কুষ্টিয়া- ৪ আসনে জামায়াত মনোনিত প্রার্থী আফজাল হোসেন বিজয়ী

0
12

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়া ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনিত আফজাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিক ছিলো দাঁড়িপাল্লা।

তিনি পেয়েছেন ১৪৬২০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১৩৮৫৭৪ ভোট।

এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী আনোয়ার খান হাতপাখা পেয়েছেন- ১৩৬৪৩ ভোট, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী তরুণ কুমার ঘোষ রকেট প্রতীকে ৬৪৭ ভোট, গনফোরাম প্রার্থী আব্দুল হাকিম মিঞা উদীয়মান সূর্য প্রতীকে ২৪৯ ভোট, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী শহিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩০০ ভোট।

বৃহস্পতিবার দিনগত রাত প্রায় ১ টার দিকে এ আসনের সহকারি রিটার্নিং অফিসার ফারজানা আখতার এই ফলাফল ঘোষণা করেন।

এ আসনের মোট প্রার্থী ছিলেন ৬ জন। এ আসনের দুই উপজেলার মোট ভোটার সংখ্যা – ৪ লাখ ২০ হাজার ৬৫ জন।
এর মধ্যে- কুমারখালী উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯৮ হাজার ৭৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৯৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ৭৯৬ জন।

খোকসা উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ২০ হাজার ২৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৭৯ জন এবং নারী ভোটার ৬০ হাজার ২০৮ জন। আসনের দুই উপজেলায় ১৫২টি কেন্দ্রের মোট ৮৪১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।