়াবাসহ মাদক উক্ত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ড ও ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৫০০ টাকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদক দ্রব্য

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করে সে।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক মামলা করা হয়েছে।

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0
Corona-17-7-p-16

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ অবধি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৮ জন।

বুধবার ভোর ৫টার দিকে শৈলকুপার কৃষি ব্যাংক কর্মকর্তা বিপুল কুমার গাঙ্গুলী (৫৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলীর ছেলে। এ অবধি জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়াঁলো ১৫ জন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন বলেন, কৃষি ব্যাংক কর্মকর্তা বিপুল কুমার গাঙ্গুলীর করোনা উপসর্গ দেখা দিলে তিনি রক্ত পরীক্ষা করান। ১৯ জুলাই তার ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে ঝিনাইদহ করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানন্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফনকারী কমিটিকে মৃত ব্যক্তির সৎকার করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য এই নিয়ে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশন মোট ২৯টি লাশের দাফন ও সৎকার করলো। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৮২ জনে দাড়িয়েছে।

খোকসায় বাবা মা’র পর আত্মহত্যা করলো ছেলে

0
প্রতিকী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার কমলাপুরে বাবা মা’র পর এবার ছেলের বিষপানে আত্মহত্যা করলো।

আত্মহত্যাকারী চেষ্টকারী ওই যুবক চিকিৎসাধিন অবস্থা বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যায়।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের পৌর এলাকার কমলাপুর হিন্দু পাড়ার মৃত শ্যাম সুন্দর সাহার ছেলে মুদি দোকানের কর্মচারী দুর্জয় কুমার সাহা (২২) মঙ্গলবার সকালে নিজের ঘরে বিষ পান করে। এক পর্যায়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

পরিবার সূত্রটি আরো জানায়, আত্মহত্যাকারী যুবকের মা প্রথমে বিষপানে আত্মহত্যা করেন। এর কয়েক বছর পর যুবকের পিতা শ্যাম সুন্দর ও বিষপানে আত্মহত্যা করেন। এর পর থেকে অনাথ দূর্জয় সাহা তার কাকা স্বপন সাহার কাছে বেড়ে ওঠে। বাবা মার পর এবার সেও একই ভাবে বিষপানে আত্মহত্যা করলো।

মাগুরায় প্রাণঘাতী করোনায় একজনের মৃত্যু

0
Corona-Dro-19-p-18 virus-compressed

মাগুরা প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাগুরায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে মাগুরা সদর উপজেলার রায়গ্রামের বাসিন্দা লিটন (৩২) মারা যান। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

মাগুরা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, মৃত লিটন দুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাবাকে পিটিয়েছিলেন এই সাহেদ’ই

0
sahed-dro-22-7-p-23
প্রতারনার আসামী সাহেদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের মানুষের সাথে করোনার মত ভংয়কর প্রাণঘাতী ভাইরাসের নমুনা পরীক্ষায় মিথ্যে রিপোর্ট, জাল শিক্ষা সনদ,মাদকব্যবসা, ঋণ খেলাপী, সন্ত্রাসী কর্মকান্ড এবং নিজের শিক্ষাগত সনদের মিথ্যে দলীলসহ করোনা শনাক্ত বলেও নিজের সাথে প্রতারনা করেন প্রতারণার আসামী সাহেদ।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

প্রতারণার মামলায় গ্রেফতার সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক প্রতারণার অভিযোগ। এমনকি নিজের বাবাকেও বেল্ট দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সাহেদের একজন সাবেক দেহরক্ষী জানান, বৃদ্ধ বয়সে সাহেদের বাবাকে কেউ দেখভাল করার ছিলনা। নিজের আশ্রয়ের প্রয়োজনে ২০১১ সালের দিকে প্রতারক সাহেদের বাবা ছেলের একান্ত সহকারীকে বিয়ে করেন। নিজের পিএসকে বিয়ে করার কারণে সাহেদ তার বাবাকে উত্তরার অফিসে প্রকাশ্যে বেল্ট দিয়ে বেদম মারধর করেন। এমন ঘটনায় রিজেন্টের অনেক কর্মী বিস্মিত হয়ে যান। এরপরে সাহেদের বাবা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুরের বাসায় থাকতেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার একটি সন্তান রয়েছে। সাহেদের মা সাফিয়া করিম অনেক আগেই মারা গিয়েছিলেন।

প্রতারক সাহেদের অপকর্মের তথ্য জানাতে র‌্যাব যে অভিযোগ হটলাইন চালু করেছে সেখানে মঙ্গলবার অবধি প্রায় দেড়’শ অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ১৩০টি অভিযোগ এসেছে টেলিফোনে। আর বাকি ২০টি ই-মেইলে।

শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

0
Jhenidah-Dro-22-7-p-2
শিশু নির্যাতনের ঘটনায় বাবা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শিশু নির্যাতনের ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

নিজের দুইটি অবুঝ শিশু সন্তানকে নির্দয় ভাবে পিটমোড়া দিয়ে বেঁধে পিটিয়েছে বাবা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে। উক্ত নির্যাতনের ঘটনায় পাষন্ড পিতা হাবিবুর রহমান শিমুলকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য মতে, মাদকসেবী স্বামী শিমুলের অমানবিক নির্যাতনে অসহ্য হয়ে ঘর ছেড়ে পিতার বাড়িতে আশ্রয় নেন স্ত্রী শিরিন সুলতানা। বেশ কিছুদিন স্ত্রী বাড়িতে ফিরে না আসায় দুই শিশু সন্তানকে চেয়ারের সাথে বেঁধে মারধর শুরু করে এবং তা ভিডিও করে স্ত্রীর কাছে পাঠিয়ে দেয় স্বামী। স্ত্রী শিরিন সুলতানা নিজ সন্তানদ্বয়ের নির্যাতনের ভিডিও দেখে ঠিক থাকতে পারেননি। তিনি ফেসবুকে ভিডিওটি পোষ্ট করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের ঘটনাটি নজরে আসলে তিনি দ্রুতই শিশু নির্যাতনকারী পিতাকে গ্রেফতারের নির্দেশ দেন। নির্যাতনের ভিডিওটিতে দেখা যায়, নিজের দুই সন্তানকে চেয়ারের সাথে বেঁধে লাঠি দিয়ে মারধর করছে পিতা শিমুল। একই সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তোর মা আমার কথা শোনে না কেন? শিশু সন্তানকে দিয়ে শিমুল ঘর মোছানোর কাজও করাচ্ছেন।

শিরিন সুলতানা বলেন, বিয়ের পর থেকে শিমুল মারধর করত। এ নিয়ে কয়েক বার শালিস বৈঠক হয়েছে। তার স্বভাব পরিবর্তন না হওয়ায় আমি তাকে তালাক দিয়ে পিতার বাড়িতে চলে এসেছি। কিন্তু এখন ওদের বাবা তাদের উপর চরম অত্যাচার শুরু করেছে। শিমুল নেশা করে। আমার শ্বশুরও বলেছে তুমি এখানে আসলে শিমুল তোমাকে খুন করে ফেলবে।

সোমবার সাবেক স্বামী শিমুল সন্তানদের নির্যাতনের ভিডিও করে আমার কাছে পাঠায়। আমি ফেসবুকে ভিডিওটা পোষ্ট করে প্রতিকার চেয়েছি। এখন আমি আমার বাচ্চাদেরকে আমার কাছে রাখতে চাই।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার খবরের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে। শিশু নির্যাতনকারী পিতাকে থানায় আনা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ছেলে ২টিকে উদ্ধার করা হয়েছে। পিতা শিমুলকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ, ঝিনাইদহ শহর সংলগ্ন ধানহাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান শিমুলের সাথে বিয়ে হয় শহরের আরাপপুর এলাকার শিরিন সুলতানার। তবে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে শিরিন সুলতানা দুই বছর আগে স্বামীকে তালাক দেয়।

https://www.youtube.com/watch?v=VKQUfLdSLmA

১ আগস্ট ঈদুল আজহা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি মঙ্গলবার । এর ফলে ১ আগস্ট শনিবার দেশে ঈদুল আজহা উদযাপন করা হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম। পরে তিনি আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপনের এ ঘোষণা দেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩১ জুলাই সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে।

করোনাকালে স্বাস্থ্যবিধি রক্ষায় ভার্চুয়াল পশু হাটের প্রয়োজন

0

করোনা মহামারীর মধ্যে চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই অথবা ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে সারাদেশে কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে। সরকার স্বাস্থ্যবিধি মেনে হাট বসাতে নানা উদ্যোগ নিলেও আদৌ কি সম্ভব? এ প্রশ্ন সবার মনে দেখা দিয়েছে।

যেখানে কাঁচাবাজার কিংবা শপিংমলগুলোতেই স্বাস্থ্যবিধি মেনে চলা যাচ্ছে না, সেখানে পশুর হাটে সম্ভব হবে কি? এমন পরিস্থিতিতে পশু কেনাবেচা করলে মানুষের ভিড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বাড়িয়ে দেওয়া আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বর্তমান প্রেক্ষাপটে ভার্চুয়াল পশুর হাটই উত্তম বিকল্প ব্যবস্থা হতে পারত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে কয়েক বছর ধরে অনলাইনে কোরবানির পশু বেচাকেনা হয়েছে। ব্যক্তি উদ্যোগে, অনেক বড় খামারি ফেসবুকে লাইভওয়েটে কোরবানির পশু বিক্রি করতেন। তবে করোনার ঝুঁকির কারণে এবার এর চাহিদা অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন খামার সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে করোনা পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের (আইডিইএ) আগে ফুড ফর ন্যাশন নামের একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এরই আলোকে আইডিইএ প্রজেক্টের স্টার্টআপ বাংলাদেশ ব্যানারে ডিজিটাল হাটের এই উদ্যোগটি গ্রহণ করে প্রকল্পটি। এটি সরকারি উদ্যোগে দেশের সবচেয়ে বড় কোরবানির পশুর ডিজিটাল হাট। এছাড়া বিভিন্ন সংগঠন বা প্ল্যাটফর্ম যুক্ত হচ্ছে। আমরা মনে করি, যত বেশি অনলাইনে কোরবানির পশু কেনাবেচা হবে, মানুষের স্বাস্থ্যঝুঁকি তত কমবে।

এবার ঢাকার দুই সিটি মিলিয়ে পশুর হাট বসবে মোট ২৪টি। এর মধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় হবে ১৪টি। সারাদেশের জেলা-উপজেলায়ও কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে। বাস্তবে অনুমোদনের বাইরেও কোরবানিতে আরো অনেক হাট বসে। সব মিলিয়ে এই হাটের সংখ্যা সারাদেশে ৫ হাজারের কম হবে না।

অর্থনীতিবিদরা বলছেন, গ্রামীণ অর্থনীতির সঙ্গে কোরবানির পশুর হাটের একটা যোগ আছে। বাংলাদেশের চামড়া শিল্পও অনেকটা নির্ভরশীল কোরবানির ওপরে। পরিকল্পনা করে করোনায় অর্থনীতি সচল রাখা যেতে পারে। কিন্তু এভাবে হাটবাজার খুলে দিলে শেষ পর্যন্ত অর্থনীতিও বাঁচবে না, মানুষও বাঁচবে না। শুধু পশুর হাট নয়, প্রচলিত পদ্ধতিতে পশু কোরবানিও স্বাস্থ্যঝুঁকি বাড়াবে। কোরবানির হাট নিয়ে কতৃপক্ষের পরিকল্পনা দৃশ্যমান নয়। এখনো সময় আছে, তাই পরিকল্পনা করে কোরবানির পশুর অনলাইন বাজার শক্তিশালী করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইতোপূর্বে যে কার্যক্রমগুলো গৃহীত হয়েছে, তার কোনোটাই আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারিনি। কোরবানির বাজারে বিষয়টি নিয়ে হেলাফেলা করার আর কোনো সুযোগ নেই। তাই কোরবানির হাটে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এজন্য যত্রতত্র হাট বসানো যাবে না। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হাট বসানোর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অনলাইনভিত্তিক হাটের ব্যবস্থাকে গুরুত্ব দেয়া যায়।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

মধ্যবিত্তের সীমাবদ্ধতা

0
Dro-21-7-p-16
সিরাজুল ইসলাম চৌধুরী : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সিরাজুল ইসলাম চৌধুরী

বাঙালি মধ্যবিত্ত সব সময়েই হিসাব করে চলে, লাভের সুযোগ দেখলে উৎফুল্ল হয়, বিপদের আভাস অনুমান করা মাত্র নিজেকে গুটিয়ে নেয়। দুই ব্যাপারে কোনোটাতেই আপেক্ষিকতার ধার ধারে না, এসব ব্যাপারে সে চরমপন্থি। এই যে তার আত্মসচেতনতা তার কারণ আছে। সে প্রসঙ্গে আমরা আবার আসব। আপাতত আমাদের বিবেচ্য ব্যক্তিগত লাভ-লোকসান নয়, সমষ্টিগত ভালো-মন্দ। সমষ্টির জন্য বাঙালি মধ্যবিত্ত কী করে, কতটা করে এবং সেখানে তার ভালো ভূমিকার এবং খারাপ কাজের হিসাব-নিকাশটা কেমন দাঁড়াবে, আমরা সে দিকেই তাৎক্ষণিকভাবে তাকাতে চাইব। বাঙালি মধ্যবিত্তের ভালো কাজের তালিকাটা সামান্য নয়। আমরা যে সংস্কৃতির পরিচয়ে পরিচিত হই, কিছুটা হলেও গর্ব করি, তার গঠনে মধ্যবিত্তের ভূমিকাই প্রধান। উচ্চবিত্ত থেকেছে উদাসীন, বিত্তহীনদের ছিল এবং এখনো রয়েছে, অপরিসীম অপারগতা।

নানা রকমের ঝড়ঝাপ্টা ও অন্ধকারের ভেতর আলো জ্বালিয়ে রাখার কাজটা মধ্যবিত্তই করেছে, তাকেই করতে হয়েছে। না করে উপায়ও ছিল না। কেননা সব দেশেই মধ্যবিত্ত সংস্কৃতিমনস্ক, আমাদের দেশেও তাই। আমাদের দেশে হয়তো কিছুটা বেশি। কেননা অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে অর্থনীতিতে, আমাদের অর্জনটা উৎফুল্ল হওয়ার মতো নয়, বরঞ্চ বেশ ¤্রয়িমাণ। সে জন্য মধ্যবিত্তের পক্ষে সাহিত্য, সংগীত, নৃত্যকলা, শিল্পকলার ওপর জোর দিতে হয়েছে। কেননা সংস্কৃতিতেই সে সৃজনশীল হওয়ার সুযোগ পেয়েছে, অন্যত্র নয়। ব্যাপার আরো ছিল, সেটা হলো আত্মপরিচয়। সংস্কৃতি দিয়েই সে নিজেকে পরিচিত করেছে, অন্যের কাছে তো বটেই নিজের কাছেও। রবীন্দ্রনাথ ও নজরুল এই শ্রেণিরই মানুষ। বিদ্যাসাগর, বঙ্কিম এবং মধুসূদন ও বেগম রোকেয়াও মধ্যবিত্তই। আলাউদ্দিন খাঁ, উদয়শঙ্কর, রবিশঙ্কর, সত্যজিৎ রায়, জয়নুল আবেদীন এই শ্রেণি থেকেই এসেছেন। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন বসু- সবাই মধ্যবিত্ত শ্রেণির সন্তান।

শিক্ষাকেও সংস্কৃতির অংশ হিসেবে দেখা যেতে পারে। শিক্ষাক্ষেত্রে আমাদের সমষ্টিগত অর্জন মধ্যবিত্তের কারণেই। বিজ্ঞানী হিসেবে যারা বড় মাপের কাজ করেছেন তাদের কেউই মধ্যবিত্ত শ্রেণির বাইরে নন, হওয়া সম্ভব ছিল না, হওয়ার উপায় নেই। রাজনৈতিক আন্দোলনের প্রত্যেকটিতে মধ্যবিত্ত শ্রেণির কাছ থেকেই নেতৃত্ব এসেছে, তা সে আন্দোলন উদারনৈতিক হোক, কিংবা হোক বামপন্থি। চিত্তরঞ্জন দাশ, সুভাষ বসু, এ কে ফজলুল হক সবাই মধ্যবিত্ত, শেখ মুজিবুর রহমানও তাই, মওলানা ভাসানী এবং কমরেড মুজফফর আহমদ দুজনই মধ্যবিত্ত শ্রেণি থেকে এসেছেন। রাজনৈতিক সচেতনতা যা তৈরি হচ্ছে সেটাও মধ্যবিত্তেরই অবদান। কৃষক আন্দোলন হয়েছে, তাতে তীব্রতা ছিল অচেতনতাও ছিল, কিন্তু সেগুলো স্থানীয় এবং বিচ্ছিন্ন। ব্যাপক আন্দোলন মধ্যবিত্ত নেতৃত্বেই তৈরি।

উচ্চবিত্তরা আন্দোলনে আসা পছন্দ করেনি। তাদের সংখ্যাও অবশ্য কম ছিল। কিন্তু মধ্যবিত্তের অসুবিধা যেটা তাহলো উচ্চবিত্তের সামনে মধ্যবিত্তের এক ধরনের হীনম্মন্যতা বোধ। সরাসরি বলতে চাইলে বলা যায় যে, মধ্যবিত্ত নিজেই উচ্চবিত্ত হতে চায়। নিচে নামাকে সে যত ভয় করে ততটা ভয় মৃত্যুকেও করে কিনা সন্দেহ। উচ্চবিত্তের পক্ষে নিচে নেমে যাওয়ার ভয়টা কম। সে জানে যে, সে রয়েছে বেশ শক্ত অবস্থানে। রাজনৈতিক আন্দোলন হয়, হবে, হচ্ছে, রাষ্ট্রের ভাঙাগড়া চলছে, আরো চলবে, কিন্তু উচ্চবিত্তের তাতে কোনো বিপদ ঘটে না। সে নিরাপদই থাকে। কেবল তাই নয়, তার সুবিধাই হয়। দেশে এত যে রাষ্ট্রনৈতিক পরিবর্তন ঘটে গেল এর কোনোটাই বিত্তবানদের জন্য কোনো বিপদ ডেকে আনেনি, বরঞ্চ প্রত্যেকটি পরিবর্তনেই সে লাভবান হয়েছে, আগে যতটা ধনী ছিল পরে তার চেয়ে অধিক ধনী হয়েছে। ওই পরিবর্তনগুলো মধ্যবিত্তের একাংশের জন্যও লাভের কারণ হয়েছে।

পাকিস্তান তৈরি, পাকিস্তান ভেঙে বাংলাদেশ গঠন, বাংলাদেশে নানা রাজনৈতিক ‘বিপ্লব’- এসবের ভেতর দিয়ে মধ্যবিত্তের একাংশ ওপরে উঠে গেছে, বিত্তবান হয়েছে, কারো কারো বিত্ত বৃদ্ধি পেয়েছে অবিশ্বাস্য পরিমাণে। অপরাংশ যেটা বড় অংশ আসলে সেটা গেছে নেমে। তাদের জীবনে সংকট বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাই বলে তারা যে বিত্তহীনদের সঙ্গে রাজনৈতিক বা সাংস্কৃতিকভাবে এক হয়ে যেতে পেরেছে তা নয়। তারা মধ্যবিত্তই রয়ে গেছে, বলা যায় নিম্নমধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি করেছে, কিন্তু তাই বলে শ্রমজীবী হিসেবে নিজেদের গণ্য করবে, এমনটা ঘটেনি। এক্ষেত্রে সে চরমরূপে রক্ষণশীল। আর এখানেই রয়ে গেছে মধ্যবিত্তের প্রধান দুর্বলতা। তার লোভ ওপরে ওঠার। যখন সে ওঠে এবং যতটা ওঠে, তখন এবং ততটাই সে নিজেকে সার্থক ও সফল মনে করে। যখন সে পারে না তখন সে যে সাধারণ মানুষদের অংশ হিসেবে নিজেকে গণ্য করবে তেমনটা ঘটে না। তার আছে অভিমান, রয়েছে আত্মসচেতনতা, সে জানে সে শিক্ষিত, ভাবে তারও উচিত ছিল বিত্তবান হওয়া। এবং ঘৃণাই করে সে সাধারণ মানুষকে, যাদের সে দেখে মূর্খ, অজ্ঞান, নোংরা ইত্যাদি হিসেবে। ভয় পায় পাছে ওদের মতো হয়ে যায়। এই যে একটা ত্রিশঙ্কু অবস্থা, না ঘরের না ঘাটের অবস্থান, এটাই রেখেছে তাকে দুর্বল করে।

তাই দেখি মধ্যবিত্ত রাজনৈতিক আন্দোলন গড়ে তুলছে ঠিকই, কখনো কখনো মনে হয় বিপ্লব ঘটে যাবে, কিন্তু বিপ্লব ঘটে না। কেননা মধ্যবিত্ত আর যাই চাক প্রকৃত বিপ্লব চায় না। নানা রকমের বিপ্লবের কথা সে বলে, রাজনৈতিক বিপ্লব, শিক্ষায় বিপ্লব, এমনকি সংস্কৃতিতেও বিপ্লব ঘটেছে সে দেখতে পায়, কিন্তু আসল যে বিপ্লব, অর্থাৎ মৌলিক সামাজিক পরিবর্তন, সমাজ ও রাষ্ট্রে যথার্থ গণতন্ত্র প্রতিষ্ঠা তার ব্যাপারে মুখে যতই ধ্বনি দিক অন্তরে সে বিশ্বাস করে না। বিশ্বাস করবে কি, চেষ্টা করে তাকে প্রতিহত করতে। এক্ষেত্রে বাঙালি মধ্যবিত্তের সবচেয়ে স্পষ্ট এবং শ্রেষ্ঠ মুখপাত্র আর কেউ নন, স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই, যিনি আমাদের সবার পক্ষ হয়ে কথা বলে গেছেন। বলেছেন, ‘আমরা সামাজিক বিপ্লবের অনুমোদক নহি’। বাঙালি মধ্যবিত্ত সম্পর্কে এর চেয়ে সত্য কথা আর কী হতে পারে?

এই ভীতির কারণটাও স্পষ্ট। কারণ হচ্ছে স্বার্থ। মধ্যবিত্ত বিদ্যমান সমাজব্যবস্থা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। সেই অসন্তোষ ঠিকই আছে। এই ব্যবস্থায় সে যে পরিবর্তন চায় সেটাও সত্য। কিন্তু তার মানে কখনো এটা নয় যে, মধ্যবিত্ত সমাজে সাম্য চায়। সে আসলে বৈষম্যের ভক্ত। তার অভিযোগটা ব্যক্তিগত। ব্যক্তিগতভাবে সে বঞ্চিত। তার যোগ্যতা আছে, অথচ যোগ্যতার কোনো মর্যাদা নেই। তাই সে চায় সমাজব্যবস্থা এমন হোক যাতে সে ন্যায়বিচার পায়। অর্থাৎ ধনী হতে পারে। মুখ তার উপরমুখো। তার স্বার্থ গরিব মানুষের ভাগ্যের সঙ্গে জড়িত নয়।
আমরা বলতেই পারি যে, সবার স্বার্থের সঙ্গে ব্যক্তির স্বার্থ অভিন্ন। সবাইকে গরিব রেখে অল্প কয়েকজন ধনী হলে বিপদ আছে। কেননা বাদবাকি সবাই তখন ধনী মানুষটির বিরুদ্ধে লেগে যাবে, তাকে টেনে নামাবে, না নামানো পর্যন্ত ক্ষান্ত হবে না। আমরা সেটা বলিও। কিন্তু ভেতরে ভেতরে সাড়া দিই না। ভেতরে ভয় পাই গরিব হয়ে যাওয়াকে। শ্রেণিচুত্য হওয়ার ভয়টা মারাত্মক। যদি সবার সঙ্গে মিশে যাই তাহলে আমি তো নির্বিশেষ হয়ে গেলাম, কোথায় আমার নিজস্বতা, কিই-বা মূল্য আমার শিক্ষা ও সংস্কৃতির? নিশ্চিহ্ন হয়ে যাওয়ার এই আকাক্সক্ষাই মধ্যবিত্তকে বিপ্লব-ভীরু করেছে। বিপ্লব-ভীরু নয়, আসলে বিপ্লববিরোধী। প্রথমটা থেকেই দ্বিতীয়টা এসেছে।

সমাজ পরিবর্তনের বামপন্থি আন্দোলনে মধ্যবিত্ত শ্রেণির মানুষ অংশ নিয়েছে। কেবল অংশ নেয়নি, ওই আন্দোলন গড়েও উঠেছে মধ্যবিত্তের নেতৃত্বেই। সেক্ষেত্রে যেটা ঘটেছে তা হলো এক ধরনের শ্রেণিচ্যুতি। সমষ্টিগত অবশ্যই নয়, একেবারেই ব্যক্তিগত। ব্যক্তিগতভাবেই কেউ কেউ শ্রেণিকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেছে। কিন্তু এগিয়ে যে গেছে সেটা যে সর্বক্ষেত্রে স্থায়ী হয়েছে তাই নয়। অনেকেই ফিরে এসেছে। চলে এসেছে নিজের শ্রেণির কাছে। তার কোলে। অল্প বয়সে গেছে, কিছুটা বয়স হলে আর খুঁজে পাওয়া যায়নি। কারণ আর কিছুই নয়, কারণ হচ্ছে শ্রেণি। শ্রেণিই তাকে ঘাড়ে ধরে টেনে নিয়ে এসেছে, বলেছে, তুমি সাধারণ নও, তোমাকে বিশিষ্ট হতে হবে, বিশিষ্ট হতে হলে তুমি অংশ হয়ে যাও শাসক শ্রেণির। অবিলম্বে করো ওই কাজ। কেননা ইতোমধ্যে তুমি কিছুটা সময় নষ্ট করে ফেলেছ, অন্যরা জায়গা দখল করে ফেলেছে, তোমাকে তাই কিছুটা বেশি তৎপর হতে হবে, নইলে হতাশাই হবে তোমার চিরস্থায়ী বিধিলিপি। আর যারা থেকে গেছে, বাম আন্দোলন থেকে বিচ্যুত হয়নি, কষ্ট করেছে অমানুষিক, আত্মত্যাগ করেছে অসামান্য তারাও যে পরিপূর্ণরূপে শ্রেণিচ্যুত হয়েছে তা নয়। শ্রেণিচ্যুত হলে এ দেশের রাজনৈতিক ইতিহাস ভিন্নভাবে লেখা হতো এবং মানুষ এভাবে হতাশাগ্রস্ত ও দুর্দশায় নিক্ষিপ্ত থাকত না।

বাম আন্দোলনের নেতারা শ্রেণিচ্যুত হতে পারেননি বলেই দেখি তারা মধ্যবিত্তের বিচ্ছিন্নতাকে লালন করছেন। সাধারণ মানুষের সঙ্গে থাকছেন, কিন্তু তাদের সঙ্গে অভিন্ন হয়ে যেতে পারছেন না। যেন এসেছেন শিক্ষক হিসেবে, এসেছেন আত্মত্যাগী রূপে। ভেতরে রয়ে গেছে আত্মসচেতনতা ও আত্মঅভিযান, যে দুই গুণ মধ্যবিত্তকে মধ্যবিত্ত রাখে, তাকে অবিচ্ছিন্ন হতে দেয় না সাধারণ মানুষের সঙ্গে। আর আছে পরমুখাপেক্ষিতা। বাঙালি মধ্যবিত্ত তার উত্থান ও বৃদ্ধিতে পরিপূর্ণরূপে পরনির্ভর। উৎপাদন ব্যবস্থার ভেতর থেকে সে উঠে আসেনি, তার জন্ম হয়েছে দেশের শাসকশ্রেণির সহযোগিতায়, বৃদ্ধি ঘটেছে উচ্ছিষ্ট ভোগে। তার পক্ষে মেরুদ- সোজা করে দাঁড়ানো তাই খুবই কঠিন। বাম আন্দোলনেও সে ওই একই দুর্বলতাকে সঙ্গে বয়ে নিয়ে গেছে। নির্দেশ চেয়েছে বিদেশের পার্টির কাছ থেকে। আরো বড় কথা, শাসকশ্রেণির দলগুলো থেকে নিজেকে সে বিচ্ছিন্ন করতে পারেনি, সে জন্য হয় এই দল নয়তো ওই দলের লেজুড় হয়ে পড়েছে। লেজুড় কি পারে বিপ্লব করতে? পারে না এবং পারেওনি। পারবেও না, যদি না পরিপূর্ণরূপে শ্রেণিচ্যুত হয়। বাম আন্দোলনের বাইরে যে মধ্যবিত্ত সে তো বরাবরই এবং চরিত্রগতভাবেই বিপ্লববিরোধী। মধ্যবিত্তের বক্তব্য এ রকমের যে, এ দেশে চরমপন্থার কোনো স্থান নেই, হঠকারী ও জিনিস এখানে চলবে না। অথচ চরম দারিদ্র্য, চরম নিষ্পেষণ এসব কিন্তু ঠিকই চলে যাচ্ছে। দুয়েক দিন ধরে নয়, যুগ যুগ ধরে। তবে উপায় কী? মধ্যবিত্ত বলবে উপায় হচ্ছে সংস্কার। ধীরে ধীরে করতে হবে। সইয়ে সইয়ে। এর ফল হয়েছে এই যে বৈষম্য বাড়ছে, নিষ্পেষণ দুঃসহ হয়ে উঠছে। এবং পুরনো ব্যবস্থা ঠিকই থেকে যাচ্ছে। সংস্কারপন্থা গুপ্ত ইচ্ছাটা অন্য কিছু নয়। সেটা হচ্ছে সংরক্ষণ। মধ্যবিত্ত আমূল পরিবর্তন চায় না, চায় সে সংস্কারের মধ্য দিয়ে সংরক্ষণ।

আমরা সংস্কৃতির ক্ষেত্রে মধ্যবিত্তের অবদানের কথা বলি। সেটা ঠিকই আছে। অবদান অস্বীকার করবে কে। কিন্তু মধ্যবিত্তের কারণে ওই সংস্কৃতি দুর্বল হয়ে রয়েছে। তাতে ব্যাপক জনগণের অংশ নেই, যার জন্য প্রাণশক্তিতে সে ক্ষীণ। বলা যায় সঙ্কীর্ণ। সেখানে গণতান্ত্রিকতা নেই, নেই সেই ইহজাগতিকতা, যা শ্রমজীবী মানুষের জীবনের বৈশিষ্ট্য। এ দেশের মধ্যবিত্ত ধর্মভীরু, একাংশ সাম্প্রদায়িক, এখন তারা মৌলবাদীও হয়েছে; এই দৃষ্টিভঙ্গি তারা জনগণের ভেতর সংক্রমিত করে। অতীতে করেছে, এখনো করছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...