শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 107

কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে কাটা ধান পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

ব্ধুবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের স্লুতান গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পদ্মা নদী শুকিয়ে চর জমেছে। সেখানে কৃষক জহুরুল ধান চাষ করেছিলেন। বুধবার সকালে পাকা ধান কেটে রেখে আসছিল। দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে কাটা ধান ঢাকতে গিয়েছিলেন জহুরুল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পাড়ে কৃষক জহুরুলের জরাজীর্ণ টিনশেডের ঘর। ঘরের ছোট্ট বারান্দায় রাখা রয়েছে মরদেহ। উৎসুক জনতা শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেছেন। স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েছেন।

এ সময় জহুরুলের ভাতিজা মুন্না শেখ বলেন, একসাথে কাজ করছিলাম। হঠাৎ বিশাল শব্দ করে ডাক ( বজ্রপাত) মারে। আর চাচা এক দিকে আর আমি একদিকে উল্টে পড়ি। পরে ছুটে এসে দেখি কান দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের এক পাশ পুড়ে গেছে।

আরও পড়ুন- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইনে মামলা

কলেজে ছাত্র ফিরোজ মাহমুদ বলেন, ১৫ বছর আগে জিয়ারুল নামে আরও এক যুবক ফুটবল খেলতে গিয়ে একই স্থানে বজ্রপাতে মারা গিয়েছিলেন। তার ভাষ্য, আকাশে মেঘ হলে সবাইকে সতর্ক হওয়া উচিৎ।

আরও পড়ুন- পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ফেসবুকে ভাইরাল

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইনে মামলা

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কোম্পানির চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) খুলনা শ্রম আদালতে মামলাটি দায়ের করা হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব।

মামলার আসামিরা হলেন- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, হেড অপ অপারেশনস জর্জ লুইস মার্সেডো, সেক্রেটারি এবং সিনিয়র লিগ্যাল কাউন্সেল সৈয়দ আফজাল হোসেন, কোম্পানির কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত লিফ ফ্যাক্টরির প্লান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী।

এ বিষয়ে কথা বলার জন্য মামলার বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম ও আসামি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের কুষ্টিয়ার চৌড়হাস লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা কল রিসিভ করেননি।

এবিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার অফিসের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব বলেন, শ্রম আইনের বিধান না মানায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুলনা শ্রম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর ধরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আসছেন শ্রমিকরা। গত বুধবার (২৩ এপ্রিল) থেকে ২২ দফা দাবিতে কুষ্টিয়ায় বিএটি লিফ ফ্যাক্টরির শতাধিক মৌসুমি শ্রমিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের এ অবস্থান কর্মসূচি এখনো চলমান রয়েছে।

আরও পড়ুন – পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ফেসবুকে ভাইরাল

টানা এক সপ্তাহ ধরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত লিফ ফ্যাক্টরির গেটের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ফ্যাক্টরির গেটে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।

আরও পড়ুন – মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার

শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- প্রতি বছর বছর নিয়োগপত্র দেওয়া বন্ধ করে এক নিয়োগপত্র দিতে হবে। কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ মুনাফা শ্রমিকদের দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড সুবিধা দিতে হবে। শ্রমিকের ঝুঁকি বিমা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নিশ্চিত করতে হবে ইত্যাদি।

পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ফেসবুকে ভাইরাল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি উপচে উপরে আকাশ পানে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও গুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি উপচে আকাশের দিকে উঠে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।

আরও পড়ুন – মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার

এ ঘটনা ঘটলে স্থানীয়রা আতংকিত হয়ে পড়ে। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, বিকালের দিকে হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে আমরা ভয় পায়। স্থানীয়রা মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেছে। ফেসবুকে ভিডিওটি পোষ্ট করেন অনেকে। ফেসবুকে ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিও। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন – মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকালের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০ টার দিকে গ্রামের নলবিলের মাঠ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষক মোহাম্মদ আলী বিকালে বাড়ি থেকে নলবিলের মাঠে যায়। রাতে স্থানীয় কৃষকরা তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। আমরা লাশ দেখে পরিবারে খবর দিলে তারা পুলিশে খবর দেয়।

আরও পড়ুন – মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

কৃষক শহিদুল ইসলাম জানান, সোমবার বিকালে গাড়ামারা ও ধোপাবিলা গ্রামের বিলের মাঠে মোহাম্মদ আলীর মৃত দেহ পাওয়া যায়। তবে তার শরীরের অবস্থা দেখে ধারনা করা হচ্ছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে কাঁদা ছোড়া ছুটি করার পায়তারা চালাচ্ছে একটি মহল।

আরও পড়ুন – খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। তার শরীরে পোড়া দাগ আছে। তবে ময়নাতদন্তে পর সঠিকভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসা ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার হুজুর শেখ সাদী (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে, গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার বদর আলীর ছেলে।

পুলিশ জনায়, গত রবিবার দুপুরে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হুজুর শেখ সাদী তার এক হেবজ ছাত্রকে নিজকক্ষে ডেকে নেন। সেখানে শিশু ছাত্রটির উপর যৌন নির্যাতন চালায়। এরপর বিষয়টি ওই ছাত্র বাড়ি গিয়ে তার মাকে বলে। পরে গত সোমবার দিবাগত রাত ১২ টার পরে ওই ছাত্রের মা বাদী হয়ে হুজুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় হুজুরকে রাতেই গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন – খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মামলার বাদী ছাত্রের মা বলেন, মাদ্রাসায় দিয়েও সন্তানের নিরাপত্তা নেই। তাহলে কোথায় পড়াব? কিভাবে মানুষ হবে সন্তান? আর যেন কোনো সন্তানের সঙ্গে খারাপ কাজ না ঘটে। সেজন্য থানায় মামলা করেছি। উপযুক্ত বিচার চাই হুজুরের।

আরও পড়ুন – মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

কুমারখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়ন মামলায় শেখ সাদী নামের এক হুজুরকে রাতে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে খোকসা পৌর এলাকার প্রধান বাজারে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন লঙ্ঘন করায় মেসার্স আল রাফিট ট্রেডাসের মালিক মিলন হোসেন কে ২ হাজার টাকা ও সরকার ট্রেডার্সের মালিক মহেশ্বর পোদ্দার কে ২ হাজার টাকা জরিমানা এ ভ্রাম্যান আদালত।

আরও পড়ুন – মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা পাটজাত মোড়ক ব্যবহার না করে পরিবেশ বিরোধী প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী ব্যবহার করছেন। অভিযুক্ত ব্যবসায়ীদের “পাটজাত মোড়ক ব্যবহার (বাধ্যতামূলক) আইন, ২০১০” এর আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন – ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় পাটজাত মোড়কের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মামলা হলেই গ্রেফতার নয়। অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়ের করা মামলার বস্তুনিষ্ঠতা আছে কি না- তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা করতে কোনো বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশে মামলা করছে কি না বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কি না তার খোঁজ নেওয়া হচ্ছে।

আইন উপদেষ্টা বলেন, সারা দেশেই হয়রানিমূলক মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়। আমরা মামলা করায় বাধা দিতে পারি না। মামলা হলেই গ্রেফতার নয়, নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী, শোবিজ তারকা ও পরিচালকরা।

আরও পড়ুন – ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

এ প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, অভিযোগের বস্তুনিষ্ঠতা না পেলে গ্রেফতার নয়। সারাদেশে হয়রানিমূলক ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক না। কিন্তু আমরা মামলা করতে বাধা দিতে পারি না।

আরও পড়ুন – মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। মামলা হলেই গ্রেফতার নয়।

ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাই ডেস্ক

পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। রয়টার্স

সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি-ধমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। ভারতের এ আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি তিনি।

খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনও হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে।

কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতোমধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। তবে ইসলামাবাদ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন – মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

গত ২২ এপ্রিল কাশ্মিরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এ হামলার ঘটনার পর ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

আরও পড়ুন – পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। ইতোমধ্যে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে ভারত।

মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এবার তারা সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি দিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ শাটডাউন কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আগামীকাল ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে। ছয় দফা না হয় মৃত্যু।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি

** জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন। মামলা বা রিট দায়ের করার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য নিয়োগবিধি অনতিবিলম্বে বাতিল করা।

** ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা।

** উপসহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। এ পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম দশম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬ হাজার টাকা বেতন দিতে হবে।

** কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব/নিয়োগ দেওয়া।

** কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা।

আরও পড়ুন – পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

** ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাস করতে হবে। বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ সিট নিশ্চিত করা।

আরও পড়ুন – খোকসায় শ্রেণি কক্ষ ও পথে হামলায় আহত দুই ছাত্র হাসপালে ভর্তি

পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজের আট ঘন্টা পর নদী থেকে স্কুলছাত্র মো.আল আমিনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত আটটার দিকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। আলা আমিন ওই উপজেলার সাহেবনগর গ্রামের মো.আজিজুলের ছেলে। দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আলামিন।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলা আমিন কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিস ডুবুরিদল উদ্ধার অভিযানে নেমে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন – খোকসায় শ্রেণি কক্ষ ও পথে হামলায় আহত দুই ছাত্র হাসপালে ভর্তি

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান জানান, নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন – ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...