বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬.
Home Blog Page 721

মুসলিম দেশের প্রথম মহাকাশ অভিযান-নেতৃত্বে নারী

0
Dro-File-p-15-12
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এ সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাত ‘হোপ মিশন’ নামে মহাকাশ অভিযান চালাবে। এই প্রথম মুসলিম কোনো দেশ মহাকাশ অভিযানে যাচ্ছে এবং সেই অভিযানে নেতৃতও দিচ্ছেন এক মুসলিম নারী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মহাকাশ অভিযানে বৈজ্ঞানিক দলের প্রধান হবেন দেশটির এডভান্সড সালন্স বিষয়ক প্রতিমন্ত্রী সারাহ আল-আমিরি।

১৯৮৭ সালে সংযুক্ত আরব আমিরাতে তার জন্ম। বয়স ৩২ বছর। কিন্তু মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন ছোটবেলা থেকে। ‘আমি যখন বলতাম আমি মহাকাশ নিয়ে কাজ করতে চাই, তখন লোকে ভাবতো আমি বুঝি কোন কল্পজগতে বাস করছি।’

সারাহ আল-আমিরি পড়াশোনা করেছেন কম্পিউটার সালন্সে, আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহতে। এই নবীন বিজ্ঞানী ইতোমধ্যে আরব বিশ্বের সকল নারীদের কাছে হয়ে উঠেছেন নতুন ভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা।

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলগ্রহে স্যাটেলাইট পাঠাচ্ছে । হোপ মিশনের প্রধান লক্ষ্য হলো কিভাবে মঙ্গল গ্রহ ধূলিধূসর  নিষ্প্রাণ লাল গ্রহে পরিণত হলো সেটি জানার।

ইতোমধ্যে মঙ্গলগ্রহে সফল অভিযান করতে পেরেছে-যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ আর ভারতের মতো কিছু দেশ। তবে মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রথম ।

আজও স্বীকৃতি পায়নি ৫ স্বজন হারানো মুক্তিযোদ্ধার পরিবারটি

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

স্বাধীনতার ৪৮ বছরেও স্বীকৃতি পায়নি একসাথে ৫ জন স্বজন হারানো ঝিনাইদহের মুক্তিযোদ্ধার পরিবার। স্বজন হারানো আর বোমার স্পিলিন্টারের আঘাত আজও মনে করিয়ে দেয় সেদিনের সেই ভয়াবহ দিনের কথা।

তবে এত বছর পেরিয়ে গেলেও আজও স্বীকৃতি মেলেনি তাদের। ভাতা বা সুযোগ সুবিধা নয়, পরিবারটি শুধু চাই সম্মান।

সেদিনের সেই ভয়াবহ স্মৃতির বর্ননা দিচ্ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়ীয়া গ্রামের চায়না খাতুন। কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।

সাবেক ইউপি সদস্য আব্দুল বারী বলেন, ১৯৭১’র ডিসেম্বর মাসের ৫ তারিখ । গিলাবাড়ীয়া গ্রামের মোকছেদুর রহমানদুপুর বেলা স্ত্রী ও ৩ সন্তান নিয়ে বসে ছিলেন বাড়ীর উঠানে। পাকিস্থানি বিমান বাহিনীর একটি বিমান তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে ঘটনাস্থলেই ছিন্ন ভিন্ন হয়ে যায় মোকছেদুর রহমানের শরীর। আহত হয়ে কিছুক্ষন পর মারা যায় স্ত্রী ছকিনা খাতুন, মেয়ে রানু খাতুন, ২ ছেলে তোতা মিয়া ও পাতা মিয়া। আহত হয় ছোট মেয়ে চায়না খাতুনও। তবে ভাগ্যক্রমে বাড়ীর বাইরে অবস্থান করায় সেদিন প্রানে বেঁচে যান আরেক ছেলে মিজানুর রহমান।

পরিবারের ৫ সদস্যকে হারিয়ে বোন চায়না খাতুন ও মিজানুর রহমান হয়ে পড়েন অসহায়। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের জন্য ২ হাজার টাকা অনুদান দিয়েছিরেন। গ্রামবাসীর সহযোগিতায় চলে তাদের সংসার। মুক্তিযোদ্ধাদের তথ্য দেওয়া ও নানা ভাবে সহযোগিতা করায় এ হামলা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

নিহত মোকছেদুর রহমানের নাতি ছেলে শাহিনুর রহমান বলেন, স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেলেও স্বীকৃতি মেলেনি তাদের। ভাতা বা সুযোগ সুবিধা নয়, পরিবারটি শুধু চাই সম্মান।

ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহমেদ বলেন, স্বাধীনতায় ওই পরিবারের অবদান ছিল। স্বীকৃতি পাওয়ার যোগ্য তারা। রানিং মুক্তিযোদ্ধার তালিকায় এন্টি করে তাদের সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা পওয়ার দাবি জানান তিনি।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ বলেন, নতুন ভাবে তালিকাভুক্ত করার কোন চিঠিপত্র আমাদের কাছে আসেনি। এ ধরনের কিছু আসলে অবশ্যই যথাযত কর্তৃপক্ষকে অবহিত করবো এবং যাচাই বাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টিতে স্বজন হারানো পরিবারটি মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাবে এমনটি আশা করেন এলাকাবাসী।

কেপি শর্মা বললেন রাম ও অযোধ্যা নেপালের

0
Nepal-Dro-7-14-p-25-compressed
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

দ্রোহ অনলাইন ডেস্ক

পৃথিবীর সকল হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, তাঁদের দেবতা রামের জন্ম হয়েছিল ভারতের অযোধ্যায়।

নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলছেন নতুন কথা। তিনি বলেন, এই অযোধ্যা আসলে ভারতের অযোধ্যা নয়। এটা নেপালের রাজধানী থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে বীরগঞ্জের একটি গ্রামের নাম। সোমবার নিজের বাসভবনে এই মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী।

কেপি শর্মা ওলি অভিযোগ করে বলেন, ভারত বর্তমানে দেশটির উপর সাংস্কৃতিক নিপীড়ন ও আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া বিজ্ঞানে নেপালের অবদানের অবমূল্যায়ন করা হয়েছে। এই অযোধ্যা ভারতের অযোধ্যা নয়। এই অযোধ্যা বীরগঞ্জের একটি গ্রাম। সংস্কৃতিগতভাবে আমরা কিছুটা নিপীড়িত হয়েছি। সত্য ঘটনাগুলোকে দখল করে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ঈদের ৯দিন বন্ধ থাকবে গণপরিবহন

0
Bus-Dro-15-7-p-10
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারনে আসন্ন ঈদুল আযহার পাঁচদিন আগে থেকে ঈদের পরের তিন দিন অবধি মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার।

আরও দেখুন- গ্রেফতারের পরে রিজেন্টের সাহেদকে ঢাকায় নেওয়া হয়েছে

বুধবার সচিবালয়ের ঈদুল আযহা উপলক্ষ্যে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত জরুরী বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আরও দেখুন- সাহেদকে সঙ্গে নিয়ে উত্তরায় র‌্যাবের অভিযান

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগের ৫ দিন এবং ঈদের পরের তিন দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন পেয়েছি আমরা। সেই আলোকেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরও বলেন, যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে চায়, তাদের ঈদের পাঁচ দিন আগেই যেতে হবে এবং যারা ছুটি শেষে ফিরে আসতে চায় তাদেরও তিন দিন পরেই আসতে হবে।

রাজবাড়ীতে নতুন করে ২৩ জনের দেহে করোনা সংক্রমণ

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে অপরদিকে মৃত্যু হয়েছে ৬ জনের।

বুধবার দুপুরের পরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান , ১২ জুলাই ৮৮ টি নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। তাদের রিপোর্টের ফলাফল অনুযায়ী ২৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ বিদ্যমান।

আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন , পাংশা উপজেলার ৬ জন , কালুখালী উপজেলার ১ জন , বালিয়াকান্দি উপজেলার ৫ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন , এ অবধি রাজবাড়ীতে ৭৮০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৩৯১ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। অন্যদের মধ্যে ৩৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩২৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

সাহেদকে সঙ্গে নিয়ে উত্তরায় র‌্যাবের অভিযান

0
Ovijan-Dro-14-7-p-7
টেলিভিশন থেকে নেওয়া ছবি-দ্রোহ

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম সাহেদকে সঙ্গে নিয়ে র‌্যাব অভিযানে নেমেছে ঢাকার উত্তরায়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযানের এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার।

তিনি জানান, সাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনযেভাবে গ্রেফতার হলেন রিজেন্ট শাহেদ

এর আগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরের সীমান্ত এলাকা থেকে প্রতারক সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় সাহেদ জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্টের উপর কালো রঙের বোরকা পরে ছিলেন। এমন অবস্থায় বুধবার ভোর ৫টা ২০ মিনিটে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বুধবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে র‌্যাবের এডিজি কর্নেল তোফায়েল অহমেদ সাংবাদিকদের বলেন, সাহেদ গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। তিনি গোফ কেটে, সাদা চুল কালো করে, বোরকা পরে পালানোর সময় তিনি গ্রেপ্তার হয়।

করোনা থেকে মুক্তি পেলেন মাশরাফি

0
Mas-Dro-20-p-15-compressed
মাশরাফির ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনা থেকে মুক্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মাশরাফি।

মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমার কনোরা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে । এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

মাশরাফি আরও লিখেছেন, যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ সবার সহায় হোন।’

কালুখালীর কালিকাপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ

0
kalukhali-Dro-14-7-p-5
কালুখালীতে ত্রাণ বিতরণ

কালুখালী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কর্মহীন ১১ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন-পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমের খন্ডিত লাশ উদ্ধার

১৫ জুলাই বুধবার সকালে কালিকাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মোট ১১ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা, ইউনিয়ন সচিব আঃ গফুর, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নাজির হোসেন সহ কালিকাপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমের খন্ডিত লাশ উদ্ধার

0
Fahim-Dro-14-7-p-4
ফাহিমের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ এর দ্বিখন্ডিত লাশ উদ্ধর হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ৩টা নাগাদ ম্যানহাটনের নিজস্ব অ্যাপার্টমন্টে থেকে পুলিশ তার খন্ডিত মরদেহ উদ্ধার করে।

নিউইয়র্ক পুলিশের ভাষ্যে বলা হয়েছে, ফাহিমের বোন ভাইকে খুঁজে না পেয়ে হেল্পলাইন ৯১১-এ ফোন করলে পুলিশ ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে গিয়ে ফাহিমের খন্ডিত লাশ উদ্ধার করে। তবে তার মরদেহের পাশে একটি বৈদ্যুতিক করাতও পাওয়া গেছে।

আরও পড়ুন- গ্রেফতারের পরে রিজেন্টের সাহেদকে ঢাকায় নেওয়া হয়েছে

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট কার্লোস নিভেস বলেন, আমরা একটি খন্ডিত মরদেহ পেয়েছি। মাথা, দুই হাত, দুই পা- সব শরীর থেকে আলাদা করা ছিল। তবে সবকিছুই ঘটনাস্থলে পড়ে ছিল। এখন অবধি এই হত্যাকান্ডের কোনো উদ্দেশ্য আমাদের কাছে নেই।

ফাহিমের অ্যাপার্টমেন্ট ভবনের লিফটের নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ফুটেজের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, সোমবার ফাহিমকে লিফটে উঠতে দেখা যায়। তিনি লিফটে ওঠার পরপরই তাকে অনুসরণ করে স্যুট পরিহিত আরেকজনকেও উঠতে দেখা গেছে। তবে সে ব্যক্তির হাতে গ্লাভস, মুখে মাস্ক ও মাথায় হ্যাট ছিল।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, নিজের ফ্লোরে লিফট থেকে নামার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন ফাহিম। সম্ভবত তাকে গুলি বা অন্য কোনোভাবে আঘাত করা হয়েছিল। ‘হামলাকারীর হাতে একটি স্যুটকেস ছিল এবং ধারণা করা হচ্ছে সে ছিল পেশাদার খুনি।

সর্বশেষ সংবাদ

বাবার কোল থেকে গভীর পানিতে ছিটকে যায় শিশু ইসরাফিল

ষ্টাফ রিপোর্টার বাবার বুকের সাথে আদরে লেপটে ছিলো তিন বছর বয়সের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভিতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির...

খোকসার নিহত দুই শিশু ও এক যবকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার হওয়া নিহত দুই শিশু ও এক যুবককে খোকসার গ্রামের বাড়িতে দাফন ও সৎকার...

বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন, তবে নিখোঁজ আরও তিনজন

স্টাফ রিপোর্টার দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন। তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক...

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...