মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 75

দৌলতপুরে পদ্মার পানি বিপদসীমা ছুইছুই

0

১৩ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বিপৎসীমার মাত্র এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগ।

সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি ১০ সেন্টিমিটার বেড়ে ১২ দশমিক ৮০ সেন্টিমিটার উচ্চতায় পৌঁছেছে। এই পয়েন্টের বিপৎসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। বর্তমানে পানি বিপৎসীমার চেয়ে মাত্র এক মিটার নিচে রয়েছে।

এদিকে পানি বাড়তে থাকায় নদীপারের নিম্নাঞ্চল ও চরের আবাদি জমি প্লাবিত হয়েছে। অনেক স্থানে চলাচলের রাস্তা ডুবে যাওয়ায় স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছে। যদিও এখনো বসতবাড়ি প্লাবিত হয়নি, তবে বন্যার শঙ্কায় রয়েছেন নদীসংলগ্ন চার ইউনিয়নের মানুষ।

বিশেষ করে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিতে প্লাবিত হওয়া ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ রয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ২৪৩ হেক্টর জমির ধান, কলা, সবজি, মরিচ ও ভুট্টা নষ্ট হয়েছে।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, আজকেও নতুন করে পানি বেড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে মানুষের বসতবাড়িতেও পানি ঢুকে যাবে।’

আরও পড়ুন – দোকানীর কান কামড়ে ছিঁড়ে দিল যুবক

পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুজ্জামান জাহিদ বলেন, পদ্মায় প্রতিদিন পানি বাড়ছে। তবে তা কত দিন অব্যাহত থাকবে, বলা যাচ্ছে না।

 

আরও পড়ুন – ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

 

দোকানীর কান কামড়ে ছিঁড়ে দিল যুবক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বাঁকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলেছে সুমন হোসেন (২০) নামের এক যুবক।

সোমবার উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাঁকিতে সিগারেট নিতে গেলে দোকানি তা দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ সময় তাদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, ‘সোমবার সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে ভাই তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

আরও পড়ুন – ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন – অতিরিক্ত আইজিপি হলেন ৭ ডিআইজি

 

ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে শামীম হোসেন (২৩) ও বিপুল (২৮) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামের গোপীনাথপুর মাঠে জমিতে পানি দেওয়ার সময আনুমানিক হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়।

বজ্রপাতের মজ্জেল হোসন এর পুত্র শামীম হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

অপর দিকে একই সময়ে জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুল বারির পুত্র বিপুল পান বরজে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন – অতিরিক্ত আইজিপি হলেন ৭ ডিআইজি

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন – সাত মাসে ‘মব সন্ত্রাসে’ নিহত ১১১: আসক

অতিরিক্ত আইজিপি হলেন ৭ ডিআইজি

0

দ্রোহ ডেস্ক

পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করেছে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

অতিরিক্ত আইজিপি হলেন যারা
এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির, এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার ০৯-১০-২০২৪ তারিখের ০৭.১৫৫.০১৫.৪৪.০৩.০৩৪.২০১০ (অংশ-২)-৫৪০ নং পত্রে উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে উপরোক্ত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলো।

এতে আরও বলা হয়েছে, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে ও পদ সৃজনের তারিখ থেকে সাতটি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর।

আরও পড়ুন – সাত মাসে ‘মব সন্ত্রাসে’ নিহত ১১১: আসক

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন – ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে ইসি

সাত মাসে ‘মব সন্ত্রাসে’ নিহত ১১১: আসক

0

দ্রোহ ডেস্ক

‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে চলতি বছরের শুরু থেকে ১০ আগস্ট পর্যন্ত ১১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র-আসক। এর মধ্যে শনিবার চোর সন্দেহে রংপুরের তারাগঞ্জে দুই হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে সংস্থাটি বলেছে, এই বিচারহীনতার সংস্কৃতি সামাজিক স¤প্রীতি ও আইনের শাসনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তারাগঞ্জে নিহতরা হলেন- ঘনিরামপুর এলাকার বাসিন্দা রুপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার প্রদীপ দাস (৩৫)। রুপলালের ভাগনি জামাই হচ্ছেন রুপলাল।

সংবাদমাধ্যমের বরাতে ঘটনার বর্ণনায় আসক বলেছে, রুপলাল দাস জুতা সেলাইয়ের কাজ করতেন, আর প্রদীপ দাস ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রুপলালের মেয়ের বিয়ের দিন-তারিখ ঠিক করার জন্য তাদের বাড়ির উদ্দেশে নিজের ভ্যান যোগে রওনা হয়েছিলেন প্রদীপ। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় তিনি ফোন করলে রুপলাল বাড়ি থেকে এগিয়ে যান।

এরপর তারা দুজনে ভ্যানে চড়ে রুপলালের বাড়ি ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন। রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে ভ্যান চোর সন্দেহে তাদের দুজনকে থামান স্থানীয়রা। এরপর সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা পিটিয়ে তাদের দুজনকে নির্মমভাবে হত্যা করে।

এ ধরনের ঘটনা প্রচলিত আইন, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদÐের দৃষ্টিতে অত্যন্ত বিপদজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য করে আসক বলছে, বিচারহীনতার সংস্কৃতি সামাজিক স¤প্রীতি ও আইনের শাসনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারাগঞ্জের ঘটনায় রবিবার রাতে চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন – ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে ইসি

আসক বলেছে, “যেকোনো সংঘবদ্ধ প্ররোচনামূলক কর্মকাÐের সঙ্গে জড়িত গোষ্ঠী বা ব্যক্তি বিশেষকে দায়মুক্তি না দিয়ে তাদের শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনতে হবে। কেননা এ ধরনের নির্মম ঘটনা মানবাধিকারের ভিত্তিকে সরাসরি আঘাত করে।”

আরও পড়ুন – কুষ্টিয়ার সন্ত্রাসী হামলায় সাংবাদিক গুরুতর আহত

৩০০ আসনের ফল বাতিল করতে পারবে ইসি

0

দ্রোহ অনলা্ইন ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) চাইলে ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানান ইসি সানাউল্লাহ।

এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম। তবে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।
এদিন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিরছে ‘না’ ভোট
আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে স্বশন্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন চাইলে ৩০০ আসনের ফলাফল বাতিল করতে পারবে। ‘না’ ভোটের বিধান আনা হয়েছে। যেখানে একজন প্রার্থী থাকবে। বিনাভোটে কেউ নির্বাচিত হতে পারবেন না।

তিনি বলেন, ফলাফলে সমান ভোট পেলে লটারির মাধ্যমে নির্ধারণ হবে না। পুনরায় ভোট হবে। জোটগতভাবে নির্বাচন করলে দলগুলোকে নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও তদন্ত করে এমপি পদ বাতিল করতে পারবে কমিশন।

আরও পড়ুন – কুষ্টিয়ার সন্ত্রাসী হামলায় সাংবাদিক গুরুতর আহত

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে ভোটাররা প্রথমবারের মতো ‘না’ ভোট প্রয়োগ করেছিল। ওই সময় জারি করা গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা ৩১(৫)(বিবি)-তে এ বিধান অন্তর্ভুক্ত করা হয়। এ বিধান অনুযায়ী ব্যালট পেপারের সবশেষ প্রার্থীর স্থানে লেখা থাকে ‘ওপরের কাউকে নয়’ এবং ভোটারদের সহজ পরিচিতির জন্য মার্কা রাখা হয় ‘ক্রস’ (ঢ)। তখন সারাদেশে মোট প্রদত্ত ৬ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ২১০ ভোটের মধ্যে ৩ লাখ ৮২ হাজার ৪৩৭টি ‘না ভোট’ পড়েছিল।

আরও পড়ুন – কুষ্টিয়ায় অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স গুলিবিদ্ধ

কুষ্টিয়ার সন্ত্রাসী হামলায় সাংবাদিক গুরুতর আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের প্রতিনিধি ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী।

সোমবার ভোররাত ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গেল দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতি ছেলে ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করার সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এঘটনার জেরে সোমবার ভোররাত ৫টার দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফিরোজ আহমেদ। এমন সময় প্রতিবেশী মিলনসহ আরও ৪-৫ জন হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

এসময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাত সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের মিরপুর উপজেলা প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পাশাপাশি আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক।

এঘটনার পর থেকে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, মাথায় গুরুত্বর আঘাত পেয়েছেন। তাছাড়া পায়ে আঘাতের চিহৃ রয়েছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স গুলিবিদ্ধ

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রæতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন – খোকসায় অগ্নিকান্ডে ৬ দোকান ও গোডাউন ভস্মিতভূত

 

কুষ্টিয়ায় অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় মাদককারবারিদের ছোঁড়া গুলিতে তাদের সোর্স আব্দুল হামিদ (৪০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার সকাল পৌনে দশটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় গুলিবিদ্ধ আব্দুল হামিদকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ সোর্স আব্দুল হামিদ জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। এঘটনায় নুরুজ্জামান তাগাদগিরি (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এদিকে এঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, একটি বাড়িতে কিছু মাদকদ্রব্য মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সকালে ফিলিপনগর ইউনিয়নের উকিলপাড়ায় অভিযান চালায়।

এ সময় মাদক কারবারীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স আব্দুল হামিদ গুলিবিদ্ধ হন। এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এসময় ৫০ পিস ইয়াবাসহ বাড়ির মালিক নুরুজ্জামান তাকাদগিরিকে আটক করা হয়।

কুষ্টিয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারীদের গুলিতে তাদের একজন সোর্স আহত হয়েছেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুরন – খোকসায় অগ্নিকান্ডে ৬ দোকান ও গোডাউন ভস্মিতভূত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ হয়ে সকালে আব্দুল হামিদ নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখনো আশঙ্কামুক্ত নন। তবে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

খোকসায় অগ্নিকান্ডে ৬ দোকান ও গোডাউন ভস্মিতভূত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একটি বাজারের অগ্নিকান্ডে একাধিক গোডাউনসহ ৬ দোকান ভস্মিভুত হয়ে গেছে।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজারের একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ীরা ধারনা করছেন। তবে তুলা ব্যবসায়ীর দাবি তারে গোডাউনে বিদ্যুৎ বা আলো ছিলো না। পাশের গোডাউনে একটি ডেকেরেটরের মালামাল ছিলো, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসন, বিএনপি ও অন্যান রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেখা করে সমবেদনা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শেখ মার্কেটের ভিতরের অধিকাংশ ঘর বন্ধো ছিলো। তুলার গোডাউনের ভিতর থেকে ধুয়ার কুন্ডলী উঠতে থাকে। খোকসা ফায়ার ব্রিগেডের একটি ইউনিটের সদস্য ও স্থানীয়রা প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ব্যবসায়ীদের ডেকেরেটরের মালামাল, তুলা, কয়েক হাজার মন পেঁয়াজ, ভুট্টাসহ কৃষিপন্যের ৬টি দোকান ও গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

ক্ষতিগ্রস্ত তুলা ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, তার ঘরে বিদ্যুৎ বা আগুনের ব্যবস্থা ছিলো না। তিনি ও তার কর্মচারীরা ভিতরেই ছিলেন। ধুঁয়া আর আগুন দেখে তিনি বেড়িয়ে আসেন। তার চোখের সামনে ২ ট্রাক তুলা ও নতুন ম্যাশিনটি পুড়ে গেছে। তার ক্ষতির পরিমান ৭ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

ডেকোরেটরের মালিক নাসিম বলেন, আগুনের সূত্রপাতেরর ৫ মিনিট আগে তিনি গোডাউন বন্ধ করে বাড়ি গিয়ে খেতে বসেছেন। দুই মুঠো ভাত মুখে দিয়েছেন। এমন সময় মুঠোফোনে খবর পান তার দোকন পুড়ে গেছে। তিনি প্রথমে বিশ্বাস করতে পারেনি। পরে এসে দেখেন তার আর কিছুই অবশিষ্ট নাই।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

শিমুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বর ও বাজারের ব্যবসায়ী আবু জানান, তুলার দোকান আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। দিনের বেলায় বলে রক্ষা। রাত হলে ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যেতো।

আরও পড়ুন – ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী

 

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় খোকসা বাসস্ট্যান্ডে খোকসার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক সমকাল প্রতিনিধি ও খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক দ্রোহ পত্রিকা সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি তমা মুনসী, সাংবাদিক হুমায়ূন কবির, সাবুব আলম চঞ্চল, রঞ্জন ভৌমিক, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন রানা, নাহিদুজ্জামান শয়ন, মোমিন ইসলাম, হাফিজুল ইসলাম বকুল, মোমিন হোসেন ডালিম, আফজাল হোসেন, সবুজ আলী, শামিম হোসেন, মনোজিত মন্ডল, নুরুল হোসেন, নাজমুল হক লাভলু, আমিরুল হোসেন, আকরাম হোসেন ও রাজ্জাক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।

আরও পড়ুন – ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা।

আরও পড়ুন – সাংবাদিক হত্যাঃ সোমবার খোকসায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...