বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬.
Home Blog Page 719

খোকসায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

0
উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান

স্টাফ রিপোর্টার

 কুষ্টিয়ার খোকসায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা বনবিভাগ কর্মকর্তা পেয়ার মোহাম্মদ প্রমুখ।

চলতি বছরে এই কর্মসূচির আওতায় ২৩২৫টি ফলজ বনজ ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বিধি ভঙ্গে দল থেকে বাদ পড়লো আর্চার

0
বিধি ভঙ্গে দল থেকে বাদ পড়লো আর্চার

দ্রোহ স্পোর্টস ডেস্ক

‘বায়ো-সিকিউর’ বিধি ভঙ্গ করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার জফ্রা আর্চারকে।

আপাতত আর্চার আইসোলেশনে আছেন। পাঁচ দিনের মধ্যে দুই দফায় করোনা ভাইরাস পরীক্ষা করা হবে তার। পুরো দল ও ম্যানেজমেন্টকে বিপদে ফেলার জন্য দুঃখ প্রকাশ করেছেন এই পেসার।

বৃহস্পতিবার, টেস্ট শুরুর দিন সকালে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আর্চারকে বাদ দেওয়ার খবর জানায় ।
“বায়ো-সিকিউর বিধি ভঙ্গ করায় ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে জফ্রা আর্চারকে। তাকে এখন পাঁচ দিনের আইসোলেশনে যেতে হবে এবং এই সময়ের মধ্যে দুই দফায় কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। পরীক্ষার ফল নেগেটিভ এলেই কেবল তার আইসোলেশন তুলে নেওয়া হবে।”

আর্চার এক বিবৃতিতে দায় স্বীকার করে বললেন, দলের বাইরে যাওয়ার যন্ত্রণা পোড়াচ্ছে আমাকে। যা করেছি, সেজন্য আমি খুবই দুঃখিত। শুধু নিজেকেই নয়, পুরো দল ও ম্যানেজমেন্টকে বিপদে ফেলেছি আমি। নিজের কৃতকর্মের দায় আমি পুরোটাই নিচ্ছি এবং সবার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।”
“টেস্ট ম্যাচটি খেলতে না পারায় আমি প্রচ- বেদনাসিক্ত, বিশেষ করে সিরিজ যে অবস্থায় আছে। উপলব্ধি করতে পারছি, দুই দলকেই হতাশ করেছি এবং আমি আবারও দুঃখিত।”

সাউথ্যাম্পটনে সিরিজের প্রথম টেস্টে হেরে পিছিয়ে আছে ইংল্যান্ড। সেই টেস্টে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন আর্চার। তার জায়গায় কাউকে নেওয়া হয়নি দ্বিতীয় টেস্টের স্কোয়াডে।

ঈদের ছুটিতে বন্ধ থাকছে ৪ জেলায় যাতায়াত

0
প্রতিকী

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহার ছুটিতে ৪ জেলার সঙ্গে বন্ধ থাকছে যাতায়াত।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ অনুরোধ করা হয়।

চিঠিতে বলা হয়,ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ ।

আরও পড়ুনসাহেদ সাবরিনাদের উত্থান হয়েছে সরকারের কারণেই: রিজভী

এতে বলা হয়, করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ অবস্থায় এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সাহেদ সাবরিনাদের উত্থান হয়েছে সরকারের কারণেই: রিজভী

0
মানবন্ধনে বিএনপি মহাসচিব রিজভী

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা চিকিৎসার নামে প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও জেকেজি হেলথ কেয়ারের ডাঃ সাবরিনা শারমিন এর উত্থান একমাত্র সরকারের নীতির কারণেই হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

আরও পড়ুন-সাবরিনা আরিফ মুখোমুখি- জিজ্ঞাসাবাদ করবে ডিবি

তিনি আরও বলেন, “মানুষ মরে মরুক, আমি তো ঠিক আছি, জনগণ চুলায় যাক, আমি তো ঠিক আছি- এটা হচ্ছে এই সরকারের নীতি। এই নীতির কারণেই আজকে সাহেদ সাবরিনাদের উত্থান হয়েছে।

দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গ টেনে মহাসচিব বলেন, “আজকে হাসপাতালে আইসিইউ নেই, বেড নেই, ভেন্টিলেটর নেই, হাসপাতালে মাস্ক নেই। আর নকল মাস্ক নিয়ে এসেছে মন্ত্রীর ছেলে।

আক্রান্ত রোগী রাস্তায় মরছে, অ্যাম্বুলেন্সের মধ্যে মরছে। সরকারি হাসপাতাল গুলো নরকে পরিণত হয়েছে। প্রাইভেট হাসপাতালের একজন রোগী আমাকে কাঁদতে কাঁদতে বলেছেন, ভাই আমার নয় লাখ টাকা বিল হয়েছে। আমি বাঁচার জন্য এসেছিলাম আমিসহ পরিবারের দুই-একজন, নয় লাখ টাকা বিল হয়েছে। এই হচ্ছে সরকার।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ভাইরাসের পরীক্ষার জাল সনদ বিক্রি, অর্থ ও মানব পাচার এবং দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন হয়।

রাজবাড়ীতে বাড়ছে পদ্মা নদীর পানি

0
রাজবাড়ীর বন্যা পরিস্থিতি

রাজবাড়ী প্রতিনিধি

বেশ কয়েক দিনের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষনের কারণে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন প্লাবিত হলেও সদর উপজেলার মহেদ্রপুর গ্রেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায় , গতদিনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মার পানি ০.২৫মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.৮৩মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন- আসিফ গান গাইলেন কবীর সুমনের কথা-সুরে

এছাড়া পাংশা উপজেলার সেনগ্রাম গেজ স্টেশনে পদ্মার পানি ০.২৭মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.২৪মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর গেজ স্টেশনে পদ্মা পানি ০.২৫মিটার বৃদ্ধি পেলেও বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, পদ্মানদীর পানি ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে। রাজবাড়ীর নিন্মাঞ্চল প্লাবিত হতে শুরু করছে।

তিনি আরও বলেন, পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটি যদি অব্যাহত থাকে তবে কয়েকদিনের মাঝে দৌলতদিয়া ফেরিঘাট পানির নিচে তলিয়ে যেতে পারে।

সোনম ফিরলেন লন্ডনে

0
Sonom-dro-16-7-p-15
সোনম কাপুড়

দ্রোহ বিনোদন ডেস্ক

লকডাউনের ঠিক আগেই দেশে ফিরেছিলেন সোনম কাপুর। নিয়ম মেনে ছিলেন কোয়ারেন্টাইনেও। নিয়ম একটু শিথিল হতেই স্বামী আনন্দের সঙ্গে লন্ডন ফিরলেন সোনম। বিদেশের বাড়িতে পৌঁছে আপ্লুত সোনম ইনস্টাগ্রামে লিখলেন ‘লন্ডন, আই অ্যাম ব্যাক।’

ল্যান্ডিংয়ের ভিডিও শেয়ার করে সোনম লেখেন, ‘সো বিউটিফুল।’ লন্ডনে ফিরে একগুচ্ছ ভিডিও শেয়ার করলেন তিনি। লকডাউনের আগেই ভারতে ফিরেছিলেন সোনম। তারপরই বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক উড়ান। করোনা পরিস্থিতিতে পরিবারের কাছে থাকতে চেয়েছিলেন তিনি। তাই দেশে ফেরা।

সোনম বলেন, বাবা অনিল কাপুরের বয়স ৬৩ বছর। বাবা এটা বলতে চান না মোটেই, তবুও এটাই সত্যি। মায়ের বয়সও ৬৩। আনন্দের ঠাকুমার বয়স ৮০-র কাছাকাছি। তার কাছে সেই সময় কেউই ছিলেন না। তাই আমাদের ফিরতেই হতো।

দেশে ফিরে সোনম করোনা পরিস্থিতিতে বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। প্রত্যেকের পাসপোর্ট চেক করে দেখা হচ্ছিল কোন দেশ থেকে ফিরছেন যাত্রীরা। আমরা ও অন্যান্য যাত্রীরা মাস্ক ও গ্লাভস পরেছিলেন। দেশে থাকাকালীন একবার দিল্লি থেকে মুম্বাই যান সোনম। সেখানে বোন রিয়া কাপুরের সঙ্গে দেখা করেন ও একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি।

আসিফ গান গাইলেন কবীর সুমনের কথা-সুরে

0
কবীর সুমনের কথা-সুরেআসিফ গান গাইলেন

দ্রোহ বিনোদন ডেস্ক

বরেণ্য গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবীর সুমনের কথা ও সুরে এবার গান গাইলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে ‘এখনও সেই আসিফ আমি’ শিরোনামে এ গানের রেকর্ডিং করেছেন আসিফ।

এটিই আসিফের প্রথম গান কবীর সুমনের সুরে। এ গানের সংগীতায়োজন করেছেন উজ্জল সিনহা। গানটি শুনে আসিফের গায়কির প্রশংসা করেছেন কবীর সুমন।

এক ফেইসবুক স্ট্যাটাসে সুমন লিখেছেন, বাংলাদেশের গায়ক আসিফ আকবর আজ প্রথম ওনার জন্য তৈরি আমার গান রেকর্ড করলেন। রাফ ভয়েস মিক্স শুনলাম। খুব ভাল লাগল। সাবাশ আসিফ!”

কবীর সুমনের একনিষ্ঠ ভক্ত আসিফ, তার কথা-সুরে গাইতে পারাটা তার জন্য আনন্দের বলে জানান তিনি। এটি ছাড়াও সামনে আরও গানের পরিকল্পনা আছে তাদের।

এটি ছাড়াও প্রথমবারের মতো রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিলেন আসিফ। ‘আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা’ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু।

আযান বন্ধ করতে পারবে না কেউ-এরদোগান

0
তুরস্কের প্রেসিডেন্ট

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেটো আর পিকেকের মতো সন্ত্রাসীগোষ্ঠী যতই অপতৎপরতা চালাক না কেন, তার দেশের পতাকা কেউ নামাতে পারবে না বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের চার বছরপূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কেউ ষড়যন্ত্র করে আর তুরস্কে আযান দেয়া বন্ধ করতে পারবে না। ২০১৬ সালের ১৫ জুলাই রাতের আঁধারে ফেতুল্লা টেরটিস্ট অর্গানাইজেশন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিল। কিন্তু সেদিন দেশটির স্বাধীনচেতা জনগণ নিজেদের জীবনকে তুচ্ছ করে সার্বভৌমত্ব রক্ষা করেছেন।

আরও পড়ুন-সাবরিনা আরিফ মুখোমুখি- জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এরপর থেকে ১৫ জুলাই গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে তুরস্কে।

২০১৬ সালের সেনা অভ্যুত্থানে ২৫১ জন বেসামরিক লোক নিহত হন। এ ছাড়াও আহত হয়েছিলেন কমপক্ষে ২ হাজার ২০০ জন।

বোয়ালিয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

0
বোয়ালিয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

পাংশা প্রতিনিধি

মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন,ইভটিজিং মুক্ত সমাজ গড়তে পুলিশিং সেবা মানুষরে দোড় গোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিতে বোয়ালিয়ায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের সহযোগীতায় কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধামচন্দরপুর স্কুল সংলগ্ন নতুন মার্কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ।

আরও পড়ুনসাবরিনা আরিফ মুখোমুখি- জিজ্ঞাসাবাদ করবে ডিবি

তিনি বলেন, যুব সমাজই পারে এই সমাজ থেকে সকল প্রকার মাদক,অন্যায়,অবিচার দূর করতে,এই যুবকেরাই আমাদের মাতৃভাষার জন্য আন্দোলন করে মায়ের ভাষা টিকিয়ে রেখেছে,মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার যুবক যুদ্ধে অংশ গ্রহণ করে আমাদের দেশকে স্বাধীন করেছে। আপনারা যুবকেরা চাইলেই এই সমাজ থেকে সকল প্রকার অপরাধ নির্মূল করা সম্ভব।

আমাদের সন্তােেনরা সন্ধ্যার পরে কে কোথায় কার সাথে মিশছে কি করছে এ বিষয়ে আমাদের খোঁজ রাখতে হবে,বিট পুলিশের পাশাপাশি এলাকায় আসন্ন ঈদ উপলক্ষে নিজেরাই কমিটি করে পাহারার ব্যবস্থা করলে অপরাধীরা আর অপরাধ করতে সাহস পাবে না।

পুলিশকে আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করুন পুলিশের একার পক্ষে সম্ভব নয় আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখা। আমার ফোন নাম্বার ২৪ ঘন্টা খোলা যে কোন প্রয়োজনে আমাকে ফোন করুন যে কোন সময়ে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গনি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম আবু জালাল, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউপি সদস্য আবু জাফর, আঃ লীগ নেতা আবুল বাশার, আব্দুল খালেক মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ,সমাজ সেবক আয়নাল হোসেন, শাহীন,সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় কর্মসূচীতে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন

0
কুমারখালীতে জাতীয় কর্মসূচীতে বৃক্ষ রোপনের উদ্বোধন

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে আমলকি, জলপাই ও কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অচিরেই উপজেলার ১১টি ইউনিয়নে ২০ হাজার ৩২৫টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু করা হবে।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান এবং বন বিভাগের সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...

বাবার কোল থেকে গভীর পানিতে ছিটকে যায় শিশু ইসরাফিল

ষ্টাফ রিপোর্টার বাবার বুকের সাথে আদরে লেপটে ছিলো তিন বছর বয়সের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভিতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির...

খোকসার নিহত দুই শিশু ও এক যবকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার হওয়া নিহত দুই শিশু ও এক যুবককে খোকসার গ্রামের বাড়িতে দাফন ও সৎকার...

বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন, তবে নিখোঁজ আরও তিনজন

স্টাফ রিপোর্টার দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন। তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক...

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...