শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 109

রাশিয়ার দিলো তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা

0
ছবিটি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ঐতিহাসিক রুশ ভূখন্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু।

বুধবার রুশ সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

সের্গেই শোইগু এ সময় দাবি করে বলেন, তথাকথিত ‘ইউরোপীয় জোট’ ইউক্রেনে শান্তিরক্ষীর ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে।

রুশ কর্মকর্তা বলেন, ‘ইউরোপের যুক্তিবান রাজনীতিকরাও বোঝেন যে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে। এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে’।

শোইগুর মতে, ‘শান্তিরক্ষী’ কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য লুকানো আছে। তিনি বলেন, ‘এই সৈন্যদের (শান্তিরক্ষী) ‘দখলদার’ বলাটা আরও উপযুক্ত হবে’।

সের্গেই শোইগুর ভাষায়, ‘এই সৈন্যরা মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে, যাদের ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল’।

একই সঙ্গে শোইগু আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভাব্য এই ‘শান্তিরক্ষীরা’ ইউক্রেনের ‘নাৎসি’ সরকারকে সমর্থন করতে পারে। এমনকি রুশ অর্থ্যাৎ খ্রিস্টানদের দমন এবং রুশ ভাষাভাষীদের মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যচর্চার অধিকার কেড়ে নেওয়ার প্রয়াসেও যুক্ত হতে পারে।

‘এটি কোনো শান্তিরক্ষা মিশন নয়’ উল্লেখ করে রুশ নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ‘এ কারণেই প্রকৃত বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশ এ ধরনের তথাকথিত শান্তিরক্ষা উদ্যোগে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে না’।

আরও পড়ুন – খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের জন্য ‘ইউরোপীয় জোট’ গঠনের ধারণা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য এবং একটি গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন – প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

পেসকভ বলেন, ‘ইউক্রেনের ভূখন্ডে সামরিক বাহিনী মোতায়েন সংক্রান্ত আলোচনা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি ইউরোপ ও সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য গুরুতর বিপদ বয়ে আনতে পারে’। সূত্র: মেহের নিউজ

খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

0
oplus_0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জমির পর্চা তোলার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার প্রমান মেলায় সাব-রেজিস্ট্রার অফিসের এক দলিল লেখককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কম্পাউন্ডে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত দলিল লেখকের নাম শ্রী বাহুবল্লভ সরকার। তার লাইসেন্স নম্বর ২৫। সে উপজেলার মানিকাট গ্রামের বলরাম সরকারের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কৃষক নিত্য রঞ্জন পাল তার নামীয় একটি জমি রেজিস্ট্রির জন্য আর এস পর্চার প্রয়োজন হয়। এ জন্য দলির লেখক শ্রী বাহুবল্লভব সরকার ওই কৃষকের কাছ থেকে ৪৫০০ টাকা হাতিয়ে নেন। বৃহস্পতিবার ভুক্তভোগী নিজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে অভিযোগ করেন। এক পর্যায়ে দলির লেখককে ওই কর্মকর্তা তার দপ্তরের ডেকে আনেন। দলিল লেখক পর্চা তুলতে ৪৫০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দলিল লেখক বাহুবল্লভ সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন – প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

কৃষক নিত্য রঞ্জন পালের জামাতা বিকাশ বাছাড় জানান, তার শ্বশুর একটি মন্দির ও তার ছেলেকে ৯৯ শতাংশ জমি দান করেন। এই জমি রেজিস্ট্রেরির সময় আর এস পর্চা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সাব রেজিস্ট্রার ওই পর্চার একটি সাটিফাই কপি আনতে বলেন। আর এখানেই ঘটে বিপত্তি। কয়েক মাস পর বৃহস্পতিবার সকালে পর্চার সাটিফাই কপি দিয়ে মন্দির ও ছেলের নামে দানের জমি রেজিস্ট্রির পর দলিল লেখন ওই জমি দাতার কাছে পর্চা বাবাদ ৪৫০০ টাকা বাদি করেন। দাবিকৃত টাকা পরিশোধের পর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগী জমি দাতা। পরে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত ওই দলিল লেখকে জরিমানা করেছে।

আরও পড়ুন – কাঁচা আম ও শৈশব

এক সপ্তাহে খোকসা সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান পরিচালনা করে। ওই অফিসে হানা দিয়ে নৌশ প্রহরীর পকেট থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে। এ ছাড়া অফিসের নানা অসঙ্গিতি দেখতে পেয়েছেন বলে অভিযানিক দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।

প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনু্ষ্িঠত হয়েছে।

বুধবার দিনব্যাপী স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কর্মসূচীর আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব ইব্রাহিম মিয়াজী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার ফরিদ আহমেদ ও মেহেদী হাসান।

আরও পড়ুন – কাঁচা আম ও শৈশব

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, উপজেলা কৃষি কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয়, শিক্ষা কার্যালয়, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা এবং বিজ্ঞান ও গবেষণা পরিষদের পক্ষ্য থেকে নিজস্ব উদ্ভাবিত লাগসই পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, পরিবেশ বান্ধব ভার্মি কমপোষ্ট সার, বিষমুক্ত সবজি, হস্তশিল্প, উন্নতমানের চুলা প্রদর্শণ করা হয়। এ গুলো ব্যাপকহারে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কাঁচা আম ও শৈশব

0

প্রকৃতিতে আম, জাম ,লিচুসহ বাহারি সব ফল নিয়ে এসেছে মধুমাস বৈশাখ। লোভনীয় সব ফলে লোভাতুর করে তোলে শিশু কিশোর থেকে শুরু করে বুড়ো দেরও। এই কিশোর দল বন্ধুর গাছ থেকে কাঁচা আম পেড়ে এনে মাঠের কোনায় বসে সেই আম মজা করে খাচ্ছে। বুধবার বিকালে কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি এলাকা থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

আরও পড়ুন – দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ। যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ সাময়িক হলেও এর তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। গরম ও আর্দ্রতার সংমিশ্রণে বেড়ে গেছে হিট স্ট্রোকের আশঙ্কাও। এ অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের সতর্ক থাকতে এবং যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অসহ্য গরম অনুভূত হচ্ছে। তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও আছে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

এদিকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা সামান্য কম থাকায় কিছুটা স্বস্তি মিলছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। জেলার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়।

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরণ করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ টা ৫ মিনিটের দিকে টহল কমান্ডার নায়েক মো: শাহজালালের নেতৃত্বে বিজিবি‘র একটি টিম দৌলতপুর সীমান্তের চরচিলমারি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩শ গজ উত্তরে, শূণ্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে চোরাকারবারী শ্রী রিপন মন্ডলকে (৪২) এক কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বারসহ হাতে নাতে আটক করে। এ সময় তার সঙ্গী অপর চোরাকারবারী দৌলতপুর উপজেলার চরচিলমারী খারিজাথাক গ্রামের মুজা সরকারের ছেলে মো: নুর আলম সরকার (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি আটানব্বই লক্ষ বাইশ হাজার ছয়শত বিশ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

একই সাথে আটক চোরাকারবারীকে ওদৗলতপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন – পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রমের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও চোরাকারবারীসহ চোরাচালানী মালামাল আটকে বিজিবি‘র পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে উপজেলা সদরের চরপাড়া গ্রামের মোঃ ফরিদ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন – পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ গ্রæপে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকিকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়। আটক রকি বিশ্বাসকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলা মোড় থেকে আটক করা হয়। তাকে খোকসা থানায় ৯ ফেব্রæয়ারি রুজু করা ০৪ নং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন – শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, বিভিন্ন রোগে ভুগছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।

ভ্যাটিকান নিউজ সার্ভিস জানিয়েছে, ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় নিবেদিত।

আরও পড়ুন – শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা দিয়েছিলেন।

আরও পড়ুন – কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

পোপ ফ্রান্সিস, ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ, যিনি তাঁর বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন।

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। গত ১৬ ফেব্রæয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও এক মাস বিলম্বে সোমবার বিষয়টি প্রকাশ পায়।

এনআইডি লকড হওয়ার কারণে এখন আর কার্ডটি ব্যবহার করা যাবে না। কেননা, এখন আর তাদের এনআইডি ভেরিফাই করার সুযোগ থাকবে না। তবে এনআইডি লকড থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে, তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিক মেয়ে বুশরা সিদ্দিক।

আরও পড়ুন – কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ইসি কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশনায় মাস দুয়েক আগে তাদের এনআইডি ‘লক’ করা হয়েছে। হুমায়ুন কবীর বর্তমানে এনআইডি নিবন্ধন নিয়ে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।

আরও পড়ুন – খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

এর আগে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকার আদালত।

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া বাজার এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টায় যৌক্তিক সমাধানের প্রতিশ্রæতিতে মহাসড়ক ছেড়ে দেন তারা।

স্থানীয়রা জানায়, শেখপাড়া বাজারের পাশে দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠের ২৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েকদিন আগে কলেজ মাঠের জমির মালিকানা দাবি করে স্থাপনা নির্মাণ শুরু হয়। ওই ঘটনার প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরও পড়ুন – খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কলেজ মাঠে স্থাপনা নির্মাণের ফলে আমরা খেলাধুলা করতে পারছি না। কলেজের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। কলেজ মাঠে স্থাপনা নির্মাণ আমরা মানব না। আমরা সুষ্ঠু সমাধান চাই। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

আরও পড়ুন – অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. আসাদুর রহমান জানান, কলেজ মাঠের জমি এ্যাওয়াজ (বদল) করা। এ্যাওয়াজকৃত জমিতে স্থাপনা নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে মহাসড়ক অবরোধ করে। আশা করি সুন্দর সমাধান হয়ে যাবে।

শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো হয়েছিল। কলেজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটা জটিলতা রয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষ ও জমির মালিকের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। দ্রæত বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করি।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...